Blog Archive

Friday, February 5, 2016

অশ্লীল হিজাবধারী নারীদের উদ্দেশ্যে নুরনবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর হুঁশিয়ারিঃ






→→© আবূ হুরায়ররা রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, একটি হাদিসে বিশ্বনবী (সা.) কড়া ভাবে বলেছেন, ‘জাহান্নামবাসী দুটি দল রয়েছে। যাদেরকে আমি এখনো দেখিনি। একদল এমন লোক যাদের হাতে গরুর লেজের মত লাঠি থাকবে যা দিয়ে তারা লোকদেরকে প্রহার করবে।

আর অন্য দল এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকে। তারা অন্যদের তাদের প্রতি আকৃষ্ট করবে নিজেরাও অন্যদের প্রতি ঝুঁকবে। তাদের মস্তক উটের পিঠের কুঁজের মত হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না। এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ এর ঘ্রাণ এত এত দূর থেকেও পাওয়া যায়।’ [মুসলিম : ২১২৮]

Monday, February 1, 2016

আল-হাদিস ও বিজ্ঞানঃ


MEDICAL science is totally impossible without research the holy AL-QURAN & HADITH :

.............



মুমিনদের মৃত্যুর পর তাদের রূহ আসমানে চলে যায় এবং শরীর মাটিতে খেয়ে নেয়। তবে নবীগন ও অলীগন ওনাদের কবরে জীবিত অবস্থায় আছেন।

★ রাসূল (ছাঃ) বলেন,
আদমের সকল সন্তানকে মাটিতে খেয়ে নিবে শুধু তার মেরুদন্ডের সর্বনিম্ন হাড্ডি (عَجْبُ الذَّنَبِ) ব্যতীত। কারণ তা থেকেই তাদের সৃষ্টি করা হয়েছে এবং তা থেকেই তাদের দেহ পুনর্গঠন করা হবে।’
(মুসলিম, মিশকাত হা/৫৫২১)

আল-কোরআনে বর্নিত শব্দ সমুহই পবিত্র কুরআনের সত্যতার এক মহা নিদর্শনঃ


কুরআনেঃ-

১.পুরুষ শব্দটা এসেছে ২৪ বার, নারী শব্দটা এসেছে ২৪ বার

২.আদেশ শব্দটা এসেছে ১০০০ বার, নিষেধ শব্দটা এসেছে ১০০০ বার

৩.হালাল শব্দটা এসেছে ২৫০ বার, হারাম শব্দটা এসেছে ২৫০ বার

৪.জান্নাত শব্দটা এসেছে ১০০০ বার, জাহান্নাম শব্দটা এসেছে ১০০০ বার

৫.দুনিয়া শব্দটা এসেছে ১১৫ বার, আখিরাত শব্দটা এসেছে ১১৫ বার

৬.ফেরেশতা শব্দটা এসেছে ৮৮ বার,শয়তান শব্দটা এসেছে ৮৮ বার

৭.জীবন শব্দটা এসেছে ১৪৫ বার, মৃত্যু শব্দটা এসেছে ১৪৫ বার

৮. উপকার শব্দটা এসেছে ৫০ বার, ক্ষতিকর শব্দটা এসেছে ৫০ বার

৯.মানুষ শব্দটা এসেছে ৩৬৮ বার, রাসূল শব্দটা এসেছে ৩৬৮ বার

১০.যাকাত শব্দটা এসেছে ৩২ বার, বরকত শব্দটা এসেছে ৩২ বার

১১.জিহ্বা শব্দটা এসেছে ২৫ বার, উত্তম বাক্য শব্দটা এসেছে ২৫ বার

১২.মাস শব্দটা এসেছে ১২ বার, দিন শব্দটা এসেছে ৩৬৫ বার

অতএব, এটা নির্দিধায় বলা যায় যে, মহাগ্রন্থ আল কুরআন কোন মানুষের বানানো নয় বরং এটা মহান স্রষ্টা আল্লাহরাব্বুলআলামীনের পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ নেয়ামত। মুক্তির পথ।

শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

আল-কোরআন ও বিজ্ঞানঃ





মানব ও জীব সৃষ্টিতত্ত্বঃ

পানি থেকে জীব সৃষ্টিঃ

★ মানুষ সৃষ্টি পানি দিয়ে।[সুরা ফুরকান;৫৪]-
আধুনিক বিজ্ঞান এটার সাথে একমত ।

★ আল্লাহ সমস্ত জীব-জন্তু সৃষ্টি করেছেন পানি দিয়ে।[সুরা নুর;৪৫]-বিজ্ঞান ও এই কথাই বলছে।


★ সুরা আম্বিয়া (২১) ৩০ নং আয়াত – প্রানবান সবকিছু সৃস্টি করলাম পানি হতে তবুও কি তারা বিশ্বাস করবে না? 

মানুষের সৃষ্টি (A) 

★ সুরা মোমেনুন (২৩) ১২ নং আয়াত আল্লাহ বলেছেন – আমি তো মানুষকে সৃস্টি করেছি মৃত্তিকার মুল উপাদন থেকে। 

★ সুরা সাজদাহ (৩২) ৭,৮ নং আয়াত আল্লাহ বলেছেন – যিনি তার সকল কিছু সৃজন করেছেন উত্তম রুপে এবং কাদা মাটি হতে মানব সৃষ্টির সূচনা করেছেন।অতঃপর তার বংশ উৎপন্ন করেছেন তুচ্ছ তরল পর্দাথের নির্যাস থেকে। 

★ সুরা সোয়াদ (৩৮)৭১ নং আয়াত- আল্লাহ বলেছেন – আমি মানুষকে সৃস্টি করেছি মাটি হতে । 

★ সুরা ফুরকান (২৫) ৫৪ নং আয়াত আল্লাহ বলেছেন -আমি তোমাদের সৃস্টি করেছি পানি হতে। 

মানুষের সৃস্টি মাটি ও পানি হতে এবং আল্লাহই সৃস্টি করেছেন। 

_____



★ ভ্রুন দেখতে জোঁকের মত। [সুরা আলাক;১-২]-
বর্তমান বিজ্ঞান এর সাথে একমত । প্রফেসর কিথমুর এটি প্রমান করেছেন। তিনি বলেছেনঃ “এটি আমার বলতে কোন আপত্তি নেই যে এই কোরআন আল্লাহর বানী এবং নবী মুহাম্মাদ আল্লার রাসুল”(সাঃ)

★ মানুষকে ৩টি স্তরে সৃষ্টি করা হয়েছে।[সুরা জুমার;৬]
মেডিকেল সায়েন্স বলছে ভ্রুন মায়ের পেটে ৩টি স্তরে আস্তে আস্তে বড় হয় ।

★ ভ্রুন ১১ ও ১২তম পাজরের হাড়ের মধ্যে থেকে বড় হয়।[সুরা তারিক;৫-৭]
মেডিকেল সায়েন্সে এটা প্রমানিত ।

★ নঘন্য পরিমান মিশ্র শুক্রানো থেকে সৃষ্টি হয় মানুষ।[সুরা সাজদাহ;৮]-
মেডিকেল সায়েন্সের মতে বলে শুক্রানোর কিছু অংশ থেকে মানুষ সৃষ্টি হয়।



মানুষের সৃস্টি (B) 

বিবর্তন প্রাকৃতিক নির্বাচন ও পরিব্যক্তি এই দুই মৌলিক এিয়ার দ্বারা ঘটে বিবর্তনের জন্য গভীরতা বাড়তে বাড়তে এক পর্যায় জড় বস্তু থেকে জৈব বস্তু DNA (অনু) থেকে এক কোষী প্রানী ,আসতে আসতে জটিলতর প্রানী এবং এক পর্যায় মানুষ প্রানীর মাঝে আত্নসচেতনতার উদ্ভব হয়। 

আমার প্রশ্ন হল আল্লাহ আমাদের সৃস্টি না করলে ,এই ভাবে মানুষ এখন কেন সৃস্টি হইনা ? 

science কি theory তে বিশ্বাসী ?science তো fact এ বিশ্বাসী। evolution তো একটা theory !বই এর নামই হলো Charles Darwin Theory of Evolution ।Charles Darwin – the origin of peaches বইটি কি পড়েন নি? Charles Darwin একটি চিঠি পাঠালেন JOHN HERSCHEL এর কাছে ১৮৬১ সালে তিনি লিখেছেন আমি বিশ্বাস করি না Theory of Evolution কারন আমার কাছে কোন প্রুফ নেই।আমি এইটাকে শুধু মাএ বিশ্বাস করি এই কারনে- এইটা আমাকে সাহায্য করে classification of embryology,morphology 
(নিস্চয় ভাল কাজ মোমিন মানুষের লক্ষন।এইগুলো মানুষের কাছে পৌছে দিয়ে কিছু সওয়াবের অধিকারি হন।দয়া করে পেজটি শেয়ার করতে ভুলবেন না ভাই ও বোনেরা ধন্যবাদ )


★ ভ্রন তত্ব
নিয়ে বিজ্ঞান আজ
জেনেছে পুরুষই ( শিশু
ছেলে হবে কিনা মেয়ে হবে)
তা নির্ধারণ করে।

ভাবা যায়... কুরআন এই
কথা জানিয়েছে ১৪০০
বছর আগে।
( সূরা নজমের ৪৫, ৪৬
নং আয়াত,
সূরা কিয়ামাহ’র ৩৭- ৩৯
নং আয়াত)

★ একটি শিশু যখন
গর্ভে থাকে তখন
সে আগে কানে শোনার
যোগ্যতা পায় তারপর পায়
চোখে দেখার।

ভাবা যায়?
১৪০০ বছর আগের এক
পৃথিবীতে ভ্রুনের
বেড়ে ওঠার স্তর গুলো নিয়ে কুরআন
বিস্তর
আলোচনা করে।
যা আজ
প্রমাণিত !
( সূরা সাজদাহ আয়াত নং ৯ ,
৭৬ এবং সূরা ইনসান
আয়াত নং ২ )

★ সূরা কিয়ামাহ’র ৩ ও ৪
নং আয়াতে ১৪০০ বছর
আগেই
জানানো হয়েছে;
মানুষের আঙ্গুলের
ছাপ
দিয়ে মানুষকে আলাদা ভাবে সনাক্ত করা সম্ভব।

যা আজ
প্রমাণিত।

______



পৃথিবী, মহাকাশ ও নক্ষত্র সৃষ্টিতত্ত্বঃ


★ পৃথিবী উট পাখির ডিমের মত গোলাকার।[সুরা নাযিয়াত;৩০]
আজকের আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবী সম্পূর্ণ গোলাকার না, বরং একটু চাপট (কমলালেবুর মত) আর উট পাখির ডিমও কমলালেবুর মত। অর্থাৎ,পৃথিবী উট পাখির ডিমের মত।

★ মহাবিশ্ব সম্প্রসারণশীল।[ সুরা যারিয়াত;৪৭]-
বিজ্ঞানীরা একমত । এই বিষয়ে কোন সন্দেহ নায় ।

★ আমি(আল্লাহ্) আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। [সুরা আম্বিয়া;৩২]-
বিজ্ঞান আমাদের বলছে বায়ুমন্ডল এর ওজন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে পৃথিবীকে সুরক্ষন করে। কোরানে এই ওজন স্তর এর কথা বলছে।

★ সূর্য ও চন্দ্র নিজ নিজ কক্ষ পথে বিচরণ করে।[সুরা আম্বিয়া;৩৪]-
বিজ্ঞান কিছু বছর আগেও মনে করত সূর্য স্থির,কিন্তু মডার্ন সায়েন্স বলছে সূর্য ও চন্দ্র নিজ নিজ কক্ষ পথে বিচরণ করে, যা কোরআন প্রায় ১৪০০ বছর আগেই বলেছে।

★ সূর্য ও চন্দ্র নির্দিষ্ট সময় পর্যন্ত আবর্তন করে।[সুরা রদ/ রাদ;০২]-
বর্তমান বিজ্ঞান এর সাথে একমত।

★ আল্লাহ্ বায়ু প্রেরন করেন,ফলে তা মেঘমালাকে সঞ্চালিত
করে।[সুরা রুম;৪৮]
-বর্তমান বিজ্ঞান এর সাথে একমত।



★‘ বিগ ব্যাং’
থিওরি আবিষ্কার
হয়
মাত্র চল্লিশ বছর আগে।

সূরা আম্বিয়া ৩০
নং আয়াতে কুরআনে এই
কথা বলা হয়েছে প্রায়
১৪০০ বছর আগে।

★ পৃথিবীতে রাত
এবং দিন বাড়া এবং কমার
রহস্য
মানুষ জেনেছে দুশ
বছর আগে।

সূরা লুকমানের ২৯
নং আয়াতে কুরআন এই
কথা জানিয়ে গেছে প্রায়
দেড় হাজার
বছর আগে !!


★ চাঁদের আলো প্রতিফলিত আলো। [সুরা ফুরকান;৬১]-
বর্ত মান বিজ্ঞান এর সাথে একমত। চাঁদের আলো ধার করা ।




পাহাড় গুলোর জন্য ভুমিকম্প হয় নাঃ

সুরা নাবা (৭৮) ৬,৭ নং আয়াত – আমি কি পৃথিবীকে বিছানা বানিয়ে দিয়নি ,পাহাড় সুমহকে পেরেক রুপে গেড়ে দিয়নি?

সুরা লোকমান ১০ নং আয়াত – আমি পৃথিবীতে পাহাড় সুমহকে স্হাপন করেছি ,যাতে তা পৃথিবীকে স্হির রাখে আর যাতে তোমাদের দোলা না দেয়।

প্রতিটি উদ্ভিদের male & female আছে

সুরা তাহা (২০) ৫৩ নং আয়াত – তারপর বৃষ্টির পানি দিয়ে জোড়ায় জোড়ায় বিভিন্ন রকমের উদ্ভিদ বের করে আনি।

সুরা রাদ (১৩) ৩ নং আয়াত – প্রত্যেক ফল-মুল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়।


পানি বিজ্ঞানঃ

★ পানি চক্রের কথা বিজ্ঞান
জেনেছে বেশি দিন
হয়
নি...

সূরা যুমার ২১
নং আয়াতে কুরআন এই
কথা বলেছে প্রায়
১৪০০
বছর আগে।


★ বিজ্ঞান এই
সেদিন জেনেছে লবণাক্ত
পানি ও
মিষ্টি পানি একসাথে মিশ্রিত
হয় না।

সূরা ফুরকানের ৫৩
নং আয়াতে কুরআন এই
কথা বলেছে প্রায়
১৪০০
বছর আগে।

শরীর ও চিকিৎসা বিজ্ঞানঃ

★ ইসলাম
আমাদেরকে ডান দিকে ফিরে ঘুমাতে উৎসাহিত
করেছে;
বিজ্ঞান এখন
বলছে ডান
দিকে ফিরে ঘুমালে হার্ট
সব থেকে ভাল থাকে।


★ ইসলাম মদ
পানকে হারাম
করেছে ,
চিকিৎসা বিজ্ঞান
বলছে মদ পান
লিভারের জন্য ক্ষতিকর।

★ ইসলাম শুকরের
মাংসকে হারাম
করেছে।

বিজ্ঞান
আজ
বলছে শুকরের মাংস লিভার, হার্টের
জন্য খুবই
ক্ষতিকর।


★ রক্ত পরিসঞ্চালন
এবং দুগ্ধ উৎপাদন এর ব্যাপারে আমাদের
চিকিৎসা বিজ্ঞান
জেনেছে মাত্র
কয়েক বছর আগে।

সূরা মুমিনূনের ২১
নং আয়াতে কুরআন এই
বিষয়ে বর্ণনা করে গেছে।

পোকা-মাকড়/ কীট-পতংগ বিদ্যাঃ

★ বিজ্ঞান এখন
আমাদের
জানাচ্ছে পিপীলিকা মৃত
দেহ কবর দেয়,
এদের বাজার পদ্ধতি আছে।

কুরআনের
সূরা নামল এর ১৭ ও ১৮
নং আয়াতে এই
বিষয়ে ধারণা দেয়।


পরমানু বিজ্ঞানঃ



পরমানুর ক্ষুদ্র কনা রয়েছে।[সুরা সাবা;৩]-
বর্তমান বিজ্ঞান এর সাথে একমত । ক্ষুদ্র কনা গুলো হল ইলেকট্রন,প্রোটন ,নিউট্রন।
পবিত্র কোরানে এরকম বহু আয়াত আছে ।
উপরের তথ্যগুলো বিজ্ঞান মাত্র ২০০-৩০০ বছর আগে প্রমান করেছে কিন্তু কোরআনে তা লিখা হয়েছে আজ থেকে ১৪০০ বছর আগে। যেহেতু ১৪০০ বছর আগে কোন মানুষ
এসব তথ্য জানতো না সেহেতু কোন মানুষের পক্ষে এসব লিখা সম্ভব না ।
কোরআন মানব রচিত কোন গ্রন্থ নয় । এই কোরআন আমাদের স্রষ্টার বানী যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন।তার পরও যারা কোরানকে আল্লাহর বানী বলে বিশ্বাস করে না তাদের ক্ষেত্রে আমি কোরআনের এই আয়াতটা বলবোঃ
“তারা অন্ধ তারা বধির,তারা দেখেও দেখে না শুনেও শুনে না”




Friday, January 29, 2016

নাসীরুদ্দিন আলবানীর ভ্রান্ত আকিদা ও মুখোশ উন্মোচনঃ (পর্ব ২)


তাবেয়ী ইবনে সিরিন (রহঃ) বলেছেন,

إنَّ هذا العلم دين ؛ فانظروا عمَّن تأخذون دينكم

“নিশ্চয় এই ইলম দ্বীনের অন্তর্ভূক্ত। সুতরাং লক্ষ্য রেখো! কার নিকট থেকে তুমি তোমার দ্বীন গ্রহণ করছো”



আলবানী সাহেবের তাহকীকের প্রকৃত অবস্থা:

আলবানীর মত পরিবর্তনঃ  
একবার এক হাদিসকে সহিহ বলে পরে দুর্বল বলে আবার দুর্বলকে সহিহ বলে , আবার অনির্ভরযোগ্য রাবীকে নির্ভরযোগ্য বলে, নির্ভরযোগ্যকে অনির্ভরযোগ্য বলে।




১. উদা বিন হাসান উদা ৫০০ হাদীসের একটি সঙ্কলন বের করেছেন। এই কিতাবে যে ৫০০ হাদীস উল্লেখ করা হয়েছে, এগুলো মুলত: আলবানী সাহেবের তারাজু বা পূর্বের মতামত থেকে ফিরে আসার ব্যাপারে আালোচনা করা হয়েছে। অর্থাৎ আলবানী সাহেব পূর্বে একটা হাদীসকে সহীহ বলেছেন, পরে মত পরিবর্তন করে সেটাকে যয়ীফ বলেছেন। এধরনের রুজু দু’একটি হাদীসে ঘটেনি। এখানে মোট পাচ শ হাদীস উল্লেখ করা হয়েছে। এই কিতাবটি আলবানী সাহেব এর নিজস্ব ওযেস সাইট আলবানী ডট নেটে পাওয়া যাবে।

২. আবুল হাসান মুহাম্মাদ হাসান আশ-শাযখ্র আলবানী সাহেব এর রুজু বা পূর্বের মতামত থেকে প্রত্যাবর্তনের উপর একটি সঙ্কলন বের করেছন। এখানেও ৩০০ এর বেশি হাদীসের উপর আলোচনা করা হয়েছে। পাবেনঃ
http://www.alalbany.net

৩. আলবানী সাহেবের তারাজু নিয়ে লেখা আরেকটি কিতাব হলো, আত-তাম্বিহাতুল মালিহা আলা মা তারাজায়া আনহুল আল্লামা আল-আলবানী। এটি নিচের লিংক থেকে ডাউন লোড করুন। এ কিতাবেও আলবানী সাহেব এর সহীহ ও যয়ীফ বলার ক্ষেত্রে পূর্বের মত থেকে প্রত্যাবতর্ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে এবং আলবানী সাহেবের রুজু করা হাদীস সঙ্কলন করা হযেছে। 
http://www.alalbany.net

৪. আলবানী সাহেব পূর্বের অবস্থান থেকে ফেরার পাশাপাশি প্রচুর স্ববিরোধীতায় লিপ্ত হযেছেন। একই রাবীকে কোথাও যয়ীফ, কোথাও সহীহ বলা, একই হাদীসকে কোথাও সহীহ এবং কোথাও সহীহ বলাকে তানাকুয বা স্ববিরোধীতা বলে। আলবানী সাহেব এতো বেশি পরিমাণ স্ববিরোধীতা করেছেন যে, এ বিষয়ে তিনি অনেক সমালোচনার মুখে পড়েছেন। একজন সুস্থ ধারার মুহাদ্দিস দু’একটি হাদীসের ক্ষেত্রে এমন করতে পারেন, কিন্তু তিনি শত শত হাদীসের ক্ষেত্রে এধরণের স্ববিরোধতিা করেছেন। শায়খ হাসান বিন আলী আস-সাক্কাফ আলবানী সাহেবের এ ধরণের স্ববিরোধীতার উপর কিতাব লিখেছেন। কিতাবের নাম, তানাকুযাতুল আলবানিল ওয়াজিহাত। এটি তিন খন্ডে প্রকাশিত হয়েছে। তিন খন্ডে আলবানী সাহেবের মোট ১৩০০ স্ববিারোধী বক্তব্য উল্লেখ করা হযেছে। লেখক দাবী করেছেন, আমি আলবানী সাহেবের মোট সাত হাজার স্ববিরোধী বক্তব্য পেযেছি। এই তিন খন্ডে আমি ১৩০০ বক্তব্য প্রকাশ করেছি। বাকীগুলো তিনি আস্তে আস্তে প্রকাশ করবেন।

৫. শায়খ সাইদ আল মামদুহ আলবানী সাহেব এর সহীহ ও যয়ীফ এর উপর তুলনামূলক আলোচনা করে ইলমুল হাদীসের আঙ্গিকে আট শ হাদীসের ব্যাপারে আলবানী সাহেবের ভুল ধরেছেন। অথাৎ একটা হাদীস আলবানী সাহেব এর নিকট যয়ীফ, কিন্তু সেটি বাস্তবে সহীহ আবার একটি হাদীসকে তিনি সহীহ বলেছেন, বাস্তবে সেটি যয়ীফ, এজাতীয় আট শ হাদীসের উপর আলোচনা করেছেন। তিনি এর উপর, আত-তা’রীফ বিআওহামি মান কাস সামাস সুনান ইলা সহীহ ও যয়ীফ নামে ছয় খন্ডের কিতাব লিখেছেন। প্রত্যেক খণ্ডই প্রায় ৫০০ পৃ. এর উপরে।

৬. শায়খ হাম্মাদ বিন হাসান আল-মিসরী ৩০০ শ এর বেশি রাবীর জীবনী আলোচনা করেছেন, যাদের ব্যাপারে আলবানী সাহেব বলেছেন, তাদের কোন জীবনী কোন কিতাবে পাইনি অথবা তারা অপরিচিত, অথচ তাদের জীবনী তিনি যে কিতাব দেখেছেন তাতে বিদ্যমান রয়েছে এবং তারা পরিচিত রাবী। তিনি নাম্বার সহ প্রত্যেক রাবীর নাম ও তার সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করেছেন। নিচের সাইটে তার আলোচনা গুলো পাওয়া যাবে।



এখানে সেরূপ কয়েকজন বর্ণনাকারীর নাম উল্লেখ করছি যাদেরকে পূর্বের মুহাদ্দিসগণ অনির্ভরযোগ্য বলেছেন কিন্তু আলবানী সাহেব সেসবকে নির্ভরযোগ্য বলেছেনঃ


১। আহমদ ইবনে ফরজ আবু উতবা হামসীকে আলবানী সাহেব সেকা বা নির্ভরযোগ্য রূপে রূপান্তরিত করে তার বর্ণনাকৃত হাদীসকে সহীহ বলেছেন। আলবানীর কিতাব  সিলসিলায়ে আহাদীসে সহীহা খন্ড ২, পৃষ্ঠা ২৩৬।

২। ইসমাঈল ইবনে মুসলিম মক্কী। (প্রগুক্ত ১/৬১৩, ৬/৫০৫)

৩। বকর ইবনে খুনাইস। (প্রাগুক্ত ২/৬০৯)

৪। হাকাম ইবনে সেনান।  (প্রগুক্ত ৪৭)

৫। হানযালা ইবনে আব্দুল্লাহ সুদুসী (প্রাগুক্ত ১/২৪৯)

৬। সালেহ ইবনে বশীর। (প্রগুক্ত ২/২৩৯)

৭। মুসলিম ইবনে ওয়ারদান। (প্রাগুক্ত ২/৫০৩)

৮। আব্দুল্লাহ ইবনে কায়সান মরূযী (প্রাগুক্ত ১/১৩)

৯। আব্দুল মুনঈম ইবনে বশীর। (প্রগুক্ত ১/৫৮২)

১০। ইয়াহয়া ইবনে কাছীর আবু নছর। (প্রাগুক্ত ১/২৬৪)

১১। আলফজল ইবনে মুখতার। (প্রাগুক্ত ২/৫৮২)

১২। খালেদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াযীদ কমরী দামেশকী। (প্রাগুক্ত ১/১১৩)

এরা হলেন ঐসকল রাবী যাদেরকেও আলবানী সাহেব নির্ভরযোগ্য রাবী বলে হাদীসকে সহীহ বলেছেন। অথচ এসকল বর্ণনাকারী মুহাদ্দিসদের মতে এত জয়ীফ যে হাদীসে এরা থাকবে সে হাদীস জয়ীফ বলে বিবেচিত হবে।

এখন দেখা যাবে আলবানী সাহেবের এসকল নির্ভর যোগ্য সহীহ হাদীসের রাবীগণ অন্যান্য মুহাদিসের মতামতে কোন পর্যায়ের রাবী বা বর্ণনাকারী। এদের হাদীস জয়ীফ না কি সহীহ।

১। আহমদ ইবনে ফরজ আবু উতবা হিমস।

আবু মুহাম্মদ হাকেম বলেন, আবু উতবা যখন ইরাক পৌছে তখন ইরাকীগণ তার কাছ থেকে হাদীস নিয়েছেন এবং এর সম্পর্কে ভাল মত দিতেন। কিন্তু মুহাম্মদ ইবনে আউফ তার ব্যাপারে সমালোচনা করতেন। এবং আমি ইবনে হাওসাকে এই রাবী সম্পর্কে অনির্ভরযোগ্য বলতে শুনেছি। মুহাম্মদ ইবনে আউফতো তাকে কাযযাব বা মিথ্যাবাদী এবং খারাপ চরিত্রের বলে দাবী করেন। আবু হাশেম আব্দুল গাফফার ইবনে সালাম বলেন, আমি আমার বন্ধুদেরকে তার ব্যাপারে মিথ্যাবাদী হিসেবে মন্তব্য করতে দেখার পর আমি তার কাছ থেকে হাদীস গ্রহণ করিনি। (তাহযীবুততাহযীব ১/৬৮)

খতীবে বোগদাদী তো বলেন আবু উতবা সম্পর্কে মদ পানকারী মদ্যপ ছিল।  (তারিখে বোগদাদী ৪/৩৪১)

পর্যালোচনা: যে বর্ণনাকারীকে মিথ্যাবাদী, খারাপ চরিত্র, মিথ্যুক, মদ্যপ বলে মুহাদ্দিসগণ তার কাছ তেকে হাদীস গ্রহণ করেননি। তাযে একেবারী জয়ীফ রাবী তাতে কোন সন্দেহ থাকার অবকাশ নেই। কিন্তু এরূপ বর্ণনাকারী থেকে হাদীসকে দলীল হিসেবে পেশ করা, সেরূপ হাদীসকে সহীহ হাদীস বলে কিতাবে উল্লেখ করা এবং নিজের মতকে সেহাহ সিত্তা থেকেও উর্দ্ধে মনে করা তা কোন ধরনের প্রতারণা তা পাঠক মাত্রই বুঝবেন।

২। ইসলামাঈল ইবনে মুসলিম মক্কী

ইমাম আহমদ ইবনে হাম্ব (রহ.) তাকে মুনকারুল হাদীস বলেছেন, ইমাম আলী ইবনে মাদানী বলেছেন তিনি সবসময় ভুল করে থাকে, তিনি আরো বলেন উক্ত ব্যক্তি আমার কাছ থেকে একটি তিন প্রকারে বর্ণনা করেছেন।আরো বলেছেন তার কাছ থেকে হাদীস গ্রহণ করা যাবে না। তিনি عن حسن، عن سمرہ বলে মুনকার হাদীস বর্ণনা করে থাকেন। ইয়াহইয়া ইবনে ‍মুঈন বলেছেন তিনি কোন বস্তুই না।  জাওযজানী বলেছেন ইসমাঈল ইবনে মুসলিম কল্পনা প্রসূত হাদীস বলে, ইমাম নাসায়ী বলেছেন তিনি অস্বীকৃত, ইয়াহইয়া ইবনে মাহদী এবং ইবনে মোবারক একে ছেড়ে দিয়েছেন। (তাহযীবুল কামাল ৩/১০২)

পর্যালোচনা:


যে বর্ণনাকারীকে মুনকারুল হাদীস, ওয়াহীউল হাদীস, ভুল বর্ণনা কারী, একই বর্ণনাকে তিন বার উল্টাপাল্টা করে বলেছেন, হাদীসের ইমাম গণ যাকে পরিত্যাগ করেছেন, যার বর্ণনা লেখতে পছন্দ করতেন না এরূপ একজন বর্ণনাকারীর বর্ণনা গ্রহণ করা, তাথেকে মাসআলা ইসতিম্বাত করা এটি কোন ধরনের বড় গবেষকের কাজ হতে পারে। যে কোন চিন্তাশীল ব্যক্তি তা বিচার করবেন।

৩। বকর ইবনে খুনাইস

ইবনে সালেহ মিশরী, ইবনে খেরাশ এবং দারে কুতনী (রহ.) এই বর্ণনাকারী সম্পর্কে বলেছেন তিনি মতরূক তথা পরিত্যায্য, উমর ইবনে আলী, ইয়াকুব ইবনে শায়বা নাসায়ী উকাইলী (রহ.) বলেছেন এই বর্ণনাকারী জয়ীফ বা দূর্বল। নসায়ী বলেছেন দূর্বল। ইবনে হাতেম নিজ পিতা থেকে এই বর্ণনাকারী সম্পর্কে জিজ্ঞেস করলেন তিনি কি পরিত্যায্য। উত্তরে তিনি বললেন সে পর্যন্ত পৌছে গেছে। ইমাম আবু দাউদ বলেছেন তিনি কোন বস্তুই না। ইয়াকুবে এই বর্ণনাকারীদেরকে ওই সূচীর অন্তর্ভুক্ত করেছেন যাদের কাছ থেকে হাদীস ও বর্ণনা গ্রহণ করা হতো না। জাওযানী বলেছেন তিনি অগ্রহণযোগ্য হাদীস বর্ণনা করেন। ইবনে আদী বলেছেন ভাল লোকদের কাছে তার বর্ণনা ন্দেহযুক্ত। অনেক সময় তিনি অনুমান ভিত্তিক হাদীস বলে থাকেন। তাঁর হাদীস সমূহ জয়ীফ হাদীসের অন্তর্ভুক্ত। তিনি ওই লোকদের মধ্যে নন যাদের হাদীস দলীল হিসেবে বর্ণনা করা যায়।

ইবনে মদীনী বলেছেন আমি আমার পিতার কাছে জিজ্ঞেস করলে তিনি উক্ত রাবী সম্পর্কে বলেন তিনি জয়ীফ। বাযযার বলেছেন তিনি দূর্বল। ইবনে হিব্বান বলেন তিনি বহু মওযু বা বানানো হাদীস বর্ণনা করেছেন।

এই রূপ বর্ণনাকারীর হাদীস আলবানী সাহেব তাঁর সহীহ হাদীস সমূহে বর্ণনা করেছেন।

৪। হাকাম ইবনে সেনান

ইবনে মুঈন ও নাসায়ী বলেছেন তিনি জয়ীফ। ইমাম বুখারী বলেছেন তার কাছে অনুমান প্রসূত হাদীস বহু আছে এবং তিনি কাছীরুল ইসনাদ নন। ইবনে সাআদ বলেন হাদীসে তিনি জয়ীফ। ইমাম আবু দাউদ বলেছেন তিনি জয়ীফ। ইমাম বুখারী (রহ.) বলেন, তাঁর হাদীস লেখার যোগ্য নয়। সাজী বলেছেন তাকে মিথ্যুক মনে করি।

সুতরাং এরূপ হাদীসের বর্ণনাকারীর হাদীসকি সহীহ হাদীসের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। অথচ আলবানী সাহেব তার সহীহ হাদীস সমূহে এরূপ লোকের হাদীসও বর্ণনা করেছেন।


৫। হানযালা ইবনে আব্দুল্লাহ সুদুসী

ইবনে মদীনী বলেন ইয়াহয়া ইবনে সাঈদ বলেছেন আমি এই বর্ণনাকারীকে দেখেছি। কিন্তু ইচ্ছাকৃতভাবে তাকে ত্যাগ করেছি। মায়মুন বলেন ইমাম আহমদ (রহ.) তাকে জয়ীফ বলেছেন। আছরাম বলেছেন ইমাম আহমদ (রহ.) তাকে মুনকারুল হাদীস বলেছেন। অভাবিত ও আশ্চর্য জনক হাদীস বর্ণনা করেন। সালেহ ইবনে আহমদ বালেছেন আমার পিতা বলেছেন তিনি জয়ীফ। ইবনে মুঈন ও নাসায়ীও তাকে জয়ীফ বলেছেন। আবু হাতেম বলেছেন লাইসা বিক্ববিয়্যিন। ইবনে হিব্বান বলেছেন হানযালা ইবনে আব্দুল্লাহ তার কুনিয়ত ছিল আবু আব্দুর রহমান। শেষ বয়সে তার গড়বড় হয়েগেছে। এমনকি জানতেন না যে রেওয়ায়াত তিনি করতেন সেখানে পুরাতন কথাগুলো গড়বড় করে একের সাথে আরেকটি মিলিয়ে বলে দিতেন। ইয়াহইয়া ইবনে কাত্তান তাকে পরিত্যাগ করেছেন। (আত্তারীফ বি আওহামী  ৬/৩৪)

পর্যালোচনা : তিনি পরিত্যাক্ত এবং জয়ীফ। নিজেই জানতেননা তিনি কি বর্ণনা করছেন। প্রথমে তিনি তা কিরূপে বর্ণনা করেছিলেন। এরূফ জয়ীফ রাবীর হাদীছও আলবানী সাহেব তার সহীহ হাদীছে বর্ণনা করেছেন।

৬। সালেহ ইবনে বশীর

মুফাজ্জল গালাবী প্রমূখ বলেন ইবনে মুঈন তাকে জয়ীফ বলেছেন। মুহাম্মদ ইবনে ইসহাক ‍সাফফানী প্রমূখ বলেছেন ইবনে মুঈন বলেছেন তিনি কিছুই না। জা’ফর তায়ালাসী বলেছেন ইয়াহইয়া ইবনে মুঈন বলেছেন তিনি কিসসা কাহীনী বলতেন এবং তাঁর সকল বর্ণনা যেগুলো সাবেত থেকে বর্ণনা করেছেন সবই বাতিল। (তাহযীব ৪/৩৮৩)

হাসান ইবনে আলী আফফনকে বলেন হাম্মাদ ইবনে আন সালেহ থেকে কিছু হাদীস বর্ণিত আছে। তিনি বলেন তা মিথ্যা।  (তারীখে বাগদাদ ৯/৩০৮)

আব্দুল্লাহ ইবনে আলী মদীনী বলেন আমার পিতা তাকে বড় জয়ীফ বলেছেন। মুহাম্মদ ইবনে উসমান ইবনে আবী শায়বা বলেন আলী বলেছেন তিনি কিছুই না। জয়ীফ। উমর ইবনে আলী বলেন তিনি জয়ীফুল হাদীস।  ইমাম বুখারী (রহ.) বলেছেন তিনি মুনকারুল হাদীস। আজেরী বলেন আমি ইমাম আবু দাউদ থেকে জিজ্ঞেস করলাম তার হাদীস লেখা যাবে কি না? তিনি বলেন না।নাসায়ী বলেন তিনি জয়ীফ। তার হাদীস পরিত্যায্য। (তাহযীবুত্তহাযীব ৪/৩৮৩)

এরূপ জয়ীফ রাবীর বর্ণনাও আলবানী সাহেব সহীহ হাদীসের মধ্যে গণ্য করেছেন।


Thursday, January 28, 2016

নাসীরুদ্দিন আলবানীর ভ্রান্ত আকিদা ও মুখোশ উন্মোচনঃ (পর্ব ১)


তাবেয়ী ইবনে সিরিন (রহঃ) বলেছেন,

إنَّ هذا العلم دين ؛ فانظروا عمَّن تأخذون دينكم

“নিশ্চয় এই ইলম দ্বীনের অন্তর্ভূক্ত। সুতরাং লক্ষ্য রেখো! কার নিকট থেকে তুমি তোমার দ্বীন গ্রহণ করছো”


  • আধুনিক আহলে হাদীস দলের অন্যতম বক্তা ডঃ জাকির নায়েক ও মতিউর রহমান মাদানী তাদের অন্যতম গুরু, নেতা ও শাইখ হল এই নাসিরুদ্দিন আলবানী। জাকির নায়েকের আকিদা ও রিসার্চ মুলত আলবানীর আকিদা ও বই পুস্তক অনুসারে। যেমনঃ আলবানী যে হাদিস দুর্বল কিংবা জাল বলেছে তাকে অন্যান্য মুহাদ্দিসগন সহিহ বললেও জাকির নায়েক আলবানীকেই সমর্থন দিয়ে থাকে। এ আহলে হাদীসকে সালাফী নামে পরিচয়দানকারী হলো নাসির উদ্দিন আলবানী। ডাক নাম আবু আবদুর রহমান। ইউরোপ মুসলিম অধ্যুষিত দেশ আলবেনীয়ায় জন্ম হওয়ায় তাকে আলবানী বলা হয়। তিনি ১৩৩৩ হিজরী মোতাবেক ১৯১৪ খ্রিস্টাব্দে আলবেনীয়ার রাজধানী স্কোডার ( Shkoder বর্তমান নাম তিরানা) এ জন্ম গ্রহন করেন। 
  • →→ তার পরিবার ছিল দরিদ্র। তার পিতা ছিল হানাফী মাযহাব অনুসরণকারী। আলবেনিয়ার প্রেসিডেন্ট আহমদ জাগু নারীদের পর্দা নিষিদ্ধ করলে শিশু আলবানীকে নিয়ে তার পিতা সিরিয়ার রাজধানী দামেস্কে চলে আসেন।
  • →→  আলবানী লিখিত 'সিফাতুস সালাত' কিতাবের ভূমিকাতে উল্লেখ্য করেন, নাসির উদ্দিন আলবানী ব্যক্তিগত জীবনে প্রথম অবস্থায় কাঠ মিস্ত্রির কাজ করতেন, পরবর্তীতে পিতার ঘড়ি মেরাতের কাজে নিয়জিত ছিলেন। অথচ বর্তমানে আহলে হাদীসগন তাকে শাইখ উপাধীতে ভুষিত করেছেন।
  • →→ আলাবনী প্রথম জীবনে হানাফী মাযহাবের অনুসারী ছিলেন। কিন্তু পরবর্তীতে মাযহাব হতে ছিটকে পড়েন হানাফী ফিকাহর কিতাব পাঠ করলেও তিনি হানাফী মাযহাব সহ সমস্ত মাযহাবকে অস্বীকার করেন, ঠিক ইবনে ওহাব নজদীর ন্যায় এবং কোরআন হাদীস ও সলফে সালেহীনদের বিরুদ্ধাচরণ করেতে থাকেন। 
  • ১৯৬০ সালের প্রথম দিকে তিনি সকলের নজরে পড়েন এবং দু'বার গ্রেপ্তার হয়েছেন। প্রথম বার ১৯৬৮ সালের আগে দামেস্কের কেল্লা কারাগারে বন্দী ছিলেন এক মাসের জন্য। এটা সে কারাগার যেখানে ইবনে তাইমিয়া বন্দী ছিল। ১৯৬৮ যুদ্ধের সময় সিরিয়া সরকার সকল রাজবন্দীকে মুক্ত করে দিলে তিনিও মুক্ত হন। কিন্তু আবার ও তার মত প্রচার করতে থাকেন। ফলে তাকে পুনরায় দামেস্কের পূর্ব-উত্তরাঞ্চলের আল হাসাকা কারাগারে বন্দি করা হয় তিনি ওখানে আট মাস অতিবাহিত করেন। কারগার হতে মুক্তি পেয়ে তিনি পরবর্তীতে সিরিয়া ত্যাগ করে জর্ডানে আশ্রয় নেন এবং জর্ডানের রাজধানী আম্মানে স্থায়ীভাবে বসবাস করে,সেখানেই মৃত্যুবরণ করেন।

তার ওহাবি কার্যাবলীর কারণে সৌদি রাজতন্ত্র তাকে বিভিন্নভাবে সাহায্য করে। তাদের আর্থিক সহায়তায় ওহাবী মতবাদ প্রচার করার সুবর্ণ সুযোগ লাভ করেন। বর্তমান বিশ্বে আহল হাদীস তথা সালাফী ওহাবীদের কেন্দ্র হল সৌদিআরব। ভারতের ঐতিহ্যবাহী আহলে হাদীস শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া বেনারসে হাদীসের শিক্ষক হিসেবে আলবানীকে নিয়োগ দেওয়ার প্রস্তাব পাঠানো হয়। কিন্তু তৎকালীন সময় ভারত-পাকিস্তানের যুদ্ধ চলছিল। তাই তিনি সেখনে যেতে অপারগতা পেশ করেন। 

  • সাউদী সরকার ওহাবী মতবাদ শক্ত করার জন্য আলবেনীকে ১৩৯৫ হিজরী থেকে ১৩৯৮ হিজরী পর্যন্ত মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে সিনেট সদস্য হিসাবে মনোনীত করেন। আলবেনী ১৪২০ হিজরী, ২ জুমাদাল আখেরা, শনিবার মোতাবেক ২ অক্টোবর, ১৯৯৯ ক্রিস্টাব্দে মারা যান।

নাসির উদ্দিন আলবানী ছিল কট্টর ওহাবী-সালাফী ২ দলেরই নেতাঃ



  • সুন্নী চার মাযহাবকে তিনি ভীষণভাবে কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন " মুসলিম ইমামগণের (মাযহাবের ইমামগন) ওমুক ইমাম কোন মাসয়ালার ইজতিহাদে বা তার রায়ে ভুল করেছেন তা আমরা কেন বলতে পিছপা হব??

হানাফী মাযহাবকে খ্রিস্টধর্মের সাথে তুলনাঃ


শায়খ নাসীরুদ্দিন আলবানী (রহঃ) হানাফী মাযহাবকে খ্রিস্টধর্মের সাথে তুলনা করে লিখেছেন,

هذا صريح في أن عيسى عليه السلام يحكم بشرعنا ويقضي بالكتاب والسنة لا بغيرهما من الانجيل أو الفقه الحنفي و نحوه

“এ থেকে স্পষ্ট যে, হযরত ঈসা (আঃ) আমাদের শরীয়ত অনুযায়ী ফয়সালা দিবেন এবং কিতাব ও সুন্নাহের মাধ্যমে বিচার করবেন। তিনি ইঞ্জিল, হানাফী ফিকহ কিংবা এজাতীয় অন্য কিছু দ্বারা বিচার করবেন না।”
[আল্লামা মুনযীরি (রহঃ) কৃত “মুখতাসারু সহিহীল মুসলিম” এর উপর শায়েখ নাসীরুদ্দিন আলবানী (রহঃ) এর টিকা সংযোজন, তৃতীয় সংস্করণ, ১৯৭৭, আল-মাকতাবুল ইসলামি, পৃষ্ঠা-৫৪৮]

অথচ তার পিতা নুহ নাতাজীও হানাফী ছিলেন। 
এছাড়া তিনি তার জীবনে দীর্ঘ একটি সময় নিজেও হানাফী ছিলেন। তাঁর জীবনীতে লেখা হয়েছে,



الحنفي (قديماً) ، ثم الإمام المجتهد بعد

“প্রথম জীবনে হানাফী, পরবর্তী জীবনে নিজেই মুজতাহিদ ইমাম”
[সাবাতু মুয়াল্লাফাতিল আলবানী, আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ আশ্-শামরানী, পৃষ্ঠা-২, ১৬]

বর্তমান বিশ্বে ৯২.৫ ভাগ মুসলমান চার মাযহাবের কোন একটি অনুসরণ করে থাকে এবং অবশিষ্ট ৭.৫ ভাগ লোক শিয়া মতাবলম্বী। দীর্ঘ তের শ’ বছর যাবৎ মুসলিম উম্মাহ মাযহাবের অনুসরণ করে আসছে, তবে কি তিনি সব মুসলমানকে খ্রিস্টানদের মত পথভ্রষ্ট মনে করেন?


উল্লেখ্য যে,  হানাফী ফিকাহ সমুহ হল ইসলামের অন্যান্য ফিকাহ থেকে শ্রেষ্ঠশ্রেষ্ঠ ফিকাহ তাই একে খ্রিষ্টান দের বিকৃত ইঞ্জিল তথা বাইবেলের সাথে তুলনা করা উচিত হয় নি। কারন আলবানী যে ইঞ্জিল দেখেছিল  বা পেয়েছিক তা বিকৃত ইঞ্জিল আর এতে শিরিকের মত জঘন্য বাক্যও রয়েছে যা আল্লাহর বানী নয় কিন্তু ইসলামি ফিকাহ কখনো ইসলামী শরীয়তের আইন নীতি থেকে পৃথক নয়।

    •  ইমাম আবু হানিফার শানে বিয়াদ্দবিঃ


      ★ আলবানী তার 'সিলসিলাতুল আহাদীসিয যয়ীফা" কিতাবে একটি হাদীস এনে ইমামা আবু হানিফা (রঃ) সম্পর্কে মন্তব্য করেন ' একমাত্র হানিফা ছাড়া হদিসের অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। " 
      ( সূত্র আলবানী কৃত যঈফ ও জাল হাদীস সিরিজ)। 




    আলবানীর ধৃষ্টতা কল্পনাহীন। ইমাম আবু হানাফী (রহ.) একজন বিখ্যাত তাবেঈ। 

    ইমাম নববী (রহ.), হাফেজ ইবনে হাজার ( রহ.), ইমাম কাসতালানী (রহ.), ইমাম দারুতুতনী (রহ.), ইমাম সূযুতী (রহ.) প্রমুখগণ ইমাম আবু হানাফী (রহ.) কে ইমাম হিসেবে সাব্যস্ত করেছেন। 



    • ইমাম আবু হানাফী কয়েকজন সাহাবী থেকে হাদীস বর্ণনা করেছেন তা ইমাম কুরাশীর ' আল জাওয়াহীরুল মুযিয়্যা ফী তবাকাতিল হানাফিয়্যা' কিতাবে বর্ণনা করেছেন। 

    • ইমাম বুখারী (রহ.) এর উস্তাদ মক্কী ইবনে ইব্রাহীম (রহ.) ' তাহযীবুত তাহযীব' কিতাবে উল্লেখ করেন, ' ইমাম আবু হানাফী (রহ.) তাঁর জামানায় সবচেয়ে বড় আলেম ছিলেন।" 
    অথচ এমন একজন তাবেঈ কে আলবানী কটাক্ষ করেছে। কথায় বলে দু পয়সার বৈরাগী ভাত বলে অন্ন। কেননা এক জন ঘড়ির মিস্ত্রির পক্ষে ইমাম আবু হানাফা ( রহ.) কে পরিমাপ করা সম্ভব নয়। পিঁপড়া গাধার প্রস্রাবে সাতাঁর কাটে আর বলে আমি প্রশান্ত মহাসাগরে সাতাঁর কাটছি। পিঁপড়ার যেমন মহা সাগর সম্পর্কে জ্ঞান নেই, তেমনি নাসিরুদ্দিন আলবানী তথা আহলে হাদীসদের ইমাম আবু হানাফী (রহ.) সম্পর্কে জ্ঞান নেই।

    ইমাম বুখারী ( রহ.) এর শানে বিয়াদ্দবিঃ


    • ★ নাসীরুদ্দিন আলবানী (রহঃ) ইমাম বোখারী (রহঃ) কে অমুসলিম আখ্যায়িত করেছেন। ইমাম বোখারী (রহঃ) বোখারী শরীফের “কিতাবুত তাফসীর” এ সূরা কাসাস এর ৮৮ নং আয়াতের যে ব্যাখ্যা করেছেন, সে সম্পর্কে নাসীরুদ্দিন আলবানী (রহঃ) লিখেছেন,

    ان هذا التأويل لا يقول به مؤمن مسلم وقال إن هذه التأويل هو عين التعطيل.
    “এ ধরণের ব্যাখ্যা কোন মুমিন-মুসলমান দিতে পারে না। তিনি বলেন, এ ধরণের ব্যাখ্যা মূলতঃ কুফরী মতবাদ “তা’তীলের” অন্তর্ভূক্ত"
     ইমাম বোখারী (রহঃ) সূরা কাসাসের ৮৮ নং আয়াতের ব্যাখ্যায় লিখেছেন,

    كُلُّ شَىْءٍ هَالِكٌ إِلاَّ وَجْهَهُ إلا ملكه, ويقال: إلا ما أُريد به وجه الله
    “আল্লাহর সত্তা ব্যতীত সব কিছুই ধ্বংস হয়ে যাবে”
    এখানে তিনি “ওয়াজ্হুন” শব্দের ব্যাখ্যা করেছেন “মুলকুন” তথা আল্লাহর রাজত্ব। তখন অর্থ হবে, সবকিছু ধ্বংস হবে, তাঁর রাজত্ব ব্যতীত। অথবা “ওয়াজহুন” দ্বারা যা উদ্দেশ্য হবে, তা ব্যতীত সবকিছু ধ্বংস হয়ে যাবে।
    [ফাতাওয়াশ শায়েখ আলবানী, পৃষ্ঠা-৫২৩, মাকতাবাতুত তুরাছিল ইসলামী, প্রথম প্রকাশ ১৯৯৪ইং]

    ইমাম বুখারী বেশি জানে নাকি নাসিরুদ্দিন আলবানী বেশি জানে? আপনারাই চিন্তা করুন।

    • এ ছাড়া নাসির উদ্দিন আলবনী ইমাম বুখরী (রহ.) এর লিখিত কিতাব ' আল আবদুল মুফরাদ' এর ৮৩ অধ্যায় থেকে ৩২৯টি হাদিস শরীফকে বাদ দেয় বিভিন্ন মিথ্যে বাহানায়। 
    • সে এমন দুঃসাহস করেছে ইমামা বুখারী (রহ.) ও ইমাম আযম আবু হানিফা ( রহ.) কেও মুশরিক ঘোষনা করে ( আসতাগফিরুল্লাহ) ( সূত্রঃ introduction to al- San ani s Raf al- Astarm page -24-25)

    নাসীরুদ্দিন আলবানী ওহাবী ও সালাফীদের ইমাম ইবনে তাইমিয়াকেও ছাড়ে নিঃ


    ★ নাসীরুদ্দিন আলবানী আল্লামা ইবনে তাইমিয়া সম্পর্কে লিখেছেন,

    إنني رأيت شيخ الإسلام ابن تيمية ، قد ضعف الشطر الأول من الحديث ، وأما الشطر الآخر ، فزعم أنه كذب !وهذا من مبالغاته الناتجة في تقديري من تسرعه في تضعيف الأحاديث قبل أن يجمع طرقها ويدقق النظر فيها.والله المستعان
    “আমি শায়খ ইবনে তাইমিয়াকে দেখেছি, তিনি হাদীসের প্রথম অংশকে দুর্বল বলেছেন এবং হাদীসের শেষ অংশকে তিনি মিথ্যা মনে করেছেন। আমার ধারণামতে “হাদীসকে যয়ীফ বলার ক্ষেত্রে এটি ইবনে তাইমিয়া এর বাড়াবাড়ি, যা তাঁকে হাদীসটি যয়ীফ বলতে উদ্বুদ্ধ করেছে; অথচ তিনি হাদীস বর্ণনার বিভিন্ন পরম্পরা খতিয়ে দেখেননি। এবং এ ব্যাপারে গভীর দৃষ্টিপাত করেননি।”
    [সিলসিলাতুস সহীহা, খণ্ড-৪, পৃষ্ঠা-৩৪৩-৩৪৪, হাদীস নং ১৭৫০]


    ★ ইবনে তাইমিয়া “কালিমুত তাইয়্যিব” নামক বিখ্যাত একটি কিতাব রচনা করেছেন। 
    নাসীরুদ্দিন আলবানী সে কিতাবের হাদীসগুলো বিশ্লেষণ করে একটি কিতাব লিখেছেন, 
    সহীহুল কালিমিত তাইয়্যিব। এ কিতাবে নাসীরুদ্দিন আলবানী লিখেছে-

    أنصح لكل من وقف علي هذا الكتاب ( الكلم الطيب لإبن تيمية) و غيره: أن لا يبادر إلي العمل بما فيه من الأحاديث، إلا بعد التأكيد من ثبوتها، و قد سهلنا له السبيل إلي ذلك بما علقنا عليه ، فما كان ثابتا منها عمل به …وإلا تركه، ( صحيح الكلم الطيب-ص-৪)

    “যারা আল্লামা ইবনে তাইমিয়া এর এ কিতাবটি সম্পর্কে অবগত রয়েছে, তাদেরকে নসীহত করব, এ কিতাবে যে সমস্ত হাদীস রয়েছে, সেগুলোর প্রতি তারা যেন আমল করতে অগ্রসর না হয়, যতক্ষণ না হাদীসগুলো শক্তিশালীভাবে প্রমাণিত হয়। আমি এর উপর যে টিকা সংযোজন করেছি, এর মাধ্যমে প্রত্যেকের জন্য বিষয়টি সহজ করে দিয়েছি। সুতরাং যে সমস্ত হাদীস প্রমাণিত হবে, সেগুলোর উপর আমল করা হবে, নতুবা সেটি পরিত্যাগ করা হবে”
    [সহীহুল কালিমিত তাইয়্যিব, পৃষ্ঠা-৪]


    ওহাবীদের 
    নেতা শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাফ সম্পর্কে আলবানীর বক্তব্যঃ


    শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ (রহঃ) এর প্রতি অভিশাপঃ
    শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ সম্পর্কে শায়খ নাসীরুদ্দিন আলবানী (রহঃ) লিখেছেন,

    أشل الله يدك وقطع لسانك -يدعو على العلامة الشيخ عبد الفتاح أبي غدة-.
    ويقول عنه: إنه غدة كغدة البعير
    ثم يقول مستهزئا ضاحكا: أتعرفون غدة

    “আল্লাহ তায়ালা তোমার হাত অবশ করে দিক এবং তোমার জিহ্ক্ষাকে কর্তন করুক । [কাশফুন নিকাব, পৃষ্ঠা-৫২]
    তিনি আরও বলেন , সে হল উটের প্লেগ রোগের মত একটা মহামারী (গুদ্দাতুল বায়ীর)। অতঃপর তিনি হাসতে হাসতে উপহাস করে বললেন, তোমরা কি জানো, উটের প্লেগ কী?

    নাসীরুদ্দিন আলবানীর এ কথা উল্লেখ করে আল্লামা হাবীবুর রহমান আজমী লিখেছেন,

    و ليس يعني الألباني بذلك إلا أنه يجب علي الناس أن يتخذوه إماما و يقلدوه تقليدا أعمي، ولا يعتمدوا علي إبن تيمية و لا علي غيره من الثقات الأثبات من المحدثين، في ثبوت الأحاديث حتي يسألوا الألباني و يرجعوا إلي تحقيقاته!

    “অর্থাৎ নাসীরুদ্দিন আলবানীর একথা বলার দ্বারা মূল উদ্দেশ্য হল, মানুষ যেন আবশ্যকভাবে তাঁকে ইমাম বানায় এবং তাঁর অন্ধ অনুকরণ করে। এবং যতক্ষণ পর্যন্ত আলবানীকে জিজ্ঞেস না করবে এবং তার বিশ্লেষণকে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লামা ইবনে তাইমিয়াসহ অন্য কোন বিশ্বস্ত ও গভীর পাণ্ডিত্যের অধিকারী মুহাদ্দিসের হাদীসের উপরও নির্ভর করবে না।”


    ইমাম জালাল উদ্দিন সূয়ুতী (রহ.) এর শানে বিয়াদ্দবিঃ


    জালালুদ্দিন সূয়ূতী (রহঃ) সম্পর্কে শায়খ নাসীরুদ্দিন আলবানী লিখেছেন,

    فيا عجباً للسيوطي كيف لم يخجل من تسويد كتابهِ الجامع الصغير بهذا الحديث

    “কী আণ্ডর্য! জালালুদ্দিন সূয়ূতী তাঁর জামে সগীরে কিভাবে এ হাদীস উল্লেখ করতে একটু লজ্জাবোধ করলেন না!

    তিনি জালালুদ্দিন সূয়ূতী (রহঃ) সম্পর্কে আরও লিখেছেন-

    وجعجع حولهُ السيوطي

    অর্থাৎ জালালু্িদ্দন সূয়ূতী (রহঃ) হাঁক-ডাক ছেড়ে থাকেন।
    [সিল-সিলাতুজ জয়িফা, খণ্ড-৪, পৃষ্ঠা-১৮৯]
    • ইমাম জালালুদ্দিন সুয়ুতী (রহ) - ১ লক্ষ হাদিসের হাফিজ, 
    • জগত বিখ্যাত মুহাদ্দিস, মুফাসসির।
    • তফসিরে জালালাইন ও তফসীরে দুররে মনসুর এর প্রনেতা। যার কিতাব এমন কোন মাদ্রাসা নেই পড়ানো হয় না। 
    • যিনি রাসুল (সা) কে জাগ্রত অবস্তায় ৭০ বার দেখেছেন।
    • স্বপ্নে ২০০ বার দেখেছেন।
    • নবম হিজরির মুজাদ্দিদও ছিলেন তিনি।

    ইমাম হাকেম, ইমাম যাহাবী এবং আল্লামা মুনযিরি (রহঃ) সম্পর্কে শায়েখের উক্তিঃ

    শায়খ নাসীরুদ্দিন আলবানীর দৃষ্টিতে একটা হাদিস সহীহ নয়, অথচ অন্যান্য মুহাদ্দিস তাকে সহীহ বলায় তিনি হাদীসের বিখ্যাত তিন মুহাদ্দিস ইমাম হাকেম, ইমাম যাহাবী, ইমাম মুনযিরি (রহঃ) সম্পর্কে বলেছেন,
    وقال الحاكم : ” صحيح الاسناد ” ! ووافقه الذهبي ! وأقره المنذري في ” الترغيب ” ( ৩ / ১৬৬ ) ! وكل ذلك من إهمال التحقيق ، والاستسلام للتقليد ، وإلا فكيف يمكن للمحقق أن يصحح مثل هذا ا لاسناد
    “হাকেম বলেছেন, হাদীসটির সনদ সহীহ। ইমাম যাহাবী তাঁর সাথে একাত্মতা ঘোষণা করেছেন। ইমাম মুনযিরি (রহঃ) “তারগীব ও তারহীব” নামক কিতাবে তার স্বীকৃতি দিয়েছেন। 

    আর এটি হয়েছে, তত্ত্ব-বিশ্লেষণের প্রতি উদাসীনতা, তাকলীদের প্রতি আত্মসমর্পণ
    (অন্ধানুকরণ), নতুবা একজন বিশ্লেষণধর্মী আলেম কিভাবে একে সহীহ বলতে পারেন”





    হাফেয তাজুদ্দিন সুবকী (রহঃ) সম্পর্কে শায়েখ নাসীরুদ্দিন আলবানী মন্তব্য করেছেন-


    ولكنه دافع عنه بوازع من التعصب المذهبي ، لا فائدة كبرى من نقل كلامه وبيان ما فيه من التعصب. .
    মাযহাব অনুসরণের গোঁড়ামি তাঁকে প্ররোচিত করেছে। তাঁর কথা উল্লেখ করে এবং তাঁর গোঁড়ামির কথা আলোচনা করে তেমন উল্লেখযোগ্য কোন উপকারিতা নেই।
    [সিল-সিলাতুজ যয়িফা, খণ্ড-২, পৃষ্ঠা-২৮৫]



    • শায়খ হাবীবুর রহমান আজমী (রহঃ) তাঁর সম্পর্কে লিখেছেন,

    الشيخ ناصر الدين الالباني شديد الولوع بتخطئة الحذاق من كبار علماء الاسلام ولا يحابى في ذلك أحدا كائنا من كان ، فتراه يوهم البخاري ومسلما ، ومن دونهما ، ويغلط ابن عبد البر وابن حزم والذهبي وابن حجر والصنعانى ، ويكثر من ذلك حتى يظن الجهلة والسذج من العلماء ان الالباني نبغ في هذا العصرنبوغا يندر مثله

    “শায়েখ নাসীরুদ্দিন আলবানী পৃথিবী বিখ্যাত গভীর পাণ্ডিত্যের অধিকারী আলেমদের ভুল ধরার ব্যাপারে চরম বেপরোয়া। এ পথে তিনি কাউকেই মুক্তি দেননি। আপনি দেখবেন! 
    সে ইমাম বোখারী (রহঃ), ইমাম মুসলিমসহ অপরাপর ইমামদের ব্যাপারে বিরূপ মন্তব্য করে। তিনি যুগশ্রেষ্ঠ আলেম ইবনে আব্দুল বার (রহঃ), ইবনে হাযাম (রহঃ), ইমাম যাহাবী (রহঃ) ইবনে হাজার আসকালানী (রহঃ), ইমাম সানআনী (রহঃ) সহ আরও অনেককে ভুল সাব্যস্ত করার চেষ্টা করেছেন। 
    অথচ অনেক অজ্ঞ এবং সাধারণ আলেম তাঁকে বর্তমান যুগের বিরল ব্যক্তিত্ব মনে করে থাকেন।”



    নাসিরুদ্দিন আলবানীর অন্যান্য বিয়াদ্দবি ও বাতিল মতবাদঃ



    ★ নাসির উদ্দিন আলবানী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক হতে সবুজ গম্ভুজ ভেংগে ফেল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা শরীফকে মসজিদে নববী হতে বের করার আবেদন করেছিলেন ( সূত্রঃ তাহযিরুজ সাজিদ মিন ইত্তিখাযিল কুবুরি মাসাজিদ, শায়েক আলবানী, পৃ-৯৮।


    নাসির উদ্দিন আলবানীর কিছু কুফরীমূলক আকিদাঃ ( নাউযুবিল্লাহ পাঠ করবেন)


    ★ সালাফী মাযহাবের প্রতিষ্ঠাতা হলেন আল্লাহ তায়াল ( সূত্রঃ ফাতাওয়াল আলবানী ফিল মদীনাতি ওয়াল ইমারত, পৃ-১৮)

    ★ আশ্চর্য হওয়া আল্লাহর একটি সিফত। (কিতাবুশ শায়েখ আলবানী)

    ★ এটা ঈমান রাখো যে আল্লাহ তায়ালা (শুধু) আসমানে রয়েছে। (আল হাবী মিন ফাতাওয়াশ শায়েখ আলবানী,১ম খন্ড ৪৩ পৃ)

    ★ নবীগন যে নিষ্পাপ এটা সাধারণ বা ব্যাপক নয়। (ফাতাওয়াল আলবানী ফিল মাদীনাতি ওয়াল ইমারত,পৃ ১৮)

    ★ নবী-রাসূলগণ বিভিন্ন ধরনের সগীরা গুনাহ ও আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে থাকেন। (আল ফাতাওয়াল কুয়্যেতিয়্যা লিল আলবানী,পৃ ২৯)

    ★ আল্লাহর রাসূল সাল্লাল্লায়াহু আলাইহি ওয়াসাল্লাম মানুষঅকে যে সমস্ত আয়াত শিখিয়েছেন তা তিনি ভুলে যেতে পারেন। (আল ফাতাওয়াল কুয়্যেতিয়্যা লিল আলবানী,পৃ ৩০)

    ★ নবী করীম সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওসিলা করে দোয়া করা হারাম ( আহকামুল যানায়েজ ওয়া বিদাউহা, পৃ -২৬৪)

    ★ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নন।( আত তাওয়াসসুল আনওয়াউহু ওয়া আহকামুহু, পৃ-১৪৯)

    ★ নবী করীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারতের উদ্দশ্যে সফর করা হারাম ( ফাতাওয়াল আলবানী ফিল মদীনাতি ওয়াল ইমারত, পৃ-১২)

    ★ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম ও অন্য কোন মৃত্যুদের উদ্দশ্যে কোন আমলের সোয়াব প্ররণ করা জায়েজ নয় ( আহাকমুল জানায়েয ওয়া বিদাউহা, শায়েখ আলবানী, পৃ-২৬০-২৬১)

    ★ জুমার দিনে 'ইন্নাল্লাহা ওয়ামালাইকাতাহু' এই আয়াত শরীফ পাঠ করা জায়েজ নয় এবং এটি একটি বেদাত ( আল আজউইবাতুন নাফেয়া, শায়েক আলবানী,পৃ-৬৭)


    Monday, January 25, 2016

    সাহাবীদের যামানায় নামাজের পর সম্মিলিত মুনাজাতঃ










    (শেয়ার / কপি করার বিনীত অনুরোধ)
    ________________________________________
    ইমাম আবু আব্দিল্লাহ মুহাম্মাদ বিন ইসহাক আল ফাকিহী রাহিমাহুল্লাহ বলেন,
    ফজরের সালাতের পর (মক্কা শরীফে) মসজিদে হারামে ওয়ায়েজ (যিনি কোর’আন, হাদীস থেকে বিভিন্ন কিসসা বর্ণনা করতেন) দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহর যিকির করতেন এবং দোয়া করতেন এবং (উপস্থিত) মানুষ আমিন আমিন বলতেন। আর এটা হত মাকামে ইবরাহীমের পেছনে , ইমামের সালাম ফেরানোর পর।
    আর এটা সর্বপ্রথম শুরু করেছিলেন উবাইদ বিন উমাইর বিন কাতাদাহ আল লাইছি রাদিয়াল্লাহু আনহু।এরপর থেকে এ আমল চলছিল।
    রেফারেন্সঃ
    আখবারু মাক্কাহ লিল ফাকিহী-২/৩৮৮
    উবাইদ বিন উমাইর বিন কাতাদাহ আল লাইছির পরিচিতিঃ
    যিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় জন্ম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন বিশিষ্ট ওয়ায়েজ এবং মুফাসসির। তিনি ছিলেন নির্ভরযোগ্য তাবেয়ীগণের একজন। সাহাবী হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তাঁর মজলিসে বসতেন।
    রেফারেন্সঃ
    সিয়ারু আ’লামিন নুবালা-৪/১৫৬
    আবু আব্দিল্লাহ মুহাম্মাদ বিন ইসহাক আল ফাকিহীর পরিচিতিঃ
    ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাঁর সম্পর্কে বলেন, তিনি একজন ইমাম ছিলেন। তিনি ছিলেন ইমাম বাইহাকীর দাদা উসতাদ।
    (দেখুন, সিয়ার-আত তাবাকাতুল ইশরূন)
    __________________________
    পর্যালোচনাঃ
    • নামাজের পর সম্মিলিত দোয়া শুরু হয়েছিল সাহাবায়ে কেরামের সময় থেকে।
    • এটা শুরু করেছিলেন একজন বিশিষ্ট তাবেয়ী যার নির্ভরযোগ্যতার উপর সকলেই একমত।
    • যিনি এই আমল শুরু করেছিলেন, তাঁর এমন মজলিসে সাহাবায়ে কেরাম উপস্থিত থাকতেন।
    • এ সুন্দর আমলটি চালু হয়েছিল স্বয়ং মক্কা শরীফে, মাকামে ইবরাহীমের পিছনে।
    • সালাতের পর এমন সম্মিলিত দোয়াতে তাদের সম্মতি ছিল বিধায় কোন সাহাবায়ে কেরাম এর কোন বিরোধিতা করেন নাই। সাহাবী আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু আনহু স্বয়ং তাঁর মজলিসে বসতেন, তিনিও এমন সম্মিলিত দোয়ার বিরোধিতা করেন নাই।
    • নামাজের পর সম্মিলিত দোয়া সাহাবীদের এবং তাবেয়গণের আমল হিসেবে প্রমাণিত। বেদ’আত বলার কোন সুযোগ নেই।
    • যারা নামাজের পর সম্মিলিত দোয়াকে বেদ’আত বলে, এটা তাদের অজ্ঞতার পরিচয়।
    • আলহামদু লিল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম এবং তাবেয়ীগণকে অনুসরণ করছি।