Blog Archive

Showing posts with label ইয়াজিদ বিন মুয়াবিয়া (লানতুল্লাহ). Show all posts
Showing posts with label ইয়াজিদ বিন মুয়াবিয়া (লানতুল্লাহ). Show all posts

Friday, October 2, 2015

ইমাম হুসাইন (রা) এর হত্যায় ইয়াজিদের ভুমিকা :



উমাইয়্যা বংশীয় খলিফা ইয়াযীদ ইবনে মু‘আবিয়া তার তিন বছরের শাসনামলে তিনটি বড় ধরনের অপরাধে লিপ্ত হয়েছিল।


  • তার শাসনামলের প্রথম বছরে তার নির্দেশে ইমাম হুসাইন (আ.) সহ মহানবী (সা.)-এর পরিবারের পঞ্চাশজন শিশু, যুবক ও পৌঢ় ব্যক্তিকে হত্যা করা হয়; 
  • দ্বিতীয় বছরে তার সেনাদল মদীনায় আক্রমণ চালায় এবং আশিজন সাহাবীসহ দশ হাজার লোককে হত্যা করে এবং এক হাজার মুসলিম নারীর শ্লীলতাহানি ঘটায়; 
  • তৃতীয় বছরে সে আবদুল্লাহ্ ইবনে যুবাইরকে দমনের উদ্দেশে মক্কায় আক্রমণের নির্দেশ দেয় ও তার সৈন্যরা পবিত্র কাবা গৃহে অগ্নিসংযোগ করে।

এ প্রবন্ধে আমরা খেলাফতের আসনে অধিষ্ঠিত হওয়ার পর থেকে ইয়াযীদ ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত পর্যন্ত তাঁকে হত্যার যে সকল প্রয়াস চালিয়েছিল, হত্যার নির্দেশ দিয়ে যে পত্রগুলো সে বিভিন্ন ব্যক্তির নিকট প্রেরণ করেছিল এবং তাঁকে হত্যার পেছনে তার ভূমিকা থাকার অন্যান্য দলিল নিয়ে কয়েকটি শিরোনামে আলোচনা করব।



১. 

মদীনার গভর্নরের প্রতি ইয়াযীদের নির্দেশ : ‘হুসাইন বাইআত না করলে তাকে হত্যা কর’
ইতিহাস সাক্ষ্য দেয় যে, ইয়াযীদ কেবল তার নেতৃত্বকে মেনে নেয়ার সাপেক্ষেই ইমাম হুসাইন (আ.)-কে হত্যা করা থেকে নিবৃত্ত হত। ঐতিহাসিক ইয়াকুবী লিখেছেন : ‘ইয়াযীদ মদীনার গভর্নর ওয়ালীদ ইবনে ওকবাকে এ মর্মে পত্র লিখে যে, যখন আমার পত্র তোমার হাতে পৌঁছবে তখন হুসাইন ইবনে আলী ও আবদুল্লাহ্্ ইবনে যুবাইরকে ডেকে পাঠাও এবং তাদের থেকে বাইআত (আনুগত্যের শপথ) গ্রহণ কর। যদি তারা অস্বীকার করে, তবে তাদের মস্তক বিচ্ছিন্ন করে আমার নিকট প্রেরণ কর।’
এ নির্দেশের প্রেক্ষিতে ওয়ালীদ ইমাম হুসাইনকে স্বীয় প্রাসাদে ডেকে পাঠায়। ইমাম হুসাইন তাঁকে হত্যার ষড়যন্ত্র আঁচ করে বনি হাশিমের যুবকদের সঙ্গে নিয়ে সেখানে যান। ওয়ালীদ ইমাম হুসাইনকে বাইআতের প্রস্তাব দিলে তিনি তার জবাবে বলেন : ‘হে আমীর! আমরা নবীর আহলে বাইত, রেসালতের খনি; আমাদের গৃহে ফেরেশতাদের আনা-গোনা হত, (তা ছিল) রহমত অবতীর্ণের ক্ষেত্র, মহান আল্লাহ্ সকল কল্যাণের শুরু করেছেন আমাদের থেকে এবং আমাদের মাধ্যমেই তার পরিসমাপ্তি ঘটিয়েছেন। কিন্তু ইয়াযীদ হল দুষ্কৃতিপরায়ণ, মদ্যপায়ী, সে সম্মানিত ব্যক্তিদের হত্যাকারী এবং প্রকাশ্য পাপাচারী। সুতরাং আমার মত কেউ তার মত কারও হাতে বাইআত করতে পারে না।’
এরূপ জবাব শুনে ওয়ালীদ নিশ্চুপ থাকলেও মারওয়ান ইবনুল হাকাম ইমাম হুসাইন (আ.)-কে হত্যার পরামর্শ দেয়। ওয়ালীদ ইসলামের বিধান মতে ইমাম হুসাইনকে হত্যা জায়েয নয় বলে তা করতে অস্বীকার করে। এ খবর ইয়াযীদের নিকট পৌঁছলে সে ওয়ালীদকে লিখে পাঠায় : ‘যখন আমার পত্র তোমার হাতে পৌঁছবে তখন দ্বিতীয়বারের ন্যায় মদীনার জনগণের নিকট বাইআত নিবে এবং আবদুল্লাহ্ ইবনে যুবাইরকে তার অবস্থায় ছেড়ে দাও। কারণ, সে আমাদের নিকট থেকে পালাতে পারবে না। কিন্তু হুসাইনকে হত্যা করে তার মাথা আমার নিকট পাঠিয়ে দাও। যদি তুমি তা কর, তবে তোমার জন্য উন্নত জাতের কিছু ঘোড়া ও আরো মূল্যবান অনেক উপহার পাঠাব।’
কিন্তু ইয়াযীদের পত্র ওয়ালীদের নিকট পৌঁছার পূর্বেই ইমাম হুসাইন মদীনা ত্যাগ করেছিলেন।
এর কিছুদিন পরই ইয়াযীদ ওয়ালীদকে দুর্বলতার অভিযোগে পদচ্যুত করে। এর কয়েক মাস পর ইয়াযীদ একইভাবে ইমাম হুসাইনের দূত মুসলিম ইবনে আকীলের তৎপরতার বিপক্ষে কঠোর পদক্ষেপ না নেয়ার অভিযোগে কুফার গভর্নর নোমান ইবনে বাশীরকেও পদচ্যুত করে।

২. 

ইমাম হুসাইনের উক্তি : ‘আমাকে তারা হত্যা করবেই’
তাবারী বর্ণনা করেছেন যে, ইমাম হুসাইন (আ.) মক্কায় এক জনসমাবেশে লোকদের উদ্দেশ করে বলেন : ‘তোমরা কি জান, ইবনে যুবাইর কি বলছে?’ লোকেরা বলল : ‘না, আমরা জানি না। আল্লাহ্্ আমাদের আপনার জন্য উৎসর্গিত করুন।’ ইমাম হুসাইন বললেন : ‘ইবনে যুবাইর আমাকে এ মসজিদে অবস্থানের কথা বলেছে এবং দাবি করেছে যে, আমার জন্য সৈন্য সংগ্রহ করবে। কিন্তু আমি আল্লাহ্্র শপথ করে তোমাদের বলছি, আমার জন্য মক্কার এক বিঘত দূরে নিহত হওয়া এর অভ্যন্তরে নিহত হওয়া অপেক্ষা শ্রেয়। আল্লাহ্্র শপথ, যদি আমি আত্মগোপন করি এবং কোন গুহায়ও আশ্রয় গ্রহণ করি, তবু তারা আমাকে খুঁজে বের করা পর্যন্ত বিশ্রাম গ্রহণ করবে না এবং তারা আমার সাথে তা-ই করবে যা তারা সিদ্ধান্ত নিয়েছে।’
এ বিষয়গুলো থেকে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, ইমাম হুসাইন (আ.) বনি উমাইয়্যার বিদ্বেষের তীব্রতা ও তাঁকে হত্যার অসৎ উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণরূপে অবহিত ছিলেন।

৩. 

ইয়াযীদ ইমাম হুসাইনকে হত্যার নির্দেশ দিয়েছিল
ইয়াকুবী বর্ণনা করেছেন : ‘হুসাইন (আ.) ইরাকের উদ্দেশে যাত্রা করেছেন জানতে পেরে ইয়াযীদ কুফার গভর্নর হিসেবে উবাইদুল্লাহ্ ইবনে যিয়াদকে নিয়োগ দান করে এবং তাকে এ মর্মে পত্র লিখে পাঠায় : আমার নিকট খবর পৌঁছেছে যে, কুফার লোকেরা হুসাইনকে ইরাকে আসার আহ্বান জানিয়ে পত্র লিখেছে। আমি নিশ্চিত, সে কুফার দিকে যাত্রা করেছে... যদি তুমি তাকে হত্যা কর, তবে তুমি তোমার দায়িত্ব পালন করেছ। আর যদি তা না কর, তবে আমি তোমাকে তোমার মৃত পূর্ব-পুরুষদের নিকট পাঠিয়ে দেব। সুতরাং সাবধান! এ সুযোগকে হাতছাড়া কর না।’


ইবনে আসাম বর্ণনা করেছেন : ‘হুর ইবনে ইয়াযীদ রিয়াহি, উবাইদুল্লাহ্ ইবনে যিয়াদকে লিখে পাঠায় যে, সে ইমাম হুসাইনকে কারবালায় অবরুদ্ধ করেছে। এখন তার করণীয় কী?’ ইবনে যিয়াদ জবাবে লিখে : ‘আমীরুল মুমিনীন ইয়াযীদ ইবনে মু‘আবিয়া পত্র মারফত আমাকে নির্দেশ দিয়েছেন যে, তিনি তার নির্দেশ পালন না করলে আমার সাথে যথেচ্ছ আচরণ, এমনকি আমাকে হত্যা করতেও কুণ্ঠাবোধ করবেন না।’
এ ঐতিহাসিক বর্ণনাগুলো এ সাক্ষ্য প্রদান করে যে, ইয়াযীদ স্বয়ং উবাইদুল্লাহ্ ইবনে যিয়াদের প্রতি ইমাম হুসাইনকে হত্যার নির্দেশ দিয়েছিল, এমনকি তার এ নির্দেশ পালন না করলে তাকে হত্যার হুমকিও দিয়েছিল।

৪. 

ইবনে যিয়াদ ইমাম হুসাইনের বিষয়ে নিজের থেকে কখনই কোন পদক্ষেপ নেয়নি
ইতিহাস সাক্ষ্য দেয় যে, ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত পর্যন্ত ইয়াযীদ ও ইবনে যিয়াদের মধ্যে অবিচ্ছিন্নভাবে যোগাযোগ ছিল। কারণ, ইয়াযীদ তাকে নির্দেশ দিয়েছিল সে যেন সবসময় তার সঙ্গে যোগাযোগ রাখে এবং ছোট-বড় সব বিষয়েই তাকে পত্র (দূত) মারফত অবহিত করে। তাবারী লিখেছেন : ‘মুসলিম ইবনে আকীল এবং হানীকে হত্যার পর ইবনে যিয়াদ তাঁদের উভয়ের মাথা কেটে সিরিয়ায় ইয়াযীদের নিকট প্রেরণ করে। ইয়াযীদ তাদের কর্তিত মাথা দেখার পর বেশ কিছু দিকনির্দেশনা দিয়ে ইবনে যিযাদকে একটি পত্র লিখে। তাতে সে উল্লেখ করে : ‘আমার কাছে সংবাদ পৌঁছেছে যে, হুসাইন কুফার দিকে যাত্রা করেছে। তার সঙ্গে যারা যোগাযোগ রাখে তাদের প্রতি কড়া নজরে রাখ এবং তাদের শনাক্ত করার জন্য কুফায় গুপ্তচরদের নিয়োগ কর ও তাদের গ্রেফতার কর। যে কোন অজুহাতে হোক তার অনুসারীদের বন্দি কর। আর কুফায় যা-ই ঘটে না কেন, আমাকে অবহিত কর। তোমার ওপর আল্লাহ্ রহমত বর্ষিত হোক।’
ইবনে আসাকির বর্ণনা করেছেন : ‘যখন ইয়াযীদ জানতে পারে যে, ইমাম হুসাইন কুফার দিকে রওয়ানা হয়েছেন তখন সে ইবনে যিয়াদের নিকট দূত প্রেরণ করে নির্দেশ দেয় তাঁর সাথে যুদ্ধ করার ও তাঁকে (জীবিত অথবা মৃত) সিরিয়ায় পাঠানোর।’

ইবনে আসামের বর্ণনায় এসেছে : ইবনে যিয়াদ গভর্নর হিসেবে কুফায় প্রবেশের পরই কুফার জনগণের উদ্দেশে বক্তব্যে বলে : ‘ইয়াযীদ ইবনে মুআবিয়া আমার নিকট পত্র এবং চার হাজার দিনার (স্বর্ণমুদ্রা) ও দুই লক্ষ দিরহাম প্রেরণ করে এ অর্থ তোমাদের মধ্যে বিতরণ করার নির্দেশ দিয়েছে। সে আরও নির্দেশ দিয়েছে যে, আমি যেন তোমাদেরকে তার শত্রু হুসাইন ইবনে আলীর বিরুদ্ধে যুদ্ধে পাঠাই এবং তোমাদের তার আনুগত্যের দাওয়াত দেই।’

আল্লামা সুয়ূতী লিখেছেন : ‘ইয়াযীদ এক পত্রে তার নিযুক্ত কুফার গভর্নর ইবনে যিয়াদকে হুসাইনের সঙ্গে যুদ্ধের ও তাঁকে হত্যার নির্দেশ দেয়।’
এ বর্ণনাগুলো থেকে স্পষ্ট হয় যে, কুফায় যা কিছু ঘটত, ইয়াযীদ সে বিষয়ে শুধু অবহিতই ছিল না; বরং ইবনে যিয়াদ যা করত তা তার নির্দেশ অনুযায়ী ও তার অনুমতি সাপেক্ষেই করত। ফলে ইবনে যিয়াদের কর্মের দায় প্রথমত ইয়াযীদের ওপরই বর্তায়।





৫. 

ইমাম হুসাইন (আ.)-এর হত্যায় ইয়াযীদ আনন্দ ও দম্ভ প্রকাশ করেছিল
ইবনে আসাম, আবুল ফারাজ ইসফাহানী এবং ইবনে কাসির বর্ণনা করেছেন যে, ইমাম হুসাইন (আ.)-এর কর্তিত পবিত্র মাথা ইয়াযীদের নিকট নেয়া হলে সে আনন্দিত হয়ে ইবনে যেবারার নিম্নোক্ত কবিতাটি আবৃত্তি করে তার মনোভাব প্রকাশ করে :

لعبت هاشم بالملک فلا خبر جاء و لا وحی نزل
لستُ مِن خندف ان لم انتقم مِن بنی احمد ما کان فعل
قد قتلنا قرم ساداتهم و عدلنا میل بدر فاعتدل

‘বনি হাশিম রাজত্ব নিয়ে খেলা করেছে। প্রকৃতপক্ষে কোন ঐশী বার্তাও আসেনি, আর কোন ওহীও অবতীর্ণ হয়নি। আমি যদি বনি আহমাদ অর্থাৎ মুহাম্মাদ (সা.)-এর বংশধরদের থেকে যা সে করেছিল তার প্রতিশোধ না নেই তবে আমি খিনদিফের (সন্তানদের) অন্তর্ভুক্ত নই। নিশ্চয় আমরা তাদের নেতাদের মধ্যে শীর্ষস্থানীয়কে হত্যা করেছি এবং বদরের (নিহতের প্রতিশোধ গ্রহণ করে) সমান সমান হয়েছি।’
এ কবিতায় ইয়াযীদ রাসূল (সা.)-এর নবুওয়াতকে অস্বীকার করেছে এবং ইমাম হুসাইনের হত্যাকে বদরের যুদ্ধের প্রতিশোধ বলে উল্লেখ করেছে। এভাবে সে তার অন্তরের বিশ্বাসকেই ব্যক্ত করেছে।
ইবনে আসির বর্ণনা করেছেন : ‘হুসাইনের শাহাদাতের পর তাঁর পবিত্র মাথা ইয়াযীদের কাছে প্রেরিত হলে সে তার হাতের লাঠি দিয়ে তাঁর গলায় আঘাত করে কবিতা পাঠ করছিল।’
যদি ইয়াযীদ ইমাম হুসাইনের হত্যায় সন্তুষ্ট না হয়ে থাকে তবে কেন তাঁর গলায়, কোন কোন বর্ণনা মতে পবিত্র ঠোঁট ও দাঁতে আঘাত করে দম্ভের সাথে কবিতা আবৃত্তি করছিল। এ ঘটনায় ইমাম হুসাইনের প্রতি তার বিদ্বেষ সুস্পষ্টরূপে প্রকাশিত হয়েছে।

আল্লামা সুয়ূতী লিখেছেন : ‘ইমাম হুসাইন ও তাঁর পিতার বংশের লোকদের হত্যার পর ইবনে যিয়াদ তাঁদের মস্তকগুলোকে সিরিয়ায় প্রেরণ করলে ইয়াযীদ প্রথমে আনন্দিত হয়, কিন্তু পরে যখন মুসলমানদের মধ্যে তার প্রতি অসন্তোষ ও ঘৃণার আশংকা করল তখন সে বাহ্যিকভাবে অনুশোচনা প্রকাশ করে। সুতরাং মানুষের ইয়াযীদের প্রতি ক্ষুব্ধ হওয়ার অধিকার রয়েছে।’

৬. 

ইমাম হুসাইনকে হত্যার পর ইয়াযীদ ইবনে যিয়াদকে পুরস্কৃত করেছিল
ইমাম হুসাইনকে হত্যার পর ইয়াযীদ, ইবনে যিয়াদকে তার পদে শুধু বহালই রাখেনি; বরং এ ঘটনার কয়েক মাস পর যখন সে তার সঙ্গে সিরিয়ায় দেখা করতে যায় তখন সে ইবনে যিয়াদকে আলিঙ্গন করে তার কপালে চুম্বন করে নিজ সিংহাসনের পাশে বসায় এবং এক গায়ককে তাকে সম্বর্ধনা দানের জন্য গান গাইতে বলে। সে তার সাকীকে মদ পরিবেশনের নির্দেশ দেয়। অতঃপর সে রাষ্ট্রীয় কোষাগার থেকে ইবনে যিয়াদ ও ওমর ইবনে সাদকে দশ লক্ষ দিরহাম (রৌপ্যমুদ্রা) দান করে। এমনকি সে এক বছরের জন্য ইবনে যিয়াদকে ইরাকের (কুফা ও বসরার) বার্ষিক খাজনার পুরোটাই গ্রহণের অনুমতি দেয়।

ইবনে আসির লিখেছেন : ‘ইমাম হুসাইনকে হত্যা করার পর ইবনে যিয়াদ তাঁর পবিত্র মস্তক ইয়াযীদের নিকট প্রেরণ করলে সে তার প্রতি খুবই খুশী হয়। কিন্তু যখন সে বুঝতে পারে যে, জনগণ তার এ কর্মে সন্তুষ্ট নয় তখন কৃত্রিমভাবে শোক প্রকাশ শুরু করে। এ কারণেই ইয়াযীদ তার মৃত্যু পর্যন্ত তাকে কুফার গভর্নর হিসেবে বহাল রাখে। এমনকি ইবনে যিয়াদই কুফার মিম্বারে ইয়াযীদের মৃত্যুর ঘোষণা দেয়।’
তাবারীও ইমাম হুসাইনকে হত্যা করার পর ইয়াযীদের নিকট ইবনে যিয়াদের মর্যাদা বৃদ্ধির বিষয় বর্ণনা করেছেন।



৭. 

আবদুল্লাহ্ ইবনে আব্বাস ইয়াযীদকে ইমাম হুসাইনকে হত্যার অভিযোগে অভিযুক্ত করেছেন
ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের পর আবদুল্লাহ্ ইবনে আব্বাস ইয়াযীদকে এক পত্রে লিখেন : ‘হে অবৈধ সন্তান! তুমিই হলে সেই ব্যক্তি যে তার পাপিষ্ঠ ও কলুষ হাত দিয়ে হুসাইনকে হত্যা করেছে। আমি কখনই এ কথা ভুলে যাইনি যে, তোমার হাত রক্তে রঞ্জিত। তুমি হুসাইনসহ বনি হাশিমের এমন ব্যক্তিদের হত্যা করেছ যাঁরা সকলেই উজ্জ্বল, দীপ্তিময় আলো এবং অন্ধকারে নিপতিতদের জন্য পথপ্রদর্শক তারকাস্বরূপ ছিলেন।’
ইবনে আব্বাস একজন প্রসিদ্ধ সাহাবী এবং মহানবীর চাচা হযরত আব্বাসের সন্তান। তিনি কারবালার ঘটনার সময় জীবিত ছিলেন এবং ঐ ঘটনা সংঘটনের (আশুরার) দিনে তিনি দ্বিপ্রহরে স্বপ্ন দেখেন যে, রাসূলুল্লাহ্্ (সা.) ক্রন্দনরত ও দুঃখভারাক্রান্ত অবস্থায় কারবালা ময়দান থেকে ইমাম হুসাইনের রক্ত সংগ্রহ করছেন। স্বপ্নেই রাসূল (সা.) তাঁকে ইমাম হুসাইনের শাহাদাতের সংবাদ দেন। নিঃসন্দেহে তিনি ইয়াযীদকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেননি।

৮. 

কারবালার প্রত্যক্ষ সাক্ষী হযরত যায়নাব বিনতে আলী (আ.) ইয়াযীদের সামনেই তাকে ইমাম হুসাইন (আ.)-এর হত্যাকারী বলেছেন
মহানবী (সা.)-এর বংশের বন্দি নারী, শিশুসহ তাঁর আহলে বাইতের মহান ব্যক্তিদের পবিত্র মস্তকগুলো নিয়ে যখন ইবনে যিয়াদের সৈন্যরা সিরিয়ায় পৌঁছে তখন ইয়াযীদ তাদেরকে তার সামনে উপস্থিত করার নির্দেশ দেয়। ইমাম হুসাইনের পবিত্র মস্তকের ওপর ইয়াযীদের দৃষ্টি পড়া মাত্রই সে তার হাতের লাঠি দিয়ে তাঁর পবিত্র গলা, ঠোঁট ও দাঁতে আঘাত করতে থাকে এবং ইবনে যেবারার কবিতাটি আওরাতে থাকে। এ দৃশ্য দেখে হযরত যায়নাব ইয়াযীদের উদ্দেশে অত্যন্ত বলিষ্ঠভাবে তার ইসলামের বাহ্যিক মুখোশ উন্মোচন করেন। তিনি ইয়াযীদের সকল কর্মকা-কে অনৈসলামিক এবং ব্যক্তিগত বিদ্বেষ ও গোত্রীয় আক্রোশপ্রসূত প্রমাণ করে এক দীর্ঘ বাগ্মিতাপূর্ণ বক্তব্য দান করেন। বক্তব্যের এক স্থানে তিনি বলেন :

‘হে ইয়াযীদ! তুই এ মহাঅপরাধ করার পর নিজেকে পাপী ও অপরাধী না ভেবে এবং এ অপরাধ কত বড় তা চিন্তা না করে বলছিস : ‘হায়! আমার পিতারা যদি এখানে উপস্থিত থাকত।’ তুই কি মনে করেছিস তারা এ কথা শুনে আনন্দে অভিভূত হয়ে তোকে বলত : ‘হে ইয়াযীদ! তোর হাত পঙ্গু না হোক।’ তুই এ ধরনের ঔদ্ধত্যমূলক কথা বলছিস এবং বেহেশতের যুবকদের সর্দারের দাঁতে আঘাত করছিস! তুই কতটা নির্লজ্জ! হ্যাঁ, এরূপ উদ্ভট ও অসংগত কথা তোর জন্যই সাজে। কারণ, তুই হচ্ছিস ঐ ব্যক্তি যে পূর্বের ক্ষতকে উন্মুক্ত করেছিস এবং যার হাত মুহাম্মাদ (সা.)-এর বংশধরদের রক্তে রঞ্জিত। তুই আবদুল মুত্তালিবের বংশের তারকাদের হত্যা করেছিস এবং আমাদের মূলকে কর্তন করেছিস। আর এখন আনন্দে মাতোয়ারা হয়ে পূর্বপুরুষদের ডাকছিস, আর ভাবছিস ওরা তোর আহ্বান শুনতে পাচ্ছে। শীঘ্রই তুইও তাদের সাথে মিলিত হবি এবং এমন শাস্তির সম্মুখীন হবি যে, তখন আকাক্সক্ষা করবি, যদি পূর্বেই তোর হাতগুলো পঙ্গু, আর তোর জিহ্বা মূক হয়ে যেত।’



৯. 

ইমাম যায়নুল আবেদীন (আ.) ইয়াযীদকে তাঁর পিতার হত্যাকারী বলে সম্বোধন করেছেন
ইমাম যায়নুল আবেদীনও সিরিয়ায় অবস্থানকালে ইয়াযীদের উপস্থিতিতে কয়েকবার তাকে তাঁর পিতার হত্যাকারী বলে অভিহিত করেছেন। ইয়াযীদ ইমাম সাজ্জাদকে উদ্দেশ করে যখন বলে : ‘তুমি কি ঐ ব্যক্তির সন্তান যাকে আল্লাহ্ হত্যা করেছেন?’ ইমাম জবাবে বলেন : ‘আমি হলাম আলী, যার পিতাকে তুমি হত্যা করেছ।’ অতঃপর তিনি পবিত্র কুরআনের নিম্নোক্ত আয়াতটি তেলাওয়াত করেন :

وَ مَن يَقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَلِدًا فِيهَا وَ غَضِبَ اللَّهُ عَلَيْهِ وَ لَعَنَهُ وَ أَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا

‘যে কেউ ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম; সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ্ তার প্রতি ক্রোধান্বিত হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রেখেছেন।’
যখন ইয়াযীদ লক্ষ্য করল যে, হযরত যায়নাব (আ.) এবং ইমাম যায়নুল আবেদীন (আ.)-এর বক্তব্য তার দরবারে উপস্থিত ব্যক্তিদেরও প্রভাবিত করছে এবং পরিবেশ তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন সে তার মুয়াজ্জিনকে আজান দিতে বলে। মুয়াজ্জিন আজানে রাসূল (সা.)-এর রিসালাতের সাক্ষ্য দান শুরু করলে ইমাম তাকে থামার নির্দেশ দিয়ে ইয়াযীদকে উদ্দেশ করে বলেন : ‘হে ইয়াযীদ! যে মুহাম্মাদ (সা.)-এর কথা তুমি বলছ; সে কি তোমার পূর্বপুরুষ, না আমার? যদি তুমি তাঁকে নিজের পূর্বপুরুষ বলে দাবি কর, তবে তুমি মিথ্যা বলছ। আর যদি তিনি আমার পূর্বপুরুষ হন তবে কেন তুমি তাঁর বংশধরদের হত্যা করেছ?’

১০. 

ইয়াযীদ সম্পর্কে আহলে সুন্নাতের বিশিষ্ট আলেমদের দৃষ্টিভঙ্গি
আহলে সুন্নাতের প্রসিদ্ধ কিছু সংখ্যক আলেম ইয়াযীদের কাফির হওয়াকে নিশ্চিত বলেছেন এবং তাকে লানত করা জায়েয বলেছেন এবং তারা নিজেরাও তাকে লানত করেছেন। তন্মধ্যে আহমাদ ইবনে হাম্বাল, ইবনে যাওযী, কাযী আবু ইয়ালী, জাহিয, আল্লামা তাফতাযানী এবং আল্লামা সুয়ূতীর নাম উল্লেখযোগ্য।
আল্লামা তাফতাযানী বলেন : ‘ইমাম হুসাইনকে হত্যার পর ইয়াযীদের সন্তুষ্টি ও আনন্দ প্রকাশ এবং মহানবী (সা.)-এর আহলে বাইতের প্রতি তার নিকৃষ্ট আচরণ তার অসংখ্য মন্দ কর্মের কিছু নমুনা মাত্র যা বিভিন্ন গ্রন্থে ও সূত্রে বর্ণিত হয়েছে। আমরা তার বংশের পরিচয় দেখব না; বরং তার ঈমানের প্রকৃত অবস্থা দেখব। মহান আল্লাহ্ তাকে ও তার পক্ষাবলম্বীদের লানত করুন।’
ইয়াযীদের সকল গুরুতর অপরাধকে তুলে ধরে জাহিয বলেছেন : ‘এ বিষয়গুলো তার নিষ্ঠুরতা, কপটতা ও অধার্মিকতার প্রমাণ। নিঃসন্দেহে সে দুর্বৃত্ত ও অভিশপ্ত। যে কেউ তাকে সমর্থন করবে সে নিজেকেই অসম্মানিত করবে।’
বারযানজী তাঁর ‘ইশাআ’ গ্রন্থে এবং হাইসামী তাঁর ‘সাওয়ায়েকুল মুহরিকা’ গ্রন্থে বর্ণনা করেছেন : ‘আহমাদ ইবনে হাম্বলকে তাঁর পুত্র যখন বলেন যে, আল্লাহ্ কিতাবে আমি ইয়াযীদকে লানত করার সপক্ষে কোন দলিল পাই না। তখন তিনি পবিত্র কুরআনের সূরা মুহাম্মাদের ২২ ও ২৩ নং আয়াত দু’টি তেলাওয়াত করেন :

فَهَلْ عَسَيْتُمْ إِن تَوَلَّيْتُمْ أَن أَن تُفْسِدُواْ فىِ الْأَرْضِ وَ تُقَطِّعُواْ أَرْحَامَكُم أُوْلَئكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ فَأَصَمَّهُمْ وَ أَعْمَى أَبْصَرَهُمْ

‘তোমরা কি আশা কর যে, তোমরা কর্তৃত্বের অধিকারী হলে ভূপৃষ্ঠে বিপর্যয় সৃষ্টি করতে থাকবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে? (যারা এরূপ করবে) তারাই হল সে সকল লোক যাদের আল্লাহ্ অভিসম্পাত (স্বীয় রহমত হতে দূর) করেন এবং তাদের কর্ণে বধিরতা ও তাদের চক্ষুতে অন্ধত্ব সৃষ্টি করেছেন।’
অতঃপর তিনি বলেন : ‘ইয়াযীদ যা করেছে তার থেকে বড় কোন বিপর্যয় ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করার নমুনা আছে কি?’

আল্লামা আলুসী বলেন : ‘যদি কেউ বলে ইয়াযীদের কোন দোষ ছিল না এবং সে কোন অপরাধ করেনি, তাই তাকে লানত করা যাবে না; নিঃসন্দেহে সে ইয়াযীদের অন্যতম সহযোগী এবং তার দলের অন্তর্ভুক্ত।’ 


  • তথ্যসূত্র
  • ১. তারিখে ইয়াকুবী, ২য় খ-, পৃ. ২৪১; ইবনে আসাম, আল ফুতুহ, ৩য় খ-, ৫ম অধ্যায়, পৃ. ১০-১১।
  • ২. ইবনে আসাম, আল ফুতুহ, ৩য় খ-, ৫ম অধ্যায়, পৃ. ১৫-১৮।




Tuesday, August 25, 2015

Yazid (May Allah's Lanah (Curse) be upon him) :


The Holy Prophet (Sallallahu alaihi wa sallam)


In some Hadith, Yazid has only been indicated and in some he has been explicitly mentioned, that,

```the first person in the Ummah to change the Sunnah and to destroy the Deen will be a person from Bani Ummayyah called Yazid.```




Reference :

★ Musannaf Ibn Abi Shaiba,

★ Dalaail Un Nabuwwah lil Baihaqi

★ Imam Abu Ya'ala has written in his "Musnad"

★ Imam Ibn Hajar Asqalani has written in his "Al-Matalib al A'aliya”

★ Imam Shahabuddin Ahmed bin Hajar Haitami in “As- Sawaaiq Al Muhriqa”

★ Imam Ibn Katheer in "Bidayah Wan Nihayah"

★ Imam Jalaluddin Suyuti in "Tarikh Al Khulafa."

সনদ পর্যালোচনা : About Sanad :

The great Muhaddith of the 3rd century Hijri
Imam Abu Ya'ala has recorded a Hadith along with its chain of narration in his Musnad Vol 2, Pg No. 71:

It has been narrated on the authority of Hadhrat Abu Ubaidah bin Jarrah (May Allah SWT be well pleased with him) that the Holy Prophet (Sallallahu alaihi wa sallam) said: The affairs of Ummah will be maintained with justice, till a person from Bani Ummayyah will be first to cast a crack in the religion. He will be called Yazid. All the narrators of this Hadith are honest and reliable.

The aforementioned Hadith has also been recorded by the great Muhaddith Imam Shahabuddin Ahmed bin Hajar Haitami in As Sawaaiq Al Muhriqa, Pg no. 132. He has recorded another Hadith in this regard in the same book on Pg No. 132.

Hadhrat Abu Darda (May Allah SWT be well pleased with him) relates: I heard the Holy Prophet (Sallallahu alaihi wa sallam) say: The first person to change My Sunnah will be a person from Bani Ummayyah who will be called Yazid."

Imam Ibn Katheer has recorded the same Hadith in Bidayah wan Nihayah, Vol 6, Pg No. 256 on the authority of Hadhrat Abuzar Ghifari (May Allah SWT be well pleased with him). In that narration, the words, "who will be called Yazid," are not related.

★ Musannaf Ibn Abi Shaiba, Vol 8, Pg No. 341. Hadith no. 145

★ Dalaail Un Nabuwwah lil Baihaqi- Abwab Ghazwa Tabuk, Hadith No.2802

★ Matalib al A'aliyah, Kitabul Futooh, Hadith No.4584.

হাদিসটির বিভিন্ন সুত্র (Different Sanads of this Hadith) :

1.

Hadhrat Abu Ubaidah bin Jarrah (May Allah SWT be well pleased with him)

2.

Hadhrat Abu Darda (May Allah SWT be well pleased with him)

3.

Hadhrat Abuzar Ghifari (May Allah SWT be well pleased with him).


______________________________________




MY UMMAH WILL BE DESTROYED
AT THE HANDS OF A FEW LADS OF QURAISH





Amr bin Yahya Sae'ed bin 'Amr bin Sae'ed narrates on the authority of his paternal grandfather; that he said: I was sitting along with Hadhrat Abu Hurairah (May Allah SWT be well pleased with him) in Masjid Nabawi in Madina and Marwan was along with us.

Hadhrat Abu Hurairah (May Allah SWT be well pleased with him) said: I heard the truthful Prophet (Sallallahu alaihi wa sallam) say:

My Ummah will be destroyed at the hands of a few young men of the Quraish. Marwan said: Allah curse such youngsters. Hadhrat Abu Hurairah (May Allah SWT be well pleased with him) said: I can say 'so and so, son of so and so and so and so, son of so and so, if I want to. Hadhrat 'Amr bin Yahya says, I, along with my grandfather, went to Bani Marwan when they were ruling over Syria and found that he was a young boy and my grandfather said shortly they will also become one of them. We said you understand this better.

Reference :

Sahib Bukhari, Vol 2, Kitab ul Fitan.


______________________________________



ASK FOR ALLAH'S PROTECTION AGAINST
THE RULE OF LADS (the first youngster would become a ruler in 60 A.H."He was Yazid.")




There is a Hadith in Musnad Imam Ahmed. (Hadith No: 3800)
Translation: It has been narrated on the authority of Hadhrat Abu Hurairah (May Allah SWT be well pleased with him) relates that the Holy Prophet (Sallallahu alaihi wa sallam) said:


Ask for Allah's protection, against the start of the decade of 70 and against the against the rule of young men."


The interpreter of Sahih Bukhari and the author of Fath Ul Bari, Hafidh Ahmed bin 
Hajar Asqalani (May Allah SWT shower His Mercy on him), mentions another 
Hadith on the authority of "Musannaf Ibn Abi Shaiba, and writes:


The Hadith of Musannaf Ibn Abi Shaiba says that Hadhrat Abu Hurairah (May Allah SWT be well pleased with him) even while passing through markets, used to pray, 'O Allah SWT, 
let me not reach 60 A.H. and the rule of youngsters.'"

Hafidh Ibn Hajar Asqalani (May Allah SWT shower His Mercy on him) writes after mentioning this Hadith:


In this Hadith, it is indicated that the first youngster would become a ruler in 60 A.H.

Accordingly this is what happened. Yazid bin Mua'awiyah occupied the seat in this year, stayed there till 64 A.H. and died.

The interpreter of Sahih Bukhari, Imam Badruddin 'Aini Hanafi (May Allah SWT shower His Mercy on him) specifies what is meant by "the first child to rule" in Umdat ul Qari/ Vol 16, Pg No. 333. He writes:


"The first youngster to rule was Yazid."


It is mentioned in the Hadith, which mention the tribulations close to the Qiyamah, 
Translation:


"Then those who invite towards misguidance will arrive."


In the interpretation of this Hadith, Hadhrat Shah Waliullah (May Allah SWT shower His 
Mercy on him) writes in Hujjatullah il Baligha,. Vol 2, Pg No. 213;

______________________________________



YAZID ORDERED
THE MARTYRDOM OF IMAM HUSSAIN
(MAY ALLAH SWT BE WELL PLEASED WITH HIM)




A CONFESSION BY IBN ZYAD

Ibn Zyad himself said that Yazid ordered him to martyr Imam Hussain (May Allah SWT be well pleased with him) on the threat of death.

Imam Ibn Atheer (May Allah SWT shower His Mercy on him) records the confession of Ibn Zyad.


Translation: "Now, about my martyring Hussain (May Allah SWT be well pleased with him), the fact is that Yazid ordered me to do this. He threatened to kill me if I didn't, so I martyred Imam Hussain (May Allah SWT be well pleased with him)."


According to Islamic Law, if any person murders anybody else, then as a punishment, the murderer is killed. But Yazid neither killed Ibn Zyad, Shimar or other officials nor dismissed them from their offices. Instead, he expressed his happiness. Afterwards, out of fear that the situation might go out of control he expressed some sorrow in a formal, political manner.

^In fact, this wretched man

used his stick to poke at the teeth of Imam Hussain (May Allah SWT be well pleased with him), those teeth, which the Holy Prophet (Sallallahu alaihi wa sallam) kissed.

REFERENCE :

★ Imam Ibn Atheer (May Allah SWT shower His Mercy on him) has written in Tarikh Kamil


★ Imam Ibn Katheer (May Allah SWT shower His Mercy on him) in Bidayah wan Nihayah


★ Imam Tabari (May Allah SWT shower His Mercy on him) in Tarikh Tabari.

______________________________________



Translation: 

Abu Muhnaf relates on the authority of Abu Hamza Thimali, who relates on the authority of Abdullah Yamani, who relates on the authority of Qasim, who said:

When the blessed head of Imam Hussain (May Allah SWT be well pleased with him) was placed before Yazid, he had a stick in his hands with which he started poking at the teeth of Imam Hussain (May Allah SWT be well pleased with him).

Then he said:

“Verily, ours and his example is as said by Hisseen bin Hamam Mari: Our swords smash the skulls of those who have strength and domination over us; and of those who are really disobedient and oppressors."


Hadhrat Abu Bazrah Aslami
(May Allah SWT be well pleased with him) said:


Listen O Yazid! By Allah! Your stick is touching that spot, which I witnessed the Holy Prophet (Sallallahu alaihi wa sallam) used to kiss. Then he said: Beware, O Yazid! On the day of judgment, Imam Hussain (May Allah SWT be well pleased with him) will arrive with such grandeur that his intercessor will be the Holy Prophet (Sallallahu alaihi wa sallam) and you will arrive in such a state that Ibn Zyad will be yours."

REFERENCE :

★ Bidayah wan Nihayah, Vol 8, Pg No. 215, at the end of the aforementioned Hadith, it is mentioned →→ 

""At that time, Hadhrat Abu Bazrah Aslami (May Allah SWT be well pleased with him) said:

Remove your stick! By Allah! I have often seen the Holy Prophet (Sallallahu alaihi wa sallam) place His mouth on the mouth of Imam Hussain (May Allah SWT be well pleased with him) and kiss it.""

______________________________________



`````WE FEARED THAT STONES WOULD FALL FROM THE SKY


Due to the martyrdom of Imam Hussain (May Allah SWT be well pleased with him), the people of Madina became strongly opposed to Yazid and pledged their allegiance to Hadhrat Abdullah bin Hanzlah (May Allah SWT be well pleased with him).


Yazid sent an army to attack Madina, which attacked the people of Madina and persecuted its citizens. On that occasion, Hadhrat Abdullah bin Hanzlah (May Allah SWT be well pleased with him) spoke to the people of Makkah and described the un-islamic activities of Yazid.``````

REFERENCE :

★ Hadhrat Muhammad bin Sa'ad (May Allah SWT be well pleased with him) who is a Muhaddith as well as a historian, has written in Tabaqaat e Kubra, Vol 5 Pg No. 66.

______________________________________


Imam Abu Ja'afar Muhammad bin Jarir Al Tabari (Rah) 




````The people of Madina agreed to pledge their allegiance to Hadhrat Abdullah bin Hanzlah (May Allah SWT be well pleased with him) and gave him authority over their affairs. He took the pledge from them to fight till their last breath. Then he said:


O my community! Fear Allah, who has got not equal. By Allah! We stood up against Yazid, when we feared that stones would be rained on us from the sky. He is such a person, who declares marriage with mothers, daughters and sisters as permissible (Jayaz), who drinks wine and abandons Salaat. By Allah! If no one from the people supported me, even then I will use my courage and bravery in this matter for the sake of Allah SWT."


WE COME FROM SUCH A PERSON WHO HAS GOT NO DEEN

Imam Abu Ja'afar Muhammad bin Jarir Al Tabari (May Allah SWT shower His Mercy on him), writes in Tarikh Tabari, Vol 1, Pg No. 403:


They (the delegation from the people of Madina, after returning from Yazid) said:

"We come from such a person, who has got no Deen. He drinks wine, plays tambourines, songstresses dance before him, he plays with dogs and listens to stories with thieves and rascals. O people! We make you a witness that we break our pledge given to him. Then all the people of Madina broke their pledge. People came to Hadhrat Abdullah bin Hanzlah (May Allah SWT be well pleased with him)and pledged their allegiance to him.``````


______________________________________



★ Imam Ibn Atheer (May Allah SWT shower His Mercy on him) writes in Tarikh Kamil Vol 3, Pg no. 337,
The great Tabi'e Hadhrat Hasan Basri (May Allah SWT be well pleased with him) says about Yazid: He was a drunkard of the last degree, he wore silk and played with tambourines."


______________________________________
★ It is written in Tarikh Kamil, Vol 3 Pg No. 465 :

Translation: Yazid performed Hajj in the life of his father. When he reached Madina Munawwarah, he started drinking wine."

______________________________________


Imam Ibn Katheer
(May Allah SWT shower His Mercy on him)

writes in Bidayahwan Nihayah,
Vol 6, Pg No. 262:

Translation:


The reason for the incident of Hira is that a delegation from Madina went to Damascus to meet Yazid. When they returned, they related Yazid's habit of drinking and his other bad habit to their families. The worst among his habit was that he missed Salaat because of wine.

For this reason, the people of Madina agreed to break their pledge of allegiance. They declared this near the Prophet's Pulpit in Masjid Nabawi.


When Yazid came to know this, he sent an army to Madina Munawwarah. The leader of the army was a person named Muslim bin 'Uqba.

The Pious Elders (Salaf Saliheen) have also addressed this person as Musrif bin 'Uqba. When he entered Madina, he declared the lives of the Madinians and their property as "Mubah" for 3 days, which meant that for 3 days, the army could do whatever they liked with the lives and the property of the people of Madina. Thus, in those 3 days, he martyred hundreds of people. 


______________________________________


There is Tradition in Imam Baihaqi's Dalaail Un Nabuwwa 

Translation:


It has been narrated on the authority of Hadhrat Mugheera (May Allah SWT be well pleased with him) that Musrif bin 'Uqba looted Madina for 3 days and raped 1000, unwed, chaste daughters of Islam.

______________________________________

It is written in Tabaqat Al kubra, Vol 5, Pg No.66:


Muslim bin 'Uqba attacked Madina with his army. Yazid's army martyred 700 Hafidh of the Holy Quran, raped 1000 unwed, chaste Muslim women and for 3 days, there could not be any Adhaan and Salaat in Masjid Nabawi.

______________________________________



ALLAH'S CURSE IS ON THE ONE,

WHO FRIGHTENS THE PEOPLE OF MADINA


````There is a Hadith in Musnad Ahmed, Musnad madaniyyen Hadith No. 15962.


Translation:


It has been narrated on the authority of Hadhrat Saib bin Khalad (May Allah SWT be well pleased with him) that the Holy Prophet (Sallallahu alaihi wa sallam) said: Whoever frightens the people of Madina by their oppression, Allah SWT will frighten him and on him rests the curse of Allah SWT, of the angels and of all the people. Allah SWT will not accept any obligatory (Fardh) of optional (nafl) act from such a person the Day of Judgment. `````


______________________________________



YAZID'S ARMY STONED THE KA'ABA



It is written in Tarikh Kamil, Vol 3, Pg. No. 464:


"To the extent that when 3 days of Rabe'e ul Awwal passed, they stoned the Ka'aba with their cannons, burnt it and started singing thus:

"We have tremendous power and courage; we stone this Masjid with cannons."


______________________________________



"May Allah curse him and his helpers."



★ In the basic tract of beliefs (Aqaaid), which is taught in most Madrasas, Sharh Aqaaid Nasafi,

→ → Imam Sa'aduddin Taftazani (May Allah SWT shower His Mercy on him) writes:


"Some Imams, because of ordering the martyrdom of Imam Hussain, declare him as a disbeliever (kafir) and defector (murtad), and hold cursing Yazid as permissible.

The scholars of this Ummah are in agreement on the permissibility of cursing those martyred Imam Hussain and those who ordered it or those consider it (the martyrdom) as permissible and those who became happy on it.

The fact is that Yazid's agreement on the martyrdom of Imam Hussain, his being happy with it and his insulting the Ahle Bait is well established by those traditions, which are in effect, equal to the "mutawatir" (popular) Traditions, even though its details may not be established by a first-hand report (Khabr Wahid). So we cannot exercise restraint on Yazid, but we will exercise restraint about the Iman of Yazid.

May Allah curse him and his helpers."


______________________________________



SHARIAH RULING ON ADDRESSING YAZID WITH

("RAZIALLAHU ANU")



→ → "Raziallahu anhu" is used specially for the Sahabah and for those pure souls, whose hearts are filled with fear and awe of Allah SWT, as Allah SWT himself says: 
(see Surah Bayyinah-08.)


NOTE : ~~~ The aforementioned Hadith and the interpretations of the Imams make it clear that Yazid was wretched. He changed the Sunnah, he cast a crack in the Deen.

★ He insulted the Haramain, he insulted the Ahle Bait. Using "raziallahu anhu" for such a person is to respect him and this is equal to destroying the edifice of Islam.

This is to invite Allah's anger and misguidance. The Holy Prophet (Sallallahu alaihi wa sallam) has declared respecting an innovator (bida'ati) as helping to destroy the edifice of Islam.~~~



→→ There is a Hadith in Imam Tabarani's Mo'jam ausat (Hadith No: 6263).


It has been narrated on the authority of Hadhrat Aisha Siddiqua (May Allah SWT be well pleased with her) that the Holy Prophet (Sallallahu alaihi wa sallam) said:


"Whoever respects an innovator, verily he helps in destroying Islam."""""




→→ There is a Hadith in Imam Baihaqi's Shu'abul Iman:


It has been narrated on the authority of Hadhrat Anas (May Allah SWT be well pleased with him) that the Holy Prophet (Sallallahu alaihi wa sallam) said:


When a innovator (bid’ati) is respected, Allah SWT expresses His anger and because of it, the 'Arsh trembles."


______________________________________



PUNISHMENT FOR THE ONE WHO ADDRESSES YAZID AS

("RAZIALLAHU ANHU")




★★★ The just Caliph of Bani Ummayyah, 
MUJADDID OF HIJRI 1ST CENTURY Hadhrat Umar bin Abdul 'Aziz

(May Allah SWT be well pleased with him)

declared the person who addressed Yazid as "Raziallahu anhu" as liable to be punished.


This is written in "Tahdheeb ul Tahdheeb", the authoritative book on Rijal (the science of the classification of men, for the purpose of categorizing the Hadith), by

Imam Ibn Hajar Asqalani, in Vol 11, the letter "ya", Pg No. 316.

Imam Ibn HajarHaitamu has written in "As Sawaiiq Al Muhriqa" on Pg No. 132 and

Imam Jalaluddin Suyuti (May Allah SWT shower His Mercy on him) in Tarikh ul Khulafa 
Pg No. 166.

Nouful bin Abu Aqrab states that,

“I was in the presence of Hadhrat Umar bin Abdul 'Aziz (May Allah SWT shower His Mercy on him), one person while talking about Yazid said,

"Amir Ul Momineen Yazid said so and so and Amir Ul Momineen said so and so"

Hadhrat Umar bin Abdul 'Aziz (May Allah SWT shower His Mercy on him) said

"You address Yazid as ‘Amir Ul Momineen’?" and ordered that he should be lashed 20 times. Hence, he was lashed 20 times."


______________________________________



Reply to Dr zakir about Yazeed(LA)



---
Imam Badruddin 'Aini

(May Allah SWT shower His Mercy on him)

writes in the interpretation of the Hadith:

"My Ummah will be destroyed at the hands of a few lads of Quraish..."

Yazid was the first among those lads and wrote along with Yazid's name:

"On him is what he deserves!"




Thursday, July 30, 2015

ইয়াজিদ সম্পর্কে ইমাম বুখারী (রহ) এর নামে মিথ্যাচারকারী ড জাকির নায়েকের জবাব :



জাকির নায়েক তার কাজকে সঠিক প্রমান করার জন্য যুক্তি প্রদান করে যে,

“ সহীহ বুখারীতে একটি হাদীস আছে যেখানে বলা হয়েছে যে যারা কনস্টান্টিনোপল (কুসতুনতুনিয়া) জয় করবেন তাঁরা জান্নাত পাবেন এবং ইয়াজিদ ছিল ঐ বাহিনীর কমান্ডার” [www.youtube.com/watch?v=R1qgyHCb0Jw]।
________________________________
এই ব্যক্তি সহীহ বুখারীর নামে সম্পূর্ন মিথ্যা কথা বলেছে।
________________________________

সহীহ বুখারীতে এমন কোন হাদীস নেই যেখানে বলা হয়েছে যে,

``যারা কনস্টান্টিনোপল (কুসতুনতুনিয়া) জয় করবেন তাঁরা জান্নাত পাবেন এবং ইয়াজিদ ছিল ঐ বাহিনীর কমান্ডার”।

ইহা সহীহ বুখারীর নামে সরলপ্রান মুসলিমগনকে বিভ্রান্ত করার একটি ঘৃন্য প্রচেষ্টা । হাদীসের নামে যারা মিথ্যা কথা বলে তাদের ইসলাম নিয়ে কথা বলার কোন অধিকার থাকতে পারে না।
হাদীসের নামে জেনেশুনে মিথ্যা কথা বলা রসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম'র সঙ্গে ও ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

★ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন,

“ যে ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা কথা বলে তার ঠিকানা জাহান্নাম”

[তথ্যসূত্র ; সহীহ বুখারী, খন্ড ০১, পৃ. ৪১, হাদীস ১০৬]

উক্ত ইয়াজিদ'র প্রেমে আসক্ত ব্যাক্তি তার কাজকে সঠিক প্রমান করার জন্য সহীহ বুখারীর সুবিখ্যাত তফসীরকার ইমাম ইবনে হাজার আসকালানী (রাঃ) এর নামেও সম্পূর্ন মিথ্যা কথা বলেছেন।
তিনি বলেছেন, “ ইবনে হাজার যেখানে বুখারীর তফসীরে তাকে (ইয়াজিদকে) জান্নাতী বলেছেন, সেখানে আমি কিভাবে তাকে (ইয়াজিদকে) অভিশাপ দিতে পারি”?

[www.youtube.com/watch?v=R1qgyHCb0Jw]।

________________________________
এটিও সম্পূর্ন মিথ্যা এবং বানোয়াট কথা ।
________________________________

উক্ত ইয়াজিদ আসক্ত ব্যাক্তি ইমাম ইবনে হাজার আসকালানী (রাঃ) এর নামে সম্পূর্ণ বিপরীত কথা বানিয়ে  ফেললেন।

আসুন, দেখে নিই, ইমাম ইবনে হাজার আসকালানী (রাঃ)ইয়াযিদ সম্পর্কে ঠিক কি বলেছেন :


১.


ইমাম ইবনে হাজার ইয়াজিদের ক্ষমাপ্রাপ্ত হওয়ার ধারণাটিকে ধূলিসাৎ করেছেন :
ইমাম ইবনে হাজার আসকালানী (রাঃ) তাঁর তফসীরে, ইয়াজিদের ‘মাগফুর’ বা ক্ষমাপ্রাপ্ত হওয়ার ধারণাটিকে ধূলিসাৎ করেছেন এভাবে , “

ইবনে মুহলাব বলেছেন যে, এই হাদীসে আমীর মুয়াবিয়ার কথা ইঙ্গিত করা হয়েছে কারন তিনি প্রথম নৌ অভিযান করেছিলেন এবং এই হাদীসে ইয়াযিদের কথাও ইঙ্গিত করা হয়েছে কারন সে প্রথম কাইসারের নগরী আক্রমন করেছিল (এই তথ্য সম্পূর্ণ মিথ্যা কারন ইয়াযিদ প্রথম যুদ্ধে অংশগ্রহন করে নি সে অনেক পরের একটি অভিযানে তার পিতা কর্তৃক শাস্তিস্বরুপ প্রেরিত হয়েছিল- লেখক)

কিন্তু, ইবনে আল তীন এবং ইবনে আল্ মূনীর এর উত্তর দিয়েছেন এবং বলেছেন যে, ইহা অপরিহার্য নয় যে, ব্যতিক্রম ব্যতিরেকে সকলেই এই ক্ষমাপ্রাপ্তির অন্তর্ভুক্ত কারন উলামায়ে ক্বিরাম তথা জ্ঞানী ব্যক্তিবর্গ সকলেই একমত যে, তারাই এই ক্ষমাপ্রাপ্তির অন্তর্ভুক্ত হবে যারা প্রকৃতই তার উপযুক্ত হবে কারন আক্রমনকারীদের মধ্যে যদি কেউ পরে মুরতাদ হয়ে যায় তাহলে সে আর ক্ষমাপ্রাপ্তগনের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে না এবং এটা প্রমান যে উক্ত হাদীসে উল্লেখিত ক্ষমাপ্রাপ্তির বিষয়টি শর্তাধীন।

[ তথ্যসূত্র : ফাতহুল বারী শারাহ সাহীহ বুখারী - ইমাম ইবনে হাজার আসকালানী – খন্ড নং ৬ – পৃ নং ২০০-২০১ ]

________________________________
দেখা যাচ্ছে যে, ইমাম ইবনে হাজার আসকালানী (রাঃ) যে ধারণাটিকে খন্ডন করলেন উক্ত ইয়াজিদ আসক্ত ব্যাক্তি ঐ ধারণাটিকেই তাঁর নামে চালিয়ে দিলেন।
________________________________


২.


ইমাম ইবনে হাজার আসকালানী (রাঃ) তাঁর ‘আল ইমতা বিল আরবাঈন’ গ্রন্থের শিরোনামই দিয়েছেন

              ```’ইয়াযীদের প্রতি লা’নত````

ইমাম ইবনে হাজার আসকালানী (রাঃ) লিখেছেন,

“ইয়াযীদকে ভক্তি ও তার প্রশংসা ’পথভ্রষ্ট, গোমরাহ ব্যক্তি ছাড়া আর কেউই করে না; আর তার ইমান তথা বিশ্বাস একেবারেই শূন্য। কেননা, ইয়াযীদের এমন সব বৈশিষ্ট্য ছিল যার ভক্ত, অনুরক্ত হলে কুফর তথা কুফরির তথা অবিশ্বাসের যোগ্য হতে হয; কারন, কেবল আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা এবং কেবল আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা করাই হল ঈমানের লক্ষণ।”

[ তথ্যসূত্র : ‘আল-’এমতা বিল্ আরবাঈন আল-মাতবাইনাত আস্ সামা’আ’- ইমাম ইবনে হাজর আসকালানী; পৃষ্ঠা নং ৯৬, দার আল-কুতুব আল-’এলমিয়্যা, বৈরুত, লেবানন হতে ১৯৯৭ সালে প্রকাশিত]


৩.


ইমাম ইবনে হাজার আসকালানী (রাঃ)এর মতে, ইয়াযীদের প্রশংসা কারীকে কুড়িবার দোর্রা মারতে হবে : ইমাম ইবনে হাজার আসকালানী (রাঃ) লিখেছেন, “এয়াহইয়া ইবনে আব্দিল মুলক্ বিন আবি গানিয়্যা যিনি ’নির্ভরযোগ্য’ বর্ণনাকারীদের একজন’, তিনি ’নির্ভরযোগ্য’ বর্ণনাকারী নওফল বিন আবি আকরাব থেকে শুনেছেন: একবার খলীফা উমর ইবনে আবদিল আযীয (২য় উমর) এর দরবারে মানুষেরা ইয়াযীদ ইবনে মু’আবিয়া সম্পর্কে আলাপ করছিলেন। ওই সময় একজন লোক ইয়াযীদকে ‘আমীরুল মুমিনিন (ঈমানদারদের শাসক) খেতাবে সম্বোধন করে। এটি শুনে খলীফা ২য় উমর (রাগান্বিত হয়ে) তাকে বলেন, “তুমি ইয়াযীদকে আমীরুল মো’মেনীন ডেকেছ?” অতঃপর তিনি ওই লোকটিকে ২০টি দোর্রা মারার হুকুম দেন।

[ ‘তাহযিবুত্ তাহযিব’- ইমাম ইবনে হাজার আসকালানী; খন্ড নং ৬, পৃষ্ঠা নং ৩১৩ ]

Tuesday, June 23, 2015

ইয়াযীদ সম্পর্কে আহলুস- সুন্নাহ এর ফতোওয়া (পর্ব ২) :-



৯/ - ইবনে কাসীরের ভাষ্য


ইবনে কাসীর তার রচিত ‘আল-বেদায়া’ গ্রন্থের ৮ম খণ্ডের ১১৬৯ পৃষ্ঠায় ‘যিকরে এয়াযীদ বিন মোয়াবিয়া’ শীর্ষক অধ্যায়ে লিখেন:
”বিভিন্ন বর্ণনায় আমরা জানতে পারি যে এয়াযীদ দুনিয়ার কুকর্ম পছন্দ করতো; মদ্যপান করতো, গান-বাজনায় ছিল আসক্ত, দাড়িবিহীন ছেলেদের সাথে সমকামিতায় লিপ্ত, ঢোল বাজাতো, কুকুর পালতো, ব্যাঙের, ভালুকের ও বানরের লড়াই লাগিয়ে দিতো। প্রতিদিন সকালে সে মদ্যপ অবস্থায় বানরকে ঘোড়ার পিঠের সাথে বেঁধে ঘোড়াকে দৌড় দিতে বাধ্য করতো।” [আল-বেদায়া ওয়ান্ নেহায়া, ৮ম খণ্ড, ১১৬৯ পৃষ্ঠা]


১০/ - ইবনে আসীরের মন্তব্য


ইবনে আসীর নিজ ’তারীখ আল-কামিল’ গ্রন্থের ৩য় খণ্ডের ৪৫০ পৃষ্ঠায় মুনযির ইবনে যাবীর থেকে বর্ণনা করেন:
”এটি সত্য যে এয়াযীদ আমাকে ১,০০,০০০ (এক লক্ষ) দিরহাম পুরস্কারস্বরূপ দিয়েছিল, কিন্তু এটি তার প্রকৃত অবস্থা বর্ণনা করা হতে আমাকে রুখবে না। আল্লাহর কসম, সে একজন মাতাল।”


১১/ - ‘মাতাল’ এয়াযীদ সম্পর্কে ইবনে জাওযীর মন্তব্য


ইবনে জাওযী তাঁর ’ওয়াফা আল-ওয়াফা’ কেতাবে বলেন:
”এয়াযীদ তার চাচাতো ভাই উসমান বিন মোহাম্মদ বিন আবি সুফিয়ানকে মদীনার শাসক পদে নিয়োগ করে। উসমান উপহার সামগ্রীসহ এক প্রতিনিধি দল প্রেরণ করে এয়াযীদের কাছে তারই আনুগত্যের শপথ নেয়ার উদ্দেশ্যে। কিন্তু প্রতিনিধি দলের প্রত্যাবর্তনশেষে এর সদস্যরা বলেন, ‘আমরা এমন এক লোকের সাথে সাক্ষাৎ করে এসেছি যার কোনো ধর্ম নেই; সে মদ্যপান করে, বাদ্যযন্ত্র বাজায়, গায়িকা (ভ্রষ্টা নারী) ও কুকুর সাথে রাখে। আমরা তার প্রতি আনুগত্যের শপথ প্রত্যাহার করে নেয়ার কথা ঘোষণা করছি।’ আবদুল্লাহ ইবনে আবি উমরু বিন হাফস মখযুমী বলেন, ‘এয়াযীদ আমাকে উপহার সামগ্রী দিয়েছিল। কিন্তু বাস্তবতা হলো, এই লোক আল্লাহর একজন শত্রু এবং মদ্যপ। আমি যেভাবে আমার এমামা (পাগড়ী) মাথা থেকে সরিয়ে ফেলছি, ঠিক একইভাবে তার থেকে নিজেকে আলাদা করবো।”


১২/ - কুসতুনতুনিয়া-বিষয়ক হাদীসের অপব্যাখ্যার অপনোদন


”...তিনি মহানবী (দ:)-কে বলতে শুনেছেন, ‘নৌযুদ্ধে অংশগ্রহণকারী আমার সাহাবীদের প্রথম দলটি বেহেশতী হবে।’ মহানবী (দ:) এর পর বলেন, ‘আমার সাহাবীদের মধ্যে প্রথম বাহিনী যারা (রোমক) সিজারের শহর (কুসতুনতুনিয়া তথা কনস্টানটিনোপোল/ইস্তাম্বুল) জয় করবে, তাদের গুনাহ মাফ করা হবে’।” [সহীহ বুখারী, ৪র্থ খণ্ড, হাদীস - ১৭৫]

প্রথমতঃ সিজারের শহর জয়ী প্রথম বাহিনীর মধ্যে এয়াযীদ ছিল না, যেমনটি আবু দাউদের সুনানে বর্ণিত সহীহ হাদীসে বিবৃত হয়েছে: হযরত আসলাম আবি ইমরান (রা:) বলেন, “আমরা কনস্টানটিনোপোল জয়ের উদ্দেশ্যে মদীনা হতে বের হই। আবদুর রহমান বিন খালেদ বিন ওয়ালিদ ছিলেন এই বাহিনীর প্রধান।” [সুনানে আবি দাউদ, ২য় খণ্ড, হাদীস নং ২৫১২; আলবানীও এই হাদীসকে সহীহ বলেছে তার ‘তাখরিজ’ পুস্তকে]
ইমাম তাবারী নিজ ‘তারিখ’ গ্রন্থে বলেন -

আবদুর রহমান বিন খালেদ বিন ওয়ালিদের সেনাপতিত্বে ৪৪ হিজরী সালে মুসলমান বাহিনী রোমে (কনস্টানটিনোপোল) প্রবেশ করেন এবং সেখানে গযওয়া (ধর্মযুদ্ধ) সংঘটিত হয়। [তারিখে তাবারী, ৪৪ হিজরীর ঘটনা, ০০৫ খণ্ড, ২১২ পৃষ্ঠা; কায়রোর ‘দারুল মা’আরিফ’ প্রকাশনী হতে প্রকাশিত]
অথচ এয়াযীদ আরও বহু পরে ওখানে যায়। উপরন্তু, তাকে সেখানে পাঠানো হয়েছিল শাস্তিস্বরূপ; আর সে ওই প্রথমে অংশগ্রহণকারী যোদ্ধাদের প্রতি বিদ্রূপাত্মক মন্তব্য করেছিল।
ইমাম ইবনে আসীর (রহ:) লিখেন:

”এই বছর, অর্থাৎ, ৪৯ বা ৫০ হিজরী সালে হযরত আমীরে মোয়াবিয়া (রা:) রোমের (কনস্টানটিনোপোল) উদ্দেশ্যে এক বিশাল বাহিনী প্রেরণ করেন। তিনি এর দায়িত্বভার অর্পণ করেন সুফিয়ান বিন আউফের প্রতি এবং তাঁর ছেলে এয়াযীদকে ওই বাহিনীর সাথে যেতে বলেন। কিন্তু এয়াযীদ ‘অসুস্থ হওয়ার ভান করে এবং যেতে অস্বীকৃতি জানায়’। যোদ্ধারা যখন ক্ষুধা ও রোগ-ব্যাধিগ্রস্ত হন, তখন সে ব্যঙ্গ করে কবিতায় বলে, ‘ফারকুদওয়ানা-এ মহা গযবে তারা পতিত হয়েছে; তাদের জ্বর বা অন্য যা-ই কিছু হোক, তাতে আমার যায় আসে না। কেননা, আমি বসে আছি উচ্চ ফরাশে (ম্যাট্রেস); আর আমার বাহুবন্ধনে আছে উম্মে কুলসুম (এয়াযীদের স্ত্রীদের একজন)।’

”হযরত আমীরে মোয়াবিয়া (রা:) যখন এই কবিতার শ্লোক সম্পর্কে জানতে পারেন, তখন তিনি এয়াযীদকে শপথ গ্রহণ করতে ও কনস্টানটিনোপোলে সুফিয়ান ইবনে আউফের সাথে যোগ দিতে বাধ্য করেন, যাতে করে ’সেও ইসলামের মোজাহিদদের মোকাবেলাকৃত কঠিন পরীক্ষার অংশীদার হতে পারে’ (এটি এয়াযীদের প্রতি শাস্তি ছিল)। এমতাবস্থায় এয়াযীদ অসহায় হয়ে পড়ে এবং তাকে যুদ্ধে যেতে হয়; আর হযরত আমীরে মোয়াবিয়া (রা:) তার সাথে আরেকটি বাহিনী প্রেরণ করেন।” [’তারিখে ইবনে আল-আসীর’, ৩য় খণ্ড, ১৩১ পৃষ্ঠা]


ইমাম বদরুদ্দীন আইনী (রহ:) বলেন:
”আমি বলি, অসংখ্য সাহাবী (রা:) হযরত সুফিয়ান ইবনে আউফ (রা:)-এর অধীনে যুদ্ধে গিয়েছিলেন এবং ‘এয়াযীদ ইবনে মোয়াবিয়ার নেতৃত্বে যান নি, কেননা সে তাঁদেরকে নেতৃত্বদানে অযোগ্য ছিল’।” [‘উমদাতুল কারী’, শরহে সহীহ আল-বোখারী, ১৪/১৯৭-১৯৮]



কনস্টানটিনোপোলে সেনা অভিযানের সার-সংক্ষেপ নিম্নরূপ:

* প্রথম আক্রমণ পরিচালিত হয় ৪২ হিজরী সালে। দ্বিতীয় দফায় আক্রমণ হয় ৪৩ হিজরীতে এবং এর সেনাপতি ছিলেন হযরত বসর বিন আবি আরকা।

* তৃতীয় অভিযান পরিচালনা করা হয় ৪৪ হিজরী সালে এবং এটি নেতৃত্ব দেন আবদুর রহমান বিন খালেদ বিন ওয়ালীদ। পরবর্তী অভিযান ছিল ৪৬ হিজরীতে যার সেনাপতি ছিলেন মালিক বিন আবদির্ রহমান ও আবদুর রহমান বিন খালেদ বিন ওয়ালীদ।

* ৪৭ হিজরীতে পরবর্তী অভিযান পরিচালনা করেন মালিক বিন হোবায়রা ও আবদুর রহমান বিন কায়েমী। ৪৯ হিজরী সালে কনস্টানটিনোপোল তিনবার আক্রমণ করা হয়। আর সর্বশেষ ৫০ হিজরীতে যে অভিযান পরিচালিত হয় তাতে এয়াযীদ যোগ দেয় ।

হযরত আমীরে মোয়াবিয়া (রা:) এয়াযীদকে আটক করে সিজারের ওখানে পাঠান, কারণ সে মোজাহিদীনবৃন্দের প্রতি বিদ্রূপ করতো। তাই শাস্তিস্বরূপ তাকে ওখানে পাঠানো হয়েছিল, জ্বেহাদের জন্যে নয়।

অতএব, এয়াযীদ সপ্তম সেনা অভিযানে অংশগ্রহণ করেছিল, প্রথম অভিযানে নয় । আর বোখারী শরীফে উল্লেখিত হয়েছে, “আমার উম্মতের মধ্যে সিজারের নগরী আক্রমণকারী প্রথম সেনা দলের পাপ-পঙ্কিলতা মাফ করা হবে।”

রেফারেন্স:

আল-বেদায়া ওয়ান্ নেহায়া
ইবনে খালদুনের ইতিহাস
ইমাম ইবনে আসীরের ইতিহাস
১৩/ - এয়াযীদের কুরআন প্রত্যাখ্যান
নিচের রেফারেন্সগুলো দেখুন -
১. আল-বেদায়া ওয়ান নেহায়া ৮ম খণ্ড, ২০৪ পৃষ্ঠা, যিকর রাস আল-হুসাইন
২. মিনহাজ আস্ সুন্নাহ ২য় খণ্ড, ২৪৯ পৃষ্ঠা, যিকর এয়াযীদ
৩. শরহে ফেকাহে আকবর, ৭৩ পৃষ্ঠা, যিকর এয়াযীদ
৪. শরহে তাফসীরে মাযহারী, ৫ম খণ্ড, ২১ পৃষ্ঠা, সূরাহ ইবরাহীম
৫. শাযরাহ আল-যাহাব, ৬৯ পৃষ্ঠা, যিকরে শাহাদাতে হুসাইন
৬. মাকাতাহিল হুসাইন ২য় খণ্ড, ৫৮ পৃষ্ঠা, যিকরে শাহাদাতে হুসাইন
৭. তাযকিরায়ে খাওওয়াস, ১৪৮ পৃষ্ঠা
৮. তারীখে তাবারী ১১তম খণ্ড, ২১-২৩ পৃষ্ঠা, যিকর ২৮৪ হিজরী
৯. তাফসীরে রূহুল মা’আনী (সূরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম)


১৪/ - তাফসীরে রূহুল মা’আনী গ্রন্থটি এয়াযীদকে কাফের ঘোষণা করে


আল্লামা আলূসী বলেন, ”অপবিত্র এয়াযীদ রাসূলুল্লাহ (দ:)-এর রেসালতকে অস্বীকার করেছিল। মক্কা মোয়াযযমা ও মদীনা মোনাওয়ারার মুসলমান সর্বসাধারণ এবং মহানবী (দ:)-এর পরিবার সদস্যদের প্রতি যে (অসভ্য) আচরণ সে করেছিল, তাতে প্রমাণ হয় যে সে কাফের (অবিশ্বাসী) ছিল।”
আমীরুল মোমেনীন (খলীফা) উমর ইবনে আব্দিল আযীযের দরবারে একবার মানুষেরা এয়াযীদ সম্পর্কে আলোচনা করছিলেন। এমন সময় মানুষের মধ্যে কেউ একজন এয়াযীদকে ‘আমীরুল মোমেনীন’ বলে সম্বোধন করে। এতে খলীফা রাগান্বিত হয়ে ওই লোককে জিজ্ঞেস করেন, ‘তুমি (দুশ্চরিত্র, দুরাত্মা) এয়াযীদকে আমীরুল মোমেনীন হিসেবে ডাকো?’ অতঃপর খলীফা উমর ইবনে আবদিল আযীয ওই লোককে ২০টি দোররা মারার নির্দেশ দেন। [তাহযিবুত্ তাহযিব ১ম খণ্ড, ৩৬১ পৃষ্ঠা]


১৫/ - এয়াযীদের প্রতি লা’নত তথা অভিসম্পাত দেয়ার প্রমাণ


এয়াযীদের প্রতি অভিসম্পাত দেয়ার প্রমাণ বের করা হয়েছে নিম্নবর্ণিত আয়াতটি থেকে যা আল-বরযানজি নিজ ’আল-আশয়াত’ কেতাবে এবং ইমাম হায়তামী তাঁর ‘আস্ সাওয়াইক’ পুস্তকে বর্ণনা করেছেন ইমাম আহমদ (রহ:) হতে এই মর্মে যে, ইমাম সাহেবের পুত্র আবদুল্লাহ এয়াযীদের প্রতি লা’নত বর্ষণের পক্ষে কুরআন মজীদের কোথায় প্রামাণ্য দলিল আছে সে ব্যাপারে তাঁকে জিজ্ঞেস করেন। ইমাম আহমদ (রহ:) এর পক্ষে উদ্ধৃত করেন আল-কুরআনের বাণী: “তবে কি তোমোদের এ লক্ষণ দৃষ্টিগোচর হচ্ছে যে তোমরা শাসনক্ষমতা লাভ করলে পৃথিবীতে বিপর্যয় ডেকে আনবে এবং আপন আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে? এরা হচ্ছে ওই সব লোক যাদের প্রতি আল্লাহতা’লা অভিসম্পাত (লা’নত) দিয়েছেন...” (৪৭:২২-২৩)। বস্তুতঃ এয়াযীদ যে অপকর্ম করেছে, তার থেকে বড় কোনো ফিতনা আর হতে পারে কি? [তাফসীরে রুহুল মা’আনী, ৯ম খণ্ড, সূরা মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম), ২২-২৩]

ইয়াযীদ সম্পর্কে আহলুস- সুন্নাহ এর ফতোওয়া (পর্ব ১) : -



অনুবাদ করেছেন : কাজী সাইফুদ্দীন হোসেন
From : Ahlus-Sunnah.com

ইয়াযীদ (আল্লাহতা’লা যেন তার যা প্রাপ্য তা তাকে দেন এবং তার বাবা হযরত আমীরে মোয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রতি সন্তুষ্ট হন)

বর্তমানে এটি পরিলক্ষিত হচ্ছে যে কিছু মানুষ আহলে বায়ত (মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের পরিবার সদস্য ও আত্মীয়-পরিজন)-এর প্রতি নিজেদের প্রত্যক্ষ, এমন কি পরোক্ষ ঘৃণার বহিঃপ্রকাশস্বরূপ এয়াযীদের যাবতীয় কর্মকাণ্ড ধামাচাপা দিতে সচেষ্ট এবং এরই ধারাবাহিকতায় তারা তাকে এক মহান ব্যক্তিত্ব হিসেবে চিত্রিত করছে। আল্লাহর অনুগ্রহে আমরা এই লেখায় ইসলামের এই বিশ্বাসঘাতক (এয়াযীদ) কীভাবে ইমাম হুসাইন (রা:)-কে শহীদ করেছিল এবং কীভাবে সে মদীনা মোনাওয়ারাকে লণ্ডভণ্ড করে লুঠতরাজ চালিয়েছিল সে সম্পর্কে আলোকপাত করবো।

★ প্রথমতঃ আমরা মহানবী (দ:)-এর একটি সহীহ হাদীস পেশ করবো, যা মনোরম মদীনা মোনাওয়ারা নগরীকে যে সব লোক ’লণ্ডভণ্ড’ করে তাদের সম্পর্কে বর্ণনা দেয়।
ইমাম আহমদ (রহ:) হযরত সা’য়েব ইবনে খালেদ (রা:)-এর সূত্রে বর্ণনা করেন রাসূলুল্লাহ (দ:)-এর হাদীস, যিনি এরশাদ ফরমান: “যে কেউ অন্যায়ের প্রসার এবং মদীনাবাসীদের ভীত-সন্ত্রস্ত করে, তার প্রতি আল্লাহর লা’নত (অভিসম্পাত), ফেরেশতাকুলের এবং গোটা মানব জাতির (মো’মেন বান্দাদের) লা’নত-ও।”

[মুসনাদ-এ-ইমাম আহমদ হাম্বল; ইবনে কাসীর রচিত আল-বেদায়া ওয়ান্ নেহায়া গ্রন্থের ৮ম খণ্ডের ২৭৪ পৃষ্ঠায় উদ্ধৃতি অনুযায়ী]

★ কুরআন মজীদে ঘোষিত হয়েছে: “নিশ্চয় যারা কষ্ট দেয় আল্লাহ ও তাঁর রাসূল (দ:)-কে, তাদের প্রতি আল্লাহর লা’নত (অভিসম্পাত) দুনিয়া ও আখেরাতে এবং আল্লাহ তাদের জন্যে লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন।” [সূরা আহযাব, ৫৭ আয়াত]

মহানবী (দ:)-এর কাছে তাঁর দৌহিত্রকে নৃশংসভাবে শহীদ করা এবং তিনি যে স্থানকে হাররাম (পবিত্র) বলে ঘোষণা করেছেন ওকে তছনছ করার চেয়ে বেশি কষ্টদায়ক আর কী-ই বা হতে পারে?


১/ - এয়াযীদের নানা ঘৃণ্য অপরাধ :

ইবনে কাসীর ৬৩ হিজরীর (কারবালার) ঘটনা সম্পর্কে নিজ ’তারিখ’ গ্রন্থে লিখেন:
ইবনে যুবাইর (রা:) বলেন, ওহে মানুষেরা! তোমাদের আসহাবদেরকে হত্যা করা হয়েছে - ইন্না লিল্লাহে ইন্না ইলাইহে রাজেউন।
”এয়াযীদ একটি ঘৃণিত ভুল কাজ করেছে মদীনা মোনাওয়ারাকে তিন দিনের জন্যে ‘মোবাহ’ হিসেবে কার্যকর করার লক্ষ্যে মুসলিম ইবনে উকবাকে আদেশ দিয়ে। এটি ছিল তার সবচেয়ে বড় ও মারাত্মক ভুল। অনেক সাহাবা-এ-কেরাম ও তাঁদের সন্তানদের হত্যা করা হয়। আগেই উল্লেখ করা হয়েছে যে উবায়দুল্লাহ ইবনে যিয়াদের মাধ্যমে এয়াযীদ আমাদের রাসূলুল্লাহ (দ:)-এর দৌহিত্র ইমাম হুসাইন (রা:) ও তাঁর সাথীদের শহীদ করে; আর ওই তিন দিনে মদীনা মোনাওয়ারায় এমন সব গর্হিত অপরাধ সংঘটিত হয় যা আল্লাহ ছাড়া কেউই জানেন না। এয়াযীদ তার শাসনকে মুসলিম ইবনে উকবাহের প্রেরণের মাধ্যমে সংহত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহতা’লা তার ইচ্ছাকে পুরো হতে দেন নি এবং তাকে শাস্তি দিয়েছিলেন। বস্তুতঃ আল্লাহ তাকে মেরে ফেলেন যেমনিভাবে তিনি আগ্রাসী শহরগুলোকে নিজ কব্জায় নিয়েছিলেন; আর নিঃসন্দেহে আল্লাহর কব্জা কঠোর ও বেদনাদায়ক।” [আল-বেদায়া ওয়ান্ নেহায়া, ৮ম খণ্ড, ২৮৩ পৃষ্ঠা]

২/ - ইবনে যিয়াদও এয়াযীদের আচরণে বিরূপ

এয়াযীদের অপরাধ এতো গর্হিত ছিল যে এমন কি তার অনুগত উবায়দুল্লাহ ইবনে যিয়াদ যাকে মুসলিম ইবনে আকীল ও পরবর্তী পর্যায়ে ইমাম হুসাইনের হত্যার জন্যে পাঠানো হয়েছিল, এবং যাকে পত্র মারফত এয়াযীদ বলেছিল মক্কায় গিয়ে হযরত আবদুল্লাহ ইবনে যুবাইর (রা:)-এর ওপর অবরোধ দিতে, সেও তা করতে অস্বীকৃতি জানিয়ে বলেছিল: ’আল্লাহর শপথ! আমি কোনো ফাসেক (পাপী এয়াযীদ)-এর খাতিরে দুটো (অপ)-কর্মতে জড়াবো না। আমি ইতোমধ্যেই রাসূলুল্লাহ (দ:)-এর মেয়ের (ঘরের) নাতিকে হত্যা করেছি; আর এখন (সে নির্দেশ দিচ্ছে) বায়তুল হাররামের সাথে যুদ্ধ করতে।’ তবে এয়াযীদ যখন ইমাম হুসাইন (রা:)-কে শহীদ করে, তখন তার মা মারজানা তাকে বলেন, ‘তুমি মরো গে! তুমি এই জঘন্য অপরাধ কীভাবে করতে পারলে?’ তিনি তাকে অত্যন্ত কঠোর ভাষায় ভর্ৎসনা করেন। এয়াযীদকে জানানো হয় যে হযরত আবদুল্লাহ ইবনে যুবাইর (রা:) তাঁর বিভিন্ন ভাষণে এয়াযীদ সম্পর্কে বলতেন, সে একজন জালিয়াত, মদ্যপ, নামায তরককারী ও গায়িকা (ভ্রষ্টা) নারীদের সাহচর্যে অবস্থানকারী ব্যক্তি। [ইবনে কাসীর কৃত ‘আল-বেদায়া ওয়ান্ নেহায়া’, ৮ম খণ্ড, ২৭৯ পৃষ্ঠা]


ইবনে কাসীর আরও বর্ণনা করেন:
মুসলিম ইবনে উকবা, যার অপর পরিচিতি আস্ সাইফ মুসরাফ বিন উকবা নামে (আল্লাহ এই বদ ও মূর্খ লোকের কল্যাণ না করুন, আমীন), সে এয়াযীদের আদেশে মদীনা মোনাওয়ারার আক্রমণকে ‘বৈধতা’ দিয়েছিল তিন দিনের জন্যে। আল্লাহতা’লা এয়াযীদকে ‘জাযা’ ও ’খায়র’ মন্ঞ্জুর না করুন, আমীন। সে বহু ন্যায়বান মানুষের হত্যা সংঘটন করে এবং মদীনার বিপুল মালামাল লুঠপাট করে। একাধিক বর্ণনায় এসেছে যে সে ওখানে প্রচুর ক্ষতি সাধন করে এবং অনেক ফাসাদের জন্ম দেয়। এও উল্লেখিত হয়েছে যে (সাহাবী) হযরত মুয়াফল ইবনে সানান (রা:)-কে ইবনে উকবার সামনে বেঁধে রাখা হয় এবং তারপর শহীদ করা হয়। এই সময় সে বলে, ‘তুমি এয়াযীদের বন্ধু ছিলে, কিন্তু পরে তুমি তার বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করেছ; তাই এয়াযীদ তোমার প্রতি বিরূপ ভাবাপন্ন হয়েছে। [আল-বেদায়াহ ওয়ান্ নেহায়াহ, ৮ম খণ্ড, ২৮০ পৃষ্ঠা]



৩/ - নেতৃস্থানীয় তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়েব (রহ:)-এর প্রতি এয়াযীদের বৈরিতা
আল-মুদাইনী (রহ:) বলেন যে হযরত সাঈদ ইবনে মুসাইয়েব (রহ:)-কে নিয়ে আসা হয় মুসলিম বিন উকবার সামনে। সে তাঁকে তার কাছে বায়াত (আনুগত্য) গ্রহণ করতে বলে। তিনি এর জবাবে বলেন, “আমি (শুধু) সাইয়্যেদুনা হযরত আবু বকর (রা:) ও সাইয়্যেদুনা হযরত উমর (রা:)-এর সীরাতের (আদর্শের) প্রতি বায়াত নিতে পারি।” এমতাবস্থায় ইবনে উকবা তাঁকে হত্যার নির্দেশ দেয়। কিন্তু কেউ একজন (তাঁকে বাঁচাবার জন্যে) বলেন যে এই ব্যক্তি (হযরত সাঈদ) পাগল। এতে তাঁকে ছেড়ে দেয়া হয়। [ আল-বেদায়াহ ওয়ান্ নেহায়াহ, ৮ম খণ্ড, ২৮১ পৃষ্ঠা]


৪/ - শায়খুল ইসলাম ইমাম ইবনে হাজর আসকালানী (রহ:) :-


ইমাম ইবনে হাজর আসকালানী (রহ:) তাঁর রচিত ‘আল-এমতা’ বিল আরবাঈন’ শীর্ষক বইয়ের পুরো শিরোনামই দিয়েছেন ’এয়াযীদের প্রতি লা’নত’। ওতে তিনি লিখেন, “এয়াযীদকে ভক্তি ও তার প্রশংসা ’বেদআতী-গোমরাহ’ ব্যক্তি ছাড়া আর কেউই করে না, যার বিশ্বাস একেবারেই শূন্য। কেননা, এয়াযীদের এমন সব বৈশিষ্ট্য ছিল যার ভক্ত-অনুরক্ত হলে কুফর তথা অবিশ্বাসের যোগ্য হতে হয়। এটা এই কারণে যে আল্লাহর ওয়াস্তে ভালোবাসা এবং তাঁরই ওয়াস্তে ঘৃণা করা ঈমানেরই লক্ষ্মণ।” [দার আল-কুতুব আল-’এলমিয়্যা, বৈরুত, লেবানন হতে ১৯৯৭ সালে প্রকাশিত ইমাম ইবনে হাজর আসকালানী প্রণীত ‘আল-’এমতা বিল্ আরবাঈন আল-মাতবাইনাত আস্ সামা’আ’ পুস্তকের ৯৬ পৃষ্ঠা]
ইমাম সাহেব (রহ:) অন্যত্র লিখেন, “এয়াহইয়া ইবনে আব্দিল মুলক্ বিন আবি গানিয়্যা যিনি ’সিকা (নির্ভরযোগ্য) বর্ণনাকারীদের একজন’, তিনি ‘সিকা’ বর্ণনাকারী নওফল বিন আবি আকরাব থেকে শুনেছেন: একবার খলীফা উমর ইবনে আবদিল আযীয (২য় উমর)-এর দরবারে মানুষেরা এয়াযীদ ইবনে মু’আবিয়া সম্পর্কে আলাপ করছিলেন। ওই সময় এক লোক এয়াযীদকে ‘আমীরুল মো’মেনীন’ (ঈমানদারদের শাসক) খেতাবে সম্বোধন করে। এটি শুনে খলীফা ২য় উমর (রাগান্বিত হয়ে) তাকে বলেন, “তুমি এয়াযীদকে আমীরুল মো’মেনীন ডেকেছ?” অতঃপর তিনি ওই লোককে ২০টি দোররা মারার হুকুম দেন। [ইমাম আসকালানী কৃত ‘তাহযিবুত্ তাহযিব’, ৬ষ্ঠ খণ্ডের ৩১৩ পৃষ্ঠা]


৫/ - ইমাম জালালউদ্দীন সৈয়ুতী (রহ:) ’তারিখুল খুলাফা’ গ্রন্থে যা বলেন -


”আপনি (ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু) শাহাদাত বরণ করেন এবং আপনার কর্তিত শির ইবনে যিয়াদের সামনে একটি থালায় করে আনা হয়। আপনাকে যে ব্যক্তি হত্যা করেছে তার ওপর আল্লাহর লা’নত (অভিসম্পাত); আরও লা’নত ইবনে যিয়াদ ও এয়াযীদের ওপর।” [ইমাম সৈয়ুতী রচিত ‘তারিখুল খুলাফা’ গ্রন্থের ১৬৫ পৃষ্ঠা]


ইমাম সৈয়ুতী (রহ:) আরও লিখেন: হযরত নওফল বিন আবি ফিরায়াত (রহ:) বলেছেন যে একবার তিনি খলীফা উমর ইবনে আব্দিল আযীযের দরবারে বসেছিলেন; এমন সময় এক লোক এয়াযীদকে ‘আমীরুল মো’মেনীন’ খেতাবে সম্বোধন করে। এতে খলীফা (রাগান্বিত হয়ে) তাকে বলেন, “তুমি এই ব্যক্তিকে ’আমীরুল মো’মেনীন’ বলো?” অতঃপর তিনি ওই লোককে ২০টি দোররা মারার আদেশ দেন। ৬৩ হিজরীতে এয়াযীদ জানতে পারে যে মদীনাবাসী মুসলমানবৃন্দ তাকে প্রত্যাখ্যান করেছেন এবং তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। তাই সে এক বিশাল সৈন্যবাহিনী পবিত্র নগরীতে প্রেরণ করে এবং মদীনাবাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পবিত্র নগরী লুঠপাটের পরে সে তার বাহিনীকে পবিত্র মক্কায় পাঠায় সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে যুবাইর (রা:)-কে শহীদ করার জন্যে। ওই সময় ‘হোররা’-এর ঘটনা ঘটে। হোররায় কী ঘটেছিল আপনারা জানেন কি? এ প্রসঙ্গে (তাবেঈ) হযরত হাসসান বলেন, “মদীনা মোনাওয়ারায় হামলা হলে পর কেউই নিরাপদ ছিলেন না। অসংখ্য সাহাবী ও অন্যান্য মানুষ শহীদ হন এবং মদীনায় লুঠপাট হয়; আর সহস্র সহস্র কুমারী মেয়ের ইজ্জত নষ্ট করা হয়। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। ... মহানবী (দ:) এরশাদ করেন: “মদীনাবাসীকে যে কেউ (সন্ত্রাসের মাধ্যমে) ভীত-সন্ত্রস্ত করলে আল্লাহ-ও তাকে অনুরূপ প্রতিদান দেবেন এবং তার ওপর আল্লাহর লা’নত, ফেরেশতাকুল ও মানব জাতির (মো’মেনদের) লা’নত-ও” (মুসলিম শরীফ)। মদীনাবাসী মুসলমানবৃন্দ যে কারণে এয়াযীদের বায়াত গ্রহণ করেন নি, তা হলো সে ’অত্যধিক পাপাচারে লিপ্ত’ ছিল। আল-ওয়াকিদী সাহাবী হযরত আবদুল্লাহ বিন খাযলাতাল গুসাইল (রা:) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: “আল্লাহর শপথ! আমরা এয়াযীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি যখন আমরা নিশ্চিত হয়েছি যে ‘আমাদের প্রতি আসমান থেকে পাথর নিক্ষেপ করা হবে’; কেননা, এয়াযীদী গোষ্ঠী তাদের মা, বোন ও কন্যাদের বিয়ে করা আরম্ভ করেছিল, প্রকাশ্যে মদ্যপান করছিল এবং নামাযও তরক করছিল।” ইমাম যাহাবী বলেন, এয়াযীদ ‘মদ্যপান ও অন্যান্য কুকর্মে লিপ্ত’ হবার পর মদীনাবাসীদের প্রতি জুলুম-নিপীড়ন করলে মক্কাবাসী মুসলমানবৃন্দও চারদিক থেকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আল্লাহতা’লা এয়াযীদের জীবনে কোনো রহমত-বরকত দেন নি। (এয়াযীদ মক্কা আক্রমণ করে হযরত আবদুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহুকেও শহীদ করে)। [ইমাম  সৈয়ুতী প্রণীত ‘তারিখুল খুলাফা’ গ্রন্থের ১৬৭ পৃষ্ঠা]



৬/ - আল্লামা মাহমূদ আলূসী তাঁর কৃত ‘তাফসীরে রূহুল মা’আনী’ কেতাবে সূরা মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম)-এর ২২-২৩ নং আয়াতগুলোর ব্যাখ্যায় বলেন: “এয়াযীদের প্রতি ‘লা’নত’ দেয়ার দালিলিক প্রমাণ এই আয়াত থেকেই বের করা হয়েছে, যেমনটি ইমাম আহমদ (রহ:)-এর সূত্রে উল্লেখ করেছেন আল-বরযানজি (রহ:) নিজ ‘আল-আশআত’ পুস্তকে এবং আল-হায়তামী তাঁর ‘আস্ সাওয়াইক্ক’ গ্রন্থে এই মর্মে যে, ইমাম আহমদ (দ:)-এর পুত্র আবদুল্লাহ তাঁকে এয়াযীদের প্রতি লা’নত দেয়ার ব্যাপারে জিজ্ঞেস করেন। ইমাম সাহেব বলেন, ‘তার প্রতি লা’নত দেয়া যাবে না কেন, যেখানে স্বয়ং আল্লাহতা’লা-ই কুরআন মজীদে তাকে লা’নত দিয়েছেন?’ আবদুল্লাহ আবার প্রশ্ন করেন, ‘কিতাবুল্লাহর ওই আয়াতটি তেলাওয়াত করুন যাতে আমি জানতে পারি কীভাবে এয়াযীদের প্রতি লা’নত দেয়া হলো?’ এমতাবস্থায় ইমাম আহমদ (রহ:) নিম্নবর্ণিত আয়াতগুলো তেলাওয়াত করেন, ‘তবে কি তোমোদের এ লক্ষণ দৃষ্টিগোচর হচ্ছে যে তোমরা শাসনক্ষমতা লাভ করলে পৃথিবীতে বিপর্যয় ডেকে আনবে এবং আপন আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে? এরা হচ্ছে ওই সব লোক যাদের প্রতি আল্লাহতা’লা অভিসম্পাত (লা’নত) দিয়েছেন...’ (আল-কুরআন, ৪৭:২২-২৩)। অতঃপর তিনি বলেন, ‘এয়াযীদ যা করেছে তার থেকে বড় বিপর্যয় আর কী হতে পারে’?” [আল্লামা আলূসী কৃত ’তাফসীরে রূহুল মা’আনী’ গ্রন্থের ৯ম খণ্ড, আল-কুরআন ৪৭:২২-২৩-এর ব্যাখ্যায়]
দ্বিতীয়তঃ আল্লামা আলূসী আরও বলেন, “আর আমি বলি, আমার ভাবনায় যা প্রাধান্য পায় তা হলো এই খবীস (এয়াযীদ) মহানবী (দ:)-এর রেসালতের পক্ষে সাক্ষ্য দেয় নি। আমার মতে, এয়াযীদের মতো লোককে লা’নত দেয়া সঠিক, যদিও তার মতো এতো বড় ফাসিকের কথা কল্পনা করা কারো পক্ষে সম্ভব নয়; আর এটাও স্পষ্ট প্রতীয়মান হয় যে সে কখনোই তওবা করে নি; (উপরন্তু) তার তওবা করার সম্ভাবনাও তার ঈমান পোষণ করার সম্ভাবনার চেয়ে ক্ষীণতর। এয়াযীদের পাশাপাশি ইবনে যিয়াদ, ইবনে সা’আদ ও তার দল-বল এতে জড়িত। অবশ্যঅবশ্য কেয়ামত দিবস অবধি এবং ইমাম হুসাইন (রা:)-এর জন্যে (মো’মেনদের) চোখের পানি যতোদিন ঝরবে ততোদিন পর্যন্ত আল্লাহর লা’নত তাদের সবার ওপর পতিত হোক; তাদের বন্ধু-বান্ধব, সমর্থক, দল-বল এবং ভক্তদের ওপরও পতিত হোক!” [তাফসীরে রূহুল মা’আনী, ২৬তম খণ্ড, ৭৩ পৃষ্ঠা]


৭/ - ইমাম যাহাবীর ভাষ্য -


”এয়াযীদ ছিল এক জঘন্য নসিবী (আহলে বায়তকে ঘৃণাকারী)। সে রাজত্ব আরম্ভ করে ইমাম হুসাইন (রা:)-কে শহীদ করে এবং রাজত্বের ইতি টানে হাররা-এর ঘটনা দ্বারা (অর্থাৎ, মদীনা অবরোধ, যার দরুন সহীহ হাদীস মোতাবেক সে লা’নতের যোগ্য হয়)। ফলে মানুষেরা তাকে ঘৃণা করতো; অধিকন্তু সে জীবনে রহমত-বরকত কিছুই পায় নি; ইমাম হুসাইন (রা:)-এর শাহাদাতের পরে তার বিরুদ্ধে অনেকে অস্ত্র তুলে নেন - যেমনটি করেছিলেন মদীনাবাসীগণ, যাঁরা আল্লাহর ওয়াস্তে (তার বিরুদ্ধে) রুখে দাঁড়ান।” [‘সিয়্যার আল-আ’লম আন্ নুবালা’, ৪র্থ খণ্ড, ৩৭-৩৮ পৃষ্ঠা]


দ্বিতীয়তঃ ইমাম যাহাবী আরও লিখেন, “আমি বলি, এয়াযীদ মদীনাবাসীদের সাথে যে আচরণ করেছিল, এবং ইমাম হুসাইন (রা:) ও তাঁর বংশধরদের যেভাবে হত্যা করেছিল, আর যেভাবে মদ্যপান ও গর্হিত কাজে লিপ্ত হয়েছিল, তাতে মানুষেরা তাকে ঘৃণা করতেন এবং তার বিরুদ্ধে একাধিকবার রুখে দাঁড়িয়েছিলেন। আল্লাহতা’লা এয়াযীদের জীবনে রহমত-বরকত দেন নি; উপরন্তু, আবু বিলাল মিরদাস্ বিন আদইয়া আল-হানযালী তার বিরুদ্ধে রুখে দাঁড়ান।” [তারিখুল ইসলাম ওয়া তাবাকাত আল-মাশাহির ওয়াল্ আ’লম, ০০৫ খণ্ড,৩০ পৃষ্ঠা]


তৃতীয়তঃ ইমাম যাহাবী আরও লিখেন, “যিয়াদ হারসী বর্ণনা করে: ‘এয়াযীদ আমাকে মদ পান করতে দেয়। আমি ইতিপূর্বে কখনোই এ রকম মদ পান করি নি; তাই তাকে জিজ্ঞেস করি কোথা থেকে সে এই মদের উপাদান সংগ্রহ করেছে। এয়াযীদ জবাবে বলে, এটি মিষ্টি ডালিম, ইসপাহানের মধু, হাওয়াযের চিনি, তায়েফের আঙ্গুর ও বুরদাহ-এর পানি দ্বারা প্রস্তুতকৃত।’ আহমদ ইবনে মাসামা বর্ণনা করেন: ‘একবার এয়াযীদ মদ্যপান করে নাচা আরম্ভ করে; হঠাৎ সে পড়ে যায় এবং তার নাক দিয়ে রক্ত বেরুতে আরম্ভ করে’।” [সিয়ার আল-আ’লম আন্ নুবালাহ, ০০৪ খণ্ড, ০৩৭ পৃষ্ঠা]



৮/ - এয়াযীদ সম্পর্কে কাজী সানাউল্লাহ পানিপথী (রহ:)-এর ভাষ্য -


মহান মুফাসসির ও সুবিখ্যাত গ্রন্থাবলীর প্রণেতা এবং সকল সুন্নী মুসলমানের কাছে গ্রহণযোগ্য ইসলামী জ্ঞান বিশারদ কাজী সানাউল্লাহ পানিপথী (রহ:) কুরআন মজীদের ১৪:২৮ আয়াতখানি উদ্ধৃত করেন: “আপনি কি তাদেরকে দেখেন নি যারা অকৃজ্ঞতাবশত আল্লাহর অনুগ্রহকে বদল করেছে এবং আপন সম্প্রদায়কে ধ্বংসের ঘরে নামিয়ে এনেছে?” অতঃপর এর তাফসীরে হযরত পানিপথী (রহ:) লিখেন, “বনী উমাইয়া সব সময় কুফরীর ওপর উল্লাস প্রকাশ করেছিল; তবে আবু সুফিয়ান, আমীরে মোয়াবিয়া (রা:), আমর ইবনে আস্ এবং অন্যান্যরা মুসলমান হয়েছিলেন। পরবর্তীকালে এয়াযীদ ও তার সাথীরা আল্লাহর এই নেয়ামত (আশীর্বাদ) প্রত্যাখ্যান করে আহলে বায়তের প্রতি বৈরিতার পতাকা উড়ায়; আর শেষমেশ ইমাম হুসাইন (রা:)-কে শহীদ করে এমন এক পর্যায়ে পৌঁছায়, যেখানে সে মহানবী (দ:)-এর ধর্মকে অস্বীকার করে বসে। ইমাম হুসাইন (রা:)-এর শাহাদাতের পরে সে বলে: ‘আমার পূর্বপরুষেরা বেঁচে থাকলে তাঁরা আজ দেখতেন কীভাবে আমি মহানবী (দ:)-এর পরিবার ও বনী হাশেমের ওপর প্রতিশোধ নিয়েছি।’ সে এ কথা ব্যক্ত করতে যে দ্বিচরণ শ্লোক ব্যবহার করে তার শেষাংশে আছে - ’বদরের যুদ্ধে আহমদ (মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) আমার পূর্বপুরুষদের সাথে যা কিছু করেছেন, তার বদলা আমি নেবো’ (নাউযুবিল্লাহ)। সে মদ হালাল ঘোষণা করে এবং এর প্রশংসায় বলে, ‘যদি মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম)-এর ধর্মে মদ হারাম হয়, তাহলে ঈসা ইবনে মরঈয়মের (আ:) ধর্মে একে জায়েয জেনো’।” [তাফসীরে মাযহারী, ৫ম খণ্ড, ২১১-২১২ পৃষ্ঠা]



Friday, February 13, 2015

অভিশপ্ত ইয়াজিদ (লানতুল্লাহ) সম্পর্কে ভবিষ্যৎবানী :-

Related Topics :-

কারবালার ক্রিমিনাল কুখ্যাত ইয়াজিদ ড. জাকির নায়েকের চোখে হিরো ! (Mega post)

http://goo.gl/2aqwdm 

কাফির ইয়াজিদ কি ন্যায়সঙ্গত উত্তরাধিকারী? 

http://goo.gl/hyGvBy 

ইয়াযীদ সম্পর্কে মহানবী(সাঃ) এর ভবিষ্যত বাণী :-

# তৃতীয় শতাব্দীর এক বিখ্যাত মুহাদ্দীস ইমাম আবু ইয়া’আল(রঃ) তাঁর মুসনাদ(ভলি. ২, পেজ ৭১) সহীহ চেইনে উল্লেখ করেনঃ
হযরত আবু উবায়দাহ বিন জারাহ(রাঃ) থেকে বর্ণীত, রাসূলুল্লাহ(সাঃ) বলেছেন – “মুসলিম উম্মাহ এর যাবতীয় কাজ কারবারে ততক্ষণ পর্যন্ত ন্যায়পরায়ণতা পরিলক্ষিত হবে যখন বনি উম্যায়াহ গোত্রের এক জন এসে দ্বীনের মধ্যে ফাটল ধরাবে। তার নাম হবে ইয়াজিদ”
হাদীসটির বর্ণনাকারীর সকলেই সৎ এবং নির্ভরযোগ্য।

# আরেক বিখ্যাত মুহাদ্দীস ইমাম সাহাবুদ্দীন আহমেদ বিন হাজর হায়তামী(রঃ) তাঁর আস-সাবাক আল-মুহরিকা গ্রন্থের ১৩২ পৃঃ একই হাদীস উল্লেখ করেছেন।
হযরত আবু দারদা(রাঃ) বলেছেন, “আমি শুনেছিলাম রাসূলুল্লাহ(সাঃ) বলেছেন – আমার সুন্নাহকে পরিবর্তনকারী প্রথম ব্যক্তি হবে বনি উম্যায়াহ গোত্রের ইয়াজিদ”।

# হাফিজ ইবন কাথীর(রঃ) একই হাদীস উল্লেখ করেছেন তাঁর সুবিখ্যাত আল-বিদ্যায়াহ আন-নিহ্যায়াহ গ্রন্থের ভলি. ৬, পেজ ২৫৬ তে হযরত আবুযার ঘিফারী(রাঃ) থেকে। এই বর্ণনায় ‘যার নাম ইয়াজিদ হবে’ এই কথাটি অনুপস্থিত।

# হাদীসটি এই গ্রন্থেও বর্ণীত আছে
মুসান্নাফ ইবন আবি শায়বা- ভলি. ৮, পেজ ৩৪১, হাদীস নং ১৪৫; দালাইল উন নবুয়্যাত লিল বায়হাকী আবওয়াব ঘাজওয়া তাবুক- হাদীস নং ২৮০২; মাতালিব আল-আলিয়্যাহ- হাদীস নং ৪৫৮৪।

# আমর বিন ইয়াহিয়া সায়ে’দ বিন আমর বিন সায়ে’দ তাঁর দাদার সূত্রে বর্ণনা করেন, আমি হযরত আবু হুরায়রা(রাঃ) এর সাথে মসজিদে নববীতে বসেছিলাম এবং মারওয়ান আমাদের সাথে ছিলেন। হযরত আবু হুরায়রা(রাঃ) বলেছিলেনঃ “আমি শুনেছিলাম রাসূলুল্লাহ(সাঃ) বলেছেন, কুরাইশ বংশের কিছু যুবকদের দ্বারা আমার উম্মত ধ্বংস প্রাপ্ত হবে”। মারওয়ান বলেন, আল্লাহ এই ধরণের যুবকদের অভিশাপ দেন। হযরত আবু হুরায়রা(রাঃ) বলেন, আমি বলতে পারি অমুক, অমুকের পুত্র অমুক, তমুকের পুত্র তমুক যদি আমি চাই। হযরত আমর বিন ইয়াহিয়া বলেন, আমি আমার দাদার সাথে বনী মারওয়ানে গিয়েছিলাম যখন তারা সিরিয়া নিয়ন্ত্রণ করছিল এবং এক জন যুবককে দেখতে পেলাম। আমার দাদা বললেন তারাও তাদের একজন হবে। আমরা বললাম তা আপনি ভাল বলতে পারবেন।
[সহীহ বুখারী ভলি. ২, কিতাবুল ফিতনা]

# হযরত আবু হুরায়রা(রাঃ) সূত্রে বর্ণীত, রাসূলুল্লাহ(সাঃ) বলেছেন- আল্লাহ তা’আলার সাহায্য প্রার্থনা কর ৭০ দশক হতে এবং এক যুবকের রাজত্বকাল হতে।
[মুসনাদ ইমাম আহমদ, হাদীস নং ৩৮০০]

# সহীহ বুখারী শারীফের ব্যাখ্যাকারী এবং ফাতহুল বারীর লেখক হাফিজ আহমদ বিন হাজর আসকলানী(রঃ) মুসান্নাফ ইবন আবি শায়বা সূত্রে বর্ণনা করে লিখেন, মুসান্নাফ ইবন আবি শায়বার হাদীসে বলা আছে, হযরত আবু হুরায়রা(রাঃ) বাজারে যাওয়ার সময় প্রার্থনা করত ‘ও আল্লাহ, আমাকে ৬০ A.H. এবং যুবকের রাজত্বকাল পর্যন্ত বাঁচিয়ে রেখ না’


হাফিজ ইবন হাজর আসকলানী(রঃ) এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এই হাদীসে ৬০A.H. এ এক জন শাসকের কথা বলা হয়েছে। হাদীস অনুসারে তাই ঘটে। ইয়াজিদ বিন মুয়্যাবিয়্যা এই বছরেই শাসনে বসেন ৬৪A.H. পর্যন্ত এবং এই সময়ে মারা যান।

# সহীহ বুখারীর বর্ণোনাকারী ইমাম বদরুদ্দীন আইনি(রঃ) সুনির্দিষ্টভাবে উল্লেখ করেন, ‘প্রথম বালক যে শাসন করবে’ এই কথা দ্বারা ইয়াজিদকে বুঝানো হয়েছে।
[উমদাত উল কাদরী ভলি. ১৬, পেজ ৩৩৩]

মূলত এই কারণে আগেরকার যুগের বড় বড় আলেমগণ ইয়াজিদ বিন মুয়্যাবিয়্যার নামের শেষে ‘আল্লাহ এর লানত বর্ষিত হোক’ কথাটি লিখতেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য কয়েক জন হলেন –

# Imam Ibn Hajr (rah) made the whole title in his book al-Imta bil al-Arb’ain as “SENDING LANAH ON YAZID (لعن يزيد)”
وأما المحبة فيه والرفع من شأنه فلا تقع إلا من مبتدع فاسد الاعتقاد فإنه كان فيه من الصفات ما يقتضي سلب الإيمان عمن يحبه لأن الحب في الله والبغض في الله من الإيمان والله المستعان
Translation: Loving and glorifying him (Yazid) is not done “EXCEPT BY A HERETIC” who has void belief because he (Yazid) had such characteristics that his lover deserves to be faithless, because to love and hate just for the sake of God is a sign of faith. [Publisher’s name: Dar ul Kutb al iLmiyyah, Beirut, Lebanon, Book name: al-Imta bil al-Arba’in al-Matbainatus Samah (الإمتاع بالأربعين المتباينة السماع), Author: Imam Ibn Hajr al Asqalani (rah), Publication date: 1997, Page No. 96]

قال يحيـى بن عبد الملك بن أبـي غنية أحد الثقات، ثنا نوفل بن أبـي عقرب ثقة قال: كنت عند عمر بن عبد العزيز فذكر رجل يزيد بن معاوية، فقال: قال أمير المؤمنين يزيد، فقال عمر: تقول أمير المؤمنين يزيد، وأمر به فضرب عشرين سوطاً
Translation: Yahya bin Abdul Mulk bin Abi Ghania “WHO WAS AMONGST THIQA NARRATORS” he heard from Nawfl bin Abi Aqrab “WHO IS THIQA” he narrates: Once in the gathering of Umar Bin Abdul Aziz [R.A] people talked about Yazid bin Muawiya, someone among the people mentioned Yazid with the title of Ameer ul Momineen, hearing this Hadrat Umar bin Abdul Aziz [ra] replied (in anger): You have called Yazeed Amir Ul Mominein? Then he gave order of 20 lashes to be given to the person [Imam Ibn Hajr al Asqalani in Tahdhib ut Tahdhib, Volume No. 6, Page No. 313].

# নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালুদ্দিন সুয়ুতি(রঃ) তাঁর সুবিখ্যাত ইতিহাসগ্রন্থ “তারিখ উল খুলাফা” গ্রন্থে ইয়াজীদ সম্পর্কে লিখেনঃ
“You (Imam Hussain – Radhi Allaho Anho) were martyred and your head was brought to Ibn Ziyad on a plate. “May Allah’s Lanah (Curse) be upon the person who killed you, also Ibn Ziyad “AND UPON YAZID” [As-Suyuti in Tarikh ul Khulafa, Page No. 165]”
আরবী বই এর স্ক্যান কপিঃ

http://www.ahlus-sunna.com/index.php?option=com_content&view=article&id=46&Itemid=29&limitstart=31

# হাম্বলী মাযহাবের প্রবর্তক এবং ফিকাহ শাস্ত্রের সুবিখ্যাত ইমাম আহমদ বিন আহমদ(রঃ) যখন ইয়াজিদ বিন মুয়্যাবিয়্যার নামের শেষে ‘আল্লাহ এর লানত বর্ষিত হোক’ বললেন তখন থেকেই তার নামের শেষে তা বলা চালু হয় এবং সেটাই পরবর্তিতে ৪ মাযহাবের ইযমা হিসেবে সাব্যস্থ হয়।
The Proof of sending Lanah upon Yazid is derived from this (ayah), as was mentioned by Al-Barzanji (rah) in his Al-Ashaat and Imam Haythami (rah) in As-Sawaiq from Imam Ahmed (rah) that his son Abdullah asked him about sending Lanah on Yazid, and how sending Lanah upon him is mentioned in the book of Allah (i.e. Quran). Imam Ahmed (rah) in proof of (sending Lanah upon Yazid) mentioned these verses:Would ye then, if ye were given the command, work corruption in the land and sever your ties of kinship? Such are the men whom Allah has cursed…(47:22-23), So could there be a greater fitnah than the actions committed by Yazid? [Ruh ul Ma’ani by Imam Al-Alusi, Volume 9 Under Surah Muhammad 22-23]

# Allama Alusi said: And I say what is prevalent over my mind that (Yazid) Khabith did not testify to the messengership of the Holy Prophet (Peace Be Upon Him). According to me it is correct to curse a person like Yazid, although one cannot imagine a Fasiq like him and apparently he never repented, the possibility of his repentance is weaker than the possibility of his faith (Iman). Along with Yazid, Ibn Ziyad, Ibn Sa’ad and his group shall also be included. Verily, may Allah’s curse be upon all of them, their friends, their supporters, their group and upon everyone who inclines towards them until Qayamah and until an eye sheds a tear for Abu Abdullah Hussain (ra). [Tafsir Ruh al-Ma’ani, Volume 26, Page No. 73]
আরবী বই এর স্ক্যান কপিঃ

http://www.ahlus-sunna.com/index.php?option=com_content&view=article&id=46&Itemid=29&limitstart=43

অথচ এই শেষ যুগে এসে ওহাবী/সালাফী/আহলে হাদীস নামের দলটির নেতারা এই ব্যক্তির নামের শেষে ‘আল্লাহ এর রহমত বর্ষিত হোক’ কথাটি ব্যবহার করে চলেছে। সত্যিই প্রসংশা করার মতো তাদের প্রতিভা ও ধর্মজ্ঞান! যেই ব্যক্তি রাসূলুল্লাহ(সাঃ) এর প্রাণপ্রিয় নাতির হত্যাকারী তার নামের শেষে ……., এটা ভাবতেও যে কি কষ্ট তা কাউকে বলে বুঝানো যাবে না। তার থেকেও বড় কথা এই সব থেকে বড় ফিতনা ফাসাদের যুগে এসে ইতিহাস বিকৃত করে নতুন নতুন ইতিহাস রচণা করে মুসলিম উম্মার ইজমাকে বাতিল প্রমানের চেষ্টা করা এবং এর মাধ্যমে দেশের যুব সমাজকে মিথ্যা ইতিহাস জানানোর চেষ্টা করা কতটা দুঃসাহসের ব্যাপার তা ভাবলেই অবাক হই!

আল্লাহ তা’আলা আমাদের রক্ষা করুন এদের হাত থেকে। সুম্মা আমীন

NB: আমাদের কাছে আপাতত বাংলায় রচিত ইতিহাস বই এর ডাউনলোড লিঙ্ক নেই। কেউ ইংরেজীতে ইতিহাস জানতে চেলে দেখুনঃ
১. http://salafiaqeedah.blogspot.com/2010/12/yazid-laanati.html
২. http://salafiaqeedah.blogspot.com/2010/12/yazid-la-and-city-of-caesar.html
৩. http://salafiaqeedah.blogspot.com/2010/12/yazid-may-allah-give-him-what-he.html

নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালুদ্দিন সুয়ুতি(রঃ) তাঁর সুবিখ্যাত ইতিহাসগ্রন্থ “তারিখ উল খুলাফা” গ্রন্থ এখান থেকে ডাউনলোড করে পড়ে দেখুন।

http://www.mediafire.com/?3tichlnnj84p0nb

Wednesday, January 28, 2015

ইয়াজিদ, যিয়াদ ও কারবালা যুদ্ধের হিংস্র নরপশুদের করুন পরিনতি

পাপাত্না ইয়াজিদের মন সর্বদাই এ ক্ষণস্থায়ী দুনিয়ার ভালোবাসায় মদমত্ত ছিলো। তাই সে দুনিয়ার লোভ লালসায় উন্মাদ হয়ে প্রভূত্ব,আধিপত্য,যশ-খ্যাতির ফাঁদে আটকা পড়েছিলো। সে নিজের করুন পরিণতির কথা ভুলে গিয়ে হযরত ইমাম হুসাইন (রাদ্বিয়াল্লাহু আনহু) ও তাঁর সঙ্গীদের নির্দয়ভাবে শহীদ করে তাঁদের রক্ত দ্বারা নিজ হস্ত রন্ঞ্জিত করেছিলো। যে নেতৃত্ব ও আধিপাত্যের জন্য সে কারবালাতে জুলুম নির্যাতন ও হত্যাযজ্ঞের তান্ডবলীলা চালিয়েছিলো। সে নেতৃত্ব আধিপত্যও বেশি দিন তাঁর কাছে স্থায়ী ছিলোনা। বদ-নসীব ইয়াজিদ মাত্র তিন বৎসর ছয়মাস ক্ষমতার মসনদে বসে শাসনের নামে লাম্পট্য বদমাশি করে অবশেষে রবিউন নূর শরীফ, ৬৪ হিজরিতে শাম রাজ্যের হামস শহরে হুওয়ারিন অঞ্চলে ৩৯ বছর বয়সে সে অপমৃত্যুর মূখে পতিত হয়। [আল-কামেল ফিত তারিখ,খন্ড-৩য়, পৃষ্টা-৪৬৪]

পাপাত্না ইয়াজিদের অপমৃত্যুর একটি কারণ ইহাও বলা হয়ে থাকে যে, সে একজন রোমান বংশোদ্ভূত যুবতী মহিলার প্রেমের ফাঁদে আটকা পড়েছিলো। কিন্তু সে মহিলা তাঁকে মনে-প্রাণে ঘৃণা করতো। একদিন আমোদ-প্রমোদের বাহানা করে সে মহিলা ইয়াজিদকে একাকী সুদূর এক মরুভূমিতে নিয়ে গেলো। সে মরুভূমির ঠান্ডা ও শীতল আবহাওয়া ইয়াজিদকে কাহিল ও অবসন্ন করে ফেললো। তাই সে মাতালের মতো মাটিতে লুটিয়ে পড়লো। আর মহিলাও এ সুযোগ হাতছাড়া করলো না। যে পাপিষ্ঠ নিমকহারাম তাঁর নবীর প্রিয় দৌহিত্রের সাথে বিশ্বাস ঘাতকতা করতে কুণ্ঠিত হয়নি, সে আমার প্রতি কতোটুকু ওফাদার হতে পারে। এ বলে সে যুবতী মহিলা তাঁর চিকচিকে শানিত খঞ্জর দ্বারা ইয়াজিদের মাংসল দেহ খন্ডিত বিখন্ডিত করে তা মরুভূমিতে ফেলে চলে আসলো। কয়েকদিন যাবত্ তাঁর মৃতদেহটি চিল কাকের খোরাকে পরিণত ছিলো। অবশেষে খবর পেয়ে তাঁর অনুচরেরা তথায় পোঁছে তাঁর ক্ষতবিক্ষত লাশ একটি গর্তে মাটি চাপা দিয়ে চলে আসলো। [আওরাকে গম, পৃষ্ঠা-৫৫০]
ইবনে জিয়াদের করুণ পরিণতি:

হতভাগা ইয়াজিদের পদলেহী কুকুর চাটুকার ইবনে জিয়াদ, যে কারবালার প্রান্তরে গুলশানে রিসালাতের মাদানী পুষ্পদের ধুলিমলিন ও রক্তরঞ্জিত করেছিলো, তারও করুণ পরিণতি হয়েছিলো। পাপাত্না ইয়াজিদের পরে সবচেয়ে বেশি অপরাধী ছিলো, কুফার সে নিষ্ঠুর বর্বর, স্বেচ্ছাচারী শাসনকর্তা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সে নরাধমেরই নির্দেশে হযরত ইমাম হুসাইন (রাদ্বিয়াল্লাহু আনহু) ও আহলে বায়েতদেরকে জুলুম নির্যাতনের নির্মম শিকারে পরিণত করেছিল। কিন্তু কালের বিবর্তন সে নরাধমকেও রেহাই দিলো না। যুগের আবর্তন বিবর্তনের করাল গ্রাসে নিপতিত হয়ে সে নরাধমও ধ্বংসের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়েছিলো। মুখতার সাখফীর নির্দেশে তাঁর সেনাপতি ইব্রাহিম বিন মালিক আস্তারের বাহিনীর হাতে ফোরাত নদীর তীরে কারবালার ঘটনার মাত্র ৬ বংসর পর ১০ই মুহাররামুল হারাম ৬৭ হিজরীতে সে নরাধম ইবনে জিয়াদ নির্মমভাবে নিহত হলো। সৈন্যরা তাঁর মস্তক কর্তন করে ইব্রাহিমের নিকট নিয়ে এলো, আর ইব্রাহিম সে মস্তক কুফায় মুখতারের নিকট পাঠিয়ে দিলো। [সাওয়ানেহে কারবালা, পৃষ্ঠা-১২৩, সংক্ষেপিত]
কুফায় শাহী প্রাসাদ তাঁর মস্তক সজ্জিত করা হলো এবং যেখানে ৬ বত্সর পূর্বে ইমাম হুসাইন (রাদ্বিয়াল্লাহু আনহু) এর পবিত্র শির মোবারক রাখা হয়েছিলো সেখানেই ইবনে জিয়াদের অপবিত্র মস্তক রাখা হলো। সে হতভাগ্য পাষন্ডের জন্য কান্নাকাটি করার মতো কেউ ছিলো না। বরং তাঁর অপমুত্যুতে সবাই আনন্দ উৎসব করেছিলো।
সহীহ হাদীসে ইমারাহ বিন উমাইর হতে বর্ণিত আছে, "যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মস্তক তাঁর সাথীদের মস্তকের সাথে রাখা হয়েছিলো তখন আমি সে মস্তকগুলো দেখার জন্য গিয়েছিলাম। হঠাৎ শোরগোল ও হৈ চৈ পড়ে গেলো,আমি দেখলাম একটি ভয়ংকর সাপ এসে মাথাগুলোর মাঝখানে অবস্থিত ইবনে জিয়াদের মস্তকের নাকের ছিদ্রে ঢুকে গেলো এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে বের হয়ে সাপটি অদৃশ্য হয়ে গেলো। অতঃপর আবার শোরগোল পড়ে গেলো, দুই - তিনবার এরূপ ঘটনা ঘটলো। [সুনানে তিরমিজি খন্ড ৫ম, পৃষ্ঠা-৪৩১, হাদীস নং- ৩৮০৫, দারুল ফিকর, বৈরুত]

ইবনে জিয়াদ, ইবনে সা'দ, সীমার, কায়েস বিন আসআছ, কন্দী, খাওলী বিন ইয়াজিদ, সিনান বিন আনাস নখয়ী, আব্দুল্লাহ বিন কায়েস, ইয়াজিদ বিন মালেক প্রমূখ হতভাগা পাষন্ডরা যারা হযরত ইমাম হুসাইন (রাদ্বিয়াল্লাহু আনহু)কে শহীদ করার জন্য অংশ নিয়েছিলো এবং যারা কারবালায় এই নির্মম বর্বরতার কাজের সাথে জড়িত ছিলো, তাদেরকে বিভিন্ন রকমের শাস্তির মাধ্যমে হত্যা করা হয়েছিলো এবং তাদের লাশ সমূহ ঘোড়ার পা দ্বারা পদদলিত করা হয়েছিলো। [সাওয়ানেহে কারবালা, পৃষ্ঠা-১৫৮]
ডাউনলোড করুন
এয়াযীদ সম্পর্কে আহলুস্ সুন্নাহর সিদ্ধান্ত
ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/download/6yrgsvlb38cidb7/Yazid+Sompork.pdf



Tuesday, January 27, 2015

ইয়াজিদ কি ন্যায়সঙ্গত উত্তরাধিকারী?


হুযায়ফা ইবনে ইয়ামান রাঃ রাসুলুল্লাহ (সাআল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ননা করেন, "আমার পরে এমন কিছু শাসক আসবে যারা আমার হেদায়েত অনুসরণ করবেনা এবং আমার সুন্নাহও মানবেনা। তাদের মধ্যে কারো কারো শরীর হবে মানুষের, কিন্তু মন হবে শয়তানের।" হুযায়ফা প্রশ্ন করলেন, "সেই সময় আমি থাকলে আমার কি করা উচিত?" তিনি (দঃ) জবাব দিলেন, "তোমার উচিত হবে তার কথা শোনা এবং মান্য করা, যদিও সে তোমাকে কষ্ট দেয় এবং তোমার ধনসম্পদ কেড়ে নেয়।" [মুসলিমঃ ৪৬৩৪]

অন্য রেওয়ায়তে রয়েছে যে, "তোমরা শাসকের ততক্ষন পর্যন্ত আনুগত্য করো যতক্ষণ পর্যন্ত না দেখ যে সে কুফরীতে লিপ্ত হয়েছে যা সম্পর্কে তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে প্রমাণ বর্তমান রয়েছে।" [মুসলিমঃ ৪৬২০]

সহীহ বুখারির নিম্নোক্ত হাদিসটি ইমাম আলী (রাদিয়াল্লাহু আনহু) এর পর ইমাম হাসান (রাদ্বিয়াল্লাহু আনহু) এর খিলাফতকালের একটি ঐতিহাসিক ঘটনার বর্ণনা দেয়। শৌর্য, ঐশ্বর্য, ক্ষমতা থাকার পরও একমাত্র শান্তির লক্ষ্যে ইমাম হাসান (রাঃ) ক্ষমতা থেকে সরে দাঁড়ান। ইতিহাসে এমন ঘটনা বিরল।

হাসান (বসরী) (রহঃ) বলেন, আল্লাহর কসম, হাসান ইবনু আলী (রাঃ) পর্বত সদৃস সেনাদল নিয়ে মু'আবিয়া (রাঃ)-এর মুখোমুখি হলেন। আমর ইবনুল আস (রাঃ) বললেন, আমি এমন সেনাদল দেখতে পাচ্ছি যারা প্রতিপক্ষকে হত্যা না করে ফির যাবে না। তখন মু'আবিয়া (রাঃ) বললেন, আল্লাহর কসম! 'হে 'আমর! এরা ওদের এবং ওরা এদের হত্যা করলে আমি কাকে দিয়ে লোকের সমস্যার সমাধান করব? তাদের নারীদের কে তত্ত্ববধান করবে? তাদের দূর্বল ও শিশুদের কে রক্ষণাবেক্ষণ করবে? তারপর তিনি কুরায়শের বানূ আবদে শামস শাখার দু'জনঃ আব্দুর রহমান ইবনু সামুরাহ ও আবদুল্লাহ ইবনু আমর (রাঃ)-কে হাসান (রাঃ)-এর কাছে পাঠালেন। তিনি তাদের বললেন, 'তোমরা উভয়ে এই লোকটির কাছে যাও এবং তার কাছে (সন্ধির) প্রস্তাব পেশ করো, তাঁর সঙ্গে আলোচনা করো ও তার বক্তব্য জানতে চেষ্টা কর।'
তারা তার কাছে গেলেন এবং তার সঙ্গে কখা বললেন, আলাপ-আলোচনা করলেন এবং তার বক্তব্য জানলেন। হাসান ইবনু আলী (রাঃ) তাদের বললেন, 'আমরা আব্দুল মুত্তালিবের সন্তান, এই সম্পদ (বায়তুল মাল) আমরা পেয়েছি। আর এরা রক্তপাতে লিপ্ত হয়েছে।' তারা উভয়ে বললেন, (মু'আবিয়া) আপনার কাছে এরূপ বক্তব্য পেশ করেছেন। আর আপনার বক্তব্যও জানতে চেয়েছেন ও সন্ধি কামনা করেছেন। তিনি বললেন, 'এ দায়িত্ব কে নেবে?' তারা বললেন, 'আমরা আপনার জন্য এ দায়িত্ব গ্রহণ করছি।' এরপর তিনি তাদের কাছে যে সব ব্যাপারে প্রশ্ন করলেন, তারা (তার জওয়াবে) বললেন, 'আমরা এ দায়িত্ব নিচ্ছি।' তারপর তিনি তাঁর (মু'আবিয়ার) সাথে সন্ধি করলেন। হাসান (বসরী) (রহঃ) বলেন, আমি আবূ বাকরা (রাঃ)-কে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ (দঃ)-কে আমি মিম্বরের উপর দেখেছি, হাসান (রাঃ) তাঁর পাশে ছিলেন। তিনি একবার লোকদের দিকে আর একবার তাঁর দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, 'আমার এ সন্তান নেতৃস্থানীয়। সম্ভবত তাঁর মাধ্যমে আল্লাহ তা‘আলা মুসলমানের দু'টি বড় দলের মধ্যে মীমাংশা করাবেন।' আবূ আবদুল্লাহ (রাঃ) বলেন, আলী ইবনু আবদুল্লাহ আমাকে বলেছেন যে, এ হাদীসের মাধ্যমেই আবূ বাকরা (রাঃ) থেকে হাসানের শ্রুতি আমাদের কাছে প্রমাণিত হয়েছে।
[সহীহ বুখারীঃ ২৫২৩]

হযরত হাসান রাদ্বিয়াল্লাহু আনহুর সুবিশাল সৈন্যবাহিনী থাকার পরও তিনি আল্লাহ এবং তাঁর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর কথা চিন্তা করে মুসলমানদের মধ্যে হানাহানি পরিহার করেছিলেন। আর এ কারণেই হযরত হাসান (রাঃ) কে গাউসুল আজম হিসেবে ইতিহাসে উল্লেখ করা হয়। আমীর মু'আবিয়ার সাথে সন্ধি করে তিনি মুসলমানদের দু'টি বড় দলে শান্তি ফিরিয়ে এনেছিলেন। কিন্তু কি ছিল ওই সন্ধিতে? ঐতিহাসিকদের বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে ওই সন্ধির প্রধান শর্তগুলো ছিল নিম্নরূপঃ

১। তাঁর (আমীর মুয়াবিয়ার) কাছে এই শর্তে ক্ষমতা হস্তান্তর করা হবে যে তিনি কুরআন, সুন্নাহ এবং খোলাফায়ে রাশেদীনের অনুসরণে খেলাফত পরিচালনা করবেন।
২। আমীর মু'আবিয়া (রাঃ) এর পর ক্ষমতা ইমাম হাসান (রাঃ) এর নিকট হস্তান্তরিত হবে। অপ্রত্যাশিত কিছু ঘটলে ক্ষমতা ইমাম হুসেইন (রাঃ) এর নিকট হস্তান্তরিত হবে। অন্যকে মনোনয়ন দেবার কোন অধিকার আমীর মু'আবিয়ার নেই।
৩। আমীর মু'আবিয়া কুফার কোন সম্পদ পাবেন না, যার পরিমাণ ছিল ৫০ লক্ষ দিরহাম। ক্ষমতা হস্তান্তরের সাথে এই সম্পদের কোন সম্পর্ক নেই। তিনি বছরে ইমাম হুসেইন (রাঃ) কে দশ লক্ষ দিরহামের বৃত্তি দেবেন। বায়তুল মাল বণ্টনে তিনি বনি আল-শামসের চেয়ে বনি হাশিমকে গুরত্ব দেবেন। দশ লক্ষ দিরহাম সিফফিন এবং উষ্ট্রের যুদ্ধে নিহতদের পরিবারের মাঝে বিতরণ করে দিবেন।
৪। আল্লাহর জমিনে সাধারণ মানুষ যেখানেই থাকুক, তারা যেন নিরাপদে থাকে। আমীর মু'আবিয়া তাদের নিরাপত্তা দেবেন। তিনি কোনভাবেই, গোপনে বা প্রকাশ্যে, ইমাম হাসান, ইমাম হুসাইন কিংবা আহলে বায়েতের কারো বিরুদ্ধে কোন ধরণের কপটতার আশ্রয় নেবেন না।

তথ্য সুত্রঃ
১। The Succession to Muhammad: A Study of the Early Caliphate By Wilferd Madelung Page 232
২। al-Hadid, Ibn Abu. Sharh Nahj al-Balagha, vol. 4. p. 6.
৩। al-Asqalani, Ahmad Shahab al-Din. al-Isaba fi Tamiiz al-Sahaba, vol. 2. pp. 12, 13.
৪। al-Dinawari, Ibn Qutayba. al-Imama wa al-Siyasa. p. 150
৫। Wajdi, Farid. Dairat al-Marif al-Islamiya, vol. 3. p. 443.
৬। al-Dinawari, Ibn Qutayba. al-Imama wa al-Siyasa. p. 200

তাহলে বুঝা গেল আমিরে মুয়াবিয়া (রা) এর পর ইমাম হাসান এবং ওনার পর ইমাম হোসাইন (রা) এর শাসনভার নেয়ার কথা ছিল এখানে অযোগ্য খবিস ইয়াজিদ কখনো ন্যায় বিচারক ছিল না।


যেই হাদিসকে ভিত্তি করে জাকির নায়েক ইয়াজিদকে প্রশংসা করেছে আর তাকে ন্যায় বিচারক মনে করে ভুল ফতোয়া দিসে সেই বুখারী শরীফের ১টা হাদিসে ৩টা মিথ্যাচার করেছে D. Jakir Naik

https://m.youtube.com/watch?v=rqE33JbZB8k

দয়া করে গুরুত্ব দিয়ে দেখবেন কাউকে অন্ধ ভাবে বিশ্বাস করার ধোকা দেখুন।


আসুল হাদিসটিতে আসলে কি বলা হয়েছে:-


★★★♦♦কুসতুনতুনিয়া-বিষয়ক হাদীসের অপব্যাখ্যার
অপনোদন♦♦ Hadith of Qustuntunia:-


★ ”…তিনি মহানবী (দ:)-কে বলতে শুনেছেন,
‘নৌযুদ্ধে অংশগ্রহণকারী আমার সাহাবীদের
প্রথম দলটি বেহেশতী হবে।’ মহানবী (দ:)
এর পর বলেন, ‘আমার সাহাবীদের
মধ্যে প্রথম বাহিনী যারা (রোমক) সিজারের
শহর (কুসতুনতুনিয়া তথা কনস্টানটিনোপোল/
ইস্তাম্বুল) জয় করবে, তাদের গুনাহ মাফ
করা হবে’।” [সহীহ বুখারী, ৪র্থ খণ্ড,
হাদীস – ১৭৫]


★আবু দাউদের
সুনানে বর্ণিত সহীহ হাদীসে বিবৃত
হয়েছে:

عن أسلم أبي عمران قال : غزونا من المدينة نريد القسطنطينية وعلى الجماعة عبد الرحمن بن خالد بن الوليد

হযরত আসলাম আবি ইমরান (রা:)
বলেন, “আমরা কনস্টানটিনোপোল জয়ের
উদ্দেশ্যে মদীনা হতে বের হই। আবদুর
রহমান বিন খালেদ বিন ওয়ালিদ ছিলেন এই বাহিনীর
প্রধান।” [সুনানে আবি দাউদ, ২য় খণ্ড, হাদীস
নং ২৫১২; আলবানীও এই হাদীসকে সহীহ
বলেছে তার ‘তাখরিজ’ পুস্তকে]


★ইমাম তাবারী নিজ ‘তারিখ’ গ্রন্থে বলেন –

فمما كان فيها من ذلك دخول المسلمين مع عبد الرحمن بن خالد بن الوليد بلاد الروم ومشتاهم بها وغزو


আবদুর রহমান বিন খালেদ বিন ওয়ালিদের
সেনাপতিত্বে ৪৪ হিজরী সালে মুসলমান
বাহিনী রোমে (কনস্টানটিনোপোল)
প্রবেশ করেন এবং সেখানে গযওয়া (ধর্মযুদ্ধ)
সংঘটিত হয়। [তারিখে তাবারী, ৪৪ হিজরীর ঘটনা,
০০৫ খণ্ড, ২১২ পৃষ্ঠা; কায়রোর ‘দারুল মা’আরিফ’
প্রকাশনী হতে প্রকাশিত]


অথচ এয়াযীদ আরও বহু পরে ওখানে যায়।

উপরন্তু, তাকে সেখানে পাঠানো হয়েছিল ৪৯/৫০ হিজরি
শাস্তিস্বরূপ; আর সে ওই
প্রথমে অংশগ্রহণকারী যোদ্ধাদের
প্রতি বিদ্রূপাত্মক মন্তব্য করেছিল।


★ইমাম ইবনে আসীর (রহ:) লিখেন:

في هذه السنة وقيل ‏:‏ سنة خمسين سير معاوية جيشًا كثيفًا إلى بلاد الروم للغزاة ، وجعل عليهم سفيان بن عوف ، وأَمَرَ ابنه يزيد بالغزاة معهم فتثاقل واعتلّ فأمسك عنه أبوه ، فأصاب الناس في غزاتهم جوعٌ ومرض شديد ، فأنشأ يزيد يقول ‏:‏

ما إن أبالي بما لاقت جموعهم *** بالفرقدونة من حمى ومن موم
إذا اتكأت على الأنماط مرتفقًا *** بدير مروان عندي أم كلثومِ

فبلغ معاوية شعره، فأقسم عليه ليلحقنّ بسفيان في أرض الروم، ليصيبه ما أصاب الناس، فسار ومعه جمع كثير أضافهم إليه أبوه

”এই বছর, অর্থাৎ, ৪৯ বা ৫০ হিজরী সালে হযরত
আমীরে মোয়াবিয়া (রা:) রোমের
(কনস্টানটিনোপোল) উদ্দেশ্যে এক বিশাল
বাহিনী প্রেরণ করেন। তিনি এর দায়িত্বভার
অর্পণ করেন সুফিয়ান বিন আউফের প্রতি এবং তাঁর
ছেলে এয়াযীদকে ওই বাহিনীর
সাথে যেতে বলেন। কিন্তু এয়াযীদ ‘অসুস্থ
হওয়ার ভান করে এবং যেতে অস্বীকৃতি জানায়’।
যোদ্ধারা যখন ক্ষুধা ও রোগ-ব্যাধিগ্রস্ত হন,
তখন সে ব্যঙ্গ করে কবিতায় বলে, ‘ফারকুদওয়ানা-
এ মহা গযবে তারা পতিত হয়েছে; তাদের জ্বর
বা অন্য যা-ই কিছু হোক, তাতে আমার যায়
আসে না। কেননা, আমি বসে আছি উচ্চ
ফরাশে (ম্যাট্রেস); আর আমার
বাহুবন্ধনে আছে উম্মে কুলসুম (এয়াযীদের
স্ত্রীদের একজন)।’

”হযরত আমীরে মোয়াবিয়া (রা:) যখন এই
কবিতার শ্লোক সম্পর্কে জানতে পারেন,
তখন তিনি এয়াযীদকে শপথ গ্রহণ করতে ও
কনস্টানটিনোপোলে সুফিয়ান
ইবনে আউফের সাথে যোগ দিতে বাধ্য
করেন, যাতে করে ’সেও ইসলামের
মোজাহিদদের মোকাবেলাকৃত কঠিন পরীক্ষার
অংশীদার হতে পারে’ (এটি এয়াযীদের
প্রতি শাস্তি ছিল)। এমতাবস্থায় এয়াযীদ অসহায়
হয়ে পড়ে এবং তাকে যুদ্ধে যেতে হয়; আর
হযরত আমীরে মোয়াবিয়া (রা:) তার
সাথে আরেকটি বাহিনী প্রেরণ
করেন।”
[’তারিখে ইবনে আল-আসীর’, ৩য়
খণ্ড, ১৩১ পৃষ্ঠা]


★ইমাম বদরুদ্দীন আইনী (রহ:) বলেন::

قلت: الأظهر أن هؤلاء السادات من الصحابة كانوا مع سفيان هذا ولم يكونوا مع يزيد بن معاوية، لأنه لم يكن أهلاً أن يكون هؤلاء السادات في خدمته


”আমি বলি, অসংখ্য সাহাবী (রা:) হযরত সুফিয়ান
ইবনে আউফ (রা:)-এর
অধীনে যুদ্ধে গিয়েছিলেন এবং ‘এয়াযীদ
ইবনে মোয়াবিয়ার নেতৃত্বে যান নি,
কেননা সে তাঁদেরকে নেতৃত্বদানে
অযোগ্য ছিল’।” [‘উমদাতুল কারী’,
শরহে সহীহ আল-বোখারী, ১৪/১৯৭-১৯৮]

★কনস্টানটিনোপোলে সেনা অভিযানের সার-সংক্ষেপ
নিম্নরূপ:

* প্রথম আক্রমণ পরিচালিত হয় ৪২ হিজরী সালে।

* দ্বিতীয় দফায় আক্রমণ হয় ৪৩
হিজরীতে এবং এর সেনাপতি ছিলেন হযরত বসর
বিন আবি আরকা।

* তৃতীয় অভিযান পরিচালনা করা হয় ৪৪
হিজরী সালে এবং এটি নেতৃত্ব দেন আবদুর
রহমান বিন খালেদ বিন ওয়ালীদ।

*৪র্থ বার পরবর্তী অভিযান ছিল ৪৬ হিজরীতে যার
সেনাপতি ছিলেন মালিক বিন আবদির্ রহমান ও
আবদুর রহমান বিন খালেদ বিন ওয়ালীদ।

* ৪৭ হিজরীতে পরবর্তী অভিযান
পরিচালনা করেন মালিক বিন হোবায়রা ও আবদুর
রহমান বিন কায়েমী।

* ৪৯ হিজরী সালে কনস্টানটিনোপোল তিনবার
আক্রমণ করা হয়।

*আর সর্বশেষ ৫০
হিজরীতে যে অভিযান পরিচালিত হয়
তাতে ""ইয়াযীদ"" যোগ দেয় ।


★হযরত আমীরে মোয়াবিয়া (রা:)
এয়াযীদকে আটক করে সিজারের ওখানে পাঠান,
কারণ সে মোজাহিদীনবৃন্দের প্রতি বিদ্রূপ
করতো। তাই শাস্তিস্বরূপ
তাকে ওখানে পাঠানো হয়েছিল, জ্বেহাদের
জন্যে নয়।
অতএব, এয়াযীদ সপ্তম
সেনা অভিযানে অংশগ্রহণ করেছিল, প্রথম
অভিযানে নয় । আর
বোখারী শরীফে উল্লেখিত হয়েছে,
“আমার উম্মতের মধ্যে সিজারের
নগরী আক্রমণকারী প্রথম সেনা দলের পাপ-
পঙ্কিলতা মাফ করা হবে।”
★রেফারেন্স
★ইবনে কাসিরের আল-বেদায়া ওয়ান্ নেহায়া
★ইবনে খালদুনের ইতিহাস
★ইমাম ইবনে আসীরের ইতিহাস







কারবালার ক্রিমিনাল কুখ্যাত ইয়াজিদ ড. জাকির নায়েকের চোখে হিরো !!!

ড জাকির নায়েক বলেছে "ইয়াজিদকে (রহিমুল্লাহ) বলা যাবে (নাউযুবিল্লাহ)
যেই হাদিসকে প্রমানস্বরুপ ভিত্তি করে সে এ কথা বলেছে তাতে :
-- বুখারী শরীফের ১টা হাদিসে 
-- ৩টা মিথ্যাচার করেছে সে। 
এখানে মাত্র ৬/৭ মিনিটের ভিডিওটি দেখুন।

https://m.youtube.com/watch?v=rqE33JbZB8k

দয়া করে গুরুত্ব দিয়ে দেখবেন কাউকে অন্ধ ভাবে বিশ্বাস করবেন না।

★ জাকির নায়েক কারবালার জিহাদকে “Political Battle” বলে উল্লেখ করেছে। অথচ ইতিহাস ভিন্ন কথা বলে। ইতিহাস মতে, হযরত ইমাম হুসাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হক্বকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন কারবালার ময়দানে দান করে শাহাদাৎ বরণ করেছেন।

★ কারবালার ময়াদানের ঘৃনিত পশু ইয়াজিদের নামের শেষে “রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু” উচ্চারণ করে থাকে।

ইয়াজিদকে লানত দেয়া সম্পর্কে বিস্তারিত জানতে এখানে যানঃ

http://sunni-encyclopedia.blogspot.com/2015/11/blog-post.html?m=1

এর সাথে সম্পর্কিত আরো বহু পোস্ট পড়ুন এখান থেকেঃ

https://mobile.facebook.com/photo.php?fbid=706550642778980&id=100002721537813
-----------------------------------------------

♦♦কুসতুনতুনিয়া-বিষয়ক হাদীসের অপব্যাখ্যার অপনোদন♦♦

★ ”…তিনি মহানবী (দ:)-কে বলতে শুনেছেন,
‘নৌযুদ্ধে অংশগ্রহণকারী আমার সাহাবীদের
প্রথম দলটি বেহেশতী হবে।’ মহানবী (দ:)
এর পর বলেন, ‘আমার সাহাবীদের
মধ্যে প্রথম বাহিনী যারা (রোমক) সিজারের
শহর (কুসতুনতুনিয়া তথা কনস্টানটিনোপোল/
ইস্তাম্বুল) জয় করবে, তাদের গুনাহ মাফ
করা হবে’।” [সহীহ বুখারী, ৪র্থ খণ্ড,
হাদীস – ১৭৫]


★আবু দাউদের
সুনানে বর্ণিত সহীহ হাদীসে বিবৃত
হয়েছে:

عن أسلم أبي عمران قال : غزونا من المدينة نريد القسطنطينية وعلى الجماعة عبد الرحمن بن خالد بن الوليد

হযরত আসলাম আবি ইমরান (রা:)
বলেন, “আমরা কনস্টানটিনোপোল জয়ের
উদ্দেশ্যে মদীনা হতে বের হই। আবদুর
রহমান বিন খালেদ বিন ওয়ালিদ ছিলেন এই বাহিনীর
প্রধান।” [সুনানে আবি দাউদ, ২য় খণ্ড, হাদীস
নং ২৫১২; আলবানীও এই হাদীসকে সহীহ
বলেছে তার ‘তাখরিজ’ পুস্তকে]


★ইমাম তাবারী নিজ ‘তারিখ’ গ্রন্থে বলেন –

فمما كان فيها من ذلك دخول المسلمين مع عبد الرحمن بن خالد بن الوليد بلاد الروم ومشتاهم بها وغزو

আবদুর রহমান বিন খালেদ বিন ওয়ালিদের
সেনাপতিত্বে ৪৪ হিজরী সালে মুসলমান
বাহিনী রোমে (কনস্টানটিনোপোল)
প্রবেশ করেন এবং সেখানে গযওয়া (ধর্মযুদ্ধ)
সংঘটিত হয়। [তারিখে তাবারী, ৪৪ হিজরীর ঘটনা,
০০৫ খণ্ড, ২১২ পৃষ্ঠা; কায়রোর ‘দারুল মা’আরিফ’
প্রকাশনী হতে প্রকাশিত]


অথচ এয়াযীদ আরও বহু পরে ওখানে যায়।

উপরন্তু, তাকে সেখানে পাঠানো হয়েছিল
শাস্তিস্বরূপ; আর সে ওই
প্রথমে অংশগ্রহণকারী যোদ্ধাদের
প্রতি বিদ্রূপাত্মক মন্তব্য করেছিল।


★ইমাম ইবনে আসীর (রহ:) লিখেন:

في هذه السنة وقيل ‏:‏ سنة خمسين سير معاوية جيشًا كثيفًا إلى بلاد الروم للغزاة ، وجعل عليهم سفيان بن عوف ، وأَمَرَ ابنه يزيد بالغزاة معهم فتثاقل واعتلّ فأمسك عنه أبوه ، فأصاب الناس في غزاتهم جوعٌ ومرض شديد ، فأنشأ يزيد يقول ‏:‏

ما إن أبالي بما لاقت جموعهم *** بالفرقدونة من حمى ومن موم
إذا اتكأت على الأنماط مرتفقًا *** بدير مروان عندي أم كلثومِ

فبلغ معاوية شعره، فأقسم عليه ليلحقنّ بسفيان في أرض الروم، ليصيبه ما أصاب الناس، فسار ومعه جمع كثير أضافهم إليه أبوه


”এই বছর, অর্থাৎ, ৪৯ বা ৫০ হিজরী সালে হযরত
আমীরে মোয়াবিয়া (রা:) রোমের
(কনস্টানটিনোপোল) উদ্দেশ্যে এক বিশাল
বাহিনী প্রেরণ করেন। তিনি এর দায়িত্বভার
অর্পণ করেন সুফিয়ান বিন আউফের প্রতি এবং তাঁর
ছেলে এয়াযীদকে ওই বাহিনীর
সাথে যেতে বলেন। কিন্তু এয়াযীদ ‘অসুস্থ
হওয়ার ভান করে এবং যেতে অস্বীকৃতি জানায়’।
যোদ্ধারা যখন ক্ষুধা ও রোগ-ব্যাধিগ্রস্ত হন,
তখন সে ব্যঙ্গ করে কবিতায় বলে, ‘ফারকুদওয়ানা-
এ মহা গযবে তারা পতিত হয়েছে; তাদের জ্বর
বা অন্য যা-ই কিছু হোক, তাতে আমার যায়
আসে না। কেননা, আমি বসে আছি উচ্চ
ফরাশে (ম্যাট্রেস); আর আমার
বাহুবন্ধনে আছে উম্মে কুলসুম (এয়াযীদের
স্ত্রীদের একজন)।’

”হযরত আমীরে মোয়াবিয়া (রা:) যখন এই
কবিতার শ্লোক সম্পর্কে জানতে পারেন,
তখন তিনি এয়াযীদকে শপথ গ্রহণ করতে ও
কনস্টানটিনোপোলে সুফিয়ান
ইবনে আউফের সাথে যোগ দিতে বাধ্য
করেন, যাতে করে ’সেও ইসলামের
মোজাহিদদের মোকাবেলাকৃত কঠিন পরীক্ষার
অংশীদার হতে পারে’ (এটি এয়াযীদের
প্রতি শাস্তি ছিল)। এমতাবস্থায় এয়াযীদ অসহায়
হয়ে পড়ে এবং তাকে যুদ্ধে যেতে হয়; আর
হযরত আমীরে মোয়াবিয়া (রা:) তার
সাথে আরেকটি বাহিনী প্রেরণ
করেন।”
[’তারিখে ইবনে আল-আসীর’, ৩য়
খণ্ড, ১৩১ পৃষ্ঠা]


★ইমাম বদরুদ্দীন আইনী (রহ:) বলেন:

قلت: الأظهر أن هؤلاء السادات من الصحابة كانوا مع سفيان هذا ولم يكونوا مع يزيد بن معاوية، لأنه لم يكن أهلاً أن يكون هؤلاء السادات في خدمته

”আমি বলি, অসংখ্য সাহাবী (রা:) হযরত সুফিয়ান
ইবনে আউফ (রা:)-এর
অধীনে যুদ্ধে গিয়েছিলেন এবং ‘এয়াযীদ
ইবনে মোয়াবিয়ার নেতৃত্বে যান নি,
কেননা সে তাঁদেরকে নেতৃত্বদানে
অযোগ্য ছিল’।” [‘উমদাতুল কারী’,
শরহে সহীহ আল-বোখারী, ১৪/১৯৭-১৯৮]

★কনস্টানটিনোপোলে সেনা অভিযানের সার-সংক্ষেপ
নিম্নরূপ:

* প্রথম আক্রমণ পরিচালিত হয় ৪২ হিজরী সালে।

* দ্বিতীয় দফায় আক্রমণ হয় ৪৩
হিজরীতে এবং এর সেনাপতি ছিলেন হযরত বসর
বিন আবি আরকা।

* তৃতীয় অভিযান পরিচালনা করা হয় ৪৪
হিজরী সালে এবং এটি নেতৃত্ব দেন আবদুর
রহমান বিন খালেদ বিন ওয়ালীদ।

*৪র্থ বার পরবর্তী অভিযান ছিল ৪৬ হিজরীতে যার
সেনাপতি ছিলেন মালিক বিন আবদির্ রহমান ও
আবদুর রহমান বিন খালেদ বিন ওয়ালীদ।

* ৪৭ হিজরীতে পরবর্তী অভিযান
পরিচালনা করেন মালিক বিন হোবায়রা ও আবদুর
রহমান বিন কায়েমী।

* ৪৯ হিজরী সালে কনস্টানটিনোপোল তিনবার
আক্রমণ করা হয়।

*আর সর্বশেষ ৫০
হিজরীতে যে অভিযান পরিচালিত হয়
তাতে ""ইয়াযীদ"" যোগ দেয় ।



★হযরত আমীরে মোয়াবিয়া (রা:)
এয়াযীদকে আটক করে সিজারের ওখানে পাঠান,
কারণ সে মোজাহিদীনবৃন্দের প্রতি বিদ্রূপ
করতো। তাই শাস্তিস্বরূপ
তাকে ওখানে পাঠানো হয়েছিল, জ্বেহাদের
জন্যে নয়।
অতএব, এয়াযীদ সপ্তম
সেনা অভিযানে অংশগ্রহণ করেছিল, প্রথম
অভিযানে নয় । আর
বোখারী শরীফে উল্লেখিত হয়েছে,
“আমার উম্মতের মধ্যে সিজারের
নগরী আক্রমণকারী প্রথম সেনা দলের পাপ-
পঙ্কিলতা মাফ করা হবে।”
★রেফারেন্স
★ইবনে কাসিরের আল-বেদায়া ওয়ান্ নেহায়া
★ইবনে খালদুনের ইতিহাস
★ইমাম ইবনে আসীরের ইতিহাস


এখন সেই গুলোর বিস্তারিত  দেখুন:-

মুসলিম বাহিনীর কায়সারের নগরী আক্রমণ ও ইয়াজিদের অংশগ্রহণ:

(১) প্রথম মুসলিম নৌবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন হযরত আমিরে মুয়াবিয়া (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু)। হযরত উছমান ইবনে আফফানের (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) শাসনামলে তিনি রোম আক্রমণের অনুমতি চেয়েছিলেন এবং ৩২ হিজরীতে অনুমতি পেয়ে তিনি যুদ্ধ করে ইস্তাম্বুল (কন্সস্ট্যান্টিনোপল) জয় করেন। তখন ইয়াজিদ মাত্র ৬ (ছ’) বছরের শিশু। আর সে ঐ যুদ্ধে অংশ নেয় নি।
*সুত্রঃ {ইবনে আছীরের (৫৫৫-৬৩০ হিঃ) রচিত আল-কামিল ফীত তারীখ, ৩য় খন্ড, পৃষ্ঠা নং ২৫ ও ইবনে কাছীরের (৭০২-৭৭৪ হিঃ) রচিত আল-বিদায়া ওয়ান নিহায়া, ৭ম খন্ড, পৃষ্ঠা নং ১৭৯}

(২) কায়সারের রোম নগরীতে মুসলিম বাহিনীর আক্রমণ:

প্রথম আক্রমণ: আধুনিক ঐতিহাসিকদের মতে, মহানবী নিজেই (’আলাইহিস সলাতু ওয়াস সালাম) মুসলিম সেনাবাহিনীকে কায়সারের নগরী আক্রমণ করতে পাঠিয়ে ছিলেন। তিনি জামাদিউল উলা ৮ মোতাবেক, ৬২৯ খৃষ্টাব্দে ঐ এলাকা (কায়সারের নগরী) দ্রুত আক্রমণ করে অপরাধী গোত্রগুলোকে শাস্তি দিতে তাঁর ৩,০০০ সাহাবীর একটি দলকে (সারিয়্যা) পাঠিয়েছিলেন - যার নেতৃত্বে ছিলেন হযরত জাইদ ইবনে হারিছা, দ্বিতীয় কমান্ডার ছিলেন হযরত জাফর ইবনে আবি ত্বালিব ও তৃতীয় কমান্ডার ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদ্বিআল্লাহুতা’লা ’আনহুম
নেয় নি।
*সুত্রঃ {সাইফুর রহমান মুবারকপুরীর (১৯৪৩-২০০৬ খৃঃ) রচিত, আর-রাহীকুল মাখতুম}। এ যুদ্ধে নবীজী উল্লিখিত তিনজনের শাহাদাত বরণের সংবাদ আগেই জানিয়ে দিয়েছিলেন! আর এর নাম ছিলো মুতার যুদ্ধ। তখন ইয়াজিদের জন্মই হয় নি।

দ্বিতীয় আক্রমণ: আমরা যদি কায়সারের নগরীর অর্থ করি - তাহলে সেটা হবে, হিমস বা হোমস নগরী - যা হযরত উমার ইবনুল খাত্তাবের (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) শাসনামলে ১৬ হিজরীতে মুসলিম বাহিনী জয় করছিলেন এবং এর কমান্ডার ছিলেন হযরত উবাইদা ইবনুল জাররাহ (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু)। এ বাহিনীতে হযরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) অংশ নিয়েছিলেন। তখনো ইয়াজিদ ইবনে মুয়াবিয়া জন্মগ্রহণ করে নি। কেননা, সে জন্মগ্রহণ করেছে ২৬ হিজরীতে
*সুত্রঃ (আল-বিদায়া ওয়ান নিহায়া, ৯ম খন্ড, পৃষ্ঠা নং ৭৬) ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান একজন সাহাবী ও আমিরে মুয়াবিয়ার ভাই ছিলেন।

তৃতীয় আক্রমণ: (আগেই উল্লেখ করা হয়েছে) হযরত আমিরে মুয়াবিয়া (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) ৩২ হিজরীতে রোম আক্রমণ করে ইস্তাম্বুলে পৌঁছে যান - যখন ইয়াজিদ ছিলো ৬ বছরের শিশু।
*সুত্রঃ (সূত্র: আল-কামিল ফীত তারীখ, ৩য় খন্ড, পৃষ্ঠা নং ২৫ ও আল-বিদায়া ওয়ান নিহায়া, ৭ম খন্ড, পৃষ্ঠা নং ১৭৯} এটিই ছিলো মুসলমানদের প্রথম নৌপথে রোম আক্রমণ।

চতুর্থ আক্রমণ: ৪২ হিজরীতে মুসলিম বাহিনী ইস্তাম্বুলের পথে রোম আক্রমণ করে।
*সুত্রঃ (আল-বিদায়া ওয়ান নিহায়া, ৮ম খন্ড, পৃষ্ঠা নং ২৪)।

পঞ্চম আক্রমণ: পরের বছর, অর্থাৎ ৪৩ হিজরীতে মুসলিম বাহিনী হযরত বাশার ইবনে আর্তাহর (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) নেতৃত্বে আবারো ইস্তাম্বুলের পথে রোম আক্রমণ করে।
*সুত্রঃ (তারিখে ইবনে খালদুন, ৩য় খন্ড, পৃষ্ঠা নং ৯ ও আল-বিদায়া ওয়ান নিহায়া, ৮ম খন্ড, পৃষ্ঠা নং ২৪)।

ষষ্ঠ আক্রমণ: পরের বছর, অর্থাৎ ৪৪ হিজরীতে হযরহ খালিদ বিন ওয়ালিদের (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) ছেলে হযরত আব্দুর রহমান বিন সহ (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) মুসলিম বাহিনী রোমে প্রবেশ করে এবং সেখানে শুধু শীতকালটা কাটায়। আর হযরত বাশার ইবনে আর্তাহর (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) তখন নৌপথে যুদ্ধ করেছিলেন।
*সুত্রঃ (আল-কামিল ফীত তারীখ, ৩য় খন্ড, পৃষ্ঠা নং ২৯৮) ।

সপ্তম আক্রমণ: ৪৬ হিজরীতে হযরত মালিক ইবনে আব্দিল্লাহ (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) রোম রাজ্যে ছিলেন। কথিত আছে যে, হযরত আব্দুর রহমান বিন খালিদ বিন ওয়ালিদ (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) একই বছর হিমসে ফিরে আসেন এবং ইন্তেকাল করেন। তিনি কন্সস্ট্যান্টিনোপল আক্রমণের উদ্দেশ্যে নিয়োজিত বাহিনীর কমান্ডার ছিলেন। এ আক্রমণের কথা কোনো ইতিহাসের বইতে লিখা না থাকলেও আবূ দাউদ শরীফে রয়েছে। যেমন-




হযরত আবূ ইমরান (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) বর্ণনা করেন, আমরা মদীনা হতে ইস্তাম্বুল (কুস্তুনতুনিয়া বা কন্সন্ট্যান্টিনোপল) অভিমুখে যুদ্ধ-যাত্রা করলাম। আমাদের সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদের ছেলে আব্দুর রহমান। রোমানবাহিনী ইস্তাম্বুল শহরের দেয়ালে পিঠ লাগিয়ে যুদ্ধের জন্যে দাঁড়িয়েছিলো। এরপর কেউ শত্রুসেনাদের উপরে হামলা করে বসলো। আমাদের লোকজন বলে উঠলো: থামো! থামো!! লা ইলাহা ইল্লাল্লাহ!!! সেতো নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। তখন হযরত আবূ আইউব আনসারী (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) বললেন: “তোমরা নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিও না (সূরা আল-বাকারা:১৯৫)। এ আয়াত আমাদের আনসারদের ব্যাপারে নাযিল হয়েছিলো। যখন আল্লাহ তাঁর নবীকে (সল্লাল্লাহুতা’লা ’আলাইহি ওয়া সাল্লাম) সাহায্য করলেন এবং ইসলামকে জয়ী করলেন - তখন আমরা বলেছিলাম যে, আমরা যুদ্ধে না গিয়ে ঘরে থেকে আমাদের সহায়-সম্পদ দেখাশুনা ও রক্ষণাবেক্ষণ করবো। তখন আল্লাহুতা’লা নাযিল করলেন: তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিও না (২:‌১৯৫)। ঘরে বসে থেকে মালামালের রক্ষণাবেক্ষণ করা এবং যুদ্ধে না যাওয়াটাই হচ্ছে, নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়া।” আবূ ইমরান বলেন: এ কারণেই আবূ আইউব (আনসারী) ইস্তাম্বুলে সমাহিত না হওয়া পর্যন্ত আল্লাহ আঝ্ঝা ও জাল্লার রাস্তায় সব সময়ে যুদ্ধে লিপ্ত ছিলেন।
*সুত্রঃ (সুনানে আবূ দাউদ, জিহাদ অধ্যায়, “তিনি আঝ্ঝা ওয়া জাল্লা ফরমান: তোমরা নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিও না” অনুচ্ছেদ, হাদীছ নং ২৫০৪)

উল্লিখিত বিস্তারিত বর্ণনা অনুসারে, হযরত আমিরে মুয়াবিয়ার (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) নেতৃত্বে যে মুসলিম সেনাবাহিনী ৩২ হিজরীতে প্রথমবার ইস্তাম্বুল আক্রমণ করে - সেটাই হচ্ছে, বুখারী শরীফে উল্লিখিত ক্ষমাপ্রাপ্ত দল। আর এটা পরিষ্কার যে, আবূ দাউদ শরীফে উল্লিখিত ইস্তাম্বুল আক্রমণকারী মুসলিম সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদের (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) ছেলে হযরত আব্দুর রহমান (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) - যিনি আল-কামিল ফীত তারীখের বর্ণনা অনুসারে ৪৬ বা ৪৭ হিজরীতে ইন্তেকাল করেন এবং তাঁর নেতৃত্বে এ ইস্তাম্বুল আক্রমণও ৪৬ হিজরীতে হয়েছে। উল্লেখ্য যে, সিহাহ সিত্তাহর অন্তর্গত সুনানে আবূ দাউদের গ্রহণযোগ্যতা সকল ইতিহাসগ্রন্থের চেয়ে বেশি। সুতরাং হাদীছ শরীফ, ইতিহাস ও রিজাল (জীবনী গ্রন্থ) অনুসারে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে, হযরত আব্দুর রহমান বিন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বেই ৪৬ বা ৪৭ হিজরীর আগে মুসলিম সেনাবাহিনী ইস্তাম্বুল আক্রমণ করেছিলো।

অষ্টম আক্রমণ: অষ্টমবার যখন মুসলিম সেনাবাহিনী ইস্তাম্বুল আক্রমণ করে - তখন এ বাহিনীতে ছিলেন হযরত ইয়াজিদ ইবনে শাজরাহ শামী রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু। ইনি কোনোভাবেই ইয়াজিদ ইবনে মুয়াবিয়া নন।

নবম আক্রমণ: ৪৯ বা ৫০ হিজরীতে আমিরে মুয়াবিয়া (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) হযরত সুফিয়ান ইবনে আউফের (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) নেতৃত্বে রোমের শহরগুলো দখল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময়ের প্রথম দলে ইয়াজিদ অংশ না নেওয়ায় তিনি শাস্তি হিসেবে জোর করে ইয়াজিদকে দ্বিতীয় দলে অর্ন্তভুক্ত করেছিলেন। ঐতিহাসিক ইবনুল আছীর এ ঘটনাটি এভাবে বর্ণনা করেছেন: “এ বছর (৪৯ হিঃ) কিংবা কেউ কেউ বলেন ৫০ হিজরীতে আমিরে মুয়াবিয়া সুফিয়ান ইবনে আউফের নেতৃত্বে রোমের শহরগুলো দখল করার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি সেখানে সেনাবাহিনী পাঠালেন এবং তাঁর ছেলে ইয়াজিদকে নির্দেশ দিলেন তাতে যোগ দিতে। কিন্তু ইয়াজিদ তাতে যোগ দিতে গড়িমসি করলো। আর মুয়াবিয়া এ ব্যাপারে চুপ থাকলেন। মুসলিম সেনারা এ অভিযানে অসুস্থতা ও ক্ষুধায় অনেক কষ্ট স্বীকার করলো। এ খবর পেয়ে ইয়াজিদ একটি দু’ লাইনের শ্লোক আবৃত্তি করলো: আমি ঐ বাহিনী থেকে কেন সতর্ক থাকবো না - যারা ফার্কানদোনায় (বর্তমানে গ্রীসের একটি পৌরসভা) জ্বর ও গুটি বসন্তে আক্রান্ত হয়েছে - যখন কিনা আমি মারওয়ানের ঘরে উম্মে কুলসুমের সঙ্গে শৌখিন পোশাক পরে আরামে শুয়ে আছি?” (আল-কামিল ফীত তারীখ)

উম্মে কুলসুম বিনতে আব্দিল্লাহ বিন আমির ছিলো ইয়াজিদের স্ত্রী। যখন মুয়াবিয়া ইয়াজিদের এ শ্লোক আবৃত্তির খবর পেলেন - তখন তিনি তাকে সুফিয়ান ইবনে আওফের কাছে রোমে পাঠানোর শপথ নিলেন - যেন তিনিও কষ্ট লাঘব করতে পারেন। (প্রাগুক্ত)

ইবনুল আছীরের (৫৫৫-৬৩০ হিঃ) চেয়েও অনেক প্রবীণ ঐতিহাসিক আল-মাসউদী (২৮২/২৮৩-৩৪৫ হিজরী) তাঁর “মুরূজুয যাহাবী ওয়া মা’য়াদিনিল জাওয়াহির” কিতাবে লিখেছেন: “মুয়াবিয়া মুসলিম সেনাবাহিনীর উন্নতির খবর পেয়ে তা ইয়াজিদকে আনুষ্ঠানিকভাবে জানালেন। আর ইয়াজিদ বললো: এ (মুসলিম বাহিনীর জয়লাভের) উপলক্ষে আমি আমার মাতাল বন্ধুদের নিয়ে বাড়ীতে একটি পার্টি দেবো!”

সুতরাং উল্লিখিত বিবরণগুলোর আলোকে এটা পরিষ্কার যে,

১। নবীজী (’আলাইহিস সলাতু ওয়াস সালাম) প্রথম যে দু’ সেনাবাহিনীর ব্যাপারে বেহেশত নিশ্চিত হওয়ার ও ক্ষমাপ্রাপ্তির ভবিষ্যদ্বাণী করেছিলেন - ইয়াজিদ তাতে অংশ নেয় নি, বরং সে নবম বাহিনীতে অংশ নিয়েছিলো।

২। কিছু অর্বাচীন ব্যক্তি মানুষকে গোমরাহ করতে অপপ্রচার (প্রোপাগান্ডা) করে বেড়ায় যে, ইয়াজিদ ঐ বাহিনীর সেনাপতি ছিলো; আর ইমাম হুসাঈন (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) নাকি সাধারণ সৈনিক হিসেবে তাতে যোগ দিয়েছিলেন! ডাহা মিথ্যে কথা!! বরং সত্য হচ্ছে, ইয়াজিদ নয়, বরং হযরত সুফিয়ান ইবনে আউফ (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) ঐ (নবম) বাহিনীর কমান্ডার বা সেনাপতি ছিলেন।

৩। জিহাদে অংশগ্রহণে ইয়াজিদের কোনোই আগ্রহ ছিলো না। আর তাই, সে মুসলিম বাহিনীতে অংশ নেয় নি। এতে পরিষ্কার হলো যে, হাদীছ শরীফে বর্ণিত ইস্তাম্বুল অভিযানে প্রেরিত জান্নাতি ও ক্ষমাপ্রাপ্ত প্রথম নৌবাহিনীতে সে কোনোভাবেই অংশ নেয় নি।

৪। মুসলিম বাহিনীর কষ্টের কথা জানতে পেরে - তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্তে ইয়াজিদের খুশি হওয়াটা অবশ্যই কোনো জান্নাত প্রত্যাশী কামেলদার ব্যক্তির আলামত হতে পারে না।

৫। ইয়াজিদের এ খুশি হওয়ার খবর পেয়ে হযরত মুয়াবিয়া (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) তাকে শাস্তি দিতে ঐ (নবম) বাহিনীতে পাঠাতে সিদ্ধান্ত নেন।

সুতরাং ইয়াজিদ কোনোভাবেই উল্লিখিত দু’টি হাদীছ শরীফাঈনে বর্ণিত প্রথম অভিযানে অংশ নেয় নি। যারা বলে অংশ নিয়েছিলো - তারা গোমরাহ ও মিথ্যেবাদী।


____________

মুমিনকে হত্যা করা কুফরীঃ

আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদ্বি আল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন, রাসুল পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মুসলমানদেরকে গালাগালি করা ফাসেকি আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করা কুফরী | [ বুখারী ৪৮, মুসলিম ৬৪ ]

এ সম্পর্কে বিস্তারিত এখানে পাবেনঃ

http://sunni-encyclopedia.blogspot.com/2015/11/blog-post.html?m=1

_______________


সেই হিসেবে বলা যায় যার হুকুমে বা যাদের দ্বারা বা যাদের ইচ্ছাকৃত সম্মতিকৃমে ইমাম হোসাইনকে ও অনেক সাহাবায়ে কেরামকে শহীদ করল তারা সকলেই কাফির আর তাদের অধিনায়ক হল ইয়াজিদ বিন মুয়াবিয়া।

★★★ এ প্রসংগে বিখ্যাত মুফাসসিস ও মুহাদ্দিস আল্লামা আলুসি (রহ) বলেন (নিচে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে),"

★ইবনে যিয়াদ ইয়াযীদের নির্দেশে হুজুর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনার আহলে বাইত
উনাদেরকে বন্দী করে এবং কারবালায় শাহাদাত প্রাপ্ত
উনাদের কর্তিত মস্তক মুবারক নিয়ে মিছিল
করে দামাস্কে নিয়ে যাওয়ার জন্য শিমার ইবনে জুল
জাউশান ইবনে সালাবা, শীস ইবনে রাবী, আমর ইবনে,
হাজ্জাজ এবং আরো কতক লোককে নিযুক্ত করে। তাদের হুকুম
দেয় তারা যে শহরে পৌঁছাবে সেখানে যেন কর্তিত মস্তক
মুবারকের প্রদর্শনী করা হয়। নাউযুবিল্লাহ !! এরূপ
মিছিলটি পহেলা ছফর দামেস্ক শহরের দ্বার দেশে পৌঁছে।
ইয়াযীদ তখন জায়রূন রাজপ্রাসাদে অবস্থা করছিলো।
সে প্রাসাদের বেলকুনীতে বসে দৃশ্য উপভোগ করছিলো।
নাউযুবিল্লাহ !

★ওখানকার কাকগুলো কলরব
করে বিলাপ প্রকাশ করতে লাগলো। ইয়াযীদ তখন
কবিতা আবৃত্তি করে বিজয় উল্লাস করে বলে-

ﻟﻤﺎ ﺑﺪﺕ ﺗﻠﻚ ﺍﻟﺤﻤﻮﻝ ﻭﺍﻟﺸﺮﻗﺖ + ﺗﻠﻚ ﺍﻟﺮﺅﺱ ﻋﻠﻲ ﺷﻔﺎ ﺟﻴﺮﻭﻥ + ﻧﻌﺐ ﺍﻟﻐﺮﺍﺏ ﻓﻘﻠﺖ ﻗﻞ ﺍﻭ ﻻﺗﻘﻞ +
ﻓﻘﺪ ﺍﻗﺘﻀﻴﺖ ﻣﻦ ﺍﻟﺮﺳﻮﻝ ﺩﻳﻮﻧﻲ

অর্থ: যখন ওইসব বাহন চোখে পড়লো, আর ওইসব মস্তক
সামনে ভেসে উঠলো জয়রূন উপকন্ঠে তখন কাককুল কলরব
করে উঠলো। আমি বললাম, কলরব করো বা নাই করো,
আমি রসূলের নিকট হতে আমার ঋনগুলো শোধ করে নিয়েছি।”
আসতাগফিরুল্লাহ !! নাউযুবিল্লাহ !!!
দলীল-
√ তাফসীরে রূহুল মায়ানী ২৫ তম খন্ড ৭৪ পৃষ্ঠা ।

★ইয়াযীদ কাফির যে তার কবিতায় কথিত ঋনের
কথা বলেছে সে বিষয়ে আল্লামা আলূসী বাগদাদী
রহমাতুল্লাহি আলাইহি বলেন,-

” ইয়াযীদ তার উক্তি আমি রসূলের নিকট হতে আমার
ঋনগুলো শোধ করে নিয়েছি দ্বারা বুঝাতে চাচ্ছে যে, হুজুর
পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বদর
যুদ্ধে ইয়াযীদের নানা উতবা এবং তার মামাকে ও অন্যান্য
আপনজনকে হত্যা করেছিলেন। যার প্রতিশোধরূপে ইয়াযীদ
হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
আহলে বাইত শরীফ উনাদের শহীদ করেছে। নাউযুবিল্লাহ!
এটা স্পষ্ট কুফরীর প্রমান। তার এ উক্তি প্রমানিত হওয়ায়
ইয়াযীদ এজন্য অবশ্যই কাফির হয়ে গেছে।”
দলীল-
√ তাফসীরে রূহুল মায়ানী ২৫ তম খন্ড ৭৪ পৃষ্ঠা


★আলুসী রহমাতুল্লাহি আলাইহি বলেন-

ﺫﺍﻟﻚ ﻟﻌﻤﺮﻱ ﻫﻮ ﺍﻟﻀﻼﻝ ﺍﻟﺒﻌﻴﺪ ﺍﻟﺬﻱ ﻳﻜﺎﺩ
ﻳﺰﻳﺪ ﻋﻠﻲ ﺿﻼﻝ ﻳﺰﻳﺪ

অর্থ-আমি কসম করে বলি , এটা হলো চরম ভ্রষ্টতা।
যা ইয়াজীদের ভ্রষ্টতাকে অতিক্রম করেছে।”
দলীল-
√ রুহুল মায়ানী ২৫ তম খন্ড ৭৩ পৃষ্ঠা ।


♦♦কুরআন শরীফ এবং হাদীস শরীফের আলোকে হযরত
আহলে বাইত (রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) ওনাদের ফযীলত ♦♦


★কুরআন মজীদে ঘোষিত হয়েছে: “নিশ্চয়
যারা কষ্ট দেয় আল্লাহ ও তাঁর রাসূল (দ:)-কে,
তাদের প্রতি আল্লাহর লা’নত (অভিসম্পাত) দুনিয়া ও
আখেরাতে এবং আল্লাহ তাদের
জন্যে লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত
করে রেখেছেন।” [সূরা আহযাব, ৫৭ আয়াত]


★মহান আল্লাহ পাক কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন-

ﻗﻞ ﻻ ﺍﺱﺀﻟﻜﻢ ﻋﻠﻴﻪ ﺍﺟﺮﺍ ﺍﻻ ﺍﻟﻤﻮﺩﺓ ﻓﻲ ﺍﻟﻘﺮ ﺑﻲ

অর্থ: হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম !
আপনি ( উম্মতদের ) বলুন, আমি তোমাদের নিকট নবুওয়াতের
দায়িত্ব পালনের কোন প্রতিদান চাই না। তবে আমার
নিকটজন তথা আহলে বাইত উনাদের প্রতি তোমরা সদাচারন
করবে।”
( সূরা শূরা : আয়াত শরীফ ২৩ )

★এ আয়াত শরীফের ব্যাখ্যায় বিখ্যাত তফসীর
“তাফসীরে মাযহারীতে” উল্লেখ আছে-

ﻻ ﺍﺱﺀﻟﻜﻢ ﺍﺟﺮﺍ ﺍﻻ ﺍﻥ ﺗﻮﺩﻭﺍ ﺍﻗﺮﺑﺎﺀﻱ ﻭﺍﻫﻞ ﺑﻴﺘﻲ ﻭ ﻋﺘﺮﺗﻲ ﻭﺫﻟﻚ ﻻﻧﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻛﺎﻥ ﺧﺎﺗﻢ
ﺍﻟﻨﺒﻴﻦ ﻻ ﻧﺒﻲ ﺑﻌﺪﻩ

অর্থ: আমি তোমাদের নিকট প্রতিদান চাই
না তবে তোমরা আমার নিকটাত্মীয়, আহলে বাইত ও বংশধর
উনাদের ( যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক) হক্ব আদায় করবে।
কেননা আল্লাহ পাক উনার হাবীব হুজুর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন শেষ নবী। উনার
পরে কোন নবী নেই।”
দলীল-
√ তাফসীরে মাযহারী ৮ম খন্ড ৩২০ পৃষ্ঠা।


কতিপয় হাদীস শরীফ থেকে হযরত সাইয়্যিদুনা ইমাম
হুসাইন আলাইহিস সালাম উনার ফযীলত নিম্নে উল্লেখ
করা হলো :

★” উম্মুল মু’মিনিন হযরত আয়েশা সিদ্দীকা আলাইহাস সালাম
তিনি বলেন, একদা ভোরবেলা হুজুর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম তিনি একখানা কালো বর্নের
পশমী নকশী কম্বল শরীর মুবারকে জড়িয়ে বের হলেন। এমন
সময় হযরত ইমাম হাসান আলাইহিস সালাম
তিনি সেখানে আসলেন, তিনি উনাকে কম্বলের ভিতর প্রবেশ
করিয়ে নিলেন। তারপর ইমাম হযরত হুসাইন আলাইহিস
সালাম তিনি আসলেন, উনাকেও হযরত ইমাম হাসান
আলাইহিস সালাম উনার উনার সাথে প্রবেশ করিয়ে নিলেন।
অতঃপর সাইয়্যিদাতুন নিছা হযরত ফাতিমাতুয
যাহরা আলাইহিস সালাম তিনি আসলেন উনাকেও
তাতে প্রবেশ করিয়ে নিলেন। তারপর হযরত আলী আলাইহিস
সালাম তিনি আসলেন,উনাকেও তার ভিতর প্রবেশ
করিয়ে নিলেন। অতঃপর হুজুর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম কুরআন শরীফের এই আয়াত
শরীফখানা পড়লেন, হে আমার আহলে বাইত ! আল্লাহ
তায়ালা তিনি আপনাদেরকে সকল প্রকার
অপবিত্রতা থেকে মুক্ত রেখে পবিত্র করার মত পবিত্র
করবেন।”
অর্থাৎ পবিত্র করেই সৃষ্টি করেছেন।
দলীল-

√ সহীহ মুসলিম শরীফ – বাবু ফাদ্বায়িলু আহলে বাইতিন
নাব্যিয়ি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- ৬০৪৩
নং হাদীস শরীফ। (ইফা)


★হাদীস শরীফে আরো বর্নিত আছে-

ﻋﻦ ﺣﻀﺮﺕ ﺍﺑﻲ ﺳﻌﻴﺪ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻲ ﻋﻨﻪ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﺍﻟﺤﺴﻦ ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ
ﻭ ﺍﻟﺤﺴﻴﻦ ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ ﻭ ﺍﻟﺤﺴﺴﻴﻦ ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ ﺳﻴﺪﺍ ﺷﺒﺎﺏ ﺍﻫﻞ ﺍﻟﺠﻨﺔ

অর্থ: হযরত আবু সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু আনহু হতে বলেন,
হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক
করেন, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম ও ইমাম হুসাইন
আলাইহিস সালাম উনারা দু’জনেই জান্নাতী যুবকগনের
সাইয়্যিদ।”
দলীল-
√ তিরমীযি শরীফ – আহলে বাইত শরীফ উনাদের ফযীলত
অধ্যায়।


★হাদীস শরীফে আরো বর্নিত আছে-

ﺍﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻗﺎﻝ ﻟﻌﻠﻲ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻭ ﻓﺎﻃﻤﺔ ﻋﻠﻴﻬﺎ ﺍﻟﺴﻼﻡ ﻭ ﺍﻟﺤﺴﻦ ﻋﻠﻴﻪ
ﺍﻟﺴﻼﻡ ﻭ ﺍﻟﺤﺴﻴﻦ ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ ﺍﻧﺎ ﺣﺮﺏ ﻟﻤﻦ ﺣﺎﺭﺑﻬﻢ ﻭ ﺳﻠﻢ ﻟﻤﻦ ﺳﺎﻟﻤﻬﻢ

অর্থ: হযরত যায়িদ ইবনে আরকাম রদ্বিয়াল্লাহু আনহু
তিনি বলেন, নিশ্চয়ই রসূলে পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম হযরত আলী আলাইহিস সালাম ,
সাইয়্যিদাতুনা ফাতিফাতুয যাহরা আলাইহাস সালাম, হযরত
ইমাম হাসান আলাইহিস সালাম , ইমাম হুসাইন আলাইহিস
সালাম উনাদের সম্পর্কে বলেছেন, যারা উনাদের
প্রতি শত্রুতা পোষন করবে, আমি তাদের শত্রু।
পক্ষান্তরে যে উনাদের সাথে সদ্ব্যবহার করবে, আমি তাদের
সাথে সদ্ব্যবহার করবো।”
দলীল-
√ সহীহ তিরমিযী শরীফ – আহলে বাইত শরীফ উনাদের
ফযীলত অধ্যায়।

এই সম্পর্কে বললে শেষ করা যাবে না শুধু কিছু হাদিস এর রেফারেন্স দিচ্ছি এগুলো স্বয়ং আমি (মাসুম বিল্লাহ সানি) শপথ করে বলছি আহলে বাইয়াতের শানে সহীহ তিরমিযি থেকে সংকলিত করেছি (আরো অনেক হাদিস রয়েছে এখানে কিছু দিলাম)-

TIRMIZI SORIF::-
Hadith Number 3205:
Hadith Number 3206:
Hadith Number 3712:
Hadith Number 3713:
Hadith Number 3717:
Hadith Number 3718:
Hadith Number 3719:
Hadith Number 3721:
Hadith Number 3722:
Hadith Number 3723:
Hadith Number 3724:
Hadith Number 3726:
Hadith Number 3727:
Hadith Number 3728:
Hadith Number 3731:
Hadith Number 3732:
Hadith Number 3733:
Hadith Number 3734:
Hadith Number 3735:
Hadith Number 3736:
Hadith Number 3737:
Hadith Number 3767:
Hadith Number 3768:
Hadith Number 3769:
Hadith Number 3770:
Hadith Number 3771:
Hadith Number 3772:
Hadith Number 3773:
Hadith Number 3874:
Hadith Number 3775:
Hadith Number 3876:
Hadith Number 3786:
Hadith Number 3787:
Hadith Number 3788:
Hadith Number 3789:
Hadith Number 3800:
Hadith Number 3801:
:
:
HOUSEHOLD:
Al-Tirmidhi, Hadith #6143
Al-Tirmidhi, Hadith #6144
Al-Tirmidhi, Hadith # 6174
:
Muslim:--
:
Hadith Number 31/5923:
Hadith Number 31/5920:5922
Hadith Number 031/5955:


-----------------------------------------------


♦♦ইতিহাস সাক্ষী ইয়াজিদ চিরঅভিশপ্ত♦♦

♦♦এখন আসুন ইয়াজিদকে জগতবিখ্যাত ইমামগন দ্বারা Justify করি যাদেরকে আহলে হাদিস / সুন্নী / ওহাবী- তাবলিগ সবাই মানেন।♦♦


★সহীহ হাদিসঃ
রাসুল [ﷺদুরুদ ] বলেছেন, যে ব্যাক্তি মদিনাবাসীর উপর অত্যাচার করে এবং তাদেরকে ভয় প্রদর্শন করে, তুমি তাঁকে ভয় প্রদর্শন কর, এমন মানুষের উপর আল্লাহ, ফেরেস্তাগন ও সকল মানুষের লা'নত বর্ষিত হোক।
[মো'জামুল আওসাত লিত তাবারানী- ২/১২৫/১]


★Imam Ahmed narrates this report from Sa’ib bin Khalad (RA) that the Prophet of Allah (Peace be upon him) said:

Whosoever spreads injustice and frightened the people of Madina, then Curse (Lanah) of Allah, his Angels and all the people is upon such a person.

[Musnad Ahmed bin Hanbal as narrated by Imam Ibn Kathir in Al Bidayah Wal Nihayah Vol 8 Page No. 274]


**************** ইয়াজিদ এর অভিশপ্ত কর্মকান্ডঃ**************


★★★ইয়াজিদ আল-কুরআনকে ত্যাগ করেছিল


এয়াযীদের কুরআন প্রত্যাখ্যান
নিচের রেফারেন্সগুলো দেখুন –
১. আল-বেদায়া ওয়ান নেহায়া ৮ম খণ্ড, ২০৪ পৃষ্ঠা,
যিকর রাস আল-হুসাইন
২. মিনহাজ আস্ সুন্নাহ ২য় খণ্ড, ২৪৯ পৃষ্ঠা, যিকর
এয়াযীদ
৩. শরহে ফেকাহে আকবর, ৭৩ পৃষ্ঠা, যিকর
এয়াযীদ
৪. শরহে তাফসীরে মাযহারী, ৫ম খণ্ড, ২১
পৃষ্ঠা, সূরাহ ইবরাহীম
৫. শাযরাহ আল-যাহাব, ৬৯ পৃষ্ঠা,
যিকরে শাহাদাতে হুসাইন
৬. মাকাতাহিল হুসাইন ২য় খণ্ড, ৫৮ পৃষ্ঠা,
যিকরে শাহাদাতে হুসাইন
৭. তাযকিরায়ে খাওওয়াস, ১৪৮ পৃষ্ঠা
৮. তারীখে তাবারী ১১তম খণ্ড, ২১-২৩ পৃষ্ঠা,
যিকর ২৮৪ হিজরী
৯. তাফসীরে রূহুল মা’আনী (সূরা মোহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম)



★ওহাবী সালাফী সুন্নী সকলের গ্রহনযোগ্য Scholar ইবনে কাসীর (রঃ) ৬৩ হিজরীর (কারবালার) ঘটনা সম্পর্কে নিজ ’তারিখ’ গ্রন্থে লিখেন:


فقال ابن الزبير يا هؤلاء قتل أصحابكم فانا لله وإنا إليه راجعون

وقد أخطأ يزيد خطأ فاحشا فى قوله لمسلم بن عقبة أن يبيح المدينة ثلاثة أيام وهذا خطأ كبير فاحش مع ما انضم إلى ذلك من قتل خلق من الصحابة وأبنائهم وقد تقدم أنه قتل الحسين وأصحابه على يدى عبيد الله بن زياد وقد وقع فى هذه الثلاثة أيام من المفاسد العظيمة فى المدينة النبوية مالا يحد ولا يوصف مما لا يعلمه إلا الله عز وجل وقد أراد بارسال مسلم بن عقبة توطيد سلطانه وملكه ودوام أيامه من غير منازع فعاقبه الله بنقيض قصده وحال بينه وبين ما يشتهيه فقصمه الله قاصم الجبابرة وأخذه أخذ عزيز مقتدر وكذلك أخذ ربك إذا أخذ القرى وهى ظالمة إن أخذه أليم شديد


ইবনে যুবাইর (রা:) বলেন, ওহে মানুষেরা! তোমাদের আসহাবদেরকে হত্যা করা হয়েছে - ইন্না লিল্লাহে ইন্না ইলাইহে রাজেউন। এয়াযীদ একটি ঘৃণিত ভুল কাজ করেছে মদীনা মোনাওয়ারাকে তিন দিনের জন্যে ‘মোবাহ’ হিসেবে কার্যকর করার লক্ষ্যে মুসলিম ইবনে উকবাকে আদেশ দিয়ে। এটি ছিল তার সবচেয়ে বড় ও মারাত্মক ভুল। অনেক সাহাবা-এ-কেরাম ও তাঁদের সন্তানদের হত্যা করা হয়। আগেই উল্লেখ করা হয়েছে যে উবায়দুল্লাহ ইবনে যিয়াদের মাধ্যমে এয়াযীদ আমাদের রাসূলুল্লাহ (দ:)-এর দৌহিত্র ইমাম হুসাইন (রা:) ও তাঁর সাথীদের শহীদ করে; আর ওই তিন দিনে মদীনা মোনাওয়ারায় এমন গর্হিত অপরাধ সংঘটিত হয় তা আল্লাহ ছাড়া কেই জানেন না। এয়াযীদ তার শাসনকে মুসলিম
ইবনে উকবাহের প্রেরণের মাধ্যমে সংহত
করতে চেয়েছিল, কিন্তু আল্লাহতা’লা তার
ইচ্ছাকে পুরো হতে দেন
নি এবং তাকে শাস্তি দিয়েছিলেন। বস্তুতঃ আল্লাহ
তাকে মেরে ফেলেন
যেমনিভাবে তিনি আগ্রাসী শহরগুলোকে
(অর্থাৎ, ওই শহরগুলোর
আক্রমণকারীদেরকে) নিজ কব্জায়
নিয়েছিলেন; আর নিঃসন্দেহে আল্লাহর
কব্জা কঠোর ও বেদনাদায়ক।” [আল-বেদায়া ওয়ান্
নেহায়া, ৮ম খণ্ড, ২৮৩ পৃষ্ঠা]


★ইয়াজিদের অনুগত সেনা ইবনে যিয়াদের মন্তব্য :-


كان يزيد كتب إلى عبد الله بن زياد أن يسير إلى الزبير فيحاصره بمكة فأبى عليه وقال والله لا أجمعهما للفاسق أبدا أقتل ابن بنت رسول الله ص وأغزو البيت الحرام وقد كانت أمه مرجانة قالت له حين قتل الحسين ويحك ماذا صنعت وماذا ركبت وعنفته تعنيفا شديدا قالوا وقد بلغ يزيد أن ابن الزبير يقول فى خطبته يزيد القرود شارب الخمور تارك الصلوات منعكف على القينات


 ইবনে যিয়াদও এয়াযীদের আচরণে বিরূপ
এয়াযীদের অপরাধ এতো গর্হিত ছিল যে এমন
কি তার অনুগত উবায়দুল্লাহ ইবনে যিয়াদ
যাকে মুসলিম ইবনে আকীল ও
পরবর্তী পর্যায়ে ইমাম হুসাইন (রা:)-এর হত্যার
জন্যে পাঠানো হয়েছিল, এবং যাকে পত্র মারফত
এয়াযীদ বলেছিল মক্কায় গিয়ে হযরত আবদুল্লাহ
ইবনে যুবাইর (রা:)-এর ওপর আবরোধ দিতে,
সেও তা করতে অস্বীকৃতি জানিয়ে বলেছিল:
’আল্লাহর শপথ! আমি কোনো ফাসেক
(পাপী এয়াযীদ)-এর খাতিরে দুটো (অপ)-
কর্মতে জড়াবো না। আমি ইতোমধ্যেই
রাসূলুল্লাহ (দ:)-এর মেয়ের (ঘরের)
নাতিকে হত্যা করেছি; আর এখন (সে নির্দেশ
দিচ্ছে) বায়তুল হাররামের সাথে যুদ্ধ করতে।’
তবে এয়াযীদ যখন ইমাম হুসাইন (রা:)-
কে শহীদ করে, তখন তার
মা মারজানা তাকে বলেন, ‘তুমি মরো গে!
তুমি এই জঘন্য অপরাধ
কীভাবে করতে পারলে?’ তিনি তাকে অত্যন্ত
কঠোর ভাষায় ভর্ৎসনা করেন।
এয়াযীদকে জানানো হয় যে হযরত আবদুল্লাহ
ইবনে যুবাইর (রা:) তাঁর বিভিন্ন ভাষণে এয়াযীদ
সম্পর্কে বলতেন, সে একজন জালিয়াত, মদ্যপ,
নামায তরককারী ও গায়িকা (ভ্রষ্টা) নারীদের
সাহচর্যে অবস্থানকারী ব্যক্তি।
[ইবনে কাসীর কৃত ‘আল-বেদায়া ওয়ান্ নেহায়া’,
৮ম খণ্ড, ২৭৯ পৃষ্ঠা]


★তিনি আরো লিখেন:-

ثم أباح مسلم بن عقبة الذى يقول فيه السلف مسرف بن عقبة قبحه الله من شيخ سوء ما أجهله المدينة ثلاثة أيام كما أمره يزيد لا جزاه الله خيرا وقتل خيرا خلقا من أشرافها وقرائها وانتهب أموالا كثيرة منها ووقع شر وفساد عريض على ما ذكره غير واحد فكان ممن قتل بين يديه صبرا معقل بن سنان وقد كان صديقه قبل ذلك ولكن أسمعه فى يزيد كلاما غليظا فنقم عليه بسببه


ইবনে কাসীর আরও বর্ণনা করেন:
মুসলিম ইবনে উকবা, যার অপর পরিচিতি আস্ সাইফ
মুসরাফ বিন উকবা নামে (আল্লাহ এই বদ ও মূর্খ
লোকের কল্যাণ না করুন, আমীন),
সে এয়াযীদের
আদেশে মদীনা মোনাওয়ারার
আক্রমণকে ‘বৈধতা’ দিয়েছিল তিন দিনের জন্যে।
আল্লাহতা’লা এয়াযীদকে ‘জাযা’ ও ’খায়র’ মন্ঞ্জুর
না করুন, আমীন। সে বহু ন্যায়বান মানুষের
হত্যা সংঘটন করে এবং মদীনার বিপুল মালামাল
লুঠপাট করে। একাধিক বর্ণনায়
এসেছে যে সে ওখানে প্রচুর ক্ষতি সাধন
করে এবং অনেক ফাসাদের জন্ম দেয়। এও
উল্লেখিত হয়েছে যে (সাহাবী) হযরত
মুয়াফল ইবনে সানান (রা:)-কে ইবনে উকবার
সামনে বেঁধে রাখা হয় এবং তারপর শহীদ
করা হয়। এই সময় সে বলে, ‘তুমি এয়াযীদের
বন্ধু ছিলে, কিন্তু পরে তুমি তার বিরুদ্ধে কঠোর
ভাষা ব্যবহার করেছ; তাই এয়াযীদ তোমার
প্রতি বিরূপ ভাবাপন্ন হয়েছে। [আল-বেদায়াহ
ওয়ান্ নেহায়াহ, ৮ম খণ্ড, ২৮০ পৃষ্ঠা]


★★★নেতৃস্থানীয় তাবেঈ সাঈদ
ইবনে মুসাইয়েব (রহ:)-এর প্রতি এয়াযীদের
বৈরিতা
আল-মুদাইনী (রহ:) বলেন যে,"


قال المدائنى وجىء إلى مسلم بسعيد بن المسيب فقال له بايع فقال أبايع على سيرة أبى بكر وعمر فأمر بضرب عنقه فشهد رجل إنه مجنون فخلى سبيله

অর্থ: হযরত সাঈদ ইবনে মুসাইয়েব (রহ:)-কে নিয়ে আসা হয়
মুসলিম বিন উকবার সামনে। সে তাঁকে তার
কাছে বায়াত (আনুগত্য) গ্রহণ করতে বলে।
তিনি এর জবাবে বলেন, “আমি (শুধু)
সাইয়্যেদুনা হযরত আবু বকর (রা:) ও
সাইয়্যেদুনা হযরত উমর (রা:)-এর সীরাতের
(আদর্শের) প্রতি বায়াত নিতে পারি।” এমতাবস্থায়
ইবনে উকবা তাঁকে হত্যার নির্দেশ দেয়। কিন্তু
কেউ একজন (তাঁকে বাঁচাবার জন্যে) বলেন
যে এই ব্যক্তি (হযরত সাঈদ) পাগল।
এতে তাঁকে ছেড়ে দেয়া হয়। [ আল-বেদায়াহ
ওয়ান্ নেহায়াহ, ৮ম খণ্ড, ২৮১ পৃষ্ঠা]


★ইবনে কাসীরের ভাষ্য –
ইবনে কাসীর তার রচিত ‘আল-বেদায়া’ গ্রন্থের
৮ম খণ্ডের ১১৬৯ পৃষ্ঠায় ‘যিকরে এয়াযীদ বিন
মোয়াবিয়া’ শীর্ষক অধ্যায়ে লিখেন:
”বিভিন্ন বর্ণনায় আমরা জানতে পারি যে এয়াযীদ
দুনিয়ার কুকর্ম পছন্দ করতো; মদ্যপান করতো,
গান-বাজনায় ছিল আসক্ত, দাড়িবিহীন ছেলেদের
সাথে সমকামিতায় লিপ্ত, ঢোল বাজাতো, কুকুর
পালতো, ব্যাঙের, ভালুকের ও বানরের লড়াই
লাগিয়ে দিতো। প্রতিদিন সকালে সে মদ্যপ
অবস্থায় বানরকে ঘোড়ার পিঠের
সাথে বেঁধে ঘোড়াকে দৌড় দিতে বাধ্য
করতো।” [আল-বেদায়া ওয়ান্ নেহায়া, ৮ম খণ্ড,
১১৬৯ পৃষ্ঠা]


★★★ইবনে আসীরের মন্তব্য:-

ইবনে আসীর নিজ ’তারীখ আল-কামিল’
গ্রন্থের ৩য় খণ্ডের ৪৫০ পৃষ্ঠায় মুনযির
ইবনে যাবীর থেকে বর্ণনা করেন:
”এটি সত্য যে এয়াযীদ আমাকে ১,০০,০০০ (এক
লক্ষ) দিরহাম পুরস্কারস্বরূপ দিয়েছিল, কিন্তু এটি তার
প্রকৃত
অবস্থা বর্ণনা করা হতে আমাকে রুখবে না।
আল্লাহর কসম, সে একজন মাতাল।”


★★★ ইমাম নাসাফী রহ্‌মতুল্লাহি আলাইহি তাঁর “কিতাবুল আক্বায়িদ” বলেছেন, “ইয়াযিদের উপর, ইবনে যিয়াদের উপর, আহলে বাইত-এর সদস্যগণের শহীদকারীদের উপর লা’নত বর্ষিত হোক।”
(আকাইদে নাসাফী পৃ ১৬২)


★★★ ইমাম যাহাবী (রহ) এর মন্তব্য :-


★ইমাম যাহাবী (রঃ) বর্ণনা করেন,
”এয়াযীদ ছিল এক জঘন্য নসিবী (আহলে বায়তকে ঘৃণাকারী)। সে রাজত্ব আরম্ভ করে ইমাম হুসাইন (রা:)-কে শহীদ করে এবং রাজত্বের ইতি টানে হাররা-এর ঘটনা দ্বারা (অর্থাৎ, মদীনা অবরোধ, যার দরুন সহীহ হাদীস মোতাবেক সে লা’নতের যোগ্য হয়)। ফলে মানুষেরা তাকে ঘৃণা করতো; অধিকন্তু সে জীবনে রহমত-বরকত কিছুই পায় নি; ইমাম হুসাইন (রা:)-এর শাহাদাতের পরে তার বিরুদ্ধে অনেকে অস্ত্র তুলে নেন - যেমনটি করেছিলেন মদীনাবাসীগণ, যাঁরা আল্লাহর ওয়াস্তে (তার বিরুদ্ধে) রুখে দাঁড়ান।”
[‘সিয়্যার আল-আ’লম আন্ নুবালা’, ৪র্থ খণ্ড, ৩৭-৩৮ পৃষ্ঠা]


★ইমাম যাহাবী তাঁর ইতিহাস গ্রন্থে আরও বলেন,
“আমি বলি, এয়াযীদ মদীনাবাসীদের সাথে যে আচরণ করেছিল, এবং ইমাম হুসাইন (রা:) ও তাঁর বংশধরদের যেভাবে হত্যা করেছিল, আর যেভাবে মদ্যপান ও গর্হিত কাজে লিপ্ত হয়েছিল, তাতে মানুষেরা তাকে ঘৃণা করতেন এবং তার বিরুদ্ধে একাধিকবার রুখে দাঁড়িয়েছিলেন। আল্লাহতা’লা এয়াযীদের জীবনে রহমত-বরকত দেন নি; উপরন্তু, আবু বিলাল মিরদাস্ বিন আদইয়া আল-হানযালী তার বিরুদ্ধে রুখে দাঁড়ান।”
[তারিখুল ইসলাম ওয়া তাবাকাত আল-মাশাহির ওয়াল্ আ’লম, ০০৫ খণ্ড, ৩০ পৃষ্ঠা]


★ ইমাম যাহাবী আরও লিখেন, “যিয়াদ
হারসী বর্ণনা করে: ‘এয়াযীদ আমাকে মদ পান
করতে দেয়। আমি ইতিপূর্বে কখনোই এ রকম
মদ পান করি নি; তাই তাকে জিজ্ঞেস
করি কোথা থেকে সে এই মদের উপাদান
সংগ্রহ করেছে। এয়াযীদ জবাবে বলে,
এটি মিষ্টি ডালিম, ইসপাহানের মধু, হাওয়াযের চিনি,
তায়েফের আঙ্গুর ও বুরদাহ-এর
পানি দ্বারা প্রস্তুতকৃত।’ আহমদ
ইবনে মাসামা বর্ণনা করেন: ‘একবার এয়াযীদ
মদ্যপান করে নাচা আরম্ভ করে; হঠাৎ
সে পড়ে যায় এবং তার নাক দিয়ে রক্ত
বেরুতে আরম্ভ করে’।” [সিয়ার আল-আ’লম
আন্ নুবালাহ, ০০৪ খণ্ড, ০৩৭ পৃষ্ঠা]


★★★হাফিজুল হাদিস ইবনে হাজর আসকালানী (রহ) ইয়াজিদ সম্পর্কে মন্তব্য:-


★বুখারী শারীফের বিখ্যাত ব্যাখ্যাকার শায়খুল ইসলাম
ইমাম ইবনে হাজর আসকালানী (রহ:) তাঁর রচিত

‘আল-এমতা’ বিল আরবাঈন’ শীর্ষক বইয়ের পুরো শিরোনামই দিয়েছেন :-

                       ’'এয়াযীদের প্রতি লা’নত’'


وأما المحبة فيه والرفع من شأنه فلا تقع إلا من مبتدع فاسد الاعتقاد فإنه كان فيه من الصفات ما يقتضي سلب الإيمان عمن يحبه لأن الحب في الله والبغض في الله من الإيمان والله المستعان



ইমাম ইবনে হাজার আসকালানী (রাঃ) লিখেছেন,
“ইয়াযীদকে ভক্তি ও তার প্রশংসা ’পথভ্রষ্ট, গোমরাহ ব্যক্তি ছাড়া আর কেউই করে না; আর তার ইমান তথা বিশ্বাস একেবারেই শূন্য। কেননা, ইয়াযীদের এমন সব বৈশিষ্ট্য ছিল যার ভক্ত, অনুরক্ত হলে কুফর তথা কুফরির তথা অবিশ্বাসের যোগ্য হতে হয; কারন, কেবল আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা এবং কেবল আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা করাই হল ঈমানের লক্ষণ।”

তথ্যসুত্র :


[দার আল- কুতুব আল-’এলমিয়্যা, বৈরুত, লেবানন হতে ১৯৯৭ সালে প্রকাশিত ইমাম ইবনে হাজর আসকালানী প্রণীত ‘আল-’ইমতা বিল্ আরবাঈন আল-মাতবাইনাত আস্ সামা’আ’ (الإمتاع بالأربعين المتباينة السماع), পুস্তকের ৯৬ পৃষ্ঠা]




★ ইমাম ইবনে হাজার ইয়াজিদের ক্ষমাপ্রাপ্ত হওয়ার ধারণাটিকে ধূলিসাৎ করেছেন : ইমাম ইবনে হাজার আসকালানী (রাঃ) তাঁর তফসীরে, ইয়াজিদের ‘মাগফুর’ বা ক্ষমাপ্রাপ্ত হওয়ার ধারণাটিকে ধূলিসাৎ করেছেন এভাবে , “ ইবনে মুহলাব বলেছেন যে, এই হাদীসে আমীর মুয়াবিয়ার কথা ইঙ্গিত করা হয়েছে কারন তিনি প্রথম নৌ অভিযান করেছিলেন এবং এই হাদীসে ইয়াযিদের কথাও ইঙ্গিত করা হয়েছে কারন সে প্রথম কাইসারের নগরী আক্রমন করেছিল (এই তথ্য সম্পূর্ণ মিথ্যা কারন ইয়াযিদ প্রথম যুদ্ধে অংশগ্রহন করে নি সে অনেক পরের একটি অভিযানে তার পিতা কর্তৃক শাস্তিস্বরুপ প্রেরিত হয়েছিল- লেখক)
কিন্তু, ইবনে আল তীন এবং ইবনে আল্ মূনীর এর উত্তর দিয়েছেন এবং বলেছেন যে, ইহা অপরিহার্য নয় যে, ব্যতিক্রম ব্যতিরেকে সকলেই এই ক্ষমাপ্রাপ্তির অন্তর্ভুক্ত কারন উলামায়ে ক্বিরাম তথা জ্ঞানী ব্যক্তিবর্গ সকলেই একমত যে, তারাই এই ক্ষমাপ্রাপ্তির অন্তর্ভুক্ত হবে যারা প্রকৃতই তার উপযুক্ত হবে কারন আক্রমনকারীদের মধ্যে যদি কেউ পরে মুরতাদ হয়ে যায় তাহলে সে আর ক্ষমাপ্রাপ্তগনের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে না এবং এটা প্রমান যে উক্ত হাদীসে উল্লেখিত ক্ষমাপ্রাপ্তির বিষয়টি শর্তাধীন।
[ তথ্যসূত্র : ফাতহুল বারী শারাহ সাহীহ বুখারী - ইমাম ইবনে হাজার আসকালানী – খন্ড নং ৬ – পৃ নং ২০০-২০১ ]



★তিনি আরো লিখেন :-

قال يحيـى بن عبد الملك بن أبـي غنية أحد الثقات، ثنا نوفل بن أبـي عقرب ثقة قال: كنت عند عمر بن عبد العزيز فذكر رجل يزيد بن معاوية، فقال: قال أمير المؤمنين يزيد، فقال عمر: تقول أمير المؤمنين يزيد، وأمر به فضرب عشرين سوطاً


“ইয়াহইয়া ইবনে আব্দিল মুলক্ বিন
আবি গানিয়্যা যিনি ’সিকা (নির্ভরযোগ্য)
বর্ণনাকারীদের একজন’, তিনি ‘সিকা’
বর্ণনাকারী নওফল বিন আবি আকরাব
থেকে শুনেছেন: একবার খলীফা উমর
ইবনে আবদিল আযীয (২য় উমর)-এর
দরবারে মানুষেরা এয়াযীদ
ইবনে মু’আবিয়া সম্পর্কে আলাপ করছিলেন। ওই
সময় এক লোক এয়াযীদকে ‘আমীরুল
মো’মেনীন’ (ঈমানদারদের শাসক)
খেতাবে সম্বোধন করে।
এটি শুনে খলীফা ২য় উমর (রাগান্বিত হয়ে)
তাকে বলেন, “তুমি এয়াযীদকে আমীরুল
মো’মেনীন ডেকেছ?” অতঃপর তিনি ওই
লোককে ২০টি দোররা মারার হুকুম দেন। [ইমাম
আসকালানী কৃত ‘তাহযিবুত্ তাহযিব’, ৬ষ্ঠ খণ্ডের
৩১৩ পৃষ্ঠা]


★★★ হাফিজুল হাদিস (১ লক্ষ হাদিসের হাফিজ) ইমাম জালালুদ্দিন সুয়ুতী (রহ)
ইয়াজিদ সম্পর্কে বলেন:-


★ইমাম জালালউদ্দীন সৈয়ুতী (রহ:) ’তারিখুল
খুলাফা’ গ্রন্থে যা বলেন –

”আপনি (ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু) শাহাদাত বরণ
করেন এবং আপনার কর্তিত শির ইবনে যিয়াদের
সামনে একটি থালায় করে আনা হয়।
আপনাকে যে ব্যক্তি হত্যা করেছে তার ওপর
আল্লাহর লা’নত (অভিসম্পাত); আরও লা’নত
ইবনে যিয়াদ ও এয়াযীদের ওপর।” [ইমাম
সৈয়ুতী রচিত ‘তারিখুল খুলাফা’ গ্রন্থের ১৬৫ পৃষ্ঠা]


★ইমাম জালালুদ্দীন সূয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বলেন-

ﻗﺎﻝ ﻧﻮﻓﻞ ﺑﻦ ﺍﺑﻲ ﺍﻟﻔﺮﺍﺕ ﻛﻨﺖ ﻋﻨﺪ ﻋﻤﺮ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻌﺰﻳﺰ ﻓﺬﻛﺮ ﺭﺟﻞ ﻳﺰﺩ ﻓﻘﺎﻝ ﻗﺎﻝ ﺍﻣﻴﺮ ﺍﻟﻤﺆﻣﻨﻴﻦ ﻳﺰﻳﺪ
ﺑﻦ ﻣﻌﺎﻭﻳﺔ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻲ ﻋﻨﻪ ﻓﺎﻝ ﺗﻘﻮﻝ ﺍﻣﻴﺮ ﺍﻟﻤﺆﻣﻮﻳﻦ ؟ ﻭﺍﻣﺮ ﺑﻦ ﻓﻀﺮﺏ ﻋﺸﺮﻳﻦ ﺳﻮﻃﺎ

অর্থ: নাওফিল ইবনু আবী ফিরায়াত (রহ) বলেন, আমি খলীফা উমর
ইবনে আব্দুল আযীয রহমাতুল্লাহি আলাইহি উনার নিকট
ছিলাম, সেখানে এক ব্যক্তি ইয়াজিদ
প্রসঙ্গে বর্ননা করতে গিয়ে বলে ফেলেছিল ” হযরত
মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু আনহুর পুত্র আমীরুল মু’মিনিন ইয়াযীদ
বলেছে।”” এ কথা শোনার সাথে সাথেই খলীফা হযরত উমর
ইবনে আব্দুল আযীয রহমাতুল্লাহি আলাইহি বলে উঠলেন,
তুমি ইয়াযীদকে আমীরুল মু’মিনিন বলছো ? হযরত উমর বিন
আব্দুল আযীয
রহমাতুল্লাহি আলাইহি তিনি লোকটিকে দোররা মারার
নির্দেশ দিলেন। তখনই লোকটিকে বিশটি দোররা মারা হয়।”
দলীল-
√ তারীখুল খুলাফা লি জালালুদ্দীন
সূয়ুতী রহমাতুল্লাহি আলাইহি ১৬৭ পৃষ্ঠা।

★হুররার ঘটনার বিবরন দিতে গিয়ে  মুসলিম শরীফের
বরাতে  ইমাম সৈয়ুতী (রহ:) আরও লিখেন:

৬৩ হিজরীতে এয়াযীদ
জানতে পারে যে মদীনাবাসী মুসলমানবৃন্দ
তাকে প্রত্যাখ্যান করেছেন এবং তার
বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। তাই সে এক
বিশাল সৈন্যবাহিনী পবিত্র নগরীতে প্রেরণ
করে এবং মদীনাবাসীদের বিরুদ্ধে যুদ্ধ
ঘোষণা করে। পবিত্র নগরী লুঠপাটের
পরে সে তার বাহিনীকে পবিত্র মক্কায় পাঠায়
সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে যুবাইর (রা:)-
কে শহীদ করার জন্যে। ওই সময় ‘হাররা’-এর
ঘটনা ঘটে। হাররায় কী ঘটেছিল আপনারা জানেন
কি? এ প্রসঙ্গে (তাবেঈ) হযরত হাসসান বলেন,
“মদীনা মোনাওয়ারায় হামলা হলে পর কেউই
নিরাপদ ছিলেন না। অসংখ্য সাহাবী ও অন্যান্য মানুষ
শহীদ হন এবং মদীনায় লুঠপাট হয়; আর সহস্র
সহস্র কুমারী মেয়ের ইজ্জত নষ্ট করা হয়।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। …
মহানবী (দ:) এরশাদ করেন:
“মদীনাবাসীকে যে কেউ (সন্ত্রাসের
মাধ্যমে) হয়রানি বা ভীত-সন্ত্রস্ত
করলে আল্লাহ-ও তাকে অনুরূপ প্রতিদান
দেবেন এবং তার ওপর আল্লাহর লা’নত,
ফেরেশতাকুল ও মানব জাতির (মো’মেনদের)
লা’নত-ও” (মুসলিম শরীফ)।


মদীনাবাসী মুসলমানবৃন্দ
যে কারণে এয়াযীদের বায়াত গ্রহণ করেন নি,
তা হলো সে ’অত্যধিক পাপাচারে লিপ্ত’ ছিল।
আল-ওয়াকিদী সাহাবী হযরত আবদুল্লাহ বিন
খাযলাতাল গুসাইল (রা:) থেকে বর্ণনা করেন,
তিনি বলেন: “আল্লাহর শপথ! আমরা এয়াযীদের
বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি যখন আমরা নিশ্চিত
হয়েছি যে ‘আমাদের প্রতি আসমান
থেকে পাথর নিক্ষেপ করা হবে’; কেননা,
এয়াযীদী গোষ্ঠী তাদের মা, বোন ও
কন্যাদের বিয়ে করা আরম্ভ করেছিল,
প্রকাশ্যে মদ্যপান করছিল এবং নামাযও তরক
করছিল।” ইমাম যাহাবী বলেন, এয়াযীদ ‘মদ্যপান
ও অন্যান্য কুকর্মে লিপ্ত’ হবার পর
মদীনাবাসীদের প্রতি জুলুম-নিপীড়ন
করলে মক্কাবাসী মুসলমানবৃন্দও চারদিক
থেকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান।
আল্লাহতা’লা এয়াযীদের
জীবনে কোনো রহমত-বরকত দেন নি।
(এয়াযীদ মক্কা আক্রমণ করে হযরত আবদুল্লাহ
ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহুকেও শহীদ
করে)।
 [ইমাম সৈয়ুতী প্রণীত ‘তারিখুল খুলাফা’
গ্রন্থের ১৬৭ পৃষ্ঠা]


★★★ইমাম কাজী সানাউল্লাহ পানিপথী (রহ) ইয়াজিদ সম্পর্কে :-


★ কাজী সানাউল্লাহ
পানিপথী (রহ:)-এর ভাষ্য –
মহান মুফাসসির ও সুবিখ্যাত গ্রন্থাবলীর
প্রণেতা এবং সকল সুন্নী মুসলমানের
কাছে গ্রহণযোগ্য ইসলামী জ্ঞান বিশারদ
কাজী সানাউল্লাহ পানিপথী (রহ:) কুরআন
মজীদের ১৪:২৮ আয়াতখানি উদ্ধৃত করেন:
“আপনি কি তাদেরকে দেখেন
নি যারা অকৃজ্ঞতাবশত আল্লাহর অনুগ্রহকে বদল
করেছে এবং আপন সম্প্রদায়কে ধ্বংসের
ঘরে নামিয়ে এনেছে?” অতঃপর এর
তাফসীরে হযরত পানিপথী (রহ:) লিখেন,
“বনী উমাইয়া সব সময় কুফরীর ওপর উল্লাস
প্রকাশ করেছিল; তবে আবু সুফিয়ান,
আমীরে মোয়াবিয়া (রা:), আমর ইবনে আস্
এবং অন্যান্যরা মুসলমান হয়েছিলেন।
পরবর্তীকালে এয়াযীদ ও তার
সাথীরা আল্লাহর এই নেয়ামত (আশীর্বাদ)
প্রত্যাখ্যান করে আহলে বায়তের প্রতি বৈরিতার
পতাকা উড়ায়; আর শেষমেশ ইমাম হুসাইন (রা:)-
কে শহীদ করে এমন এক পর্যায়ে পৌঁছায়,
যেখানে সে মহানবী (দ:)-এর
ধর্মকে অস্বীকার করে বসে। ইমাম হুসাইন

(রা:)-এর শাহাদাতের পরে সে বলে: ‘আমার
পূর্বপরুষেরা বেঁচে থাকলে তাঁরা আজ
দেখতেন কীভাবে আমি মহানবী (দ:)-এর
পরিবার ও বনী হাশেমের ওপর প্রতিশোধ
নিয়েছি।’ সে এ কথা ব্যক্ত করতে যে দ্বিচরণ
শ্লোক ব্যবহার করে তার শেষাংশে আছে –
’বদরের যুদ্ধে আহমদ (মহানবী সাল্লাল্লাহু
আলাইহে ওয়া সাল্লাম) আমার পূর্বপুরুষদের
সাথে যা কিছু করেছেন, তার
বদলা আমি নেবো’ (নাউযুবিল্লাহ)। সে মদ হালাল
ঘোষণা করে এবং এর প্রশংসায় বলে,
‘যদি মোহাম্মদ (সাল্লাল্লাহু
আলাইহে ওয়া সাল্লাম)-এর ধর্মে মদ হারাম হয়,
তাহলে ঈসা ইবনে মরঈয়মের (আ:)
ধর্মে একে জায়েয
জেনো’।” [তাফসীরে মাযহারী, ৫ম খণ্ড,
২১১-২১২ পৃষ্ঠা]


★★★ ইমাম ইবনে যাওজীর মন্তব্য :-


★‘মাতাল’ এয়াযীদ
সম্পর্কে ইবনে জাওযীর মন্তব্য
ইবনে জাওযী তাঁর ’ওয়াফা আল-ওয়াফা’
কেতাবে বলেন:
”এয়াযীদ তার চাচাতো ভাই উসমান বিন মোহাম্মদ
বিন আবি সুফিয়ানকে মদীনার শাসক
পদে নিয়োগ করে। উসমান উপহার সামগ্রীসহ
এক প্রতিনিধি দল প্রেরণ করে এয়াযীদের
কাছে তারই আনুগত্যের শপথ নেয়ার
উদ্দেশ্যে। কিন্তু প্রতিনিধি দলের
প্রত্যাবর্তনশেষে এর সদস্যরা বলেন,
‘আমরা এমন এক লোকের সাথে সাক্ষাৎ
করে এসেছি যার কোনো ধর্ম নেই;
সে মদ্যপান করে, বাদ্যযন্ত্র বাজায়,
গায়িকা (ভ্রষ্টা নারী) ও কুকুর সাথে রাখে।
আমরা তার প্রতি আনুগত্যের শপথ প্রত্যাহার
করে নেয়ার কথা ঘোষণা করছি।’ আবদুল্লাহ
ইবনে আবি উমরু বিন হাফস মখযুমী বলেন,
‘এয়াযীদ আমাকে উপহার সামগ্রী দিয়েছিল।
কিন্তু বাস্তবতা হলো, এই লোক আল্লাহর
একজন শত্রু এবং মদ্যপ। আমি যেভাবে আমার
এমামা (পাগড়ী) মাথা থেকে সরিয়ে ফেলছি, ঠিক
একইভাবে তার
থেকে নিজেকে আলাদা করবো।


-------------------------------------------


★আজ হতে ১৩৭২ বছর আগে ৬৪ হিজরির এই দিনে (১৪ ই রবিউল আউয়াল) জালিম ও খোদাদ্রোহী শাসক ইয়াজিদ ইবনে মুয়াবিয়া মারা যায়। (মহান আল্লাহর অনন্ত অভিশাপ তার ওপর বর্ষিত হোক)


★ইয়াজিদ তার তিন বছর নয় মাসের অবৈধ শাসনামলে অন্তত: তিনটি মহাপাপ ও অপরাধযজ্ঞের জন্য ইসলামের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত ও ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়েছে।
এই ৩টি পাপ হল :-

১) ইমাম হোসাইন ও শিশু আলী আসগর সহ কারবালায় নবী বংশের অনেককে শহীদ করা হয়।
২) ইয়াজিদের হুকুমে ইয়াজিদ বাহিনীর মদীনায় ৩ দিন ব্যাপী হামলা করে লুটপাত, ধর্ষন ও গন হত্যা চালায়। তখন অসংখ সাহাবীগনকে হত্যা করা হয়।
৩) পবিত্র মক্কায় কাবা শরীফে আক্রমন করা।

★এই তিনটি মহাপাপের মধ্যে প্রথমটি হল ৬১ হিজরিতে কারবালায় বিশ্বনবী (সা.)এর প্রিয় নাতী হযরত ইমাম হুসাইন (আ.)ও তাঁর ছয় মাসের শিশুপুত্র হযরত আলী আসগরসহ নবী (দরুদ) বংশের ১৮ জন সদস্যকে নৃশংসভাবে পিপাসার্ত অবস্থায় শহীদ করা। কারবালায় ইমামের আরো প্রায় ৬০ জন সমর্থকও বীরের মত লড়াই করে শহীদ হয়েছিলেন।
ইমাম শিবিরের জন্য কয়েকদিন ধরে পানি সরবরাহ নিষিদ্ধকারী ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন (আ.)এর পবিত্র লাশসহ নবী-পরিবারের সদস্যদের লাশের ওপর ঘোড়া ছুটিয়ে লাশগুলো দলিত-মথিত করেছিল এবং তাঁদের মস্তক ছিন্ন করে বর্শার আগায় বিদ্ধ করেছিল। তারা কারবালায় ইমাম শিবিরের তাঁবুগুলোতে আগুন ধরিয়ে দিয়ে লুটপাট চালিয়েছিল। এ ছাড়াও নবী-বংশের নারী ও শিশুদেরকেও টেনে হিঁচড়ে শিকল পরিয়ে বন্দী অবস্থায় কুফার গভর্নরের দরবারে ও দামেস্কে ইয়াজিদের দরবারে নিয়ে গিয়েছিল খোদাদ্রোহী ইয়াজিদ বাহিনী।


★ইয়াজিদের দ্বিতীয় মহাপাপটি ছিল পবিত্র মদীনা শহরে হামলা এবং মসজিদে নববীর অবমাননা ও তিন দিন ধরে ইয়াজিদ বাহিনীর হাতে মদীনায় লুট-পাট আর গণহত্যা চালানোসহ গণ-ধর্ষণের অনুমতি দেয়া। (বিস্তারিত জানার জন্য দেখুন ভারত উপমহাদেশের বিখ্যাত আলেম মাওলানা শাহ আবদুল হক মুহাদ্দিসে দেহলাভী-র. প্রণীত 'কারবালার পর পবিত্র মক্কা ও মদীনায় ইয়াজিদি তাণ্ডবলীলা'শীর্ষক প্রবন্ধ)


★ইয়াজিদের তৃতীয় মহাপাপটি ছিল পবিত্র মক্কার কাবা ঘরে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়া। পাষণ্ড ইয়াজিদের বর্বর সেনারা (কারবালার মহাঅপরাধযজ্ঞ সম্পাদনের তিন বছর পর) পবিত্র মক্কা অবরোধ করে। তারা মহান আল্লাহর ঘরে তথা পবিত্র কাবায় জ্বলন্ত ন্যাপথালিনযুক্ত অগ্নি-গোলা নিক্ষেপ করে কাবা ঘর জ্বালিয়ে দেয়। ফলে মক্কার বিশিষ্ট সাহাবীদের কাছে ইয়াজিদের খোদাদ্রোহী চরিত্রের বিষয়টি আবারও স্পষ্ট হয়।


পবিত্র কাবাঘরে হামলার পরই খবর আসে যে কুখ্যাত জালিম ও কাফির ইয়াজিদ মারা গেছে।

কারবালার ঘটনার পর নরাধম ইয়াজিদ তীব্র মাথা-ব্যথা রোগে আক্রান্ত হয়েছিল। একদিন সে মাতাল অবস্থায় শৌচাগারে পড়ে যায় এবং সেখানেই প্রাণ ত্যাগ করে। এ সময় তার বয়স হয়েছিল ৩৭ বছর এবং তার পুরো শরীর আলকাতরার মত কালো হয়ে গিয়েছিল।

অবশ্য মহাপাপী ও অভিশপ্ত ইয়াজিদের মৃত্যু সম্পর্কে কয়েকটি বর্ণনা রয়েছে।

-----------------------------------------------

♦♦“অনেক ইমামগন ইয়াজিদের
প্রতি লানত বা অভিশাপ দিয়েছেন ♦♦


★ইতিহাসে স্তম্ভিত আর বিস্ময়কর রেকর্ড করল D. Jakir naik ইয়াজিদকে শেষ পর্যন্ত সম্বোধন করল ""ইয়াজিদ রহিমুল্লাহ"" বলে।

★★★ আসুন দেখি সিহাহ সিত্তাহর ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ) ইয়াজিদ সম্পর্কে কি বলেছেন :-

-- ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ)
-- মুসনাদে আহমদের প্রনেতা
-- The greatest Imam of Hamboli Mazhab
-- যার জন্ম ১৬৪ হিজরি ওফাত ২৪১ হিজরি
-- যিনি ইমাম বুখারী (রহ) এর শিক্ষক ছিলেন ইমাম শাফেয়ী (রহ) এর শিষ্য ছিলেন।
-- যিনি বিখ্যাত ইমাম,মুস্তাহিদ ও মুহাদ্দিস ছিলেন

সেই ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ) লানত করেছেন ইয়াজিদকে।


★ এ প্রসঙ্গে বর্নিত আছে-

ﺍﻧﺎ ﺍﻻﻣﺎﻡ ﺍﺣﻤﺪ ﺳﺄﻟﻪ ﻭﻟﺪ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﻋﻦ ﻟﻌﻦ ﻳﺬﻳﺪ ﻗﺎﻝ ﻛﻴﻒ ﻻ ﻳﻠﻌﻦ ﻣﻦ ﻟﻌﻨﻪ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻲ ﻓﻲ ﻛﺘﺎﺑﻪ ؟ ﻓﻘﺎﻝ
ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﻗﺪ ﻗﺮﺃﺕ ﻛﺘﺎﺏ ﺍﻟﻠﻪ ﻋﺰ ﻭ ﺟﻞ ﻓﻠﻢ ﺍﺟﺪ ﻓﻴﻪ ﻟﻌﻦ ﻳﺰﻳﺪ ﻓﻘﺎﻝ ﺍﻻﻣﺎﻡ ﺍﻥ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻲ ﻳﻘﻮﻝ ﻓﻬﻞ
ﻋﺴﻴﺘﻢ ﺍﻥ ﺗﻮﻟﻴﺘﻢ ﺍﻥ ﺗﻔﺴﺪﻭ ﻓﻲ ﺍﻻﺭﺽ ﻭ ﺗﻘﻄﻌﻮﺍ ﺍﺭﺣﺎﻣﻜﻢ ﺍﻭﻝﺀﻙ ﺍﻟﺬﻳﻦ ﻟﻌﻨﻬﻢ ﺍﻟﻠﻪ. ﻭﺍﻱ ﻓﺴﺎﺩ ﻭﻗﻄﻴﻌﺔ
ﺍﺷﺪ ﻣﻤﺎ ﻓﻌﻠﻪ ﻳﺰﻳﺪ ؟

অর্থ : হযরত ইমাম আহমদ বিন হাম্বল
রহমাতুল্লাহি আলাইহি উনার ছেলে হযরত আবদুল্লাহ
রহমাতুল্লাহি আলাইহি তিনি উনার
পিতাকে ইয়াজিদকে লা’নত করা প্রসঙ্গে প্রশ্ন করেন।
তিনি ছেলেকে বলেন, আল্লাহ পাক যাকে উনার কিতাব
( কুরআন শরীফে) এ লা’নত করেছেন তাকে লা’নত
করা যাবে না কেন ? হযরত আব্দুল্লাহ
রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আল্লাহ পাক
উনার কিতাব পাঠ করেছি। কুরআন
শরীফে ইয়াজিদকে লা’নতের সন্ধান পাই নাই। হযরত ইমাম
আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি উনার
ছেলেকে বলেন, আল্লাহ পাক তিনি বলেন,
হতে পারে তোমরা ফিরে যাবে আর পৃথিবীতে উপদ্রব
সৃষ্টি করবে এবং তোমাদের রেহমী বা জঠর সম্পর্ক ছিন্ন
করবে। এরূপ লোকদের প্রতি আল্লাহ পাক তিনি লা’নত করেন।
কাজেই ইয়াজিদ লা’নতুল্লাহি আলাইহি যা করেছে তার
চেয়ে অধিক উপদ্রব ও রেহমী সম্পর্ক ছিন্ন করা আর
কি হতে পারে ?”
দলীল-
√ তাফসীরে রূহুল মাআনী ২৫ তম খন্ড ৭২ পৃষ্ঠা, সুরা মুহাম্মদ আয়াত নং ২২-২৩


★বিশ্ব বিখ্যাত সুন্নী আক্বায়ীদের কিতাব
“আক্বাইদে নাসাফী” কিতাবে বর্নিত আছে –

ﻭﺑﻌﻀﻬﻢ ﺍﻃﻠﻖ ﺍﻟﻠﻌﻦ ﻋﻠﻴﻪ ﻟﻤﺎ ﺍﻧﻪ ﻛﻔﺮ ﺣﻴﻦ ﺍﻣﺮ ﻳﻘﻨﻞ ﺍﻟﺤﺴﻴﻦ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻭ ﺍﺗﻔﻘﻮﺍ ﻋﻠﻲ ﺟﻮﺍﺯ ﺍﻟﻠﻌﻦ
ﻋﻠﻲ ﻣﻦ ﻗﺘﻠﻪ ﺍﻭ ﺍﻣﺮ ﺑﻪ ﺍﻭ ﺍﺟﺎﺯﻩ ﻭﺭﺿﻲ ﺑﻪ ﻭﺍﻟﺤﻖ ﺍﻥ ﺭﺿﺎ ﻳﺰﻳﺪ ﻳﻘﺘﻞ ﺣﻀﺮﺕ ﺍﻟﺤﺴﻴﻦ ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ ﻭ
ﺍﺳﺘﺒﺸﺎﺭﻩ ﺑﺰﻟﻚ ﻭ ﺍﻫﺎﻧﺔ ﺍﻫﻞ ﺑﻴﺖ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣﻤﺎ ﺗﻮﺍﺗﺮ ﻣﻌﻨﺎﻩ ﺍﻥ ﻛﺎﻥ ﺗﻔﺎﺻﻴﻠﻪ ﺍﺣﺎﺩﺍ
ﻓﻨﺤﻦ ﻻﻧﺘﻮﻗﻒ ﻓﻲ ﺷﺎﻧﻪ ﺑﻞ ﻓﻲ ﺍﻳﻤﺎﻧﻪ ﻟﻌﻨﺖ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﻋﻠﻲ ﺍﻧﺼﺎﺭﻩ ﻭﺍﻋﻮﺍﻧﻪ

অর্থ- কতক আলেম ইয়াজীদদের প্রতি লা’নত বর্ষন করেছেন।
কারন ইয়াজীদ লা’নতুল্লাহি আলাইহি ইমাম হুসাইন
আলাইহিস সালাম উনাকে শহীদ করার নির্দেশ
দিয়ে কাফিরের কর্ম করে। আর যে ইমাম হুসাইন আলাইহিস
সালাম উনাকে শহীদ করেছে, যে উনাকে শহীদ করার
নির্দেশ জারী করেছে , যে উনাকে শহীদ করাকে বৈধ
বলে মত পোষন করেছে , এসব কান্ডে সন্তোষ প্রকাশ করেছে –
এরুপ লোকদের প্রতি লা’নত ও অভিসম্পাত দেয়াকে সকলেই
বৈধ বলেছেন। আর সত্য হলো, ইয়াজীদ ইমাম হুসাইন
আলাইহিস সালাম উনাকে শহীদ করার
ব্যাপারে রাজি ছিলো। উনার শহাদাত বরনের
ব্যাপারে সে উল্লসিত ছিলো। সে নবীজী উনার পরিবারের
মানহানী করে আনন্দিত হয় । নাউযুবিল্লাহ ! কাজেই
আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়াজীদের
ব্যাপারে এতটুকু দ্বীধা করবো না , এমনকি তার ঈমানের
প্রশ্নেও না। ইয়াজীদের প্রতি লা’নত ও অভিসম্পাত ,
ইয়াজীদের
সাহায্যকারী দের প্রতি লানত ও অভিসম্পাত। ইয়াজীদের
পক্ষ সমর্থন
কারীদের প্রতি লা’নত ও অভিসম্পাত।”
দলীল–
√ শরহে আক্বায়ীদে নাসাফী ১৬২ পৃষ্ঠা!


★★★বিখ্যাত মুফাসসির "তফরীরে রুহুল মায়ানীর" প্রনেতেয়া আল্লামা আলুসি (রহ) এর মন্তব্য :


★এ বিখ্যাত মুফাসসির ও মুহাদ্দিস , মুফতীয়ে বাগদাদ হযরত
আল্লামা আলূসী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ইয়াজিদ
কাফির হওয়া প্রসঙ্গে বলেন-

ﺍﻧﺎ ﺍﻗﻮﻝ : ﺍﻟﺬﻱ ﻳﻐﻠﺐ ﻋﻠﻲ ﻇﻨﻲ ﺍﻥ ﺍﻟﺨﺒﻴﺚ ﻟﻢ ﻳﻜﻦ ﻣﺼﺪﻗﺎ ﺑﺮﺳﺎﻟﺔ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻭﺍﻥ
ﻣﺠﻤﻮﻉ ﻣﺎ ﻓﻌﻞ ﻣﻊ ﺍﻫﻞ ﺣﺮﻡ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻲ ﻭﺍﻫﻞ ﺣﺮﻡ ﻧﺒﻴﻪ ﻋﻠﻴﻪ ﻻ ﻻﺓ ﻭ ﺍﻟﺴﻼﻡ ﻭﻋﺘﺮﺗﻪ ﺍﻟﻄﻴﺒﻴﻦ ﺍﻟﻄﺎﻫﺮﻳﻦ
ﻓﻲ ﺍﻟﺤﻴﺎﺓ ﻭ ﺑﻌﺪ ﺍﻟﻤﻮﺍﺕ ﻭﻣﺎ ﺻﺪﺭ ﻣﻨﻪ ﻣﻦ ﺍﻟﻤﺨﺎﺯﻱ ﻟﻴﺲ ﺑﺎﺿﻌﻒ ﺩﻻﻟﺔ ﻋﻠﻲ ﻋﺪﻡ ﺗﺼﺪﻳﻘﻪ ﻣﻦ ﺍﻟﻘﺎﺀ
ﻭﺭﻗﺔ ﺍﻟﺼﻔﻒ ﺍﻟﺸﺮﻳﻒ ﻓﻲ ﻗﺬﺭ

অর্থ: আমি বলছি, আমার এটাই অধিক ধারনা যে,
খবীসটি হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনাকে রসূল বলে বিশ্বাস করতো না।
সে আল্লাহ পাক উনার হেরেম শরীফে (কা’বা শরীফ
প্রান্তে) অবস্থানকারীদের সাথে, হুজুর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনার হেরেম শরীফ (মদীনা শরীফ) এ
অবস্থানকারীদের সাথে এবং উনার পূত-পবিত্র বংশধর
উনাদের সাথে উনার জীবদ্দশায় এবং উনাদের বেছাল
শরীফের পরে যে আচরন করেছে, এছাড়া তার দ্বারা যে সমস্ত
অনাচার প্রকাশ পেয়েছে তা তার ঈমান না থাকার
ব্যাপারটি স্পষ্ট করে, (তার ঈমান থাকার) ব্যাপারটি প্রমান
করতে কোন দুর্বল দলীলও নাই। কারন এ কাজটি ছিলো কুরআন
শরীফের পাতা অবহেলা অবজ্ঞার সাথে ময়লা আবর্জনায়
নিক্ষেপ করার মতো অন্যায়।”
দলীল-
√ তাফসীরে রূহুল মা’য়ানী ২৫ তম খন্ড ৭৩ পৃষ্ঠা।


★তিনি আরো বলেন :-

আমি মনে করি বেশিরভাগ মুসলমানের
কাছেই ইয়াজিদের কার্যকলাপ
অজানা ছিল না। কিন্তু মুসলমানরা তখন
অসহায়ভাবে বশীভূত ছিল।

আর যদি ধরে নেই খবিসটি (অপবিত্র)
মুসলমান ছিল, তাহলেও
বলতে হবে সে যাবতীয় বড় পাপ
একত্রে করেছে যা বর্ণনা করার
ভাষা নেই। আমি মনে করি তার মত
ব্যক্তির প্রতি অভিশাপ দেয়া বৈধ।
তার মত বড় পাপী কেউ আছে বলেও
ধারণা করা যায় না।

তিনি বলেন-
ﻭﻳﻠﺤﻖ ﺑﻪ ﺍﺑﻦ ﺯﻳﺎﺩ ﻭﺍﺑﻦ ﺳﻌﺪ ﻭﺟﻤﺎﻋﺔ ﻓﻠﻌﻨﺔ ﺍﻟﻠﻪ ﻋﺰ ﻭ ﺟﻞ ﻋﻠﻴﻬﻢ ﺍﺟﻤﻌﻴﻦ ﻭﻋﻠﻲ ﺍﻧﺼﺎﺭﻫﻢ ﻭﺍﻋﻮﺍﻧﻬﻢ
ﻭﺷﻴﻌﺘﻬﻢ ﻭﻣﻦ ﻣﺎﻝ ﺍﻟﻴﻬﻢ ﺍﻟﻲ ﻳﻮﻡ ﺍﻟﻘﻴﺎﻣﺔ ﻣﺎ ﺩﻣﻌﺖ ﻋﻴﻦ ﻋﻠﻲ ﺍﺑﻲ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺍﻟﺤﺴﻴﻦ

অর্থ: ইয়াজিদ এর সাথে শামিল (তার গভর্নর)

ইবনে জিয়াদ, ওমর সাদ ও তাদের
দলবলও অভিশাপ পাওয়ার উপযুক্ত।
তাদের সবার ওপর আল্লাহর অভিশাপ।

তাদের সাহায্যকারী, শুভাকাঙ্ক্ষী ও
সাঙ্গপাঙ্গদের ওপরও লানত
তথা অভিশাপ। আর যারা তাদের
প্রতি সহানুভূতি দেখাবে তাদের ওপরও
অভিশাপ কিয়ামতের দিন পর্যন্ত
এবং ততদিন যতদিন না ইমাম হুসাইন (আ.)’এর
জন্য একটি মাত্র চোখ থেকেও অশ্রু
ঝরবে।” (রুহুল মায়ানি, খণ্ড-২৫,
পৃ-৭৩)


★তিনি  বলেন-

ﺫﺍﻟﻚ ﻟﻌﻤﺮﻱ ﻫﻮ ﺍﻟﻀﻼﻝ ﺍﻟﺒﻌﻴﺪ ﺍﻟﺬﻱ ﻳﻜﺎﺩ
ﻳﺰﻳﺪ ﻋﻠﻲ ﺿﻼﻝ ﻳﺰﻳﺪ

অর্থ-আমি কসম করে বলি , এটা হলো চরম ভ্রষ্টতা।
যা ইয়াজীদের ভ্রষ্টতাকে অতিক্রম করেছে।”
দলীল-
√ রুহুল মায়ানী ২৫ তম খন্ড ৭৩ পৃষ্ঠা ।


★তিনি আরো বলেন :-

ﻭﻗﺪ ﺻﺮﺡ ﺑﻜﻔﺮﻩ ﻭﺻﺮﺡ ﺑﻠﻐﻨﻪ ﺟﻤﺎﻋﺔ ﻣﻦ ﺍﻟﻌﻠﻤﺎﺀ ﻣﻨﻬﻢ ﺍﻟﺤﺎﻓﻆ ﻧﺎﺻﺮ ﺍﻟﺴﻨﺔ ﺍﺑﻦ ﺍﻟﺠﻮﺯﻱ ﻭﺳﺒﻘﻪ ﺍﻟﻘﺎﺿﻲ
ﺍﺑﻮ ﻳﻌﻠﻲ ﻭﻗﺎﻝ ﺍﻟﻌﻼﻣﺔ ﺍﻟﺘﻔﺘﺎﺯﺍﻧﻲ ﻻﻧﺘﻮﻗﻒ ﻓﻲ ﺷﺎﻧﻪ ﺑﻞ ﻓﻲ ﺍﻳﻤﺎﻧﻪ ﻟﻌﻨﺔ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻲ ﻋﻠﻴﻪ ﻭﻋﻠﻲ ﺍﻧﺼﺎﺭﻩ
ﻭﺍﻋﻮﺍﻧﻪ ﻭﻣﻤﻦ ﺻﺮﺡ ﺑﻠﻌﻨﻪ ﺍﻟﺠﻼﻝ ﺍﻟﺴﻴﻮﻃﻲ ﻋﻠﻴﻪ ﺍﻟﺮﺣﻤﺖ

অর্থ- ইয়াজীদ কাফির হওয়া সম্পর্কে এবং তার প্রতি লানত
করা বৈধতার বিষয়ে এক জামাতের উলামা পরিস্কার মন্তব্য
করেছেন। উনারা হলেন, হুজুর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নতের মদদগার
১) ইবনুল জাওজী রহমাতুল্লাহি আলাইহি আর উনার পূর্বে
২) হযরত কাজী আবু ইয়ালা রহমাতুল্লাহি আলাইহি।
৩) আল্লামা হযরত তাফতানী রহমাতুল্লাহি আলাইহি বলেন,
আমরা ইয়াজীদের ব্যাপারে দ্বিধা করবো না। এমনকি তার
ঈমানের ব্যাপারে ও না। তার প্রতি, তার সাহায্যকারী দের
প্রতি , এবং শুভকামনা কারীদের প্রতি আল্লাহ পাকের
লানত। যারা ইয়াজীদ সুস্পষ্ট লানত করেছেন তাদের
মধ্যে
৪)ইমাম জালালুদ্দীন সূয়ুতী রহমাতুল্লাহি আলাইহিও রয়েছেন।”

দলীল-
√ তাফসিরে রুহুল মায়ানী ২৫ খন্ড ৭২ পৃষ্ঠা

তাছাড়াও আল্লামা আলুসির মতে এবং অন্যান্যদের মতে আরো অনেকজন তাকে লানত করেছে তারা হলেন:-

৫) আল-বারযানযি (রহ) তার " আল-হাসনাত" কিতাবে

৬) ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ) "(আস-সাওয়াইক)" ও "(তফসীরে রুহুল মায়ানী ২৫:পৃ ৭৩, সুরা ৪৭:২২-২৩) কিতাবে ওনার নিজ পুত্র আব্দুল্লাহ  এটা বর্ননা করেছেন আর তার থেকে

৭) ইমাম আল-হায়তামী (রহ) ও আল্লামা আলুসী বর

৮) ইমাম তাবারী রহমাতুল্লাহি আলাইহি ,

৯) বিখ্যাত মুহাদ্দিস শায়েখ আব্দুল হক্ব দেহলবী (রহ) ,

১০) বিখ্যাত মুহাদ্দিস শাহ ওয়ালীউল্লাহ দেহলবী (রহ) ইয়াযীদকে লা’নতপ্রপ্ত,
অভিশপ্ত, নাপাক বলে উল্লেখ করেছেন।

১১) মুফাসসির আল্লামা আলুসী (রহ)



★তিনি আরো বলেন :-

ﻋﻠﻲ ﻫﺬﺍ ﺍﻟﻘﻮﻝ ‏( ﺍﻱ ﻋﻠﻲ ﺟﻮﺍﺯ ﺍﻟﻘﻮﻝ ﺑﻌﻌﻦ ﻣﻌﻴﻦ ‏) ﻻﻧﻮﻗﻒ ﻓﻲ ﻟﻌﻦ ﻳﺰﻳﺪ ﺑﻜﺜﺮﺓ ﺍﻭﺻﺎﻓﻪ ﺍﻟﺨﺒﻴﺜﺔ
ﻭﺍﺭﺗﻜﺎﺑﻪ ﺍﻟﻜﺒﺎﺀﺭ ﻓﻲ ﺟﻤﻴﻊ ﺍﻳﺎﻡ ﺗﻜﻠﻴﻔﻪ ﻭﻳﻜﻔﻲ ﻣﺎ ﻓﻌﻠﻪ ﺍﻳﺎﻡ ﺍﺳﺘﻼﺀﻩ ﺑﺎﻫﻞ ﺍﻟﻤﺪﻳﻨﺔ ﻭﻣﻜﺔ ﻓﻘﺪ ﺭﻭﻱ
ﺍﻟﻄﺒﺮﺍﻧﻲ ﺑﺴﻨﺪ ﺣﺴﻦ : ﺍﻟﻠﻬﻢ ﻣﻦ ﻇﻠﻢ ﺍﻫﻞ ﺍﻟﻤﺪﻳﻨﺔ ﻭﺍﺧﺎﻓﻬﻢ ﻓﺎﺧﻔﻪ ﻋﻠﻴﻪ ﻟﻌﻨﺔ ﺍﻟﻠﻪ ﻭﺍﻣﻼﺀﻛﺔ ﻭﺍﻟﻨﺎﺱ
ﺍﺟﻤﻌﻴﻦ ﻻﻳﻘﺒﻞ ﻣﻨﻪ ﺻﺮﻑ ﻭﻻﻋﺪﻝ
ﻭﺍﻟﻄﺎﻣﺔ ﺍﻟﻜﺒﺮﻱ ﻣﺎ ﻓﻌﻠﻴﻪ ﺑﺎﻫﻞ ﺍﻟﺒﻴﺖ ﻭﺭﺿﺎﻩ ﺑﻘﺘﻞ ﺍﻟﺤﺴﻴﻦ ﻋﻠﻲ ﺟﺪﻩ ﻭﻋﻠﻴﻪ ﺍﻟﺼﺎﻭﺓ ﻭﺍﻟﺴﻼﻡ ﻭﺍﺳﺘﺒﺸﺎﺭﺓ
ﺑﺬﺍﻟﻚ ﻭﺍﻫﺎﻧﺘﻪ ﺍﻫﻞ ﺑﻴﺘﻪ ﻣﻤﺎ ﺗﻮﺍﺗﺮ ﻣﻌﻨﺎﻩ ﻭﺍﻥ ﻛﺎﻧﺖ ﺗﻔﺎﺻﻴﻠﻪ ﺍﺣﺪﺍ .

অর্থ: এ কথার ভিত্তিতে ( সুনির্দিষ্টভাবে অভিসম্পাত
দানের বৈধতার ভিত্তিতে) ইয়াযিদ
লা’নাতুল্লাহি আলাইহিকে লা’নত করার
প্রশ্নে আমরা দ্বিধা করবো না। সে বহুবিধ নিকৃষ্টমানের
দোষ করেছে। তার জবর দখলের দিনগুলোতে সে মদীনা শরীফ
ও মক্কা শরীফ এর অধিবাসীদের সাথে যে আচরন করেছে তার
ব্যাপারে বিচার করতে গেলেই যথেষ্ট।
প্রসঙ্গত হযরত ইমাম তাবরানী রহমাতুল্লাহি আলাইহি হাসান সনদে হাদীস
শরীফ বর্ননা করেছেন, হুজুর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন,
হে বারে ইলাহী ! যে মদীনাবাসীদের প্রতি যুলুম করবে,
উনাদের সন্ত্রস্ত করবে, আপনি তাকেও ভীতির সম্মুখীন করুন।”
এরূপ ব্যক্তির প্রতি আল্লাহ পাক, ফেরেশতাকুল, মানবকুলসহ
সকলে অভিসম্পাত ( লা’নত) বর্ষিত হোক। এরূপ ব্যক্তির কোন
ফরজ ও নফল ইবাদত কবুল করা হবে না।
আর মহাপ্রলয়ের ন্যায় ইয়াযিদ
লা’নাতুল্লাহি আলাইহি হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনার আহলে বাইত শরীফ
(পরিবারবর্গ) উনাদের সাথে যা করেছে আর হযরত ইমাম
হুসাইন আলাইহিস সালাম উনার
শাহাদাতকে যেভাবে সানন্দে সে গ্রহণ করেছে।
নাউযুবিল্লাহ । হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার
নানা ও উনাদের উভয়ের প্রতি ছলাত ও সালাম বিনিময়
নিবেদন করি এবং হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম
উনার পরিবারবর্গের সাথে সে যেসব মানহানিকর ব্যবহার
করেছে, তার বিস্তারিত বিবরন সূত্রগত একক বর্ননায় বর্নিত
হলেও অর্থ ও তথ্য দৃষ্টে (মুতাওয়াতির) ব্যাপক সূত্রে বর্নিত।”
দলীল-
√ তাফসীরে রূহুল মায়ানী ২৫ তম খন্ড ৭২ নং পৃষ্ঠা।