Blog Archive

Saturday, December 5, 2015

সামা ও ওরুশ সম্পর্কে দেওবন্দী আলেমদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কী (রহঃ) এর ফতোয়াঃ







আমরা সকলে হাজী ইমদাদুল্লাহ মুহাজের এ মক্কি (রহ) কে মান্য করি । এমন কি দেওবন্দিদের পীর আশরাফ আলী থানভী সাহেব , রশিদ আহমেদ গাংগুহী সাহেব , কাশেম নানুতভী সাহেব , খলিল আহমেদ আম্ভাটভী সাহেবের ও পীর হচ্ছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজের এ মক্কি (রহ) ।

আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজের এ মক্কি (রহ) এর কিতাব ( ফায়সালা এ হাফতে মাসায়েল ) থেকে সম্পুর্ণ বর্ননা তুলে ধরতেছি । 

তিনি লিখেছেন যেঃ- ওরশ শব্দটি এই হাদিস থেকে নেয়া হয়েছে ( تم كنو مة العروس) মিত্তুর পরে নেক বান্দাদের কে বলা হবে বরের মত শুয়ে পড়। নেক বান্দাদের বেলায় মিত্তু হল মাহবুবে হাকিকির সাথে মিলনের নাম । এ জন্যই তাদের মিত্তু কে বেসাল বা মিলন বলা হয় । মাহবুবে হাকিকির সাথে মিলনের চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে ? 
ওরশের প্রথা চালু করার উদ্দেশ্য ছিল মৃত বেক্তির রুহের প্রতি ইসালে সওয়াব করা , যা খুবই পছন্দনিয় কাজ । যে সব পূর বুযুর্গ থেকে আমরা ফয়েয বরকত লাভ করেছি , এ ব্যাপারে আমাদের উপর তাদের অধিক হক রয়েছে । আর ওরশে পীর ভাইদের সাহিত মেলা মেশার দরুন মিল মুহাববাত ও ভ্রাতত্ববোধ বৃদ্ধি পায় ও বরকতময়ও । আর এসব ওরশে অনেক পীর মাসায়েখ একত্রিত হয় হলে পীর খুঁজে পাওয়া ও সহজ হয় ও নিজের পছন্দনিয় পীরের কাছে মুরিদ হওয়া ও সহজ হয় । এভাবে এক সিলসিলার সকল লোক একত্রিত হয় একে অন্যের সাথে সাক্ষাত্কার সুযোগ ও ঘটে ও সাহেব এ মাযার এর প্রতি কোরান তিলাওয়াত খাবার বন্ঠনের সওয়াব ও পৌছানো হয় । 
এ মহৎ উদ্দেশ্য একটা নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয় । এখন প্রশ্ন হচ্ছে মিত্তুর দিল কে কেন ওরশের দিন নির্ধারণ করা হয় ? এর পিছনে কিছু রহস্য লুকায়িত আছে তা প্রকাশের দরকার নাই ( ফায়সালা এ হাফতে মাসায়েল) পৃষ্টা নং ১৫৭-১৫৮ 



পরের প্রসঙ্গ সামাঃ-

সামার বিষয়ে বাজি ইমদাদুল্লাহ মুহাজের এ মক্কি (রহ) ফায়সালা এ হাফতে মাসায়েল কিতাবে লিখেছেন যে ;- কয়েক সিলসিলায় সামার প্রচলন আছে । তাদের তাদের ওরশে জওক ও শওক বৃদ্ধি করার অভিপ্রায়ে সামা করে থাকে । একে মিল ওরশের ক্ষেত্রে ক্ষতিকর কিছু দেখি না । বরং কতিপয় ওলামা কেরাম হাদিসের দ্বারা সামা কে বৈধ প্রমান করেছেন । 

একটু হাদিস দ্বারা কতিপয় সন্দেহের উদ্রেগ হয় তা হল নবী (সা) বলেছেন , আমার কবর কে মেলায় পরিনত কর না । এ হাদিসের সঠিক অর্থ হল কবরের কাছে মেলা বসানো সাজ সজ্জা করা ধুম পানের আসর বসানো নিষেধ । কেননা কবর যিয়ারতের উদ্দেশ্য হল মিত্তু পরকালের স্বরণ করা আনন্দ আহ্লাদ করা নয় । 

উপরোক্ত হাদিসের অর্থ এ নয় যে কবরের পাশে একত্রিত হওয়া নিষেধ । 
তা হলে ও যিয়ারতের জন্য বের হওয়া কাফেলা সমুহ মদিনা তাইয়েবা যাওয়া নিষেধ হতো। প্রমানিত হলে যে ওরশ উপলক্ষে একত্রিত হওয়া নিষেধ ও না যায়েয মনে করা ভুল । 
সারকথা হল কবর যিয়ারত একাকি বা দলবদ্ধভাবে যাওয়া উভয় যায়েয ও কোন কারন বশত দিন নির্দিষ্ট করা ও যায়েয । 

সামা স্বয়ং একটি বিতর্কিত মাসয়ালা । তালযন্ত্র (বাদ্যযন্ত্র) বিহিন সামা ও বিতর্কিত । কিন্তু মুহাক্কিক ওলামায়ে কেরামের অভিমত হল যদি যায়েযের শর্ত সমুহ পাওয়া যায় ও ফেতনা ফ্যাসাদমুলক কোন কিছু না থাকে তা হলে যায়েয , নতুবা নাযায়েজ । এ নিয়ে ইমাম গাজালী (রহ) এর ইউয়ুয়ায়ে উলুমুদ্দিন কিতাবে বিস্তারিত বর্ননা আছে । 

বাদ্যযন্ত্র সহকারে সামার বিষয়ে ও মতভেদ আছে । কতক আলেম ওই সব হাদিস তুলে ধরেছেন যেগুলোতে বাদ্যযন্ত্র নিষেধ বোঝা যায় ও এ ব্যাপারে ফিকাহর দলিল পেশ করেছেন । কাজী সানাউল্লাহ পানিপথী (রহ) এ নিয়ে তার (সামা) পুস্তিকায় আলোচনা করেছেন । তবে এ ব্যাপারে সবাই একমত সে সামার আদব ও শর্ত সমুহ থাকতে হবে ।
তবে আজকাল অধিকাংশ সামা মাহফিলে এসব শর্ত পালন করা হয় না । 

যাহোক সামা সম্পর্কে হাদিস সমুহ একক রেবায়েত ক্ষত ।ফলে এগুলোর তাবির সম্ভব । তাছারা এসব লোক নিজের অবস্খার পরিপ্রক্ষিতে সামা করতে বাধ্য । এরুপ অবস্থিত কারো প্রতি আপত্তি করাটা বড়ই দুষ্কর ।

এ বিষয়ে আমার নীতি হচ্ছে যে ,আমি প্রতি বছর আমার পীর মুরশিদের রুহের প্রতি ইসালে সওয়াব করে থাকি । প্রথমে কোরান তিলাওয়াত করা হয় ও সময় থাকলে মিলাদ শরিফ ও পাঠ করা হয় ও সর্বশেষ খাবার বন্ঠন করা হয় ও সওয়াব পীর মুরশিদের রুহের প্রতি বখশিষ করে দেওয়া হয় । এর বেশি আমি কোন কিছু করি না । বাদ্যযন্ত্র সহকারে বা বাদ্যযন্ত্র বিহিন কোন সামার অনুষ্টান আমার এখানে হয় না ।

তবে সামা কারীদের প্রতি আমার কোন আপত্তি ও নাই ।
তবে প্রদর্শনী মুলক সামা দুষনিয় । কিন্তু কোন শরয়ী দলিল বিহীন কাউকে তোষামদকারী বলে ফেলা সঙ্গত নয় । এ ক্ষেত্রে ইভয় দলের তাই রা উচিত যা আগে বলা হয়েছে । অর্থাৎ যারা ওরশ ও সামা করে না তারা সুন্নাতের পরিপূর্ন অনুসারী মনে কর , আর যারা সামা ও ওরশ করে তাদের কে আহলে মুহাব্বাত (সুফি ) মনে কর । একে অন্য কে অস্বীকার কর না এবং সাধারান লোকদের বাড়াবাড়ি কে শান্ত ও সহজ ভাবে প্রতিরোধ করার চেষ্টা কর ।
(ফায়সালা এ হাফতে মাসায়েল ) ১৬০ নম পৃষ্টা ।


Thursday, December 3, 2015

ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ও না পড়ার ব্যাপারে বিস্তারিতঃ


সূরা ফাতিহা পড়ার দলীলঃ – 



আবু হুরায়রা (রা) হতে বর্নিত, তিনি বলেন, ‘নাবী কারীম (সাল্লাল্লাহু আলাইহি অয়াসাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি সলাতের মধ্যে সূরা ফাতিহা পড়ল না তার সলাত বাতিল,বাতিল,বাতিল।“অতঃপর আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হল যে, আমরা যখন ইমামের পিছনে সলাত পড়বো? তিনি বললেন, তখনো তোমরা তা মনে মনে পাঠ করবে।‘[মুসলিম; অনুরূপ বহু হাদিস বর্নিত আছে বুখারি,তিরমিজি,নাসাই এবং মিশকাত শরীফে]



কুরআন কারিমের “হে রাসূল আমি আপনাকে দান করেছি এমন সাতটি আয়াত যা বারবার পড়া হয় এবং মহান কুরআন”[সূরা হিজরঃ ৮৭]



হুছাইন ইবনে হুরায়ছ(রাহ)……উবাই ইবনে কা’ব(রা) থেকে বর্নিত। তিনি বলেন, “নাবী কারীম (সাল্লাল্লাহু আলাইহি অয়াসল্লাম) বলেছেন আল্লাহ তাআলা সূরা ফাতিহার মত তাওরাত বা ইঞ্জিলে কোন আয়াত নাজিল করেন নি। তা সাত আয়াত যা বারবার পড়া হয়ে থাকে।”।
[
সুনানে নাসাঈঃ ৯১৭,


, “আল্লাহ তায়ালার বানীঃহে রাসূল আমি আপনাকে দান করেছি এমন সাতটি আয়াত যা বারবার পড়া হয় এবং মহান কুরআন” অধ্যায়; ইসলামিক ফাউন্ডেশন]




এর বিপক্ষে হাদিসঃ


মুহাম্মদ ইবনে কুদামা…ইবনে আব্বাস(রা) হতে বর্নিত। তিনি বলেন “নাবী কারীম (সাল্লাল্লাহু আলাইহি অয়াশাল্লাম) কে দান করা কুরআন মাজিদের সাতটি বড় সূরা। তিনি এ হাদিসে ‘সাব’আম মিনাল মাছানি’ (এমন সাতটি আয়াত যা বারবার পড়া হয়) বলতে সাতটি বড় সূরার কথা বুজিয়েছেন”।


[

সুনানে নাসাঈঃ ৯১৮,


 “আল্লাহ তায়ালার বানীঃহে রাসূল আমি আপনাকে দান করেছি এমন সাতটি আয়াত যা বারবার পড়া হয় এবং মহান কুরআন” অধ্যায়; ইসলামিক ফাউন্ডেশন]


→→ ব্যাখ্যা ও clearification নিচে পেয়ে যাবেন।




সূরা ফাতিহা না 
পড়ার দলীলঃ – 



  • আল্লাহ তাআলা বলেন, “যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাক এবং মনযোগ সহকারে শুন, আশা করা যায় তোমরা রাহমাত প্রাপ্ত হবে”।[সূরা আরাফঃ ২০৪]
  • হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ,আব্দুল্লাহ ইবনে আব্বাস,আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, আবু হুরায়রা (রা) এর মতে এই আয়াত নাজিল হয় জুমা’র খুতবা এবং সলাতের ব্যাপারে [তাফসীর ইবনে কাসির]। 
  • এ আয়াতের মাধ্যমে নামাযে নীরবে কিরআত শুনা ওয়াজিব হয়ে যায়। এভবে বহু সংখ্যক দলিলের মাধ্যমে ইমাম আবু হানিফা (রহ) এই মত দেন যে প্রকাশ্য অপ্রকাশ্য কোন নামাজে ইমামের পিছনে কোন সূরা পড়ার দরকার নেই।



হযরত আ’তা ইবনে ইয়াশার (রা) থেকে বর্নিত যে তিনি যাইদ ইবনে সাবিত (রা) কে ইমামের পিছনে কিরাত পড়া সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “কোন সলাতেই মহান কুরআন থেকে ইমামের পিছনে কোন তিলাওয়াত নেই”।[সহিহ মুসলিমঃ সুজুদ-উত-তিলওয়াত অধ্যায়]

আবু নুয়াঅম ওহব ইবনে কায়সন (রহ) হতে বর্নিত- তিনি জাবির ইবনে আব্দুল্লাহ (রা) কে বলতে শুনেছেনঃ “যে ব্যাক্তি এমন এক রাকাত নামাজ পড়েছে যে তাতে সূরা ফাতিহা পড়ে নাই তার নামাজ হয় নাই,অবশ্য সেই ব্যাক্তি যদি ইমামের পেছনে (নামাজ পড়ে) থাকে (তাহলে নামাজ শুদ্ধ হয়েছে)”। [মুয়াত্তা মালিকঃনামাজ অধ্যায়-রেওয়াত ৩৮-ইসলামিক ফাউন্ডেশন]

নাফি(রহ) হতে বর্নিত আব্দুল্লাহ ইবনে ওমর (রা) কে প্রশ্ন করা হত ইমামের পিছনে কেউ কুরআন পাঠ করবে কি? তিনি বলতেন “তোমাদের মধ্যে কেউ যখন ইমামের পিছনে নামাজ আদায় করবে তখন ইমামের কিরাতই তার জন্য যথেষট, আর যখন একাকি নামাজ আদায় করবে তখন তোমরা কুরআন পাঠ করবে” [মুয়াত্তা মালিকঃনামাজ অধ্যায়-রেওয়াত ৪৩-ইসলামিক ফাউন্দেশন]

জারূদ ইবনে মূআজ তিরমিজি (রাহ)…আবু হুরায়রা(রা) হতে বর্নিত। তিনি বলেন, “নাবী কারীম (সাল্লাল্লাহু আলাইহি অয়াসাল্লাম) বলেছেন ইমাম নিযুক্ত করা হয়েছে তাঁর অনুসরণ করার জন্য। অতএব যখন সে তাকবির পড়ে তোমারাও তখন তাকবীর পড় আর যখন সে কুরআন পড়বে তখন তোমরা চুপ থাকবে, যখন তিনি বলেন ‘সামিআল্লাহ হুলেমান হামিদাহ’, তখন তোমরা বলবে ‘রাব্বানা লাকাল হামদ’।[সুনানে নাসাইঃ৯২৪, “আল্লাহ তাআলা’র বানীঃ যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাক এবং মনযোগ সহকারে শুন, আশা করা যায় তোমরা রাহমাত প্রাপ্ত হবে আয়াতের ব্যাখ্যা” অধ্যায়; ইসলামিক ফাউন্ডেশন]

[একটি দীর্ঘ হাদিসের অংশ বিশেষ] আবু মুসা আশআ’রি (রা) হতে বর্নিত, ‘ নাবী কারীম (সাল্লাল্লাহু আলাইহি অয়াসাল্লাম) আমাদের সলাত পড়া শিক্ষা দিয়েছেন।তিনি বলেন, তোমারা যখন সলাত পড়বে তখন তোমাদের কাতারগুলো সোজা করে নাও।তারপর তোমাদের মধ্যে একজনকে ইমাম নিযুক্ত কর।সে যখন তাকবীর বলবে তোমরাও তাকবীর বলবে……।’ 
★ কাতাদা থেকে এই সূত্রেও একই হাদিস বর্নিত হয়েছে। জারীর সুলাইমানের সূত্রে কাতাদার এই হাদিস বর্ননা করেন। এই বর্ননায় আরও আছে ‘ইমাম যখন সূরা পাঠ করে তোমরা তখন চুপ থাক’। 
★ আবু ইসহাক বলেন আবু নদরের বোনের ছেলে আবু বকর বলেন, এই হাদিসটি একবার আলোচিত হলে ★ ইমাম মুসলিম বলেন, সুলাইমানের এই বর্ননা সম্পূর্ন সহিহ। আবু বকর বললেন আবু হুরায়রার বর্ননা (আবু হুরায়রা থেকে বর্নিত একই হাদিস)সম্পর্কে আপনার কি মত? তিনি বললেন তার বর্ননাও সহিহ অর্থাৎ ইমাম যখন সূরা পাঠ করে তোমরা তখন চুপ থাক।
[মুসলিমঃকিতাবুস সলাত অধ্যায়-৭৯৯/৮০০ নং হাদিসঃবাংলাদেশ ইসলামিক সেনটার কতৃক অনুদিত]



অধিকাংশ ইমামগন ও হানাফী মাযহাবের রায় অনুযায়ী ইমামের পিছনে কোন সুরা পাঠ করবে না। 
এ ব্যাপারে 
সুন্নী-
ওহাবী (তাবলিগ) একমত কিন্তু আহলে হাদিস বিরুদ্ধাচার করেছে।



Wednesday, December 2, 2015

উম্মতে মুহাম্মাদী (দঃ) এর বিভিন্ন সমস্যা ও বিপদাপদ মুক্তির জন্য দোয়াঃ


1) রোগ থেকে দ্রুত আরোগ্য প্রাপ্তির দোয়াঃ

ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺭَﺏَّ ﺍﻟﻨَّﺎﺱِ ﻣُﺬْﻫِﺐَ ﺍﻟْﺒَﺎﺱِ ﺍِﺷْﻒِ ﺍَ ﻧْﺖَ ﺍﻟﺸَّﺎﻓِﻰْ ﻻَ ﺷَﺎﻓِﻰْ
ﺍِﻻَّ ﺍَ ﻧْﺖَ ﺷِﻔَﺎﺀً ﻻَﻳُﻐَﺎﺩِﺭُ ﺳُﻘْﻤًﺎ

উচ্চারণঃ আল্লাহুম্মা রাব্বান নাছি মুযহিবাল বাছি -
ইশফি আনতা শাফি - লা শাফি ইল্লা আনতা শিফা'ন লা
ইয়োগাদিরু সুকমা।

`ফজিলতঃ আনাস (রাঃ) বলেছেন, রাসূল (সাঃ) অসুস্থ
ব্যাক্তিদের উপর এই দোয়া পড়ে ফু দিতেন। অসুস্থ
ব্যাক্তি দ্রুত আরোগ্য লাভ করতো। (বুখারী শরীফ খন্ড-২
পৃষ্ঠা-৮৫৫)


2) ইমান ঠিক রাখার জন্য দোয়াঃ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বার বার এই দুয়া করতেনঃ 

يَـا مُـقَـلِّـبَ الْـقُـلُـوْبِ ثَـبِّـتْ قَـلْـبِـىْ عَـلَـى دِيْـنِـكَ 

উচ্চারণঃ ইয়া মুক্বাল্লিবাল ক্বুলুব! সাব্বিত ক্বালবী আ'লা দ্বীনিক। অর্থঃ হে হৃদয় সমূহের পরিবর্তন করার মালিক! আমার হৃদয়কে তোমার দ্বীনের উপর অবিচলভাবে প্রতিষ্ঠিত রাখো। (সুনানে তিরমিযী)

3) উম্মতে মুহাম্মাদী (দঃ) বিপদে পড়লে রাসুলুল্লাহ (দুরুদ) এই দোয়াটি পড়তে বলেনঃ

``বিসমিল্লাহিল্লাজি লা ইয়া দুররু মা ইসমিহি শাইয়ূন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি। ওয়াহুয়াস সামিউল আলিম।

অর্থঃ
(আমি আমার দিন বা রাতের সূচনা করছি) ওই আল্লাহর নামে যার নামের সঙ্গে আসমান জমিনের কোনো কিছু কোনো ধরনের ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বাজ্ঞ।
(আল-হাদিস)

হিজরি সনের সুত্রপাত ও হিজরতের কতিপয় কাহিনীঃ


মানুষের জীবন সময়ের সমষ্টি। সময়কে
মানুষের প্রয়োজনে ব্যবহারোপযোগী
করে আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে
বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন। যেমন:
দিন, রাত, মাস, বছর ইত্যাদি। বছরকে
আমরা সাল বা সনও বলি। বছর শব্দটির
মূল হলো উর্দু বরছ, সাল শব্দটি ফারসি
এবং সন শব্দটি আরবি; বাংলায় বর্ষ,
বৎসর ও অব্দ ব্যবহৃত হয়। 


★ আল্লাহপাক ইরশাদ করেন, ‘নিশ্চয়ই আকাশমণ্ডলী
পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর
বিধানে আল্লাহর নিকট মাস গণনায়
মাস বারোটি, তন্মধ্যে চারটি
নিষিদ্ধ মাস, ইহাই সুপ্রতিষ্ঠিত
বিধান।’ (সূরা: তওবা, আয়াত: ৩৬)।

★ ‘তিনিই সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে
জ্যোতির্ময় করেছেন এবং উহাদের
মনজিল নির্দিষ্ট করেছেন, যাতে
তোমরা বছর গণনা ও সময়ের হিসাব
জানতে পারো। আল্লাহ ইহা নিরর্থক
সৃষ্টি করেননি। জ্ঞানী সম্প্রদায়ের
জন্য তিনি এসব নিদর্শন বিশদভাবে
বিবৃত করেন।’ (সূরা: ইউনুস, আয়াত: ৫)।

★ ‘আর সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট
গন্তব্যের দিকে, ইহা পরাক্রমশালী
সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। এবং চন্দ্রের জন্য
আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন
মনজিল; অবশেষে উহা শুষ্ক বক্র
পুরোনো খর্জুর শাখার আকার ধারণ
করে।’ (সূরা: ইয়াসিন, আয়াত: ৩৮-৩৯)।


প্রাচীন আরবে সুনির্দিষ্ট কোনো সন
প্রথা প্রচলিত ছিল না। বিশেষ ঘটনার
নামে বছরগুলোর নামকরণ করা হতো।
যেমন বিদায়ের বছর, অনুমতির বছর,
হস্তীর বছর ইত্যাদি। ইসলামের
দ্বিতীয় খলিফা হজরত উমর (রা.) যখন
খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন,
তখন বহু দূর-দূরান্ত পর্যন্ত নতুন নতুন
রাষ্ট্র ও ভূখণ্ড ইসলামি খেলাফতের
অন্তর্ভুক্ত হয়। রাষ্ট্রের জরুরি
কাগজপত্র ইত্যাদিতেও কোনো সন-
তারিখ উল্লেখ না থাকায় অসুবিধা
হতো। ঐতিহাসিক আল-বেরুনি কর্তৃক
বিধৃত একটি বিবরণী থেকে জানা যায়
যে বিশিষ্ট সাহাবি হজরত আবু মুসা
আশআরী (রা.) একটি পত্রে উমর (রা.)-
এর কাছে অভিযোগ করেন, ‘আপনি
আমাদের কাছে যেসব চিঠি
পাঠাচ্ছেন, সেগুলোতে কোনো সন-
তারিখের উল্লেখ নেই, যার কারণে
আমাদের অনেক অসুবিধা হয়।’ বিষয়টির
গুরুত্ব অনুধাবন করে খলিফা হজরত উমর
(রা.) একটি সন চালুর ব্যাপারে সচেষ্ট
হন। প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ
আল্লামা শিবলী নোমানী (রা.)
হিজরি সনের প্রচলন সম্পর্কে তাঁর
সুপ্রসিদ্ধ আল ফারুক গ্রন্থে উল্লেখ
করেন: হজরত উমর (রা.)-এর শাসনামলে
১৬ হিজরি সনের শাবান মাসে খলিফা
উমরের কাছে একটি দাপ্তরিক পত্রের
খসড়া পেশ করা হয়, পত্রটিতে মাসের
উল্লেখ ছিল; সনের উল্লেখ ছিল না।
তীক্ষ্ণ দূরদৃষ্টিসম্পন্ন খলিফা
জিজ্ঞাসা করেন, পরবর্তী কোনো
সময়ে তা কীভাবে বোঝা যাবে যে
এটি কোন সনে তাঁর সামনে পেশ করা
হয়েছিল? এ প্রশ্নের কোনো সদুত্তর
না পেয়ে হজরত উমর (রা.) সাহাবায়ে
কেরাম ও অন্য শীর্ষ পর্যায়ের জ্ঞানী-
গুণীদের নিয়ে এক আলোচনা সভার
আয়োজন করেন। এই ঐতিহাসিক
সিদ্ধান্ত গৃহীত হয় হিজরতের ১৬ বছর পর
১০ জুমাদাল উলা মোতাবেক ৬৩৮
খ্রিষ্টাব্দে। 
হিজরতের বছর থেকে সন 
গণনার পরামর্শ 


দেন হজরত আলী (রা.)।


তৎকালে আরবে অনুসৃত প্রথা অনুযায়ী
পবিত্র মহররম মাস থেকেই ইসলামি বর্ষ
শুরু (হিজরি সনের শুরু) করার এবং
জিলহজ মাসকে সর্বশেষ মাস হিসেবে
নেওয়ার পরামর্শ দেন হজরত উসমান
(রা.)। (বুখারি ও আবু দাউদ)।


হিজরি সন মূলত চান্দ্রবর্ষনির্ভর।
চান্দ্রমাস ২৯ ও ৩০ দিনে হয় বিধায় ৩৫৪
বা ৩৫৫ দিনে বর্ষ পূর্ণ হয়। তাই
চান্দ্রবর্ষ ও সৌরবর্ষে সাধারণত ১০ বা
১১ দিনের পার্থক্য হয়। আরব, ইরানসহ
বিভিন্ন দেশে হিজরি সৌরবর্ষও
প্রচলিত আছে।
হিজরত
রাসুলে পাক হজরত মুহাম্মদ (সা.)-এর
মক্কা থেকে মদিনা মুনাওয়ারায়
হিজরতের ঘটনা মুসলমানদের জন্য বেশ
গুরুত্বপূর্ণ। সেদিকে লক্ষ করেই ইসলামি
সন প্রবর্তন করা হয়, যাকে ‘হিজরি সন’
বলা হয়। হিজরত মানে ছেড়ে যাওয়া,
পরিত্যাগ করা; দেশান্তর হওয়া ও
দেশান্তরিত করা। পরিভাষায় হিজরত
হলো ধর্মের জন্য এক স্থান ত্যাগ করে
অন্য স্থানে চলে যাওয়া। কামনা-
বাসনা বিসর্জন দেওয়া, সংযম অবলম্বন
ও আত্মনিয়ন্ত্রণ এবং কাম, ক্রোধ,
লোভ, মদ, মোহ, মাৎসর্য পরিত্যাগ
করাই হিজরতের অন্তর্নিহিত দর্শন।


রাসুলে পাক হজরত মুহাম্মদ (সা.)-এর
সময় ইসলামের প্রথম হিজরত হয়
আবিসিনিয়ায়। কুরাইশরা যখন
মুসলমানদের জীবনকে অত্যাচারে
নিষ্পেষিত করতে লাগল, তখন রাসুল
(সা.) তাঁদের জীবন ও দ্বীন-ইমান
রক্ষার জন্য আবিসিনিয়ায় হিজরতের
অনুমতি দিলেন। এ হিজরতে অংশ
নিয়েছিলেন নিপীড়িত-নিষ্পেষিত ১৬
জন মুসলমানের একটি দল। হজরত জাফর
ইবনে আবি তালিব (রা.) ঐতিহাসিক
ওই দলের নেতা ছিলেন। ওই সময়
আবিসিনিয়ার বাদশাহ ছিলেন
আসহামা, যাঁর উপাধি ছিল নাজাশি।
তিনি তখনকার প্রচলিত খ্রিষ্টধর্মের
অনুসারী ছিলেন। হজরত জাফর (রা.)
আরবের পরিস্থিতি ও রাসুলুল্লাহ
(সা.)-এর অবস্থা বর্ণনা করলেন, সূরা
মারইয়াম তিলাওয়াত করলেন এবং
হজরত ঈসা (আ.) ও মারইয়াম (আ.)
সম্পর্কে ইসলামের আকিদা–বিশ্বাস
বর্ণনা করলেন। বাদশাহ এই সত্য শুনে
নিজে ইমান গ্রহণ করলেন এবং
মুসলমানদের রাজদরবারের মেহমান
ঘোষণা করলেন। প্রথম হিজরতটি
নবুয়তের পঞ্চম বছরে সংঘটিত হয়েছিল।
এরপর নবুয়তের সপ্তম বছরে রাসুলে পাক
হজরত মুহাম্মদ (সা.) সাহাবায়ে
কেরাম (রা.)-কে আবার হিজরতের
অনুমতি দিলেন। মুসলমানরা
দ্বিতীয়বারের মতো আবিসিনিয়ায়
হিজরত করলেন। এ হিজরতে ৮৩ জন পুরুষ
আর ১৮ জন নারী শামিল ছিলেন।
মদিনায় হিজরত
হজ ও অন্যান্য উপলক্ষকে কেন্দ্র করে
আরবের মানুষ মক্কা মুকাররমায় আসত।
হজরত মুহাম্মদ (সা.) তাদের কাছে
ইসলামের বাণী প্রচার করতেন।
নবুওয়াতের দশম বছরে হজের বিশাল
সমাবেশে কতিপয় মদিনাবাসী রাসুল
(সা.)-এর দাওয়াতে আকৃষ্ট হলেন।
হজরত সাদ বিন যুরারাহ (রা.) ও হজরত
যাকওয়ান বিন আবদি কায়স (রা.)
তাঁদের মধ্যে উল্লেখযোগ্য। এ দুজন
ছিলেন আওস গোত্রের। তাঁরা
জানমাল, আত্মীয়স্বজন ইত্যাদির
পরোয়া না করে মদিনায় ব্যাপকভাবে
ইসলাম প্রচার করেন। এক বছর
অতিবাহিত না হতেই সত্যের আলোয়
মানুষের হৃদয় আলোকিত হতে শুরু করল।
পরের বছর হজের মৌসুমে মদিনার
লোকজন মক্কায় এলেন, তাঁদের মধ্য
থেকে ছয় ব্যক্তি প্রকাশ্যে ইসলাম
গ্রহণ করলেন। এরপর তৃতীয় বছর (নবুয়তের
দ্বাদশ বছর) মদিনার ১২ জন ব্যক্তি
রাসুল (সা.)-এর খেদমতে হাজির হয়ে
ইসলাম গ্রহণ করলেন। এর নাম বায়আতে
আকাবায়ে উলা (প্রথম আকাবার শপথ)।
এরপর নবুয়তের ১৩তম বছরে অর্থাৎ
চতুর্থবার ৭৩ জন রাসুল (সা.)-এর সঙ্গে
সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেন এবং
বায়আত নেন। এ বায়আত ‘বায়আতে
আকাবায়ে সানি’ (আকাবার দ্বিতীয়
শপথ) নামে পরিচিত।


রাসুলে পাক হজরত মুহাম্মদ (সা.)
প্রথমে মদিনাবাসীকে দ্বীনি দাওয়াত
ও তালিমের জন্য হজরত মুসআব ইবনে
উমায়ের (রা.) ও হজরত আবদুল্লাহ ইবনে
উম্মে মাকতুম (রা.)-কে প্রেরণ করলেন।
এরপর হজরত আম্মার (রা.), হজরত
বিলাল (রা.) ও হজরত সাআদ (রা.)-কে
মদিনায় প্রেরণ করলেন। অবশেষে
নবুয়তের ত্রয়োদশ বর্ষে রাসুল (সা.)
মদিনায় হিজরত করেন। রাসুল (সা.)
মদিনা মুনাওয়ারায় প্রবেশের আগে
কুবায় অবস্থান করলেন। তিনি তথায়
একটি মসজিদ নির্মাণ করলেন, যা
মসজিদে কুবা নামে পরিচিত; এটি
মদিনার প্রথম মসজিদ। এ মসজিদ
নির্মাণের সময় রাসুল (সা.) নিজে
সবার সঙ্গে পাথর-মাটি বয়ে নিয়ে
এসেছিলেন; এটি কুবায় বনি সালেম
উপত্যকায় অবস্থিত। অতঃপর রাসুল
(সা.) জুমার দিনে মদিনায় প্রবেশ
করলেন।
হজরত মুহাম্মদ (সা.) যখন মদিনায়
প্রবেশ করলেন, তখন তাঁকে বরণ করার
জন্য তাঁর উষ্ট্রীর দড়ি নিয়ে
টানাটানি শুরু হলো। একপর্যায়ে রাসুল
(সা.) বললেন, উষ্ট্রীকে ছেড়ে দাও।
যেখানে সে বসবে, সেটাই হবে আমার
বাসস্থান। তাকে এমনই নির্দেশ দেওয়া
হয়েছে। উষ্ট্রী বনু নাজ্জার গোত্রের
এলাকায় গিয়ে দাঁড়াল। এখানেই রাসুল
(সা.)-এর নানার বাড়ি ছিল। এ
গোত্রের হজরত আবু আইউব আনসারী
(রা.)-এর বাড়ির সামনে গিয়ে উষ্ট্রী
বসে পড়ল। এখানেই রাসুল (সা.)-এর
বাসস্থান নির্ধারণ করা হলো।
এখানেই গড়ে উঠল মসজিদে নববি ও
মদিনাতুর রাসুল বা রাসুলের শহর। (আল
বিদায়া ওয়ান নিহায়া, জাদুল মাআদ,
তারিখুল ইসলাম)।





তাহাজ্জুদ নামায পড়ার ফযীলতঃ





মহান আল্লাহ বলেন,

﴿ وَمِنَ ٱلَّيۡلِ فَتَهَجَّدۡ بِهِۦ نَافِلَةٗ لَّكَ عَسَىٰٓ أَن يَبۡعَثَكَ رَبُّكَ مَقَامٗا مَّحۡمُودٗا ٧٩ ﴾ (الاسراء: ٧٩) 

অর্থাৎ রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম কর; এটা তোমার জন্য এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায়, তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। (সূরা বানী ইসরাইল ৭৯ আয়াত)
তিনি আরও বলেছেন,

﴿ تَتَجَافَىٰ جُنُوبُهُمۡ عَنِ ٱلۡمَضَاجِعِ يَدۡعُونَ رَبَّهُمۡ خَوۡفٗا وَطَمَعٗا وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ ١٦ ﴾ (السجدة: ١٦) 

অর্থাৎ তারা শয্যা ত্যাগ করে আকাঙ্ক্ষা ও আশংকার সাথে তাদের প্রতিপালককে ডাকে এবং আমি তাদেরকে যে রুযী প্রদান করেছি, তা হতে তারা দান করে। (সূরা সেজদা ১৬ আয়াত)
তিনি আরও বলেছেন,   

﴿ كَانُواْ قَلِيلٗا مِّنَ ٱلَّيۡلِ مَا يَهۡجَعُونَ ١٧ ﴾ (الذاريات: ١٧) 

অর্থাৎ তারা রাত্রির সামান্য অংশই নিদ্রায় অতিবাহিত করত। (সূরা যারিয়াত ১৭ আয়াত)


হাদীসসমূহ:

1/1167. وَعَنْ عَائِشَة رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُومُ مِنَ اللَّيْلِ حَتَّى تَتَفَطَّرَ قَدَمَاهُ، فَقُلْتُ لَهُ: لِمَ تَصْنَعُ هَذَا، يَا رَسُولَ اللهِ، وَقَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأخَّرَ ؟ قَالَ: «أَفَلاَ أَكُونُ عَبْداً شَكُوراً؟»  متفقٌ عَلَيْهِ .

১/১১৬৭। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির একাংশে (নামাযে) এত দীর্ঘক্ষণ কিয়াম করতেন যে, তাঁর পা ফুলে ফাটার উপক্রম হয়ে পড়ত। একদা আমি তাঁকে বললাম, ‘হে আল্লাহর রসূল! আপনি এত কষ্ট সহ্য করছেন কেন?অথচ আপনার তো পূর্ব ও পরের গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হয়েছে।’ তিনি বললেন, “আমি কি শুকরগুযার বান্দা হব না?” (বুখারী ও মুসলিম)[1]

2/1168 وَعَن المُغِيرَةِ بن شُعبة  رضي الله عنه نَحْوهُ متفقٌ عَلَيْهِ

২/১১৬৮। মুগীরা ইবনে শু‘বা হতেও অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে। (বুখারী ও মুসলিম)

৩/১১৬৯। আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ও ফাতেমার নিকট রাত্রি বেলায় আগমন করলেন এবং বললেন, “তোমরা (স্বামী-স্ত্রী) কি (তাহাজ্জুদের) নামায পড় না?” (বুখারী ও মুসলিম)[2]

4/1170 وَعَنْ سَالِمِ بنِ عَبدِ الله بنِ عُمَرَ بنِ الخَطَّابِ  رضي الله عنهما، عَن أَبيِهِ: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «نِعْمَ الرَّجُلُ عَبْدُ اللهِ، لَوْ كَانَ يُصَلِّي مِنَ اللَّيلِ». قَالَ سالِم: فَكَانَ عَبدُ اللهِ بَعْدَ ذَلِكَ لاَ يَنامُ مِنَ اللَّيلِ إِلاَّ قَلِيلاً . متفقٌ عَلَيْهِ

৪/১১৭০। সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একবার) বললেন, “আব্দুল্লাহ ইবনে উমার কতই না ভাল মানুষ হত, যদি সে রাতে (তাহাজ্জুদের) নামায পড়ত।” সালেম বলেন, ‘তারপর থেকে (আমার আব্বা) আব্দুল্লাহ রাতে অল্পক্ষণই ঘুমাতেন।’ (বুখারী ও মুসলিম) [3]

5/1171 وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمرِو بنِ العَاصِ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :«يَا عَبدَ اللهِ، لاَ تَكُنْ مِثْلَ فُلاَنٍ ؛ كَانَ يَقُومُ اللَّيلَ فَتَرَكَ قِيَامَ اللَّيلِ». متفقٌ عَلَيْهِ

৫/১১৭১। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবললেন, “হে আব্দুল্লাহ! তুমি অমুক ব্যক্তির মত হইয়ো না। সে রাতে উঠে নামায পড়ত, তারপর রাতে উঠা ছেড়ে দিল।” (বুখারী ও মুসলিম)[4]

6/1172 وَعَنِ ابنِ مَسعُود رضي الله عنه، قَالَ: ذُكِرَ عِنْدَ النَّبيِّ صلى الله عليه وسلم رَجُلٌ نَامَ لَيْلَةً حَتَّى أَصْبَحَ، قَالَ: «ذَاكَ رَجُلٌ بَالَ الشَّيطَانُ في أُذُنَيْهِ - أَوْ قَالَ: فِي أُذُنِهِ». متفقٌ عَلَيْهِ

৬/১১৭২। আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এমন একটি লোকের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উল্লেখ করা হল, যে সকাল পর্যন্ত ঘুমিয়ে রাত্রি যাপন করে। তিনি বললেন, “এ এমন এক মানুষ, যার দু’কানে শয়তান প্রস্রাব করে দিয়েছে।”অথবা বললেন, “যার কানে প্রস্রাব করে দিয়েছে।” (বুখারী ও মুসলিম)[5]




7/1173 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «يَعْقِدُ الشَّيطَانُ عَلَى قَافِيَةِ رَأسِ أَحَدِكُمْ، إِذَا هُوَ نَامَ، ثَلاَثَ عُقَدٍ، يَضْرِبُ عَلَى كُلِّ عُقْدَةٍ: عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ فَارْقُدْ، فَإِنِ اسْتَيقَظَ، فَذَكَرَ اللهَ تَعَالَى انحَلَّتْ عُقْدَةٌ، فَإِنْ تَوَضَّأَ، انْحَلّتْ عُقدَةٌ، فَإِنْ صَلَّى، انْحَلَّتْ عُقَدُهُ كُلُّهَا، فَأَصْبَحَ نَشِيطاً طَيِّبَ النَّفْسِ، وَإِلاَّ أَصْبحَ خَبِيثَ النَّفْسِ كَسْلاَنَ». متفقٌ عَلَيْهِ
৭/১১৭৩। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ নিদ্রা যায় তখন) তার গ্রীবাদেশে শয়তান তিনটি করে গাঁট বেঁধে দেয়; প্রত্যেক গাঁটে সে এই বলে মন্ত্র পড়ে যে, ‘তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি ঘুমাও।’ অতঃপর যদি সে জেগে উঠে আল্লাহর যিকির করে, তাহলে একটি গাঁট খুলে যায়। তারপর যদি ওযু করে, তবে তার আর একটি গাঁট খুলে যায়। তারপর যদি নামায পড়ে, তাহলে সমস্ত গাঁট খুলে যায়। আর তার প্রভাত হয় স্ফূর্তি ও ভালো মনে। নচেৎ সে সকালে ওঠে কলুষিত মনে ও অলসতা নিয়ে।” (বুখারী ও মুসলিম)[6]
8/1174 وَعَنْ عَبدِ اللهِ بنِ سَلاَمٍ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: «أَيُّهَا النَّاسُ: أَفْشُوا السَّلاَمَ، وَأَطْعِمُوا الطَّعَامَ، وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ، تَدْخُلُوا الجَنَّةَ بِسَلاَمٍ». رواه الترمذي، وقال: حديث حسن صحيح
৮/১১৭৪। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হে লোক সকল! তোমরা ব্যাপকভাবে সালাম প্রচার কর, (ক্ষুধার্তকে) অন্ন দাও এবং লোকে যখন রাতে ঘুমিয়ে থাকবে তখন নামায পড়। তাহলে তোমরা নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে।” (তিরমিযী হাসান সহীহ)[7] 
9/1175 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ: شَهْرُ اللهِ المُحَرَّمُ، وَأَفْضَلُ الصَّلاَةِ بَعْدَ الفَرِيضَةِ: صَلاَةُ اللَّيْلِ». رواه مسلم
৯/১১৭৫। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রমযান মাসের রোযার পর সর্বোত্তম রোযা হচ্ছে আল্লাহর মাস মুহাররমের রোযা। আর ফরয নামাযের পর সর্বোত্তম নামায হচ্ছে রাতের (তাহাজ্জুদের) নামায।” (মুসলিম) [8]
10/1176 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: «صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خِفْتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ». متفقٌ عَلَيْهِ
১০/১১৭৬। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রাতের নামায দু’ দু’ রাকআত করে। অতঃপর যখন ফজর হওয়ার আশংকা করবে, তখন এক রাকআত বিতির পড়ে নেবে।” (বুখারী ও মুসলিম) [9] 


11/1177 وَعَنْه، قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، وَيُوتِرُ بِرَكْعَةٍ .متفقٌ عَلَيْهِ
১১/১১৭৭। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় দু’ দু’ রাকআত করে নামায পড়তেন এবং এক রাকআত বিতির পড়তেন।’ (বুখারী ও মুসলিম)[10] 
12/1178 وَعَنْ أَنَسٍ رضي الله عنه، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُفْطِرُ مِنَ الشَّهْرِ حَتَّى نَظُنَّ أَنْ لاَ يَصُومَ مِنْهُ، وَيَصُومُ حَتَّى نَظُنَّ أَنْ لاَ يُفْطِرَ مِنْهُ شَيْئاً، وَكَانَ لاَ تَشَاءُ أَنْ تَرَاهُ مِنَ اللَّيلِ مُصَلِّياً إِلاَّ رَأيْتَهُ، وَلاَ نَائِماً إِلاَّ رَأيْتَهُ . رواه البخاري
১২/১১৭৮। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘কোন কোন মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে রোযা ত্যাগ করতেন যে, মনে হত তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত মাসে আর রোযাই রাখবেন না। অনুরূপভাবে কোন মাসে এমনভাবে (একাদিক্রমে) রোযা রাখতেন যে, মনে হত তিনি ঐ মাসে আর রোযা ত্যাগই করবেন না। (তাঁর অবস্থা এরূপ ছিল যে,) যদি তুমি তাঁকে রাত্রিতে নামায পড়া অবস্থায় দেখতে না চাইতে, তবু বাস্তবে তাঁকে নামায পড়া অবস্থায় দেখতে পেতে। আর তুমি যদি চাইতে যে, তাঁকে ঘুমন্ত অবস্থায় দেখবে না, কিন্তু বাস্তবে তুমি তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেতে।’ (বুখারী) [11]
13/1179 وَعَنْ عَائِشَة رَضِيَ اللهُ عَنْهَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي إِحْدَى عَشْرَةَ رَكْعَةً ـ تَعْنِي فِي اللَّيلِ ـ يَسْجُدُ السَّجْدَةَ مِنْ ذَلِكَ قَدْرَ مَا يَقْرَأُ أَحَدُكُمْ خَمْسِينَ آيَةً قَبْلَ أَنْ يَرْفَعَ رَأسَهُ، وَيَرْكَعُ رَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الفَجْرِ، ثُمَّ يَضْطَجِعُ عَلَى شِقِّهِ الأَيْمَنِ حَتَّى يَأتِيَهُ المُنَادِي للصَلاَةِ. رواه البخاري
১৩/১১৭৯। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগার রাকআত নামায পড়তেন, অর্থাৎ রাতে। তিনি মাথা তোলার পূর্বে এত দীর্ঘ সেজদা করতেন যে, ততক্ষণে তোমাদের কেউ পঞ্চাশ আয়াত পড়তে পারবে। আর ফরয নামাযের পূর্বে দু’ রাকআত সুন্নত নামায পড়ে ডান পাশে শুয়ে আরাম করতেন। শেষ পর্যন্ত তাঁর নিকট নামাযের ঘোষণাকারী এসে হাযির হত।’ (বুখারী)[12]


14/1180 وَعَنْها، قَالَتْ: مَا كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَزيدُ - فِي رَمَضَانَ وَلاَ فِي غَيْرِهِ - عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً: يُصَلِّي أَرْبَعاً فَلاَ تَسْألْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعاً فَلاَ تَسْألْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلاثاً. فَقُلتُ: يَا رَسُولَ اللهِ، أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ؟ فَقَالَ: «يَا عَائِشَة، إِنَّ عَيْنَيَّ تَنَامَانِ وَلاَ يَنَامُ قَلْبِي».متفقٌ عَلَيْهِ
১৪/১১৮০। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান ও অন্যান্য মাসে (তাহাজ্জুদ তথা তারাবীহ) ১১ রাকআতের বেশী পড়তেন না। প্রথমে চার রাকআত পড়তেন। সুতরাং তার সৌন্দর্য ও দৈর্ঘ্য সম্পর্কে প্রশ্নই করো না। তারপর (আবার) চার রাকআত পড়তেন। সুতরাং তার সৌন্দর্য ও দৈর্ঘ্য সম্বন্ধে প্রশ্নই করো না। অতঃপর তিন রাকআত (বিতির) পড়তেন। (একদা তিনি বিতির পড়ার আগেই শুয়ে গেলেন।) আমি বললাম, “হে আল্লাহর রসূল! আপনি কি বিতির পড়ার পূর্বেই ঘুমাবেন?” তিনি বললেন, “আয়েশা! আমার চক্ষুদ্বয় ঘুমায়; কিন্তু অন্তর জেগে থাকে।” (বুখারী ও মুসলিম) [13]
15/1181 وَعَنْها: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَنَامُ أَوَّلَ اللَّيلِ، وَيَقُومُ آخِرَهُ فَيُصَلِّي . متفقٌ عَلَيْهِ
১৫/১১৮১। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহা হতে আরও বর্ণিত হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথম দিকে ঘুমাতেন ও শেষের দিকে উঠে নামায পড়তেন। (বুখারী ও মুসলিম)[14]
(অধিকাংশ ক্ষেত্রে তিনি এরূপ করতেন নচেৎ এর ব্যতিক্রমও করতেন।)
16/1182 وَعَنِ ابنِ مَسعُود رضي الله عنه، قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيْلَةً، فَلَمْ يَزَلْ قَائِماً حَتَّى هَمَمْتُ بِأَمْرِ سُوءٍ ! قِيلَ: مَا هَمَمْتَ ؟ قَالَ: هَمَمْتُ أَنْ أَجِلْسَ وَأَدَعَهُ . متفقٌ عَلَيْهِ
১৬/১১৮২। ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে এক রাতে নামায পড়েছি। তিনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে রইলেন যে, শেষ পর্যন্ত আমি একটা মন্দ কাজের ইচ্ছা করে ফেলেছিলাম।’ ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞাসা করা হল, ‘সে ইচ্ছাটা কি করেছিলেন?’ তিনি বললেন, ‘আমার ইচ্ছা হয়েছিল যে, তাঁকে ছেড়ে দিয়ে বসে পড়ি।’ (বুখারী ও মুসলিম) [15]


17/1183 وَعَنْ حُذَيفَةَ رضي الله عنه، قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ فَافْتَتَحَ البَقَرَةَ، فَقُلْتُ: يَرْكَعُ عِنْدَ المئَةِ، ثُمَّ مَضَى، فَقُلتُ: يُصَلِّي بِهَا فِي رَكْعَةٍ فَمَضَى، فَقُلتُ: يَرْكَعُ بِهَا، ثُمَّ افْتَتَحَ النِّسَاءَ فَقَرَأَهَا، ثُمَّ افْتَتَحَ آلَ عِمْرَانَ فَقَرَأَهَا، يَقرَأُ مُتَرَسِّلاً: إِذَا مَرَّ بِآيَةٍ فِيهَا تَسبِيحٌ سَبَّحَ، وَإِذَا مَرَّ بِسُؤَالٍ سَأَلَ، وَإِذَا مَرَّ بِتَعَوُّذٍ تَعَوَّذَ، ثُمَّ رَكَعَ، فَجَعَلَ يَقُوْلُ: «سُبْحَانَ رَبِّيَ العَظِيمِ»  فَكَانَ رُكُوعُهُ نَحْواً مِنْ قِيَامِهِ، ثُمَّ قَالَ: «سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا لَكَ الحَمْدُ» ثُمَّ قَامَ طَوِيلاً قَرِيباً مِمَّا رَكَعَ، ثُمَّ سَجَدَ، فَقَالَ: «سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى» فَكَانَ سجُودُهُ قَريباً مِنْ قِيَامِهِ. رواه مسلم.
১৭/১১৮৩। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে এক রাতে নামায পড়লাম। তিনি সূরা বাকারাহ আরম্ভ করলেন। আমি (মনে মনে) বললাম, ‘একশত আয়াতের মাথায় তিনি রুকু করবেন।’ (কিন্তু) তিনি তারপরও কিরাত চালু রাখলেন। আমি (মনে মনে) বললাম, ‘তিনি এরই দ্বারা (সূরা শেষ করে) রুকু করবেন।’ কিন্তু তিনি সূরা নিসা পড়তে আরম্ভ করলেন এবং সম্পূর্ণ পড়লেন। তারপর তিনি সূরা আলে ইমরান আরম্ভ করলেন এবং সম্পূর্ণ করলেন। তিনি স্পষ্ট ও ধীরে ধীরে তেলাওয়াত করতেন। যখন এমন আয়াত আসত, যাতে তাসবীহ পাঠ করার উল্লেখ আছে, তখন (আল্লাহর) তাসবীহ পাঠ করতেন। যখন কোন প্রার্থনা সম্বলিত আয়াত অতিক্রম করতেন,তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন। যখন কোন আশ্রয় প্রার্থনার আয়াত অতিক্রম করতেন, তখন তিনি আশ্রয় প্রার্থনা করতেন। (অতঃপর) তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন। সুতরাং তিনি রুকুতে ‘সুবহানা রাবিবয়াল আযীম’ পড়তে আরম্ভ করলেন। আর তাঁর রুকু ও কিয়াম (দাঁড়িয়ে কিরাত পড়া অবস্থা) এক সমান ছিল। তারপর তিনি রুকু থেকে মাথা তুলে ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ, রাববানা অলাকাল হামদ’ (অর্থাৎ আল্লাহ সেই ব্যক্তির প্রশংসা শুনলেন, যে তা তাঁর জন্য করল। হে আমাদের পালনকর্তা তোমার সমস্ত প্রশংসা) পড়লেন। অতঃপর বেশ কিছুক্ষণ (কওমায়) দাঁড়িয়ে থাকলেন রুকুর কাছাকাছি সময় জুড়ে। তারপর সেজদা করলেন এবং তাতে তিনি পড়লেন, ‘সুবহানাল্লা রাবিবয়াল আ‘লা’ (অর্থাৎ আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি)। আর তাঁর সেজদা দীর্ঘ ছিল তার কিয়াম (দাঁড়িয়ে কিরাত পড়া অবস্থা)র কাছাকাছি। (মুসলিম) [16]
18/1184 وَعَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَيُّ الصَّلاَةِ أَفْضَلُ؟ قَالَ: «طُوْلُ القُنُوْتِ». رواه مسلم
১৮/১১৮৪। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সর্বোত্তম নামায সম্পর্কে জিজ্ঞাসা করা হল, তিনি বললেন, “দীর্ঘ কিয়াম-যুক্ত নামায।” (মুসলিম) [17]
19/1185 وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمرِو بنِ العَاصِ رَضِيَ اللهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «أَحَبُّ الصَّلاةِ إِلَى اللهِ صَلاةُ دَاوُدَ، وَأَحَبُّ الصِّيَامِ إِلَى اللهِ صِيَامُ دَاوُدَ، كَانَ يَنَامُ نِصْفَ اللَّيلِ وَيَقُومُ ثُلُثَهُ وَيَنَامُ سُدُسَهُ وَيَصُومُ يَوماً وَيُفْطِرُ يَوْماً». متفقٌ عَلَيْهِ
১৯/১১৮৫। ‘আব্দুল্লাহ ইবনে ‘আমর ইবনে ‘আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহর নিকট সর্বোত্তম নামায, দাউদ عليه السلام -এর নামায এবং আল্লাহর নিকট সর্বোত্তম রোযা, দাউদ عليه السلام -এর রোযা; তিনি অর্ধরাত নিদ্রা যেতেন এবং রাতের তৃতীয় ভাগে ইবাদত করার জন্য উঠতেন। অতঃপর রাতের ষষ্ঠাংশে আবার নিদ্রা যেতেন। (অনুরূপভাবে) তিনি একদিন রোযা রাখতেন ও একদিন রোযা ত্যাগ করতেন।” (বুখারী ও মুসলিম) [18]


20/1186 وَعَنْ جَابِرٍ رضي الله عنه، قَالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، يَقُوْلُ: «إِنَّ فِي اللَّيْلِ لَسَاعَةً، لاَ يُوَافِقُهَا رَجُلٌ مُسْلِمٌ يَسْألُ اللهَ تَعَالَى خَيْراً مِنْ أَمْرِ الدُّنْيَا وَالآخِرَةِ، إِلاَّ أعْطَاهُ إيَّاهُ، وَذَلِكَ كُلَّ لَيْلَةٍ». رواه مسلم
২০/১১৮৬। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ কথা বলতে শুনেছি যে, “রাত্রিকালে এমন একটি সময় আছে, কোন মুসলিম ব্যক্তি তা পেয়েই দুনিয়া ও আখিরাত বিষয়ক যে কোন উত্তম জিনিস প্রার্থনা করলে আল্লাহ তা‘আলা অবশ্যই তাকে তা দিয়ে থাকেন। ঐ সময়টি প্রত্যেক রাতে থাকে।” (মুসলিম) [19]
21/1187 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قَالَ: «إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ فَلْيَفْتَتِحِ الصَّلاَةَ بِرَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ».رواه مسلم
২১/১১৮৭। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ রাতে নামায পড়ার জন্য উঠবে, সে যেন হাল্কা-ভাবে দু’ রাকআত পড়ার মাধ্যমে নামায শুরু করে।” (মুসলিম)[20]
22/1188 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا قَامَ مِنَ اللَّيْلِ افْتَتَحَ صَلاَتَهُ بِرَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ . رواه مسلم
২২/১১৮৮। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ‘আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে (তাহাজ্জুদের) জন্য উঠতেন, তখন দু’ রাকআত সংক্ষিপ্ত নামায পড়ার মাধ্যমে আরম্ভ করতেন।’ (মুসলিম)[21]
23/1189 وَعَنْها رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم  إِذَا فَاتَتْهُ الصَّلاةُ مِن اللَّيْلِ مِنْ وَجَعٍ أَوْ غَيْرِهِ، صَلَّى مِنَ النَّهَارِ ثِنْتَيْ عَشرَةَ ركْعَةً . رواه مسلم
২৩/১১৮৯। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ‘দৈহিক ব্যথা-বেদনা বা অন্য কোন অসুবিধার কারণে যদি রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রাতের নামায ছুটে যেত, তাহলে তিনি দিনের বেলায় ১২ রাকআত নামায পড়তেন।” (মুসলিম) [22]
24/1190 وَعَنْ عُمَرَ بنِ الخَطَّابِ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «مَنْ نَامَ عَنْ حِزْبِهِ، أَوْ عَنْ شَيْءٍ مِنْهُ، فَقَرَأَهُ فِيمَا بَيْنَ صَلاَةِ الفَجْرِ وَصَلاَةِ الظُّهْرِ، كُتِبَ لَهُ كَأنَّمَا قَرَأَهُ مِنَ اللَّيْلِ». رواه مسلم
২৪/১১৯০। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি স্বীয় অযীফা (দৈনিক যথা নিয়মে তাহাজ্জুদের নামায) অথবা তার কিছু অংশ না পড়ে ঘুমিয়ে পড়ে, অতঃপর যদি সে ফজর ও যোহরের মধ্যবর্তী সময়ে তা পড়ে নেয়, তাহলে তার জন্য তা এমনভাবে লিপিবদ্ধ করা হয়, যেন সে তা রাতেই পড়েছে।” (মুসলিম)[23]
25/1191 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «رَحِمَ اللهُ رَجُلاً قَامَ مِنَ اللَّيْلِ، فَصَلَّى وَأَيْقَظَ امْرَأَتَهُ، فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا المَاءَ، رَحِمَ اللهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ، فَصَلَّتْ وَأَيْقَظَتْ زَوْجَهَا، فَإِنْ أَبَى نَضَحَتْ فِي وَجْهِهِ المَاءَ». رواه أَبُو داود بإسناد صحيح
২৫/১১৯১। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ সেই ব্যক্তির প্রতি দয়া করুন, যে রাতে উঠে নামায পড়ে এবং নিজ স্ত্রীকেও জাগায়। অতঃপর যদি সে (জাগতে) অস্বীকার করে, তাহলে তার মুখে পানির ছিটা মারে। অনুরূপ আল্লাহ সেই মহিলার প্রতি দয়া করুন, যে রাতে উঠে নামায পড়ে এবং নিজ স্বামীকেও জাগায়। অতঃপর যদি সে (জাগতে) অস্বীকার করে, তাহলে সে তার মুখে পানির ছিটা মারে।” (আবু দাউদ, বিশুদ্ধ সূত্রে)[24]


26/1192 وَعَنْه وَعَنْ أَبي سَعِيدٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالاَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «إِذَا أَيْقَظَ الرَّجُلُ أهْلَهُ مِنَ اللَّيْلِ فَصَلَّيَا - أَوْ صَلَّى رَكْعَتَيْنِ جَمِيعاً، كُتِبَا فِي الذَّاكِرِينَ وَالذَّاكِرَاتِ». رواه أَبُو داود بإسناد صحيح
২৬/১১৯২। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু ও আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু উভয় হতে বর্ণিত, তাঁরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে রাতে জাগিয়ে উভয়ে নামায পড়ে অথবা তারা উভয়ে দু’ রাকআত করে নামায আদায় করে,তবে তাদেরকে (অতীব) যিকিরকারী ও যিকিরকারিনীদের দলে লিপিবদ্ধ করা হয়।” (আবূ দাউদ বিশুদ্ধ সূত্রে) [25]
27/1193 وَعَنْ عَائِشَة رَضِيَ اللهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: «إِذَا نَعَسَ أحَدُكُمْ في الصَّلاَةِ، فَلْيَرْقُدْ حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى وَهُوَ نَاعِسٌ، لَعَلَّهُ يَذْهَبُ يَسْتَغْفِرُ فَيَسُبَّ نَفْسَهُ». متفقٌ عَلَيْهِ
২৭/১১৯৩। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ নামাযের মধ্যে তন্দ্রাভিভূত হবে, তখন সে যেন নিদ্রা যায়, যতক্ষণ না তার নিদ্রার চাপ দূর হয়ে যায়। কারণ, যখন কেউ তন্দ্রাচ্ছন্ন হয়ে নামায পড়বে, তখন সে খুব সম্ভবত: ক্ষমা প্রার্থনা করতে গিয়ে নিজেকে গালি দিতে লাগবে।” (বুখারী ও মুসলিম) [26]
28/1194 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ، فَاسْتَعْجَمَ القُرْآنَ عَلَى لِسَانِهِ، فَلَمْ يَدْرِ مَا يَقُوْلُ، فَلْيَضْطَجِع». رواه مسلم
২৮/১১৯৪। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ রাতে উঠবে ও (ঘুমের চাপের কারণে) জিহ্বায় কুরআন পড়তে এমন অসুবিধা বোধ করবে যে, সে কি বলছে তা বুঝতে পারবে না, তখন সে যেন শুয়ে পড়ে।” (মুসলিম) [27] 




_______________________=_____________________


[1] সহীহুল বুখারী ৪৮৩৭, ১১১৮, ১১১৯, ১১৪৮, ১১৬১, ১১৬২, ১১৬৮, মুসলিম ৭৩১, ২৮২০, তিরমিযী ৪১৮, নাসায়ী ১৬৪৮-১৬৫০, আবূ দাউদ ১২৬২, ১২৬৩, ইবনু মাজাহ ১২২৬, ১২২৭
[2] সহীহুল বুখারী ১১২৭, ৪৭২৪, ৭৩৪৭, ৭৪৬৫, মুসলিম ৭৭৫, নাসায়ী ১৬১১, ১৬১২, আহমাদ ৫৭২, ৭০৭, ৯০২
[3] সহীহুল বুখারী ৪৪০, ১১২২, ১১৫৮, ৩৭৩৯, ৩৭৪১, ৭০১৬, ৭০২৯, ৭০৩১, মুসলিম ২৪৭৮, ২৪৭৯, তিরমিযী ৩২১, নাসায়ী ৭২২, ইবনু মাজাহ ৭৫১,৩৯১৯ আহমাদ ৪৪৮০, ৪৫৯৩, ৪৫৮৫, ৬২৯৪, দারেমী ১৪০০, ২১৫২
[4] সহীহুল বুখারী ১১৩১, ১১৫২, ১১৫৩, ১৯৭৪-১৯৮০, ২৪১৮-২৪২৩, ৫০৫২-৫০৫৪, ৫১৯৯, ৬২৭৭, মুসলিম ১১৫৯, তিরমিযী ৭৭০, নাসায়ী ১৬৩০, ২৩৪৪, ২৩৮৮-২৩৯৪, ২৩৯৬, ২৩৯৭, ২৩৯৯-২৪০৩, আবূ দাউদ ১৩৮৮-১৩৯১, ২৪২৭, ২৪৪৮, ইবনু মাজাহ ১৩৪৬, ১৭১২, আহমাদ ৬৪৪১, ৬৪৫৫, ৬৪৮০, ৬৪৯১, ৬৭২১, ৬৭২৫, ৬৭৫০, দারেমী ১৭৫২, ৩৪৮৬
[5] সহীহুল বুখারী ১১৪৪, ৩২৭০, মুসলিম ৭৭৪, নাসায়ী ১৬০৮, ১৬০৯, ইবনু মাজাহ ১৩৩০, আহমাদ ৩৫৪৭, ৪০৪৯
[6] সহীহুল বুখারী ১১৪২, ৩২৬৯, মুসলিম ৭৭৬, নাসায়ী ১৬০৭, আবূ দাউদ ১৩০৬, ইবনু মাজাহ ১৩২৯, আহমাদ ৭২৬৬, ৭৩৯২, ১০০৭৫, মুওয়াত্তা মালিক ৪২৬
[7] তিরমিযী ২৪৮৫, ইবনু মাজাহ ১৩৩৪, ৩২৫১, দারেমী ১৪৬০
[8] মুসলিম ১১৬৩, তিরমিযী ৪৩৮, ৭৪০, আবূ দাউদ ২৪২৯, ইবনু মাজাহ ১৭৪২, আহমাদ ৭৯৬৬, ৮১৮৫, ৮৩০২, ৮৩২৯, ১০৫৩২, দারেমী ১৭৫৭,১৭৫৮
[9] সহীহুল বুখারী ৪৭২, ৪৭৩, ৯৯১, ৯৯৩, ৯৯৫, ৯৯৮, ১১৩৭, মুসলিম ৭৪৯, তিরমিযী ৪৩৭, ৬৪১, ১৬৬৬, ১৬৬৭, ১৬৬৮, ১৬৬৯, ১৬৭০,১৬৭১, ১৬৭২, ১৬৭৩, ১৬৭৪, ১৬৮২, ১৬৯২, ১৬৯৪, আবূ দাউদ ১৪২১, ১৪৩৮, ইবনু মাজাহ ১১৭৪, ১১৭৫, ১১৭৬, ১৩২২, আহমাদ ৪৪৭৮,৪৫৪৫, ৪৬৯৬, ৪৭৭৬, ৪৮৩২, ৪৮৪৫, ৪৯৫১, ৫০১২, ৫০৬৬, ৫১০১, ৫১৯৫, ৫৩৭৬, ৪৫৩১, ৪৫৪৭, ৪৫৬৬, ৫৫১২, মুওয়াত্তা মালিক ২৬১,২৬৯, ২৭৫, ২৭৬, দারেমী ১৪৫৮
[10] ঐ
[11] সহীহুল বুখারী ১১৪১, ১৯৭২, ১৯৭৩, মুসলিম ১১৫৮, তিরমিযী ৭৬৯, ২০১৫, নাসায়ী ১৬২৭, আগ ১১৬০১, ১১৭১৯, ১২২১৩, ১২৪২১, ১২৪৭১,১২৬৫৪, ১২৭৬২, ১২৯৬০, ১২৯৯০, ১৩০৬১, ১৩২৩৮, ১৩৩০৪, ১৩৩৭০, ১৩৮৬, ১৩৪০৬
[12] সহীহুল বুখারী ৬২৬, ৯৯৪, ১১২৩, ১১৩৯, ১১৪০, ১১৬০, ১১৬৫, ৬৩১০, মুসলিম ৭২৪, ৭৩৬, ৭৩৭, ৭৩৮, তিরমিযী ৪৩৯, ৪৪০, নাসায়ী ৬৮৫, ১৬৯৬, ১৭৪৯, ১৭৬২, আবূ দাউদ ১২৫৪, ১২৫৫, ১২৬২, ১৩৩৪, ১৩৩৮, ১৩৩৯, ১৩৪০, ইবনু মাজাহ ১১৯৮, ১৩৫৮, আহমাদ ২৩৫৩৭, ২৩৫৫৩, ২৩৫৯৬, ২৩৬৬৮, ২৩৬৯৭, ২৩৭০৫, ২৩৯২৫, ২৩৯৪০, ২৪০১৬, ২৪০২৪, ২৪০৫৬, ২৪২১১, ২৪৩৩৯, ২৪৩৭৯, ২৪৪৮৬,২৪৫৮১, ২৪৭৪৫, ২৪৮১৬, ২৪৯০৭, ২৪৯৫৮, ২৫৫২০, মুওয়াত্তা মালিক ২৪৩, ২৬৪, দারেমী ১৪৪৭, ১৪৭৩, ১৪৭৫, ১৪৮৫
[13] সহীহুল বুখারী ১১৪৭, ২০১৩, ৩৫৬৯, মুসলিম ৭৩৮, তিরমিযী ৪৩৯, নাসায়ী ১৬৯৭, আবূ দাউদ ১৩৪১, আহমাদ ২৩৫৫৩, ২৩৫৯৬, ২৩৭৪৮,২৩৯২৫, ২৩৯৪০, ২৪০১৬, ২৪০৫৬, ২৪১৯৪, ২৪২১১, ২৫২৭৭, ২৫৭৫৬, ২৫৮২৬, মুওয়াত্তা মালিক ২৬৫
[14] সহীহুল বুখারী ১১৪৬, মুসলিম ৭৩৯, নাসায়ী ১৬৪০, ১৬৮০, ইবনু মাজাহ ১৩৬৫, আহমাদ ২৩৮১৯, ২৪১৮৫, ২৪৫৪, ২৫৬২৪

[15] সহীহুল বুখারী ১১৩৫, মুসলিম ৭৭৩, ইবনু মাজাহ ১৪১৮, আহমাদ ৩৬৩৮, ৩৭৫৭, ৩৯২৭, ৪১৮৭
[16] মুসলিম ৭৭২, তিরমিযী ২৬২, নাসায়ী ১০০৮, ১০০৯, ১০৪৬, ১০৬৯, ১১৩৩, ১১৪৫, ১৬৬৪, ১৬৬৫, আবূ দাউদ ৮৭১, ৮৭৪, ইবনু মাজাহ ৮৮৮, ৮৯৭, ১৩৫১, আহমাদ ২২৯৭৯, ২২৭৫০, ২২৭৮৯, ২২৮০০, ২২৮৩৩, ২২৮৫৪, ২২৮৫৮, ২২৫৬৬, ২২৮৯০, ২২৯০২, দারেমী ১৩০৬
[17] মুসলিম ৭৫৬, তিরমিযী ৩৮৭, ইবনু মাজাহ ১৪২১, আহমাদ ১৩৮২১, ১৪৭৮৮
[18] সহীহুল বুখারী ১১৩১, ১১৫২, ১১৫৩, ১৯৭৪ থেকে ১৯৮০, ৩৪১৮, ৩৪১৯, ৩৪২০, ৫০৫২, ৫০৫৩, ৫০৫৪, ৫১৯৯, ৬১৩৪, ৬২৭৭, মুসলিম ১১৫০৯, তিরমিযী ৭৭০, নাসায়ী ১৬৩০, ২৩৪৪, ২৩৮৮ থেকে ২৩৯৪, ২৩৯৬, ২৩৯৭, ২৩৯৯ থেকে ২৪০৩, আবূ দাউদ ১৩৮৮ থেকে ১৩৯১,২৪২৭, ২৪৪৮, ইবনু মাজাহ ১৩৪৬, ১৭১২, আহমাদ ৬৪৪১, ৬৪৫৫, ৬৪৮০, ৬৪৯১, ৬৭২১, ৬৭২৫, ৬৭৫০, ৬৭৯৩, ৬৮০২, ৬০৮২৩, ৬৮২৪,৬৮৩৪, ৬৮৩৭, ৬৮৭৫, ৬৮৮২, ৬৯৮৪, ৭০৫৮, দারেমী ১৭৫২, ৩৪৮৬
[19] মুসলিম ৭৫৭, আহমাদ ১৩৯৪৫, ১৪৩৩৬, ২৭৫৬৩
[20] মুসলিম ৭৬৮, আবূ দাউদ ১৩২৩, আহমাদ ৭১৩৬, ৭৬৯০, ৮৯৩১
[21] মুসলিম ৭৬৭, আহমাদ ২৩৪৯৭, ২৫১৪৯
[22] মুসলিম ৭৪৬, তিরমিযী ৪৪৫, নাসায়ী ১৭২২, ১৭২৩, ১৭২৪, ১৭২৫, ১৭৮৯, আবূ দাউদ ১৩৪২, ১৩৪৬, ১৩৫০, ২৪৩৪, ইবনু মাজাহ ১১৯১,আহমাদ ২৩৭৪৮, ২৫৬৮৭, দারেমী ১৪৭৫
[23] মুসলিম ৭৪৭, তিরমিযী ৪০৮, নাসায়ী ১৭৯০ থেকে ১৭৯২, আবূ দাউদ ১৩১৩, ১৩৪৩, ২২০, ৩৭৯, মুওয়াত্তা মালিক ৪৭০, দারেমী ১৪৭৭
[24] আবূ দাউদ ১৩০৮, নাসায়ী ১৬১০, ইবনু মাজাহ ১৩৩৬, আহমাদ ৭৩৬২
[25] আবূ দাউদ ১৩০৯, ইবনু মাজাহ ১৩৩৫
[26] সহীহুল বুখারী ২১২, মুসলিম ৭৮৬, তিরমিযী ৩৫৫, নাসায়ী ১৬২, আবূ দাউদ ১৩১০, ইবনু মাজাহ ১৩৭০, আহমাদ ২৩৭৬৬, ২৫১৩৩, ২৫১৭১,২৫৬৯৯, ২৫৭৭৭, মুওয়াত্তা মালিক ২৫৯, দারেমী ১৩৮৩
[27] মুসলিম ৭৮৭, আবূ দাউদ ১৩১১, ইবনু মাজাহ ১৩৭২, আহমাদ ২৭৪৫০
_________________________________________________________________________________









দুশ্চরিত্রা নারীকূল দুশ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং সচ্চরিত্রা নারীকুল সচ্চরিত্র পুরুষকুলের জন্যেঃ



আল্লাহ সুবাহানু তা'য়ালা বলেন,


الْخَبِيثَاتُ لِلْخَبِيثِينَ وَالْخَبِيثُونَ لِلْخَبِيثَاتِ وَالطَّيِّبَاتُ لِلطَّيِّبِينَ وَالطَّيِّبُونَ لِلطَّيِّبَاتِ أُوْلَئِكَ مُبَرَّؤُونَ مِمَّا يَقُولُونَ لَهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ

দুশ্চরিত্রা নারীকূল দুশ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং 
দুশ্চরিত্র পুরুষকুল দুশ্চরিত্রা নারীকুলের জন্যে। 
সচ্চরিত্রা নারীকুল সচ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং 
সচ্চরিত্র পুরুষকুল সচ্চরিত্রা নারীকুলের জন্যে। 
তাদের সম্পর্কে লোকে যা বলে, তার সাথে তারা সম্পর্কহীন। 
তাদের জন্যে আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। 
[সুরা নুর: ২৬]


বাস্তব উদাহরণঃ



বোখারা শহরে এক স্বর্ণের দোকানদার ছিলো। ঘরে ছিলো তার সুন্দরী স্ত্রী। নিয়ম অনুযায়ী একদিন রাতে লোকটি ঘরে এসে দেখল তার স্ত্রী বসে বসে কাঁদছে। কারণ জিজ্ঞেস করলে স্ত্রী বললো, আজকে অনেক বড় গোনাহ হয়ে গেছে। 

স্ত্রী বললোঃ 
যে লোকটি অনেক দিন যাবত আমাদের ঘরে দুধ দিয়ে যেত সে আজকে দুধ দেয়ার সময় আমার হাত ধরে টিপাটিপি করছে। সাবালিকা হবার পর থেকে এ পর্যন্ত আপনি ছাড়া কেউ আমার হাত ধরেনি। অভাবনীয় এই পাপাচারের কারণে আমি ক্ষোভ ও দুঃখের অনলে দগ্ধ হচ্ছি প্রতিনিয়ত; আর কান্না করছি অবিরত। 

এই কথা শুনে স্বামীর চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বের হয়ে এলো। 

লোকটি বললঃ
আজকে দোকানে এক মহিলা কাস্টমারকে স্বর্ণের চূড়ি পরানোর ছলে তার হাত ধরে আমি টিপাটিপি করছিলাম, ব্যাভিচারের যেই ঋন আমি নিয়েছিলাম স্বীয় কাঁধে, সেই ঋণ তুমি শোধ করেছ। আজ এই মূহুর্তে আমি আল্লাহর কাছে তাওবা করছি আমরণ আর কখনো ব্যাভিচার করবোনা। তবে তোমার কাছে আমার একটি অনুরোধ, আগামী কাল দুধওয়ালা তোমার সাথে কি ব্যবহার করে আমাকে দয়া করে বলবে। 

পরদিন স্বামী দোকানে চলে গেলো এবং যথাসময়ে দুধওয়ালা দুধ দিতে এসে কালক্ষেপন না করে মহিলাটির পায়ে পড়ে বললো মা ! শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে গতকাল অনেক বড় গুনাহ করে ফেলেছি এবং বিনিদ্র রজনী যাপন করে মাওলার দরবারে তাওবা করেছি, এধরনের পাপাচার আর কোনদিন করবনা; দয়াকরে আপনি আমাকে ক্ষমা করে দিন। মহিলাটি তাকে ক্ষমা করে দিল। 

রাতে যখন স্বামী দোকান থেকে ফিরলো স্ত্রী পুরো ঘটনা তাকে জানালো পরে স্বামী আনন্দ চিত্তে বললো পরিবারের পুরুষরা যদি পরনারীর অবৈধ উৎসর্গ থেকে তাওবা করে, তাহলে পৃথিবীর তাবৎ পুরুষ সেই পরিবারের নারীদের অবৈধ সংসর্গ থেকে তাওবা করবে।

তথ্যসুত্রঃ তফসীরে রুহুল বয়ান।