Blog Archive

Showing posts with label শানে আউলিয়া. Show all posts
Showing posts with label শানে আউলিয়া. Show all posts

Thursday, September 17, 2015

প্রশ্নোত্তর (পর্ব) : মাযার ও আউলিয়া কেরাম সম্পর্কিত বিভিন্ন প্রশ্নোত্তর :-


আপনাদের জিজ্ঞাসাবাদের জবাব। খুবই গুরুত্বপুর্ন পোস্ট : Read & Share
পর্ব : মাযার ও আউলিয়া কেরাম সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি।

Answered by :
(Masum Billah Sunny)
নিচের link গুলোতে ঢুকতে চাইলে এখানে যানঃ-
↓
https://goo.gl/nhwdSP

প্রশ্ন ১ : সুন্নীরা অলীগনের ব্যাপারে খুব সতর্ক থাকতে দেখা যায় এর কারন কি? অলীদের সম্পর্কে কুরআন হাদিসে কোথায় আছে রেফারেন্স সহ বলুন?
↓
জবাব : এ ব্যাপারে বিস্তৃত আলোচনা করলে অধৈর্য হয়ে যাবেন তাই অতি সংক্ষেপেই করলাম।

★ আল্লাহ সুবহানু তা'য়ালা অলীগনের শানে আল-কুরআনে বলেন,

أَلا إِنَّ أَوْلِيَاء اللّهِ لاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ

`` আলা  (মনে রেখো/ সাবধান) ইন্না আউলিয়া আল্লাহি (যারা আল্লাহর বন্ধুর)  লা খাওফুন আ'লাইহিম (তাদের কোন প্রকার ভয়-ভীতি নাই) ওয়া লা হুম ইয়াহযানুন ( না তারা দুশ্চিন্তাগ্রস্থ হবে)

`` সাবধান ! নিশ্চই যারা আল্লাহর বন্ধু , তাদের না আছে কোন ভয় ভীতি , না তারা দুশ্চিন্তাগ্রস্থ হবে। [সুরা ইউনুস: ৬২]

Details :-

এই পুরো পোস্টই আউলিয়া কেরামের শানে রচিত।

★ শানে আউলিয়া :-

http://sunni-encyclopedia.blogspot.com/2015/04/blog-post.html?m=1

আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালবাসার ফজিলত :-

http://sunni-encyclopedia.blogspot.com/2015/02/blog-post_13.html?m=1

এখানেও এ ব্যাপারে আলোচনা পাবেন :
★ (কামেল) পীর-আউলিয়ার কাছে বাইয়াতের বিধান :-

http://goo.gl/gCjHWZ

★ বড়পীরে শানে গাউসুল আজম ব্যবহার করলে কি শিরিক হবে?গাউসুল আজম অর্থ কি?

http://goo.gl/kpnR8h
↓
প্রশ্ন ২ : বর্তমান যুগে কোন অলী আছে কি?
↓
জবাব : এই কথা আমিও মাঝে মাঝে শুনি। অনেকে বলে এই জামানায় কোন অলী নেই আগে ছিল এখন অলী পাব কোথায় আরে বোকার দল কোরআন হাদিসের এক বিশাল ভান্ডার তোমাদের অজানা তাই এই কথা বলছ। হাদিসের ভাষ্য অনুযায়ী সব যুগেই ৩৬০ জন অলী থাকবেন।
↓
প্রশ্ন ৩ : আমার ২টা প্রশ্ন আছে।
৩ :১ → অনেকে বলে মাযার ভেংগে ফেলা উচিত। এ যুক্তিতে কিছু হাদিস ব্যবহার করতে দেখা যায় এর জবাব কি?
৩: ২ → আর অনেকে মাযার নাম শুনলেই মাযার পুজা বলতে দেখা যায় এর বিধান কি?
↓
জবাব :

৩ : ১

↓
ইসলামে মাযার বললে সর্বপ্রথম যা চোখে পড়বে তা হল নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা) এর পবিত্র রৌজা। নাকি বলবেন রৌজা মোবারক মাযার নয়? রৌজা মোবারক সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ মাযার। এটাই কুরআনে আছে আসহাবে কাহাফের মাযার। কাবা শরীফের ভিতরই ৭০ জন নবীর কবর আছে। এটা প্রশ্নের জবাব পুরো বই লিখা যাবে কি জবাব দিব। যাই হোক আমি কম কথায় শক্তিশালী প্রমান দিচ্ছি উপরের ৩ টা কথার চেয়ে বড় প্রমান আর কি হতে পারে?

Details :

★ হাদিসের ভুল ব্যাখ্যায় মাযার ভাংগার ভ্রান্ত ফতোয়ার বিশ্লেষণ :

http://sunni-encyclopedia.blogspot.com/2015/04/blog-post_27.html?m=1

★ নবী-রাসুলগনের পবিত্র মাযার (রওজা) সমুহের ছবি :

http://sunni-encyclopedia.blogspot.com/2015/05/blog-post_7.html?m=1

★ সাহাবায়ে কেরামগনের মাযার সমুহের ছবি :

http://sunni-encyclopedia.blogspot.com/2015/05/blog-post_15.html?m=1

↓


৩ : ২

↓
★ যারা মাযার নাম শুনলেই সমগ্র মাযার জিয়ারত কারীকে মাযার পুজারী / কবর পুজারী বলে অপবাদ দেয় তারা (যারা এমন বলে তারা সবাই) মুশরিক দের অন্তর্ভুক্ত হবে।

★ যদি কাফির বলে অপবাদ দেয় তবে কাফির হবে।
→ এর জন্য কালিমা পড়ে মুসলিম হতে হবে।

★ যদি ফাসিক বলে ফতোয়া দেয় তবে ফাসিক হবে।
→ এর জন্য তওবাহ করতে হবে।

Details :

আহকামুল মাযার, জিয়ারাতুল কুবুর (১ম ও ২য়  খন্ড) :-

★ http://sunni-encyclopedia.blogspot.com/2015/07/blog-post_82.html?m=1

★ http://sunni-encyclopedia.blogspot.com/2015/07/blog-post_59.html?m=1

মাযার সম্পর্কিত বিতর্কের চিরনিরসন :-

http://goo.gl/wYhN2T

ইসলামের পবিত্র স্থান, জান্নাতুল বাকি ও অন্যান্য মাযারগুলো কারা ধ্বংশ করল?

http://goo.gl/LaI2jI
↓
প্রশ্ন ৪ : ১ : মহিলারা মাযার জিয়ারত করতে যায় এসব বিদআত। এর প্রমান কি হাদিসে আছে?
↓
জবাব :
না জেনে ফতোয়া বাজি করা মুর্খতা। এসব ওহাবী সালাফীদের পথভ্রষ্টতা যা সাধারন মানুষকেও পেয়ে বসেছে। পর্দা মহিলাদের জন্য ফরজ। যদি সে এটা রক্ষা করে পারে তবে জায়েজ নয়তো তার জন্য নিষেধ।

Details :-

মহিলাদের কবর জিয়ারত (Visiting graves by women) :-
http://sunni-encyclopedia.blogspot.com/2015/06/can-women-visiting-in-graves.html?m=1
↓
প্রশ্ন ৪ : ২ : নিয়্যত করে কবর / মাযার জিয়ারত বিদআত :-
↓
জবাব :

→ এত বিদআত বিদআত করেন কেন? বিদআত কাকে বলে সেটা কি জানেন? বিদআতের সংজ্ঞা কয় ভাবে হাদিসে আছে সেটা জানেন? এর প্রকারভেদ জানেন? না জেনে লাফালাফি করবেন না। নিচে বিশাল ভাবে আলোচনা পাবেন।
Details :
বিদআত কি? বিদআতে হাসানা ও বিদআতে সাইয়া সম্পর্কে :


http://sunni-encyclopedia.blogspot.com/2015/06/blog-post_11.html?m=1

→ জিয়ারত করা হালাল নাকি হারাম? যদি কোন হালাল কাজের নিয়্যত করে সে কাজ করা হয় তার সওয়াব দ্বিগুন বলে হাদিসে উল্লেখ আছে।
Details :

নিয়্যত করে জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েয :-
http://sunni-encyclopedia.blogspot.com/2015/06/blog-post_40.html?m=1
↓
প্রশ্ন ৫ : অলীদের কটাক্ষ্য করে কথা বলার ব্যাপারে আপনার কি অভিমত?
↓
জবাব :
অলীদের বিরোধীতা কারীর ব্যাপারে স্বয়ং আল্লাহ হুশিহারী দেন (হাদিসে কুদসীতে) :

`` যে ব্যক্তি আমার অলীর সাথে শত্রুতা (অর্থাৎ গোপনে বা প্রকাশ্যে বিরোধীতা) পোষন করে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করছি। [বুখারী: ৬৫০২] ``

Note : সুতরাং নবী (সা) এর বিরোধীতা তো বহু দুরের কথা আল্লাহর যেকোন অলীর শানে বিরোধীতা করা স্পষ্ট হারাম। (আল্লাহ যখন কারো বিরোদ্ধে যুদ্ধ ঘোষনা করে সে কতটুকু ইমানদার নিজেই চিন্তা করুন)।
↓
প্রশ্ন ৬ : অলীগন কি সুপারিশ করতে পারবে?
↓
জবাব :
অনেকে বলে থাকে রাসুল ব্যাতীত কেউ সুপারিশ করতে পারবে না। এটা স্পষ্ট কুফর কারন এটা কুরআন সুন্নাহ বিরোধী হওয়ায় কুফর।

★ এক আয়াতে আছে : তোমাদের কে আছে আমার অনুমতি ছাড়া শাফায়াত করবে?

★ অপর জায়গায় আছে ""সর্বপ্রথম শাফায়াত কারী হবেন রাসুলুল্লাহ (সা)!

অপর আয়াতে,
★ “তাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে, তা তিনি (আ̂ল্লাহ) জানেন। তারা (নবীজি সা. এবং আল্লাহর প্রিয় অলীগণ) শুধু তাদের জন্যে সুপারিশ করে, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং যারা আ̂ল্লাহর ভয়ে ভীত”। [সুরা ২১ আম্বিয়া: ২৮]

★ তারপর সহিহ হাদিসে আছে,

** আল্লাহর অলী আউলিয়াগন ,পীরগন।
** শহীদগন,
** ওয়াইছ করনী (রহ)
** হক্কানী উলামায়ে কেরাম (যারা আল্লাহর ওলী)
** হাফিজুল কুরআন &
** আল-কুরান,
** আল-কুরআনের সুরা মুলক ,
** রোজা ইত্যাদি ইত্যাদি শাফায়াত করে থাকবে।

তাহলে শুধুমাত্র ১জন কথাটা কি ঠিক? এটা ওহাবী-সালাফীদের বানানো কথা। কোন কুরআন হাদিসের কথা নয়।

★‘আমি হবো কিয়ামতের দিন আদম সন্তানের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি এবং আমিই সর্বপ্রথম ব্যক্তি যার কবর প্রথম খুলে যাবে, আমিই সর্বপ্রথম সুপারিশকারী এবং সর্বপ্রথম আমার সুপারিশ গ্রহনযোগ্য হবে’।
– (সাহহী মুসলিম শরীফ খন্ড ৭, পৃঃ ৩৫৩, হাদীস নং-৫৭৭২।

★ ‘যখন আল্লাহর অলীগণ দেখবে যে তারা মুক্তি পেয়ে গেল, তখন তাদের মুমীন ভাইদের জন্য তারা আল্লাহর কাছে আবেদন করবে "হে আমার প্রতিপালক এরা আমাদের ভাই, যাদেরকে তুমি জাহান্নামে নিক্ষেপ করেছ তারা আমাদের সাথে নামাজ পড়ত, আমাদের সাথে রোজা রাখত এবং আমাদের সাথে সতকাজ করত"। তখন আল্লাহ বলবেন "যাদের অন্তরে শুধুমাত্র এক দিনার ওজন পরিমাণও ঈমান পাবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আস। তাদের মুখমন্ডল তথা আকৃতিকে জাহান্নামের জন্য হারাম করে দেওয়া হয়েছে"। অতঃপর তারা (অলীগণ) সেখানে জাহান্নামীদের নিকট যাবেন। সেখানে গিয়ে দেখবেন কেউ কেউ পা পর্যন্ত কেউ পায়ের গোড়ালী পর্যন্ত আগুনে ডুবে আছে। এর মধ্যে যাদের তারা চিনবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে’।‘ (সহীহ বুখারী , খন্ড ২ পৃষ্ঠা ১১০৭ । হাদীস নং ৭০০১)

Details :

কুরআন সুন্নাহর আলোকে রাসুলুল্লাহ (সা), মুমিন, অলী এবং অন্যান্যদের শাফায়েত :-
http://sunni-encyclopedia.blogspot.com/2015/01/blog-post_38.html?m=1

কোন নেককার মুমিন বা ওলীর পাশে দাফন করলে কোন উপকার আছে কি?

http://sunni-encyclopedia.blogspot.com/2015/05/blog-post_82.html?m=1

↓
প্রশ্ন ৭ : মৃত্যুর পর অলীগনের দেহ কি মাটির সাথে মিশে যাবে? তাদের মৃত্যুর পর কি মরে নিঃশেষ হয়ে গেছে বলা যাবে?
↓
জবাব :
আসলে এটা বিশাল বড় আলোচনা। আহলে সুন্নত এর বিশুদ্ধ আকিদা হল নবীগন ও অলীগন মৃত্যুর পরও কবরে জীবিত আছেন।

★ আল্লাহ বলেছেন, প্রত্যেক প্রানকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। সুরা আল-ইমরান ১৮৫

Note:- তাই রাসুল(সা) ও একবার মৃত্যুর স্বাদ গ্রহন করেছেন।
আল্লাহর বানী অবশ্যই সত্যি।

وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّن قَبْلِكَ الْخُلْدَ أَفَإِن مِّتَّ فَهُمُ الْخَالِدُونَ

★ আপনার পূর্বেও কোন মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি। সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে? [সুরা আম্বিয়া: ৩৪]

রাসুল (সা.) এর ওফাতের পর আবু বকর (রা) বলেন,
...... ইয়া রাসুলাল্লাহ আল্লাহ আপনার জন্য """দুই মৃত্যু একত্রিত করবেন না।"""
"""তবে যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত
ছিল তা তো আপনি কবুল করেছেন। """
(সংক্ষিপ্ত)
SAHIH BUKHARI : জানাযা অধ্যায় : ১১৬৯


নবীগন মৃত্যুর পরও তাদের কবরে জীবিত আছেন। এ ব্যাপারে স্পষ্ট হাদিস আছে ।

রাসূলুল্লাহ
صلى الله عليه و آله وسلم
বলেন," আল্লাহ সুবহানু তায়ালা জমিনের জন্য নবীগণের দেহ কে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন।
(সংক্ষিপ্ত)

Reference :-

★ Imam Majah, Sunan Ibn Majah, Book : As Salah wa Sunnah feeha Chapter : Fadl yaum Al Jumu'ah (79) Volume : 1 Page : 345 Hadith number : 1085

★ Sahih Ibne Majah : 1636

★ ibn Majah in his Sunan also has the addition: “fa nabi Allah hayyun yurzaqu”, 1/524 (#1637)

★ Sahih ibn Majah : 889

★ Abu Dawud, Sunan, 1/275 : 1647,

★ Abu Dawud, as sunan 1531)

★ Sahih Abu Dawud as Sunan (#962)

★ Sahih Abu Dawud as Sunan 1047

★ Imam Nasai, Sunan Nasai, Book : As Salah Volume : 2 Page : 101 Hadith number : 1373

★ al-Nasa’i, Sunan : 1374

★ Sunan Nasai : 1666


↓

অলীগনের ব্যাপারে নিচের আলোচনা :

Ayiah (1)– আল্লাহ পাক ইরশাদ করেন:-

وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚبَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ

যারা আল্লাহ্‌ পাকের রাস্তায় মৃত্যুবরন করেছেন (শহীদ হয়েছেন) তাদের কে তুমি মৃত মনে করো
না, বরং তারা তাঁদের নিজেদের রব এর নিকট জীবিত ও (রবের পক্ষ থেকে) রিজিক প্রাপ্ত।”(সুরা আলইমরান ১৬৯)

Ayiah(2):–

وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاء وَلَكِن لاَّ تَشْعُرُونَ (سورة البقرة-154

“আল্লাহর পথে যারা শহীদ হয় তাদের তোমরা মৃত বল না। বরং তারা জীবিত। তবে তোমরা তা উপলব্ধি করতে পারো না।”
(সূরা বাকারা-১৫৪)

Proof::-

2:154,3:169 আয়াত এর ব্যাখ্যা :

★ ‘আমি বলব, নবীদের হায়াতের ব্যাপারে কোন প্রশ্ন নেই। কেননা নবীগণ শহীদগণ হতে শ্রেষ্ঠ। আর শহীদগণ তো তাদের রবের নিকট যিন্দা। সুতরাং নবীগণ তো প্রশ্নাতীতভাবেই যিন্দা থাকবেন।’ (উমদাতুল কারী-১১/৪০২)।

★ ‘শহীদগণ যেহেতু দলিলের ভিত্তিতে জীবিত প্রমাণিত, কোরআনে তার সুষ্পষ্ট বর্ণনা আছে, সুতরাং নবীগণ জীবিত থাকবেন। কারণ তারা শহীদগণ হতে উত্তম।’ (ফাতহুল বারী-৬/২৮৮)।

এটা ইমাম তিরমিযী(র) ও ইমাম বাইহাকী(র) সহীহ হাদিস দারা প্রমাণ করেছেন।

Reference :

(Nayl al-Awtar, Volume 003, Page No. 82)
(Fath al-Bari sarhe bukhari, Volume 006: Page No. 379)

Details :

পর্ব (১-২): কারামতে আউলিয়া ও বিভিন্ন নির্ভরযোগ্য ঘটনা থেকে নবীগন ও অলীগন জীবিত :
|
http://goo.gl/vftlEQ
http://goo.gl/YV3e7A

পর্ব : আল-কোরআনের আয়াত ও তার ব্যাখ্যা থেকে নবীগন (আ) ও অলীগন জীনিত এর প্রমান :-

http://goo.gl/VykFsX



হায়াতুন্নবী (সা) Catagorzied :


পর্ব : দুরুদ শরীফ ও সালাম সংক্রান্ত হাদিস থেকে হায়াতুন্নবী (সা) এর প্রমান :-

http://goo.gl/4ivLur


পর্ব: মেরাজের ঘটনায় হায়াতুন্নবী (আ) এর প্রমান :-

http://goo.gl/rB28tb


পর্ব : নবী (আ) গনের দেহ ভক্ষন করা জমিনের জন্য হারাম করা হয়েছে তাই কবরে জীবিত,রিজিকপ্রাপ্ত এবং সালাতও আদায় করেন :-

http://goo.gl/diaojB


পর্ব : স্বপ্ন সংক্রান্ত হাদিস থেকে হায়াতুন্নবী (সা) এর প্রমান :-

http://goo.gl/EcrJVW


পর্ব : মৃত্যুর পর অনেক বছর অক্ষত থাকা এবং বিভিন্ন কর্মকান্ড প্রমান করে নবীগন ও অলীগন জীবিত :-

http://goo.gl/Uxf0xy


পর্ব : অন্যান্য নির্ভর‍যোগ্য হাদিস ও ঘটনা থেকে হায়াতুন্নবী (আ) এর প্রমান :-

http://goo.gl/fndJUV

পর্ব : বিভিন্ন হাদিসের (যুক্তি) থেকে হায়াতুন্নবী (সা) এর প্রমান :-

http://goo.gl/cP24HB

পর্ব : মুহাদ্দিসে কেরাম আকিদা থেকে থেকে হায়াতুন্নবী (আ) এর প্রমান :-

http://goo.gl/GTNBiS


Wednesday, May 27, 2015

কারামতে আউলিয়া সম্পর্কিত বিভিন্ন ঘটনা :-


হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত, রাসূল স. বলেন,

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا وَكِيعٌ ، وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ , عَنِ الرَّبِيعِ بْنِ سَعْدٍ الْجُعْفِيِّ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَابِطٍ ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ، قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” حَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ ، فَإِنَّهُ كَانَتْ فِيهِمُ الأَعَاجِيبُ ، ثُمَّ أَنْشَأَ يُحَدِّثُ ، قَالَ : خَرَجَتْ رُفْقَةٌ مَرَّةً يَسِيرُونَ فِي الأَرْضِ فَمَرُّوا بِمَقْبَرَةٍ ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ : لَوْ صَلَّيْنَا رَكْعَتَيْنِ ثُمَّ دَعَوْنَا اللَّهَ لَعَلَّهُ يُخْرِجُ لَنَا بَعْضَ أَهْلِ هَذِهِ الْمَقْبَرَةِ فَيُخْبِرُنَا عَنِ الْمَوْتِ ، قَالَ : فَصَلُّوا رَكْعَتَيْنِ ثُمَّ دَعَوْا ، فَإِذَا هُمْ بِرَجُلٍ خِلاسِيٍّ قَدْ خَرَجَ مِنْ قَبْرٍ يَنْفُضُ رَأْسَهُ ، بَيْنَ عَيْنَيْهِ أَثَرُ السُّجُودِ ، فَقَالَ : يَا هَؤُلاءِ مَا أَرَدْتُمْ إِلَى هَذَا ؟ لَقَدْ مِتُّ مُنْذُ مِائَةِ سَنَةٍ فَمَا سَكَنَتْ عَنِّي حَرَارَةُ الْمَوْتِ إِلَى السَّاعَةِ ، فَادْعُوا اللَّهَ أَنْ يُعِيدَنِي كَمَا كُنْتُ ” .

“তোমরা বনী ইসরাইলদের ঘটনা বর্ণনা করো। কেননা তাদের মাঝে অনেক আশ্চর্যজনক ঘটনা সংগঠিত হয়েছে। এরপর রাসূল স. একটি ঘটনা বর্ণনা করলেন,
একদা বনী ইসরাইলের কয়েকজন বন্ধু ভ্রমণে বের হল। তারা একটি কবরস্থান দিয়ে অতিক্রম করছিল । তারা একে -অপরকে বলল, “আমরা যদি, দু’রাকাত নামায আদায় করে আল্লাহর কাছে দুয়া করি, তাহলে আল্লাহ তায়ালা হয়তো কবরের কোন ব্যক্তিকে আমাদের সামনে উপস্থিত করবেন। সে মৃত্যু সম্পর্কে আমাদেরকে বলবে।
তারা দু’রাকাত নামায আদায় করল। এরপর আল্লাহর কাছে দুয়া করল। হঠাৎ এক ব্যক্তি মাথা থেকে মাটি পরিষ্কার করতে করতে কবর থেকে বের হয়ে এল। তার কপালে সিজদার চিহ্ন ছিল। সে বলল, তোমরা কী চাও? আমি একশ বছর পূর্বে মৃত্যুবরণ করেছি। এখনও আমার দেহ থেকে মৃত্যুর যন্ত্রনা উপশমিত হয়নি। আল্লাহর কাছে দুয়া করো, যেন তিনি আমাকে পূর্বের স্থানে (কবরে) ফেরত পাঠিয়ে দেন”
যেসব বিখ্যাত মুহাদ্দিস হাদীসটি তাদের কিতাবে উল্লেখ করেছেন,
১. ইবনে আবিদ দুনিয়া রহ., মান আশা বা’দাল মাউত। হাদীস নং ৫৮
২. মুসনাদে আব্দ ইবনে হুমাইদ, হাদীস নং ১১৬৪
৩.ফাওয়াইদু তামাম আর-রাজী, হাদীস নং ২১৭
৪. আল-জামে লি আখলাকির রাবী, খতীব বাগদাদী, হাদীস নং ১৩৭৮
৫. আল-বা’স, ইবনে আবি দাউদ, হা.৫
৬.আজ-জুহদ, ইমাম ওকী ইবনুল জাররাহ, হাদীস নং৮৮
৭. আজ-জুহদ, ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ.
৮. মাজালিস মিন আমালি ইবনে মান্দাহ, ইবনে মান্দাহ, হাদীস নং ৩৯৩
৯. আল-মাতালিবুল আলিয়া, ইবনে হাজার আসকালানী রহ. হাদীস নং ৮০৭
১০. ফুনুনুল আজাইব, হা.১৯
১১. শরহুস সুদুর, জালালুদ্দীন সুয়ূতী রহ. পৃ.৪২-৪৩

ঘটনাটি বিশুদ্ধ সনদে বর্ণিত। তামাম আর-রাজী এটি সরাসরি রাসূল স. থেকে বর্ণনা করেছেন। ইবনে হাজার আসকালানী রহ. হযরত জাবির রা. থেকে মওকুফ সূত্রে বর্ণনা করেছেন, যেটি মরফু এর হুকুমে। সুতরাং ঘটনার প্রামাণ্যতার ব্যাপারে কোন সন্দেহ নেই।

Thursday, May 14, 2015

কোন নেককার মুমিন বা ওলীর পাশে দাফন করলে কোন উপকার আছে কি?


আহলে হাদিস নাসিরুদ্দিন আলবানী তার
আহাদিসুস দ্বঈফাহ গ্রন্থের ১/৫০১ পৃঃ,
হাদিস নংঃ৬১৩ এ বলেছে যে,

মৃত ব্যক্তিকে কোন নেককার ওলী, হক্কানী আলেমের পাশে কবরস্থ করলে কোন উপকার নেই।
অনুরুপভাবে জুনায়েদ বাবুনগরী তার প্রচলিত জাল হাদিস বইয়ের ১৯৬ পৃষ্ঠায় এর সমালোচনা করেন।




                                    জবাবঃ


হাদিস নং:১

"হযরত আবু হুরায়রা(রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত,তিনি বলেন, রাসুল (সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এরশাদ করেন,তোমরা মৃত ব্যক্তিদেরকে (যথাসম্ভব) নেক বান্দাদের মাঝে দাফন করবে, নিশ্চয় মৃত ব্যক্তিগণ খারাপ প্রতিবেশী দ্বারা কষ্ট অনুভব করে।যেরুপ জীবিতগণ খারাপ প্রতিবেশী দ্বারা কষ্ট পেয়ে থাকে।ইমাম সৈয়ুতি হাদিসটি বর্ণনা করে বলেন- হাদিসটি সনদে দুর্বল।( শরহুস সুদুরঃ১৩পৃঃ)

Reference :

★ দায়লামীঃ ফিরদাউসঃ ১/১০২পৃঃ,হাদিসঃ৩৩৭;দারুল কুতুব,ইলমিয়্যাহ, বৈরুত, লেবানন
★ ইমাম সৈয়ুতিঃ শরহুস সুদুর-১৩পৃঃ, আদ্দুরুল মুনতাসিরাহঃ১/৬৬পৃঃ,জামেউল হাদিসঃ২/১০৫পৃ: হাদিসঃ৯৯২,
★ আবু নঈম ইস্পাহানীঃ হুলিয়াতুল আউলিয়াঃ৬/৩৫৪পৃঃ,দারুল কুতুব আরাবি,বৈরুত
★ ইমাম নাবহানীঃ ফতহুল কবীরঃ১/৫৯পৃঃ,হাদিসঃ৫০৮
★ ইমাম সাখাভীঃ মাকাসিদুল হাসানাঃ৫১পৃঃহাদিসঃ ৪৭
★ ইমাম আযলূনীঃ কাশফুল খাফাঃ১/৬৪পৃঃ,হাদিসঃ১৬৯
★ ইমাম সৈয়ুতিঃ জামেউস সগীরঃ১/৩০পৃঃ,হাদিসঃ৩১৮
★ ইমাম আসকালানীঃ লিসানুল মিযানঃ৩/৯৯পৃঃ
★ মুত্তাকী হিন্দীঃ কানযুল উম্মালঃ১৫/৫৯৯পৃঃ, হাদিসঃ৪২৩৭১
★ ইবনে আসাকীরঃ তারিখে দামেস্কঃ৫৮/৩৭৭-৩৭৮পৃঃহাদিসঃ৭৪৭৩
★ হিব্বানঃ মাজরুহীনঃ১/২৯১পৃঃহাদিসঃ৩২৫
★ আলবানী দ্বঈফুল জামেঃহাদিসঃ ২৬৩

~ ইমাম সৈয়ুতি তার জামেউস সগীর গ্রন্থের ভূমিকায় বলেছেন, আমি এই গ্রন্থকে জাল হাদিস থেকে হিফাজত করেছি।(জামেউস সগীরঃ১/৫পৃঃ)

তাই হাদিসটি কোন মতেই জাল হতে পরে না।
অপরদিকে আল্লামা আযলুনী বলেন যে,ইমাম মানাবী উক্ত হাদিস প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন-
" নিশ্চয় উক্ত ঘটনাটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় , এটার ভিত্তি আছে( কাশফুল খাফাঃ১/৬৪)

হাদিস নং:২

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস(রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্নিত তিনি নবী করীম (সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হতে বর্ননা করেন,রাসুল (সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এরশাদ করেন, যখন তোমাদের কেউ মৃত্যুবরণ করে,তাকে সুন্দর কাফন পরিধান করাও এবং তার অসিয়ত দ্রুততার সাথে পুর্ণ কর।তার কবর গভীরভাবে খনন কর এবং তাকে খারাপ প্রতিবেশী থেকে দূরে রাখ।বলা হল,হে আল্লাহর রাসুল (সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! নেক প্রতিবেশী পরকালে কি উপকারে আসবে? ইরশাদ করেন, দুনিয়ায় কি নেক প্রতিবেশী উপকার করতে পারে? তারা বললেন, হ্যাঁ পারে।রাসুল (সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ঐ রকমই নেক প্রতিবেশী পরকালেও উপকার করবে।

 Reference :

★ ইমাম সৈয়ুতিঃশরহুস সুদুরঃ১৩৪পৃঃ
★ আযলুনীঃকাশফুল খাফাঃ১/৬৪পৃঃ,হাদিসঃ১৬৯
★ ইমাম সাখাভীঃমাকাসিদুল হাসানাঃ৫১পৃঃ,হাদিসঃ৪৭

হাদিস নং:৩

"হযরত আবদুল্লাহ ইবনে না'ফে আল মুজনী(রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত,তিনি বলেন, মদীনাতে এক ব্যক্তি মৃত্যুবরণ করল সেখানে তাকে দাফন করা হয়।অতঃপর কোন এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখল।সে জান্নামের আযাবে রয়েছে।এতে সে চিন্তায় ডুবে গেল।অতঃপর সাত বা আট দিনপর তাকে আবার দেখানো হল, সে জান্নাতের নেয়ামতের মধ্যে আছে।তখন সে তাকে(স্বপ্নে এ বিষয়) জিজ্ঞাসা করলে সে জবাবে জানায়, আমাদের নিকট একজন নেক বান্দাকে দাফন করা হয়েছে।সে তার চল্লিশজন পড়শীর ব্যাপারে সুপারিশ করেছেন।আমি তাদের ঐ চল্লিশজনের মধ্যে একজন ছিলাম।( আল্লাহ তার সুপারিশ কবুল করে আমাদের জান্নাত দান করেছেন)

Reference :

★ ইমাম সৈয়ুতিঃশরহুস সুদুরঃ১৩৫পৃঃ
★ ইমাম সৈয়ুতিঃআনবীয়ুল আযকিয়া ফী হায়াতিল আম্বিয়া
★ ইমাম আবিদ দুনিয়াঃ আল কুবুরঃ১/১২৮ পৃঃ,হাদিসঃ১৩৯

আল্লামা আযলুনী ও ইমাম সৈয়ুতি হযরত আলী সহ একাধিক সনদে তাদের গ্রন্থে আরও অনেক হাদিস উল্লেখ করেছেন।

Thursday, April 9, 2015

শানে আউলিয়া

❤ ``````````  শানে আউলিয়া  ````````` ❤



★ ওলি আরবী শব্দ। আরবী ভাষায় “আউলিয়া” শব্দটি “ওলি'র বহুবচন।
ওলি' অর্থ বন্ধু,মিত্র বা অনুসারি, মুরব্বী,  অভিভাবক ।
কখনো শব্দটির অর্থ হয় শাসক, অভিভাবক বা কর্তা।

(তথ্যসূত্রঃ আরবী-বাংলা অভিধান,প্রকাশনায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)।

★ প্রসিদ্ধ আরবী-ইংরেজী অভিধান “আল-মাওয়ারিদ” অনুসারে ওলি শব্দের অর্থঃ guardian, patron, friend,companion ইত্যাদী।

★ পবিত্র কোরআনে “ওলি” এবং “আউলিয়া” এ উভয় শব্দটির ব্যবহার হয়েছে অসংখ্য বার।


★★★ ওলীগনের অবস্থা সম্পর্কে বোঝার জন্য কিছু মুল্যবান বানী দেখে নেই :


★ "সুফি তিনিই যার নিকট জাহের ও বাতেন (গায়েব) পরিষ্কার"

- বড় পীর আব্দুল কাদির জিলানী (রা)।।

★ "দরবেশের শান সেটাই যার ঘর থেকে কেউ খালি হাতে ফেরে না"

- সুলতানুল হিন্দ খাজা মইনুদ্দিন চিশতী (রা)।।


★ "মানুষ ফকীরী ও দরবেশীর যোগ্য তখনই হয় যখন তার এই অস্থায়ী
জগতের কোন কিছু অবশিষ্ট না থাকে।"

- সুলতানুল হীন্দ খাজা গরিবে নেওয়াজ (রহঃ)

★ একদিন হযরত খাজা গারিবে নেওয়াজ মইনুদ্দিন চিশতী (র) কাবার হেরেম শরীফে ধ্যানমগ্ন অবস্থায় এলহাম হইলো যে, “হে মইনুদ্দিন! আমি তোমার উপর সন্তোষ্ট আছি এবং আমি তোমাকে ক্ষমা করিলাম। যাহা ইচ্ছা হয় চাও; আমি তোমাকে প্রদান করিব।” খাজা বাবা আরজ করিলেন, “হে এলাহি! মইনুদ্দিনের সাজরা ভুক্ত মুরিদদের ক্ষমা করুন।” আল্লাহ্‌ তায়ালার হুকুম হইলো, “ হে মইনুদ্দিন, তুমি আমার; তোমার মুরিদের মুরিদ কেয়ামত পর্যন্ত, যাহারা তোমার সাজরা ভুক্ত হইবে, আমি ক্ষমা করিব।” অতঃপর হযরত খাজা গারিবে নেওয়াজ মইনুদ্দিন চিশতী (র) অধিকাংশ সময়ই বলতেন, “আমার মুরিদ ও আমার মুরিদগণের মুরিদগণ, যাহারা কেয়ামত পর্যন্ত আমার সাজারা ভুক্ত হইবে, উহাদিগকে বেহেশতে না লইয়া মইনুদ্দিন কখনো বেহেশতে কদম রাখিবে না।”


★★★ ওলী কারা?


★ হাদীছ শরীফে ইরশাদ করেনঃ
হযরত আব্দুল্লাহ বিন মাসউদ (রা) ও ইবনে আব্বাস সহ অনেক সাহাবায় কেরাম বলেছেন-

```আউলিয়া আল্লাহিল্লাযিনা ইজা রুয়ুযা জুকেরাল্লাহ।```

অর্থঃ " তারাই অলী আল্লাহ যাদের কে দেখলে খোদার কথা স্মরণ হয়।"

★ ভারতের জমীনে সুলতালুন হিন্দ খাজা মাইনুদ্দীন চিশতী (রাঃ) এসে দ্বীন প্রচার করেন তিনি ৯২ লক্ষ্য মানুষকে মুসলমান করেেছে। এখনও খাজা বাবার (রা:) পবিত্র রওজা মোবারকে অনেক বিধর্মী মুসলমান হচ্ছে। কই নামধারী আহলে হাদিস ড জাকির নায়েক কি ১০০০ মুসলমান করতে পেরেছে? এত প্রচার আর এত tv show আর lecture দিয়ে? যেখানে ওলীদের চেহারা দেখেই কত বিধর্মী মুসলমান হয়ে গেছে তার হিসেব নেই।


আউলিয়া কেরাম (মুমিন বান্দাগন) সম্পর্কে আল-কোরান থেকে দেখুন :



★ হে মুমিনগণ! তোমরা আল্লাহ্ পাককে ভয় কর এবং তাঁর নৈকট্য লাভের উপায় বা ওসিলা তালাশ কর।[সুরা ৫ মায়েদা: ৩৫]।

(বহু সহিহ হাদিসে আসছে যে সাহাবীগন রাসুলুল্লাহ (সা) এর উসিলা দিতেন বা ওনারা একে অন্যের উসিলা দিতেন এখন আমরা নবী-রাসুল, সাহাবী, ইমাম, ওলী-আউলিয়ার উসিলা দেই)



★ এ আয়াতে কারীমায় সুষ্পষ্টভাবে আল্লাহর হেদায়াতপ্রাপ্ত বুযুর্গদের সাহচর্যে থাকার নির্দেশ দেয়া হয়েছে:-

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ

অনুবাদ- আমাদের সরল সঠিক পথ [সীরাতে মুস্তাকিম] দেখাও। তোমার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথ।{সূরা ফাতিহা-৬,৭}



★ আর তার নিয়ামত প্রাপ্ত বান্দা হলেন –

الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ

অনুবাদ-যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, তারা হল নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ, ও নেককার বান্দাগণ।{সূরা নিসা-৬৯}


★ নিশ্চয়ই আল্লাহ্ পাকের রহমত (মুহসিনিন) আউলিয়া কিরামগনের নিকটবর্তী । [সুরা ৭ আরাফ: ৫৬]



★ হে মুমিনগণ! তোমরা অনুস্মরণ কর, আল্লাহ্ পাক এর, তাঁর রাসুল পাক (সাঃ) এর এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর (ন্যায় বিচারক) রয়েছে তাদের। [সুরা ৪ নিসা: ৫৯]




★ আল্লাহ পাক বলেন, “তোমরা সব আল্লাহওয়ালা হয়ে যাও”। (সূরা ইমরান-৭৯)


★ পবিত্র কুরআনে আল্লাহ তা’য়ালা আরো বলেন,

إِنَّمَا وَلِيُّكُمُ اللّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُواْ الَّذِينَ يُقِيمُونَ الصَّلاَةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ


'' নিশ্চয়ই তোমাদের ওলি (বন্ধু) হলেন আল্লাহ এবং তাঁর রসুল আর ঈমানদার লোকেরা- যারা সালাত কায়েম করে, যাকাত দিয়ে দেয়, এবং আল্লাহর প্রতি অনুগত বাধ্যগত থাকে।

وَمَن يَتَوَلَّ اللّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُواْ فَإِنَّ حِزْبَ اللّهِ هُمُ الْغَالِبُونَ

আর যারা ওলি (বন্ধু) মানে আল্লাহকে এবং আল্লাহর রসুলকে আর ঈমানদার লোকদেরকে, তারাই আল্লাহর দল এবং আল্লাহর দলই থাকবে বিজয়ী '' ( সূরা আল মায়িদা,আয়াত-৫৫-৫৬)

★ আল্লাহ পাক ইরশাদ করেন,

أَلا إِنَّ أَوْلِيَاء اللّهِ لاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ

মনে রেখো যারা আল্লাহর (ওলি) বন্ধু, তাদের না কোন ভয় ভীতি আছে, না তারা চিন্তান্বিত হবে।

الَّذِينَ آمَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ

যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং ভয় করতে রয়েছে।

لَهُمُ الْبُشْرَى فِي الْحَياةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ لاَ تَبْدِيلَ لِكَلِمَاتِ اللّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ

তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কথার কখনো হের-ফের হয় না। এটাই হল মহা সফলতা।

(সুরা ইউনুছ আয়াত :৬২-৬৪)


★ নিশ্চয় আল্লাহ্‌ মুহসিনদের ভালবাসেন।’’ (সূরা আল-বাকারা:১৯৫)


★ আল্লাহ বলেন,

إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ

‘‘নিশ্চয়ই আল্লাহ্‌ তাওবাকারী ও পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালবাসেন ।’’

(সূরা আল-বাকারা:২২২)

★ তাকওয়া সকল কল্যাণের মূল। তাই আল্লাহ মুত্তাকীদেরকে খুবই ভালবাসেন। তিনি বলেন,

فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِين

‘‘আর নিশ্চয় আল্লাহ মুত্তাকীদেরকে ভালবাসেন।’’

(সূরা আল ইমরান:৭৬)

★ আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে আরো বলেন,

وَاللَّهُ وَلِيُّ الْمُتَّقِينَ

"ওয়াল্লাহু ওয়ালীউল মুত্তাকীন "

অর্থ - আর আল্লাহ্ মুত্তাকীদের (পরহেজগারদের) বন্ধু।
(সূরা জাসিয়া ৪৫:১৯)

★ আল্লাহ তায়ালা আরও বলেন , " তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তিই অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকী।'' ( সূরা হুজুরাত ৪৯: ১৩ )

★ যারা (প্রকৃত ভাবে) ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক।  (সূরা বাকারা ২৫৭)

★ আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন-

وَاللّهُ وَلِيُّ الْمُؤْمِنِينَ

"ওয়াল্লাহু ওয়ালীউল মু'মিনীন"

অর্থ - আর আল্লাহ মুমিনদের বন্ধু (অভিভাবক)।
( সূরা আলে ইমরান ৩ : ৬৮ )


★ '' সকল মুমিনই দয়াময় আল্লাহ অলি।'' ( ইমাম তাহাবী ''আল আকীদা'' গ্রন্থ)


★ আল্লাহ কোরআনে পরমান,শয়তান আল্লাহকে বলতেছে,""সকল মানুষকে আমি পথভ্রষ্ঠ করিব,কিন্তু আপনার সে বান্দাদের ব্যতীত যারা তার মধ্যে বিশিষ্ট।
(সূরা হিজর -40)


★ আল্লাহ পাক এবার নিজেই বলছেন, "বাস্তবিক আমার সে বান্দাদের উপর তোমার কতৃর্ত চলবে না।
(সূরা হিজর-43)



★★★ ওলীগন কি সত্যি বিদ্যমান আছেন?




★ হযরত মালিক বিন আনাস (রঃ) বর্ণনা করেন যে,“
হযরত রসূলে করিম (সঃ) ফরমায়েছেন যে, আমাদের জন্য ৪০ জন ওলী আছেন। এঁদের মধ্যে ১২ জন সিরিয়ায় এবং ১৮ জন ইরাকে রয়েছেন”।

★ ইবনে আসাকির (রহ) হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে মারফু হাদীসটি বর্ণনা করেন। হাদীসের মর্ম মতে, “
** নিশ্চয়ই আল্লাহতালার ৩০০ জন ওলি আল্লাহ রয়েছেন যাদের ক্বলব হযরত আদম (আঃ)-এর ক্বলবের ন্যায়,
** ৪০ জন মুসা (আঃ)-এর কলবের ন্যায়,
** ৭ জন ওলী ঈসা (আঃ)-এর কলবের ন্যায়,
** ৫ জন ওলী জিব্রাইল (আঃ)-এর কলবের ন্যায়,
** ৩ জন ওলী মিকাইল (আঃ)-এর কলবের ন্যায় এবং
** ১ জন ওলী ইস্রাফীল (আঃ)-এর কলবের ন্যায় সৃষ্টি করেছেন।
যখন তাদের মধ্যে একজন পরলোক গমন করেন, তখন তাদের তিনজনের দলের একজনতাঁর স্থানে,
পাঁচজনের দলেন একজন তিনজনের দলে,
সাতজনের দলের একজন পাঁচজনের দলে,
চল্লিশ জনের দলের একজন সাতজনের দলে এবং
তিনশত জনের দলের একজন চল্লিশজনের দলে এবং
কোন একজন সৎকর্ম পরায়ন মুসলমানকে সেই তিনশত দলের মনোনয়ন দান করে তাঁদের সংখ্যা পরিপূর্ণ রাখা হয়”।
তাঁদের ওছিলায় রাসূল করিম (সঃ)-এর উম্মতদেরকে আল্লাহতালা বিপদ আপদ থেকে রক্ষা করেন।




★ ইমাম হাকিম তিরমিজি বর্ণনা করেছেন যে,
হযরত রাসূলে করিম (সঃ) মানুষের মধ্যে ৪০ জন সিদ্দিক রেখে যান যাঁরা এ পৃথিবীকে বাঁচিয়ে রাখেন।
এদের একজনের মৃত্যু হলে আর একজন তাঁর জায়গায় আসেন। এঁদের মেয়াদ শেষ হয়ে গেলে আল্লাহতালা মোহর দিয়ে একজন ওলীকে পাঠিয়ে দেন। কিতাবে খতম-আল আউলিয়া

Reference :
(হাকিম তিরমিজি, ৮৯৮ খৃঃ)
(কাসফ আল মাহজুব : আল-হুজবেরী, ১০৬৩ খৃঃ)।



★ “ইহুদী ও খৃষ্টানদের ধর্মগ্রন্থেও ওলীদের প্রশাসনের কথা উল্লেখ করা হয়েছে। এদের ধর্মগ্রন্থ অনুযায়ী ধার্মিক লোক হচ্ছে এ পৃথিবীর ভিত্তি। ধার্মিক লোক না থাকলে পৃথিবীর কল্যাণ লোপ পাবে। পৃথিবীতে কমপক্ষে ত্রিশজন ধার্মিক লোক আছেন, তাঁরা না থাকলে এ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ সকল ধর্মগ্রন্থের কোন সংস্করণে দেখায় যায় যে, পৃথিবীতে ৪৫ জন ধার্মিক লোক আছেন যাঁরা এ পৃথিবীকে টিকে থাকতে সাহায্য করেন। এঁদের মধ্যে বেবিলোনে রয়েছেন ত্রিশজন, প্যালেষ্টাইনে ১৫ জন। পরবর্তীতে এ সকল ধর্মের বিশেষজ্ঞগণ এসকল ধার্মিক ব্যক্তির সংখ্যা ৩৬ জন বলে অভিমত প্রকাশ করেছেন। এ সকল ধর্মীয় পন্ডিতগণ মনে করেন যে, এ সকল ধার্মিক লোক না থাকলে পৃথিবী থাকবে না এবং এঁদের কেউ মৃত্যু বরণ করলে তাঁর জায়গায় অন্যজন চলে আসবেন।
(আদি পুস্তক:৯; Old Testament (Midas Version)।

★ জুন্নুন মিশরী (রঃ)-এর মতে, পৃথিবীতে ৩০০ জন ওলী আছেন। এঁদের মধ্যে একজন হচ্ছেন গাউছ বা মূল খুঁটি। তাঁকে একটি বৃত্তের কেন্দ্র বিন্দুর সঙ্গে তুলনা করা যায়। তিনিই আকর্ষণ ও বিকর্ষণের কেন্দ্র।





★ হযরত মুহীউদ্দিন ইবনুল আরবী (রঃ) বলেন,“
হযরত রাসূলে করিম (সঃ)-এর প্রতিনিধি ছাড়া এ পৃথিবীর অস্তিত্ব থাকতে পারে না। প্রতিনিধিদের মধ্যে একজন থাকেন যাঁকে কুতুব বা খুঁটি বলা যায়। কোন এক যুগে এবং কোন এক নির্দিষ্ট স্থানে তাঁর জন্ম হয়। তাঁর মধ্যে আধ্যাত্মিক গুণাবলীর পরিপূর্ণতা থাকে এবং তাঁকে সাধারণত ছাহেবে জমান বলা হয়।”

★ হযরত মুহীউদ্দিন আরবী (রঃ)-এর মতে, “গাউছ হলেন বিশ্বব্রহ্মান্ডের প্রাণকেন্দ্র। তাঁর নিকট থেকে চতুর্দিকে আলো বিচ্ছুরিত হয়ে সমস্ত জীবের প্রাণে প্রবেশ করে। গাউছকে দু’জন ইমাম প্রতিনিয়ত সাহায্য করেন। গাউছের পরে হলেন চারজন আউতাদ বা স্তম্ভ। আউতাদের অধীনে আছেন সাতজন আবদাল। এঁদের কাজ হলো আবহাওয়া নিয়ন্ত্রন করা। এঁদের পরে রয়েছেন বারজন নুকাবা বা মনোনত পরহেজগার ব্যক্তি। এসকল নুকাবাগণ মানুষের অন্তর্নিহিত চিন্তসমূহ সম্পর্কে উপলব্ধি করতে পারেন। এদের পরে আরও আটজন নুকাপ আছেন যাঁদের মধ্যে মহান আল্লাহতালা আট রকমের গুণ দিয়েছেন। সবার শেষে আছেন হুয়ারী বা শিষ্যগণ এবং তাঁদের পশ্চাতে রয়েছেন আরও ৪০ জন লোক”। হযরত মুহীউদ্দিন ইবনুল আরবী (রঃ)-এর মতে,“পয়গম্বারদের মধ্যে যেমন শেষ পয়গাম্বর আছেন, ওলীদের মধ্যেও তেমনি শেষ ওলী রয়েছেন যার কাছে সীলমোহর রয়েছে”।তাঁর মতে “দুটি সীল মোহর রয়েছে- একটি হযরত ঈসা (আঃ)-এর সঙ্গে এবং অপরটি সর্বশ্রেষ্ঠ ওলীর সঙ্গে”।

★ প্রখ্যাত সুফী আশ শাধিলী বলেন, “প্রত্যেক পীর হলে নিজ নিজ ত্বরিকার কুতুব, খুঁটি বা গাউছ হলেন একজন”। (Alnafakhir al-Aliya Fi-Alma-Atnir-Osh-Shadhiliya by Ahmad-Ibu-Ayas)।

★ পল বি, ফেন্টনের মতে, “বহু সুফী সাধক তাঁদের পীরকে গাউছুল আযম বা মূল খুঁটি বলে দাবী করেছেন। যেহেতু অনেক সময় গাউছুল আযম দৃশ্যমান নহেন। এ অবস্থায় একটি সময়গত মূল খুঁটি (কুতুবুজজ্বমান) ধারণার সৃষ্টি হয়েছে”। (Journal of the Muhiddin-Ibu-Arabi Society, Vol.X,1991, Oxford University Press Ltd.)




★★★ ওলীদের কাছে আছে ইলমে লাদ্দুনী বা আল্লাহ প্রদত্ত জ্ঞান :


★ আল্লাহ পাক বলেন, “যদি তোমরা না জানো, তবে জ্ঞানীদেরকে (আহলে যিকির বা আল্লাহওয়ালাগণকে) জিজ্ঞেস করে জেনে নাও”। (সূরা নহল ৪৩ ও সূরা আম্বিয়া-৭)


★ কিয়ামতের আগে মানুষ মুর্খতা বশত জ্ঞানহীন মানুষ এর কাছ থেকে ফতোয়া জিজ্ঞেস করবে যারা নিজেরাও পথভ্রষ্ট অন্যকেও পথভ্রষ্ট করবে।(আল-হাদিস)


★ “তোমরা কার নিকট থেকে দ্বীন শিক্ষা করছো, তাকে দেখে নাও”। (মুসলিম শরীফ)


★ “নিশ্চয়ই আলিমগণ নবী আলাইহিছ ছলাতু ওয়াস সালামগণের ওয়ারিছ এবং নিশ্চয়ই নবী আলাইহিছ ছলাতু ওয়াস সালামগণের কোন দিনার-দিরহাম রেখে যাননি বরং তাঁরা ইল্‌মে দ্বীন রেখে গিয়েছেন। সুতরাং যে ব্যক্তি তা গ্রহণ করলো, সে পূর্ণ অংশ (বিরাট সফলতা) লাভ করলো।”

(আহ্‌মদ, তিরমিযী)


★ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন,
“ইল্‌ম দু’প্রকার, একটি হচ্ছে- ক্বালবী ইল্‌ম (ইল্‌মে তাছাউফ), যা উপকারী ইল্‌ম। অপরটি হচ্ছে- জবানি ইল্‌ম (ইল্‌মে ফিক্বাহ), যা আল্লাহ পাক-এর তরফ থেকে বান্দার প্রতি দলীল স্বরূপ।”

(দারেমী, মিশকাত, মিরকাত, আশয়াতুল লুময়াত, লুময়াত)


“আলিমগণ আম্বিয়া আলাইহিছ ছলাতু ওয়াস সালামগণের ওয়ারিছ বা উত্তরাধিকারী।”

(তিরমিযী, আবূ দাউদ, ইবনে মাযাহ্‌, দারিমী, আহমদ, মিশকাত, মা’য়ারিফুস্‌ সুনান, মিরকাত, আশয়াতুল লুময়াত, লুময়াত, শরহুত্‌ ত্বীবী, মুজাহিরে হক্ব, উরফুশ্‌ শাজী, বজলুল মাজহুদ ইত্যাদি)

Note: কাদের নিকট সেই সত্যিকারের ইলমে লাদ্দুনী রয়েছে? যারা আল্লাহর ওলী তারাই তো প্রকৃত আলিম। তাই নয় কি?


★★★ ওলীগনের কারামত :


★ আল-কোরআনে আসহাবে কাহাফ এর ওলীগনের কথা বলা হয়েছে তারা শত শত ঘুমন্ত ছিল তাও উল্লেখ করা হয়েছে। (সুরা আসহাবে কাহাফ)

★ হযরত মরিয়ম আঃ নবী ছিলেন না। কিন্তু কারামত স্বরূপ আল্লাহ তাআলা তাকে অমৌসুমি ফল দান করেছিলেন। কুরআনে এসেছে :

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا ۖ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِندَهَا رِزْقًا ۖ قَالَ يَا مَرْيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَا ۖ قَالَتْ هُوَ مِنْ عِندِ اللَّهِ ۖ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ [٣:٣٧]

অতঃপর তাঁর পালনকর্তা তাঁকে উত্তম ভাবে গ্রহণ করে নিলেন এবং তাঁকে প্রবৃদ্ধি দান করলেন-অত্যন্ত সুন্দর প্রবৃদ্ধি। আর তাঁকে যাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পন করলেন। যখনই যাকারিয়া মেহরাবের মধ্যে তার কছে আসতেন তখনই কিছু খাবার দেখতে পেতেন। জিজ্ঞেস করতেন “মারইয়াম! কোথা থেকে এসব তোমার কাছে এলো?” তিনি বলতেন, “এসব আল্লাহর নিকট থেকে আসে। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিযিক দান করেন।” {সূরা আলে ইমরান-৩৭}

★ এমনিভাবে সুলাইমান আঃ এর জমানায় মুহুর্তের মাঝে ইয়ামান থেকে আসিফ বিন বারখিয়া নামক ব্যক্তির রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসাও ওলীদের কারামত সত্য হবার প্রমাণ। কারণ আসিফ বিন বারখিয়া কোন নবী ছিল না।

قَالَ الَّذِي عِندَهُ عِلْمٌ مِّنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَن يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ ۚ فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا عِندَهُ قَالَ هَٰذَا مِن فَضْلِ رَبِّي لِيَبْلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ ۖ وَمَن شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ ۖ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيٌّ كَرِيمٌ [٢٧:٤٠]

কিতাবের জ্ঞান যার ছিল, সে বলল, আপনার দিকে আপনার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনাকে এনে দেব। অতঃপর সুলায়মান যখন তা সামনে রক্ষিত দেখলেন, তখন বললেন এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, না অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে কৃতজ্ঞতা প্রকাশ করে, সে নিজের উপকারের জন্যেই কৃতজ্ঞতা প্রকাশ করে এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে, আমার পালনকর্তা অভাবমুক্ত কৃপাশীল। {সুরা নামল-৩৭}



★★★ ওলীরা কি ওফাত বরন করার পর জীবিত নাকি মৃত ? সে সম্পর্কে আল্লাহ বলেন :



★ আল্লাহ পাক ইরশাদ করেন:-

وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚبَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ

যারা আল্লাহ্‌ পাকের রাস্তায় শহীদ হয়েছেন তাদের কে তুমি মৃত মনে করো
না বরং তারা তাঁদের নিজেদের রব এর নিকট জীবিত ও রিজিক প্রাপ্ত।"(সুরা আলইমরান ১৬৯)

★ আরো ইরশাদ করেন :

وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاء وَلَكِن لاَّ تَشْعُرُونَ (سورة البقرة-154

"আল্লাহর পথে যারা শহীদ হয় তাদের তোমরা মৃত বল না। বরং তারা জীবিত। তবেতা তোমরা উপলব্ধি করতে পারো না।"
(সূরা বাকারা-১৫৪)

★ 2:154,3:169 আয়াত থেকে স্পষ্ট বুঝা যায় যে,
শহীদগণ কবরে জীবিত। আর এটা বিশ্লেষণ করে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, নবীগণও কবরে জীবিত। কেননা নবীগণের মর্যাদা শহীদদের তুলনায় অনেক উর্দ্ধে। সুতরাং শহীদগণ যদি কবরে জীবিত থাকেন,নবীগণ ও কবরে জীবিত । এটা ইমাম তিরমিযী(র) ও ইমাম বাইহাকী(র) সহীহ হাদিস দারা প্রমাণ করেছেন।

(Nayl al-Awtar, Volume 003, Page No. 82)(Fath al-Bari>sarhe bukhari, Volume 006: Page No. 379)

Note : ওলীগন আল্লাহর রাস্তায় সারা জীবন কাটায় তাই তাদেরও শহিদ বলা যায় । অপরদিকে তারা কোন কোন ক্ষেত্রে শহিদের চেয়েও মর্যাদাবান। যেখানে দ্বীনের একজন প্রকৃত আলিমকেও শহিদের মর্যাদার সাথে তুলনা হয়েছে।


★ আর যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই তাদের পালনকর্তার কাছে সিদ্দীক ও শহীদ বলে বিবেচিত। তাদের জন্যে রয়েছে পুরস্কার ও জ্যোতি।
(সূরা আল হাদীদ: ১৯)


★ “এবং যারা আল্লাহর পথে গমন করেছে এবং পরে নিহত হয়েছে অথবা (স্বাভাবিক) মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহতালা অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করবে এবং তিনিইতো (আল্লাহতালা) সর্বোৎকৃষ্ট জীবিকা দাতা। তিনি তাদেরকে (পরকালে) অবশ্যই এমন জায়গায় স্থান দেবেন যা তাঁরা পছন্দ করবে এবং আল্লাহতো সম্যক প্রজ্ঞাময়, পরম সহনশীল”। (সুরা হাজ্জ্ব, আয়াত: ৫৮-৫৯)


★ ওলী-আল্লাহগণের বিরোধিতাকারীদের হুশিয়ারী দিয়ে হাদীসে কুদসীতে আল্লাহ সাবধান করে দিয়েছেন।

- ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﻗَﺎﻝَ ، ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ

ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻗَﺎﻝَ ﻣَﻦْ ﻋَﺎﺩَﻯ ﻟِﻲ ﻭَﻟِﻴًّﺎ ﻓَﻘَﺪْ

ﺁﺫَﻧْﺘُﻪُ ﺑِﺎﻟْﺤَﺮْﺏِ ﻭَﻣَﺎ ﺗَﻘَﺮَّﺏَ ﺇِﻟَﻲَّ ﻋَﺒْﺪِﻱ ﺑِﺸَﻲْﺀٍ ﺃَﺣَﺐَّ ﺇِﻟَﻲَّ ﻣِﻤَّﺎ

ﺍﻓْﺘَﺮَﺿْﺖُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﻣَﺎ ﻳَﺰَﺍﻝُ ﻋَﺒْﺪِﻱ ﻳَﺘَﻘَﺮَّﺏُ ﺇِﻟَﻲَّ ﺑِﺎﻟﻨَّﻮَﺍﻓِﻞِ ﺣَﺘَّﻰ

ﺃُﺣِﺒَّﻪُ ﻓَﺈِﺫَﺍ ﺃَﺣْﺒَﺒْﺘُﻪُ ﻛُﻨْﺖُ ﺳَﻤْﻌَﻪُ ﺍﻟَّﺬِﻱ ﻳَﺴْﻤَﻊُ ﺑِﻪِ ﻭَﺑَﺼَﺮَﻩُ ﺍﻟَّﺬِﻱ

ﻳُﺒْﺼِﺮُ ﺑِﻪِ ﻭَﻳَﺪَﻩُ ﺍﻟَّﺘِﻲ ﻳَﺒْﻄِﺶُ ﺑِﻬَﺎ ﻭَﺭِﺟْﻠَﻪُ ﺍﻟَّﺘِﻲ ﻳَﻤْﺸِﻲ ﺑِﻬَﺎ ﻭَﺇِﻥْ

ﺳَﺄَﻟَﻨِﻲ ﻟَﺄُﻋْﻄِﻴَﻨَّﻪُ ﻭَﻟَﺌِﻦْ ﺍﺳْﺘَﻌَﺎﺫَﻧِﻲ ﻟَﺄُﻋِﻴﺬَﻧَّﻪُ ﻭَﻣَﺎ ﺗَﺮَﺩَّﺩْﺕُ ﻋَﻦْ

ﺷَﻲْﺀٍ ﺃَﻧَﺎ ﻓَﺎﻋِﻠُﻪُ ﺗَﺮَﺩُّﺩِﻱ ﻋَﻦْ ﻧَﻔْﺲِ ﺍﻟْﻤُﺆْﻣِﻦِ ﻳَﻜْﺮَﻩُ ﺍﻟْﻤَﻮْﺕَ ﻭَﺃَﻧَﺎ

ﺃَﻛْﺮَﻩُ ﻣَﺴَﺎﺀَﺗَﻪُ .

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত।

``` রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেনঃ যে ব্যক্তি আমার
অলীর সাথে শত্রুতা করে, আমি তার বিরোদ্ধে যুদ্ধ ঘোষণা করি ।
যেসব অধিক প্রিয় কাজ সমুহের দ্বারা বান্দা আমার অধিক নৈকট্য লাভ করে সেগুলো হল ফরজ কাজসমুহ।
অত:পর আমার বান্দা নফল কাজের মাধ্যমে আমার আরো এত নিকটবর্তী হতে থাকে যতক্ষন না আমি তাকে ভালবাসি ,
তখন আমি তার শ্রবন ইন্দ্রীয় হয়ে যাই
যা দ্বারা সে শোনে !
তার দর্শন ইন্দ্রীয় হয়ে যাই,
যা দ্বারা সে দেখে !
তার হাত হয়ে যাই,
যা দ্বারা সে ধরে এবং
তার পা হয়ে যাই,
যা দিয়ে সে চলাফেরা করে !
যদি সে আমার কাছে কিছু প্রর্থনা করে,
আমি তাকে তাই দেই।
যদি সে আমার নিকট আশ্রয় কামনা করে,
তাহলে আমি তাকে আশ্রয় দেই।
আমি কোনকিছু করার ব্যপারে দিধ্যাবোধ করি না,
যতটা না মুমিনের রুহ কবজের (নেয়ার) ব্যপারে করি এজন্য যে
সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তাকে অসন্তুষ্ট করতে অপছন্দ করি।

Reference :

★ বুখারী শরিফঃ ৬৫০২
★ মেশকাত শরীফ-১৯৭ পৃষ্ঠা



★ হযরত ইবনে আব্বাস থেকে বর্নিত,
তিনি বলেন,
আল্লাহ তায়ালা যখন হযরত মূছা আঃ ও হযরত
হারুন আঃ কে ফেরাউনের নিকট পাঠায় , তখন
আল্লাহ তায়ালা তাদেরঁকে বলেন,

ফেরাউনের দুনিয়ার সম্মান ও শান শওকত যেন তোমাদেরকে
অবাগ না করে, খেয়াল রাখ এইসব জিনিষের প্রতি তোমাদের দৃষ্টি যাতে না যায়, এইসব কিছু দুনিয়াতে সুখ ও আরাম আয়েশের অলংকার মাত্র, আমি (আল্লাহ) যদি তোমাদেরকে দুনিয়ার আরাম আয়েশ, সুখ- শান্তি , ও প্রাচুয্যের বালা খানায় রাখতে
ইচ্ছা পোষন করতাম তবে ফেরাউন তোমাদের বালা খানার
সৌন্দয্য দেখে নিবাক হয়ে যেত, কিন্তু আমি তোমারা দুজনকে
ইহা থেকে বাচিয়েঁ রেখেছি। কেননা আমি আমার বন্ধুদের সাথে
এই রকমই করি, আগেও আমার ওলিদের বা বন্ধুদের জন্য
আমি এই রকম ( তোমরা যে অবস্থায়) অবস্থা পছন্দ করেছি,
আমি (আল্লাহ) তাদেরকে (ওলিদের) দুনিয়ার আরাম আয়েশ,
সুখ- শান্তি , ও প্রাচুয্যের বালা খানা থেকে এমনভাবে দূরে
রেখেছি রাখাল তার ছাগল গুলোকে বিপদজনক শস্য মাঠ
থেকে দূরে রাখে, দয়াময় রাখাল তার উঠ গুলোকে নিরাপদে
রাখে, আমার ওলীদের সাথে আমার এই বিনিময় এই কারনে
যে আমার কাছে তাদের কোন গুরুত্ব নেই তা নয়, বরংচ পরকালে
তারা যেন আমার কাছ থেকে পরিপূন সম্মান ও অসীম
নেয়ামত অর্জন করে নেয়, দুনিয়ার এই অবস্থা, মর্যাদা ও
প্রাচুর্য পরকালের তুলনায় কিছু না। দুনিয়াতে মোরাকাবা ও
মোশাহেদা বা আমাকে (আল্লাহকে) পাওয়ার ধ্যান ই হল আমার ওলিদের জন্য প্রাচুর্য্য , তাদের পোশাক বা চেনার চিহ্ন হচ্ছে
তারা শান্তিকামি ও মাহবুবের ধ্যানে মগ্ন। তাদের চেহেরার উপর
আল্লাহর ইবাদতে মশগুলের কারনে সিজদার চিহ্ন পরিলক্ষিত হয়, নিঃসন্দেহে তারাই হচ্ছে আমার সত্যিকারের বন্ধু।

(হে মুমিন গন) যখন তোমরা তাদের সাক্ষাত পাবে , তাদের
প্রতি সর্বোচ্চ তাজিমের (সম্মানের) সাথে সাক্ষাত কর,
তোমার জিব্বাহ ও অন্তরকে তাদের ক্ষেত্রে সাবধান রাখ।

এবং জেনে রাখ ( হে মানব সম্প্রদায়) যে কেও আমার ওলিকে ঘৃনা করল অথবা আমার ওলির সম্মানকে হালকা মনে করল
সে যেন আমার সাথে যুদ্ধ ঘোষনা করল !!
** সে যুদ্ধের জন্য আমার সামনে এগিয়ে আসল,
আমি (আল্লাহ) আমার বন্ধুদের সাহায্যের ক্ষেত্রে
খুব দ্রুতগামি !

** যে ব্যক্তি আমাকে যুদ্ধের জন্য আহবান করল, সে কি মনে করে
সে আমার সামনে যুদ্ধের জন্যে দাডাঁতে পারবে ?

** যে ব্যক্তি আমাকে যুদ্ধের জন্য আহবান করল সে কি মনে করে সে আমাকে দুশমনির খাতিরে অক্ষম করে দেবে ?

** যে ব্যক্তি আমাকে যুদ্ধের জন্য আহবান করল সেকি মনে করে
সে আমার কাছ থেকে পালিয়ে যাবে ?

** যে ব্যক্তি আমাকে যুদ্ধের জন্য আহবান করল সেকি মনে করে
সে আমাকে পরাজিত করবে? কক্ষনো নয়।

আমি আমার বন্ধুদেরকে দুনিয়া ও আখেরাত উভয় জগতে পরিপুর্ন সফলতা দান কারি, তাদেরকে সাহায্য করার ক্ষেত্রে আমি নিজেই সাহায্যকারী।

Reference :
From : হাফেজ আবু নাঈম আহমদ ইবনে আবদুল্লাহ আল-ইসফাহানী:
Book : “হিলয়াতুল আউলিয়া ওয়া তাবকাতুল আছফিয়াহ”
Volume : ১খন্ড, পৃষ্টা নং- ১১-১২




★★★ ওলীগনের শাফায়াত সম্পর্কে :


★ “যে দয়াময় আ̂ল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছ, সে ব্যাতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে না”। [সুরা ১৯ মারঈয়াম: ৮৭]


(I) আল্লাহর একজন বিশিষ্ট ওলী ছিলেন ওয়াইছ করনী (রহ)। তিনি ছিলেন একজন তাবেয়ী। তার সম্পর্কে কিছু হাদিস :


♦হযরত ওমর (রা.) বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ ﷺকে বলিতে শুনিয়াছি, নিশ্চয়ই , অনুগতদিগের (খায়রুত্তাবেয়ীন) মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি যাহার নাম উয়ায়ছ। তাহার মা আছে এবং তাহার শরীরে একটি শ্বেত চিহ্ন আছে। তোমরা (তাহার সংগে দেখা করিয়া) অনুরোধ করিবে যেন সে তোমাদের ক্ষমার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করে।

(মুসলিম শরীফ ৬২৬০/ মিশকাত ৬০০৬)


♦হযরত উমর বিন খাত্তাব হইতে বর্ণিত, আল্লাহর রাসূলﷺ বলিয়াছেন, “নিশ্চয়ই ইয়েমেন হইতে তোমাদের নিকট এক লোক আসিবে যে উয়ায়ছ নামে অবিহীত। সে তাহার মাতার জন্য ইয়েমেন ত্যাগ করিতে পারে না। তাহার শরীরে শ্বেত রোগ ছিল। সে আল্লাকে ডাকিল, তাহার শ্বেত রোগ এক দিরহাম পর্যন্ত ব্যতীত দূর হইয়া গেল। তোমাদের মধ্যে যে কেহ তাহার সাক্ষাত পাও তাহাকে অনুরোধ করিবে যেন সে তোমাদের মাগফিরাতের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করে ।

(মুসলিম শরীফ ৬২৫৯/ মিশকাত শরীফ ৬০০৬)


♦রাসূলল্লাহ হযরত ওমরকে বলিলেন, উয়ায়ছ ইবনে আমর মুজাহিদগণের সাহায্যার্থে আগমনকারী ইয়েমেনবাসীদের সহিত তোমাদের নিকট আসিবে। সে মুজার গোত্রের কারণ শাখার অন্তর্ভুক্ত। তাহার ধবল রোগ ছিল। (আল্লাহর নিকট দোয়া করিবার কারণে) এক দিরহাম পরিমান স্থান ব্যতীত সে উহা হইতে আরোগ্য লাভ করে। তাহার মাতা আছে। সে তাহার মাতার সহিত সদ্ব্যবহার করে। সে আল্লাহর নিকট শপথ করিলে, আল্লাহ তাহা পূরণ করে। তাহার দ্বারা তোমাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা করাইতে সক্ষম হইলে তাহা করাইবে।

(মিশকাত শরীফ)


♦ হুজুর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মতের
এক বিশেষ ওলী আল্লাহর সুপারিশ
করা সম্পর্কে ইরশাদ করেন,
"হযরত আব্দুল্লাহ ইবনে আবুল
জাদয়া রদ্বিয়াল্লাহু আনহু
হতে বর্নিত, হুজুর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম
উনাকে বলতে শুনেছি, আমার উম্মতের
এক ব্যক্তির সুপারিশে বনী তামীম
গোত্রের লোক সংখ্যা হতেও অধিক
লোক জান্নাতে প্রবেশ করবে।"

[তথ্যসূত্রঃ- সুনানে তিরমিযী শরীফ,
সুনানে ইবনে মাজাহ, মিশকাত শরীফ
৫৩৬১, সুনানে দারেমী]

নোট : এই হাদিসটি অনেক উলামায়ে কেরাম ""আশিকে রাসুল (সা) বিখ্যাত তাবেযী ওয়াইস করনী (রহ) এর কথা বলে উল্লেখ করেছেন। নিচে বর্নিত হয়েছেন।


♦রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন," হযরত উয়ায়ছ করণীর শাফায়াতে রাবী ও মুজার গোত্রের মেষের পশম সমপরিমান লোক বেহেশতে যাইবে।

(মিশকাত শরীফ)


♦হযরত আবি মাসউদ-উল-আনসারী হতে বর্নিতঃ রাসূল ﷺ বলেছেন,
“আমার উম্মতের ভিতর এক ব্যক্তি, যাহাকে লোকে উয়ায়েছ ইবনে আবদুল্লাহ্ করণী বলে, তাহার প্রার্থনায় অবশ্যই রাবিয়া ও মুজার এই দুই গোত্রের বকরীর পশমের সংখ্যক গুনাহ্গার উম্মতের গুনাহ্ মাফ হইবে।”

(শওয়াহেদুন-নবুওয়াত/মছনবী রহীম)



(II) ♦ হযরত আনাস (রদিয়াল্লাহু তায়ালা আনহু) থেকে বর্ণিত, হযরত মুহাম্মাদ মুস্তাফা (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) ফরমায়েছেন,

ﻳﺸﻔﻊ ﻳﻮﻡ ﺍﻟﻘﻴﺎﻣﺔ ﺛﻼﺛﺔ ﺍﻻﻧﺒﻴﺎﺀ ﺛﻢ ﺍﻟﻌﻠﻤﺎﺀ
ﺛﻢ ﺍﻟﺸﻬﺪﺍﺀ

অর্থ: কিয়ামতের দিন তিন শ্রেণীর
লোক সুপারিশ করবে।
(১) নবী রসূল আলাইহিমুস সালাম ।
(২) উলামায়ে কিরাম (বা আউলিয়া কেরাম)
রহমাতুল্লাহি আলাইহি।
(৩) শহীদ গন।"

[সুনানে ইবনে মাজাহ
শরীফ, মিশকাত শরীফ ৫৩৭০]

নোট: পুর্ববর্তী হক্কানী উলামায়ে কেরাম (রহ) গন সব আল্লাহর ওলী ছিলেন।
আর ওলীগনের মর্যাদা আর ক্ষমতা উলামায়ে কেরাম থেকে অনেক বেশি।


♦এই হাদিসটার সনদ দিতে গিয়ে মাওলানা জালালুদ্দিন রুমি (রহ) বলেন," হাশরের মাঠে পিয়ারা নবীর নির্দেশে নবীগণ তাদের উম্মতদের, আউলিয়াগণ তাদের মুরিদদের এবং শহীদগণ তাদের মা-বাবার জন্য সুপারিশ করবে।

(মসনদে গোয়ারভী শরীফ, খন্ড ১, পৃষ্ঠা ৩৬২)


♦অপর হাদিসে আছে :-

ﻭ ﺍﺫﺍ ﺭﺃﻭﺍ ﺍﻧﻬﻢ ﻗﺪ ﻧﺠﻮﺍ ﻓﻲ ﺍﺧﻮﺍﻧﻬﻢ ﻳﻘﻮﻟﻮﻥ ﺭﺑﻨﺎ ﺍﺧﻮﺍﻧﻨﺎ ﻛﺎﻧﻮﺍ ﻳﺼﻠﻮﻥ ﻣﻌﻨﺎ ﻭﻳﺼﻠﻮﻥ ﻣﻌﻨﺎ ﻭ ﻳﺼﻮﻣﻮﻥ ﻣﻌﻨﺎ ﻭ ﻳﻌﻤﻠﻮﻥ ﻣﻌﻨﺎ ﻓﻴﻘﻮﻝ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻲ ﺍﺫﻫﺒﻮﺍ ﻓﻤﻦ ﻭﺟﺪﺗﻢ ﻓﻲ ﻗﻠﺒﻪ ﻣﺜﻘﺎﻝ ﺩﻳﻨﺎﺭ ﻣﻦ ﺍﻳﻤﺎﻥ ﻓﺎﺣﺮﺣﻮﻩ ﻭ ﻳﺤﺮﻡ ﺍﻟﻠﻪ ﺻﻮﺭﻫﻢ ﻋﻠﻲ ﺍﻟﻨﺎﺭ ﻓﻴﺎﺗﻮﻧﻬﻢ ﻭﺑﻌﻀﻬﻢ ﻗﺪ ﻏﺎﺏ ﻓﻲ ﺍﻟﻨﺎﺭ ﺍﻟﻲ ﻗﺪﻣﻪ ﻭ ﺍﻟﻲ ﺍﻧﺼﺎﻑ ﺳﺎﻗﻪ ﻓﻴﺨﺮﺟﻮﻥ ﻣﻦ ﻋﺮﻓﻮﺍ

যখন আল্লাহর অলীগণ দেখবে যে তারা মুক্তি পেয়ে গেল , তখন তাদের মুমীন ভাইদের জন্য তারা আল্লাহর কাছে আবেদন করবে "হে আমার প্রতিপালক এরা আমাদের ভাই, যাদেরকে তুমি জাহান্নামে নিক্ষেপ করেছ তারা আমাদের সাথে নামাজ পড়ত , আমাদের সাথে রোজা রাখত এবং আমাদের সাথে সত্কাজ করত "। তখন আল্লাহ বলবেন "যাদের অন্তরে শুধুমাত্র এক দিনার ওজন পরিমাণ ঈমান পাবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আস । তাদের মুখমন্ডল তথা আকৃতিকে জাহান্নামের জন্য হারাম করে দেওয়া হয়েছে " । অতঃপর তারা (অলীগণ) সেখানে জাহান্নামীদের নিকট যাবেন । এসে দেখবেন কেউ কেউ পা পর্যন্ত কেউ পায়ের গোড়ালী পর্যন্ত আগুনে ডুবে আছে । এর মধ্যে যাদের তারা চিনবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে ।

(সহীহ বুখারী , খন্ড ২ পৃষ্ঠা ১১০৭ । হাদীস নং ৭০০১)


♦ সহিহ হাদিসে বর্নিত :-

ﻓﻮﺍﻟﺬﻱ ﻧﻔﺴﻲ ﺑﻴﺪﻩ ﻣﺎ ﻣﻮﻛﻢ ﻣﻦ ﺍﺣﺪ ﺑﺎﺷﺪ ﻣﻨﺎﺷﺪﺓ ﻟﻠﻪ ﻓﻲ ﺍﺳﺘﻘﺼﺎﺀ ﺍﻟﺤﻖ ﻣﻦ ﺍﻟﻤﻮﻣﻨﻴﻦ ﻟﻠﻪ ﻳﻮﻡ ﺍﻟﻘﻴﺎﻣﺔ ﻻﺧﻮﺍﻧﻬﻢ ﺍﻟﺬﻳﻦ ﻓﻲ ﺍﻟﻨﺎﺭ ﻳﻘﻮﻟﻮﻥ ﺭﺑﻨﺎ ﻛﺎﻧﻮﺍ ﻳﺼﻮﻣﻮﻥ ﻣﻌﻨﺎ ﻭ ﻳﺼﻠﻮﻥ ﻭ ﻳﺤﺠﻮﻥ ﻓﻴﻘﺎﻝ ﻟﻬﻢ ﺍﺣﺮﺟﻮﺍ ﻣﻦ ﻋﺮﻓﺘﻢ

আল্লাহর প্রিয় বান্দাগণ (ওলীগন) তাদের ঐ সমস্ত মুমীন ভাইদের জন্য শুপারিস করবে যারা জাহান্নামে পড়ে থাকবে তাদেরকে জাহান্নাম থেকে ছাড়িয়ে আনার জন্য আল্লাহর দরবারে এমনভাবে আবদারের পর আবদার করতে থাকবে, যে রকম আবদার কোন ব্যক্তি তার নিজ হক আদায়ের জন্যও সাধারণত করে না । এবং তারা আল্লাহর দরবারে আবেদন করবেন হে আমাদের রব এ সমস্ত লোক আমাদের সাথে রোজা রাখত, নামাজ পড়ত, হজ্ব করত ।

(সহীহ মুসলিম । খন্ড ১
পৃষ্ঠা ১০৩ হাদিস ১৮৩)



♦আরো বর্নিত আছে :-

ﻋﻦ ﺍﻧﺲ ﺍﺑﻲ ﺳﻌﻴﺪ ﺭﺽ ﺍﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻌﻢ ﻗﺎﻻﻥ ﻣﻦ ﺍﻣﺘﻲ ﻣﻦ ﻳﺸﻔﻊ ﻟﻠﻔﺌﺎﻡ ﻣﻦ ﺍﻟﻨﺎﺱ ﻭ ﻣﻨﻬﻢ ﻣﻦ ﻳﺸﻔﻊ ﻟﻠﻘﺒﻴﻠﺔ ﻭ ﻣﻨﻬﻢ ﻣﻦ ﻳﺸﻔﻊ ﻟﻠﻌﺼﺒﺔ ﻭ ﻣﻨﻬﻢ ﻣﻦ ﻳﺸﻔﻊ ﻟﻠﺮﺟﻞ ﺣﺘﻲ ﻳﺪﺧﻠﻮﺍ ﺍﻟﺠﻨﺔ

হযরত আবূ সাঈদ রঃ হতে বর্ণিত , রাসুল দঃ এরশাদ করেছেন, নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আছেন যারা একটি বিরাট দল এর (বা তাদের সকল সমর্থক ও অনুসারীদের) জন্য সুপারিশ করবে । আর কিছু লোক আছেন যারা একটি দলের (বা আত্তীয় স্বজনদের) জন্য সুপারিশ করবে । আর কিছু লোক আছে যারা এক এক জনের জন্য সুপারিশ করবে । এভাবে তারা সকলেই জান্নাতে প্রবেশ করবে ।

[আল হাদিস, তিরমীযি খন্ড ২ পৃঃ ৬৭ , হাদিস ২৪৪০,
মিশকাত শরীফ ৫৩২৬]













★★★ ওলীর দরবারে গেলে জান্নাতী হওয়া যায়★★★


হযরত আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, " বনী ঈস্রাঈলে এক ব্যক্তি ছিলো, যে নিরানব্বই লোককে হত্যা করেছিল।তারপর মাসআলার সমাধান জিজ্ঞেস করার জন্য বের হলো।অতঃপর এক পাদ্রীর নিকট গিয়ে পৌঁছলো।সে জিজ্ঞেস করলো - এর তওবা হতে পারে কিনা। সে বললো, "না"।সে তাকেও মেনে ফেললো।আর মাসআলা জানার জন্য বেরিয়ে পড়লো।তাকে কেউ বললো, "অমুক বস্তিতে যাও"(ওই খানে একজন আল্লাহর অলী আছেন তোমার কি করা উচিত তিনি হয়ত সঠিক কোন সমাধান দিতে পারবেন)। এমতাবস্থায় তাকে মৃত্যু পেয়ে বসলো।তখন সে আপন বুক ওই বস্তির দিকে ফিরিয়ে নিলো।তার সম্পর্কে রহমত ও আযাবের ফিরিশতারা বদানুবাদ করলো।মহান রব ওই বস্তির দিকে নির্দেশ পাঠালেন- 'তুমি তার নিকটস্থ হয়ে যাও। আর ওই বস্তির দিকে নির্দেশ পাঠালেন- তুমি তার থেকে দূরবর্তী হয়ে যাও! তারপর এরশাদ করলেন, "ওই দুই বস্তির মধ্যে মাপো"।তখন তাকে এ বস্তি থেকে এক বিঘত পরিমাণ নিকটে পাওয়া গেল।সুতারাং তাকে ক্ষমা করে দেওয়া হল।
★মুসলিম শরীফঃ৮ম খন্ড,২৭৪পৃঃ
★বোখারী শরীফ
★মিশকাত শরীফঃহাদিস নংঃ২২১৮

Friday, March 6, 2015

হযরত খাজা গরীব নেওয়াজ মঈনুদ্দিন চিশতী আজমীরী (রঃ)


হুযুরপাক নুরে মুজাসসাম রাসুলুল্লাহ হাবিবুল্লাহ  হযরত মুহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী সময়ে তার প্রচারিত ইসলামকে পৃথিবীতে ছড়িয়ে দেয়ার দায়িত্ব পালন করেন সূফী সাধকরা। তারা নিজেদের জীবনকে সংকটাপন্ন করে সুদূরে পাড়ি জমিয়েছেন এবং ইসলাম প্রতিষ্ঠিত করেছেন যথাযথভাবে। আল্লাহর ইচ্ছাই তাদের ইচ্ছায় পরিণত হয়েছে। তেমনি এক মহান সাধক হলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রঃ)। তিনি ধর্মাকাশের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি তার সাধনার মাধ্যমে এই ভারতবর্ষে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ ও রাসুলের ধর্মকে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রঃ )-এর প্রতিষ্ঠিত তরিকাকে বলা হয় চিশতীয়া তরিকা। চিশতীয়া তরিকার আদি মুর্শিদ হলেন হযরত মুহম্মদ (দঃ)। রাসুল (দঃ)-এর আধ্যাত্মিক শিক্ষা হযরত আলী (কঃ) হয়ে হাসান-আল-বসরীর মাধ্যমে অধীনস্ত সিলসিলায় বয়ে এনেছে। চিশতীয়া তরিকার চিশতী উপাধি প্রথম শুরু হয় হযরত খাজা আবু ইসহাক শামী চিশতী থেকে। তিনি সিরিয়ার অধিবাসী ছিলেন।

তিনি তাঁর মুর্শিদের আদেশে আফগানিস্তানের চিশতী নামক স্থানে বসতি স্থাপন করেন। এখান থেকেই তিনি তাসাউফ ও সিলসিলার প্রচার-প্রসার শুরু করেন। চিশতীয়া উপাধি এখান থেকেই শুরু হয়। খাজা বাবা এই তরিকায় সূত্রবদ্ধ হয়ে তরিকার দায়িত্ব পালনের ভার নেন। তাই তিনি এই তরিকার ইমাম ও কুতুব। তিনি ১১৮৫ খ্রিঃ/৫৮১ হিঃ সালে ভারতবর্ষে আগমন করে ইসলামের তওহিদ, সাম্য ও ভ্রাতৃত্ব প্রচার করেন। চিশতিয়া তরিকার ইমাম ও কুতুব হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রঃ) ১১৪২ খ্রিঃ /৫৩৬ হিঃ সালে ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী জেলার সানজারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সৈয়দ গিয়াস উদ্দীন সঞ্জরি (রহঃ) এবং মাতার নাম সৈয়্যেদা উম্মেওয়ারা বিবি (রহঃ)। তিনি পিতৃকুল ও মাতৃকুল উভয়দিক থেকেই ইমাম হাসান ও ইমাম হোসাইনের বংশধর। খাজাবাবা খাজা উসমান হারুনীর খেদমতে তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। দীর্ঘসময় তিনি তার মুর্শিদের সেবায় নিয়োজিত থাকেন।

মুর্শিদের সান্নিধ্যে তিনি অনেক স্থান ভ্রমণ করেন এবং অনেক গুণী সাধক কামেলদের সান্নিধ্য লাভ করে মারেফতের তত্ত্ব সম্পর্কে প্রভূত জ্ঞানলাভ করেন। খাজা বাবা (রহঃ) তাঁর মুর্শিদ কেবলার সঙ্গে হজব্রত পালন শেষে মদিনায় গমন করেন। মদিনায় স্বীয় মুর্শিদ হযরত খাজা ওসমান হারুনী তাঁকে রাসুলের হাতে সঁপে দেন। নবীজী খাজা মঈনুদ্দিন চিশতী (রঃ)-কে হিন্দুস্থানে গিয়ে ইসলাম প্রচারের জন্য নির্দেশ দেন। খাজা উসমান হারুনী (রহঃ) তাঁর প্রিয় শিষ্যকে সঙ্গে নিয়ে মদিনা থেকে স্বদেশে প্রত্যাবর্তনের উদ্দেশে মক্কায় ফিরে আসেন। মক্কায় তরিকতপন্থীদের ইমাম, হাকিকত বিশারদ, আউলিয়াকুল করা হয়। পরে ওহাবি আন্দোলনে তাঁর মাজারসহ সকল মাজার নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে। মুর্শিদের ওফাতের পর খাজাবাবা দারুণ ব্যথিত হৃদয় নিয়ে হিন্দুস্থানের পথে রওনা হন। খাজাবাবা (রহঃ) হুজুর বেরীর (রহঃ) দরজায় দুছত্র ফারসি কবিতা লিখেছিলেন যা আজো শ্রদ্ধার সঙ্গে সকলে পড়ে থাকেন। কবিতাটি হলো ‘গঞ্জে বখশ জগতের প্রেরণা ও খোদার নূরে। (তিনি অসামর্থ্যদের পীরে কামেল আর কামেলদের পথপ্রর্দশক।’) লাহোর ত্যাগ করে তিনি দিল্লি ও পরে রাজপুত শক্তির কেন্দ্রবিন্দু আজমিরে আস্তানা করেন। খাজা বাবার অপার মহিমায়, মানব প্রেম ও চারিত্রিক মাধুর্যে মোহিত হয়ে হিন্দু প্রভাবশালীদের প্রবল বাধা বিপত্তির মধ্যেও দলে দলে লোক ইসলাম গ্রহণ করে তাঁর শিষ্যত্ব গ্রহণ করতে থাকে। এতে হিন্দু রাজা ক্ষিপ্ত হয়ে খাজাবাবাকে আজমির ত্যাগের নির্দেশ দেন। খাজাবাবা ঐ সময় বলেছিলেন ‘আমি পৃর্থিরাজকে জীবিত বন্দী করে শিহাবুদ্দীন ঘোরীর হাতে তুলে দিলাম।’ তাঁর এই ভবিষদ্বাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছিল।


এভাবে ভারতবর্ষে মুসলমান রাজত্ব কায়েম হয়। ভারতবষের্র দিল্লি ও আজমির মুসলিম শাসনে আসার পর মধ্যপ্রাচ্য থেকে সূফী সাধক, দরবেশ ফকিররা ভারতবর্ষে এসে ইসলাম প্রচার করেন। এঁদের মধ্যে প্রায় সবাই খাজাবাবার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর দোয়া ও অনুমতি নিয়ে দূর-দূরান্তের বিশেষ এলাকায় ছড়িয়ে পড়েন এবং বসতি স্থাপন করে ইসলাম প্রচার করে জীবনপাত করেছেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রঃ) এক মহান মুবান্নিগ। যাঁর প্রচেষ্টার ফসল হলো ভারতবর্ষে ইসলামের সূর্যের উদয়। এবং উদয়ের ফলান্তে এদেশের মানুষ ইসলামের শান্তি লাভ করে। শরিয়ত-মারেফতের আলোতে উদ্ভাসিত হয়ে সত্যিকারের পথ ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ প্রাপ্তি হয়। চিশতীয়া তরিকার উত্থান বহুপূর্বে হলেও ভারতবর্ষে খাজাবাবা এই তরিকায় দিয়েছেন এক নতুন পরিচিতি। তিনি তরিকতের সাধনায় মানুষকে দিয়েছেন প্রকৃত মুসলমান হওয়ার শিক্ষা। খোদার পথের সাধনায় প্রথমে মানুষের ৩টি বিষয় রপ্ত করতে হবে ‘মানব প্রেম, সত্যিকারের মানবতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, অন্তর্ধ্যানে স্মরণে রাখা।’ এই বিষয়ে সর্বদাই নিজেকে নিয়োজিত রেখে তরিকার সাধনা করতে হবে। হযরত মুহম্মদ (দঃ) থেকে হযরত আলী এবং হযরত আলী থেকে হাসান বসরী এই তালিম লাভ করেন। সিনা -ব-সিনায় চলে আসা এই তালিম হযরত ওসমান হারুনীও লাভ করেন। এই তালিমগুলো লিপিবদ্ধ ছিল না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) সুশৃঙ্খলভাবে সাজিয়ে গুছিয়ে লিপিবদ্ধ করেন।

চিশতীয়া তরিকার শাজরা শরিফ
* হুযুরপাক নুরে মুজাসসাম রাসুলুল্লাহ হাবিবুল্লাহ  হযরত মুহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
১) হযরত আলী (কঃ)
২) হযরত হাসান বসরী (রাঃ)
৩) হযরত আবদুল ওয়াহেদ (রঃ)
৪) হযরত খাজা ফজর (রঃ)
৫) হযরত ইব্রাহিম ইবনে আদম বালখী (রঃ)
৬) হযরত খাজা হোবায়ারা (রঃ)
৭) হযরত খাজা মোমশাদ (রঃ)
৮) হযরত আবু এহছাক (রঃ)
৯) খাজা আঃ এবনে ছামায়ান (রঃ)
১০) খাজা মোহম্মদ (রঃ)
১১) খাজা নাসিরউদ্দীন (রঃ)
১২) খাজা মওদুদ চিশতী (রঃ)
১৩) কাজা হাজি শরীফ জেন্দান (রঃ)
১৪) খাজা ওসমান হারুনী (রঃ)
১৫) খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতী (রঃ) এই তরিকা মতে আব, আতশ, খাক, বাদ (পানি, আগুন, মাটি, বায়ু, এবং নুর (জ্যোতি)-কে আনাসির-এ খামসা বা পঞ্চভূত বলে। সমুদয় জড়বস্তু ও জড়দেহে (প্রাণী দেহে) আনাসিরে আর্বা বা চতুর্ভূত যেমন পানি, আগুন, মাটি ও বায়ুর সংমিশ্রণ ঘটেছে। আর চতুর্ভূতের মূলে রয়েছে নূর বা এক জ্যোর্তিময় সত্তা।

প্রত্যেক আনাসির বা ভূতে পাঁচটি করে সিফাত অথবা গুণ বিদ্যমান রয়েছে। তা আবার তিন শ্রেণীতে বিভক্ত; যথার্থ আহাদিয়াত, ওয়াহাদাত, ওয়াহেদিয়াত। নিজকে জানার তথা দেহতত্ত্বের তালিম থেকে এর পরিচিতি লাভ করা যায়। এই তালিমের চূড়ান্ত পর্যায়ে উন্নীত না হওয়া পর্যন্ত কেউ চিশতীয়া তরিকায় সিদ্ধিলাভ করতে পারে না অথার্ৎ সূফী দরবেশ হতে পারে না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতী কাদেরিয়া তরিকায় কলেমার তালিম নিয়েছিলেন বলে কেউ কেউ চিশতীয়া তরিকার সঙ্গে সঙ্গে কাদেরিয়া তরিকার তালিমও রপ্ত করে থাকেন। নকতাবিহীন বার বর্ণ বিশিষ্ট কালেমা তাকওয়ার তাৎপর্য ও হাকিকতের পরিচিতি লাভই কাদেরিয়া তরিকার সার্থক তালিম। হযরত খাজা মঈনুদ্দিন চিশতী মানুষের মাঝে যে উপদেশের বাণী রেখে গেছেন তা শুধু তরিকতপন্থীদের নয় সকল মানুষের জীবনের পাথেয় হওয়া উচিত।

তিনি বলেছেন-

* কোনো মুসলমান ভাইকে হেয় জ্ঞানে উৎপীড়নে যে ক্ষতি হয়, অন্য কোনো পাপ কাজে মানুষের সেই পরিমাণ ক্ষতি হয় না।

*কেয়ামতের আজাব থেকে মুক্তি পেতে হলে বিপন্ন, দুস্থ ও উৎপীড়িতদের খেদমত করতে হবে। অভাবগ্রস্তদের অভাব মোচন করে এবং ক্ষুধার্তদের আহার প্রদান করে।

* দানশীলতা নেয়ামতের চাবি।

*তিনি প্রকৃত আরেফ যিনি কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে খালি হাতে ফেরান না।

* নেককার ব্যক্তির সংশ্রব নেক কর্ম থেকে উত্তম। পক্ষান্তরে পাপকর্ম থেকে ব্যক্তির সংশ্রব অধিকতর মন্দ।

* আ্ল্লাহ পাক যাদের ভালোবাসেন তাদের মাথার ওপর বারিধারার মতো বিপদ বর্ষণ করেন।

* পৃথিবীতে প্রত্যেক জামানায় হাজার হাজার অলি-আল্লাহ বিদ্যমান থাকেন। তাদের অনেকেই থেকে যান দৃষ্টির আড়ালে। সুতরাং পৃথিবীকে কখনই আউলিয়া শূন্য মনে করো না।

 * সর্বাবস্থায় বদনে প্রশান্তি এবং হাসির আভা বিদ্যমান থাকা আরেফ ব্যক্তিদের অন্যতম লক্ষণ। * আরেফের মস্তকে বিরামহীনভাবে নূর বর্ষিত হয়।

 * নীরবতা আরেফের স্বভাব।

 * আরেফ ঐ ব্যক্তি যিনি নিজেরে হৃদয়কে দুনিয়া ও আখেরাত উভয়ের আকর্ষণ থেকে মুক্ত রাখতে সক্ষম হয়েছেন। প্রতি মুহূর্তে আল্লাহর হাজার হাজার তাজাল্লি তার ওপর বিকশিত হয়।

 * তিনটি বস্তুর মাধ্যমে ইমানের পরিপূর্ণতা লাভ হয়। আল্লাহ ভীতি, আল্লাহপ্রাপ্তির কামনা, আল্লাহর প্রেম।

* তারাই প্রকৃত প্রেমিক, যাদের হৃদয় প্রতি মুহূর্তে জিকিরে নিমগ্ন থাকে, কিন্তু মুখ দেখে তা বোঝা যায না।

* তরিকতপন্থীদের জন্য ৫টি জিনিস দেখা এবাদত হিসেবে গণ্য মাতাপিতাকে দেখা, কুরআন শরিফ দেখা, আলেমে রব্বানীকে দেখা, বায়তুল্লাহ শরিফ দেখা, স্বীয় মুর্শিদকে দেখা।

হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রহঃ) ৬৩৩ হিজরীর ৫ রজব দিবাগত রাত অর্থাৎ ৬ রজব সুবহে সাদেকের সময় ইন্তেকাল করেন। তখন তার বয়স হয়েছিল ৯৭ বছর। গরীবে নেওয়াজের বড় সাহেবজাদা হযরত খাজা ফখরুদ্দীন চিশতী (রহঃ) তার নামাজে জানাজায় ইমামতি করেন। জীবনের শেষ পর্যায়ে তিনি হযরত খাজা কুতুবুদ্দীন বখতিয়ার খাকী (রহঃ) কে খিলাফতের দায়িত্ব অর্পন করে সিলসিলার ধারাবাহিকতা অব্যাহত রাখেন। প্রতিবছর ১লা রজব হতে ৬ রজব পর্যন্ত আজমির শরীফে খাজা বাবার মাজারে অনুষ্ঠিত হয় ওরস মোবারক। খাজা বাবার প্রত্যেকটি কার্যক্রম ছিল অলৌকিকতায় ভরপুর। খাজা গরীবে নেওয়াজ (রঃ) এর জীবদ্দশায় আজমিরবাসীগণ হজ্জ সমাপনান্তে প্রত্যাবর্তন করে প্রায়শঃ বলতো “হুজুর, কা’বা শরীফ হতে কখন আজমিরে আগমন করেছেন?” উপস্থিত লোকজন প্রত্যুত্তরে বলতো “তিনি এ বছর হজ্জে গমন করেননি।” হজ্জ হতে প্রত্যাবর্তনকারীগণ বলতো, “তাকে আমরা অক্ষ খাজা বাবাকে কা’বা শরীফ তাওয়াফ করতে দেখেছি। উপরোক্ত ঘটনা দ্বারা প্রমা ণিত হয় যে, তিনি রাতে সশরীরে খানায়ে কা’বা প্রদক্ষিণ করতেন এবং ভোরে আজমিরে উপস্থিত হয়ে বা জামায়াতে ফজরের নামাজ আদায় করতেন।

একদিন গরীবে নেওয়াজ (রহঃ) সফররত অবস্থায় সাতজন অগ্নি উপাসকের একটি দলকে অগ্নিকুন্ডের পাশে পুজারত অবস্থায় দেখেন, সেখানে গিয়ে উপস্থিত হন। অগ্নি উপাসকগণ হযরতের নূরাণী চেহারা দেখামাত্র তার পায়ে জড়িয়ে ধরেন। খাজা সাহেব তাদের অগ্নিপুজার উপকারিতা সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, “হুজুর আমরা নরকের আগুন হতে রক্ষা পাবার জন্য, এর পুজা করে আসছি।” তাদের জবাব শুনে খাজা বাবা (রহঃ) বলেন, “ওহে বোকার দল। খোদার আদেশ ব্যতীত আগুনের কোনরূপ কর্মশক্তি নাই। যে প্রভূর আদেশে আগুন কর্মক্ষম, তার উপাসনা না করে কেন তার সৃষ্টির উপাসনায় মত্ত রয়েছ?” আগুনের পূজারিগণ খাজা বাবা (রঃ) কে উদ্দেশ্য করে বলেন, তাহলে আগুন কি আপনার ক্ষতি সাধন করতে পারে না? উত্তরে খাজা সাহেব বললেন, “মঈনুদ্দীনের কথা রাখ, খোদার হুকুম ব্যতীত তার পায়ের জুতারও কোনরূপ ক্ষতিসাধন করতে পারবে না।” এ কথা বলার সাথে সাথে খাজা বাবা নিজের জুতা জোড়া অগ্নিকুন্ডে ফেলে দিলেন। কিছুক্ষণ পর সবাই দেখল যে খাজা সাহেবের জুতা জোড়া বহাল রয়েছে আগুনে স্পর্শ করেনি। উক্ত আগুনের পূজারিগণ খাজা সাহেবের অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে গভীর আস্থার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বহুদিন পর্যন্ত তারা খাজা সাহেবের কাছে অবস্থান করেন।

একবার এক বৃদ্ধ লোক খাজা সাহেবের দরবারে এসে নগরীর হাকিমের বিরুদ্ধে অভিযোগ করে বলল, “হুজুর নগরীর হাকিম অন্যায়ভাবে আমার ছেলেকে হত্যা করে আমাকে পুত্রহারা করেছে। তার বিয়োগ ব্যথা আমি সহ্য করতে না পেরে আপনার কাছে এসেছি। দয়া করে এর একটা বিহিত ব্যবস্থা করুন। খাজা (রঃ) তখন ওজুরত অবস্থায় ছিলেন। বৃদ্ধের এ কথা শুনে তার দয়ার সাগর উথলিয়ে উঠল। নিজের লাঠিখানা হাতে নিয়ে বৃদ্ধের বাসগৃহে যান। মৃত যুবকের কাছে উপস্থিত হয়ে তিনি কিছুক্ষণ মৌণভাব অবলম্বন করেন। উপস্থিত জনগণ, সাথী খাদেমগণ এবং বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ পরবর্তী ঘটনা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। অল্পক্ষণ পরে খাজা সাহেব মৌণতা ভঙ্গ করে খন্ডিত মস্তক শরীরের সাথে যুক্ত করে যুবককে উদ্দেশ্য করে বলেন, “হে যুবক! তুমি যদি সত্যিই নিরপরাধ হও, তবে খোদার হুকুমে জিন্দা হও।” উপরোক্ত বাক্য উচ্চারণের সাথে সাথে নিহত যুবক কালেমা শরীফ পাঠ করতে করতে দাঁড়িয়ে গেল। পিতার হাতে পুনরুজ্জীবিত ছেলেকে অর্পন করে তিনি তার সঙ্গীদের নিয়ে স্বীয় আস্তানায় ফিরে আসেন।

Wednesday, February 4, 2015

কামেল পীর-আউলিয়ার কাছে বাইয়াতের বিধান



★★★ প্রশ্ন : আমরা যাকে পীর মুরিদ করা বলে থাকি মানে হল বায়াত করা এবং হওয়া এর বিধান কি কোরআন হাদিসে কোথাও আছে?


উত্তর : ★ হে রাসূল! যেসব লোক আপনার নিকট বাইয়াত হচ্ছিল, তারা আসলে আল্লাহর নিকটই বাইয়াত হচ্ছিল। তাদের হাতের উপর আল্লাহর কুদরতের হাত ছিল।হে রাসূল! আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নীচে আপনার নিকট বাইয়াত হচ্ছিল। (সূরা ফাতহ ঃ ১৮)

★ অপর আয়াতে আল্লাহ বাইয়াত বা প্রতিশুতি বদ্ধ হওয়ার পর তা রক্ষাকারী সম্পর্কে বলেন :-

فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالآخِرَةِ وَمَن يُقَاتِلْ فِي سَبِيلِ اللّهِ فَيُقْتَلْ أَو يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا

যে ব্যক্তি তার ওয়াদা (প্রতিশ্রুতি) পূর্ণ করবে এবং তাকওয়ার নীতি অবলম্বন করবে, সে আল্লাহ পাকের প্রিয়জন হবে। আর নিশ্চিতভাবে আল্লাহ পাক মুত্তাকীদের ভালবাসেন। (সূরা আলে ইমরান ঃ ৭৬)

★ সহিহ হাদীসে আছে :-

عَنْ اِبْنِ عُمَرَ (رض) عَنِ النَّبِيْ (صلعم) قَالَ مَنْ مَاتَ وَلَيْسَ فِيْ عُنُقِه بَيْعَ’ُ مَاتَ مَيْتَةً جَاهِلِيْةً ـ (مسلم )

হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) রাসূলে পাক (সা) হতে বর্ণনা করেছেন, তিনি বলেন,যে ব্যক্তি বাইয়াতের বন্ধন ছাড়াই মারা গেল সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করল। (মুসলিম)

★ অপর হাদিসে আছে :-

عَنْ عَبْدِ اللهِ بْنْ دِيْنَارٍ (رض) اَنَّهُ سًمِعَ اللهِ بْنْ عُمَرَ (رض) يُقَوْلُ كُنَّا نَبَايِعْ رَسُوْلُ اللهِ (صلعم) عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ يَقًُوْلُ لََنَا فِيْهَا اِسْتَطَيْعْتُمْ ـ (مسلم)

★ আব্দুল্লাহ ইবনে দিনার (রা) হতে বর্ণিত, তিনি হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) কে বলতে শুনেছেন যে, আমরা রাসূল (সা) এর কাছে বাইয়াত গ্রহণ করতাম, শ্রবণ ও আনুগত্যের উপর এবং তিনি আমাদের সামর্থ্য উক্ত আমল করার অনুমতি দিয়েছেন। (মুসলিম)


★★★ পীরে-মুর্শিদ বা ওলী ধরতে হবে, এ প্রসঙ্গে পবিত্র কোরআন পাকে বহু নির্দেশ বা ইংগিত আছে ।

** তবে পীর শব্দটি পবিত্র কোরআন পাকে নেই। কারন পীর শব্দটি ফার্সি ভাষা হতে বাংলা ভাষায় প্রবেশ করেছে । যেমনঃ নামাজ, রোজা, ফিরিস্তা, খোদা, ইত্যাদি শব্দগুলো কোরআন শরীফে-এ নেই। কারন উহা ফার্সি শব্দ, তবে এর প্রতিটি ফার্সি শব্দেরই প্রতিশব্দ কোরআন শরীফে আছে, যেমনঃ নামাজ-সালাত, রোজা-সাওম, ফিরিশ্তা-মালাকুন ইত্যাদি।

** আবার সালাত আরবি শব্দটি স্থান বিশেষ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অনুরূপ ভাবে পীর ফার্সি শব্দের প্রতিশব্দ পবিত্র কোরআন শরীফের বিভিন্ন স্থানে বিভিন্ন শব্দে প্রকাশ করেছেন, যথাঃ 'অলি' বহুবচনে আউলিয়া, মুর্শিদ, ইমাম, বহুবচনে আইম্মা, হাদি, ছিদ্দিকিন, ইত্যাদি।



নিম্নে পবিত্র কোরআন শরিফের কিছু আয়াত অর্থসহ পেশ করা হলঃ-



(১) হে মুমিনগণ! তোমরা অনুস্মরণ কর, আল্লাহ্ পাক এর, তাঁর রাসুল পাক (সাঃ) এর এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে তাদের।
[সুরা ৪ নিসা: ৫৯]।

(উলিল আমর এর মানে হল ন্যায় বিচারক/ধর্মীয় নেতা/ওলি-আউলিয়া/­পীর-মুর্শিদ ইত্যাদি শব্দ ধরা যেতে পারে)


(২) স্মরণ কর! সেই দিনকে যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাঁদের (ইমাম) ধর্মীয় নেতা সহ আহ্বান করব।
[সুরা ১৭ বনী-ইসরাঈল: ৭১]

★ যারা তোমাদের ধর্ম মতে চলবে, তাদের ছাড়া আর কাউকে বিশ্বাস করবে না। বলে দিন নিঃসন্দেহে হেদায়েত সেটাই, যে হেদায়েত আল্লাহ করেন। আর এসব কিছু এজন্যে যে, তোমরা যা লাভ করেছিলে তা অন্য কেউ কেন প্রাপ্ত হবে, কিংবা তোমাদের পালনকর্তার সামনে তোমাদের উপর তারা কেন প্রবল হয়ে যাবে! বলে দিন, মর্যাদা আল্লাহরই হাতে; তিনি যাকে ইচ্ছা।


(৩) নিজের বিশেষ অনুগ্রহ দান করেন। আর আল্লাহ মহা অনুগ্রহশীল। [সুরা ৩ ইমরান: ৭৩-৭৪] ।


(৪) অনুসরণ কর তাদের, যারা তোমাদের কাছে কোন বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত। [সুরা ৩৬ ইয়া-সীন: ২১]।

(এখানে রাসুলের কথা বলা হয়েছে রাসুলুল্লাহ (সা) এর দ্বীন প্রচারের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে আল্লাহর ওলীগন এ দ্বীন প্রচার করে যাচ্ছেন যেমন ইন্দুস্থানে হযরত খাজা মইনুদ্দিন চিশতী আজমিরি (রহ) ৯০ লক্ষ মুসলমান করেছিল। বাংলাদেশে কোন নবী আসে নি সাহাবীও না ওলীগন দ্বারা কোটি কোটি মুসলমান হয়েছে। তাদের কাছে মুসলমানগন বায়াত গ্রহন করেছিল মুরিদ হয়েছিল।)


(৫) যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয়, তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে, আমি সে বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করবো। [সুরা ৩১ লুকমান: ১৫]।

(এখানে কামেল পীরের কাছে বায়াত গ্রহন করার ইংগীত হয়েছে শরীয়ত বিরোধী কোন নামধারী পীর এর কাছে নয়)


(৬) অতএব তোমরা যদি না জান তবে যারা জানেন তাদের নিকট হতে জেনে নাও। [সুরা ২১ আম্বিয়া: ৭]।


★ কিয়ামতের আগে মানুষ মুর্খতা বশত জ্ঞানহীন মানুষ এর কাছ থেকে ফতোয়া জিজ্ঞেস করবে যারা নিজেরাও পথভ্রষ্ট অন্যকেও পথভ্রষ্ট করবে।(আল-হাদিস)

তাই এমন কারো কাছ থেকে ইসলামকে জানার জন্য শিখার জন্য আল্লাহর হুকুম বা ইংগীত যাদের কাছে ইলমে লাদ্দুনি তথা আল্লাহর পক্ষ থেকে খাটি জ্ঞান রয়েছে আর ওলী তাদেরকেই বলা হয় যারা আল্লাহর বন্ধু যাদের নিকট ইলমে লাদ্দুনি রয়েছে তাদেরকে না যারা নাকি শরীয়ত বিরোধী মুর্খ তাই এখানে বর্তমানে কামেল ওলীর চাইতে উত্তম আর কে হতে পারে যার কাছে সঠিক জ্ঞান পাবে কারন নবী-রাসুল- সাহাবাগন তো এখন নেই)


(৭) হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং (ছাদেকিন) সত্যবাদীগণের সঙ্গী হয়ে যাও। [সুরা তাওবা: ১১৯]।

(কামেল পীর বা ওলী বুজুর্গ হওয়ার ১ম শর্ত সত্যবাদী বলা যায় আব্দুল কাদির জিলানী (রা) ছোট বেলায় ডাকাতের হামলার শিকার হয়েও মায়ের কথামত ওনার কাছে লুকানো স্বর্নের কথা গোপন করে নি ওনার সেই সত্য প্রকাশ করার পর ডাকাতরা ডাকাতি করতে এসে ভাল হয়ে ইমানদার হয়ে গেছিল। অন্য কারো এমন কারামত পাবেন না এটা পাওয়ার জন্য পীর-ফকির/ ওলী-দরবেশের কাছেই যেতে হবে)


(৮) নিশ্চয়ই আল্লাহ্ পাকের রহমত (মুহসিনিন) আউলিয়া কিরামগনের নিকটবর্তী । [সুরা ৭ আরাফ: ৫৬]।


(৯) আল্লাহ্ যাকে সৎপথে পরিচালিত করেন, সে সৎপথ প্রাপ্ত হয় এবং তিনি (আল্লাহ্) যাকে পথভ্রষ্ট করেন, আপনি কখনও তাঁর জন্য কোন পথপ্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না। [সুরা কা’হফ: ১৭]।

(সিদ্ধান্ত আপনার কাছে আল্লাহর কোন হেদায়াতপ্রাপ্ত ওলীর কাছে যাবেন তাদের অনুগত থাকবেন নাকি জালিমের কাছে যাবেন)


(১০) সাবধান! নিশ্চয় আল্লাহর অলিগণের কোন ভয় নেই এবং তারা কোন বিষয় এ চিন্তিতও নহেন। তাঁদের জন্য আছে সুসংবাদ দুনিয়া ও আখেরাতে, আল্লাহর কথার কোন পরিবর্তন বা হের-ফের হয় না, উহাই মহা সাফল্য। [সুরা ১০ ইউনুস: ৬২-৬৪]।


(১১) হে মুমিনগণ! তোমরা আল্লাহ্ পাককে ভয় কর এবং তাঁর নৈকট্য লাভের উপায় বা ওয়াছিলা তালাশ কর।[সুরা ৫ মায়েদা: ৩৫]।

(বহু সহিহ হাদিসে আসছে যে সাহাবীগন রাসুলুল্লাহ (সা) এর উসিলা দিতেন বা ওনারা একে অন্যের উসিলা দিতেন এখন আমরা নবী-রাসুল, সাহাবী, ইমাম, ওলী-আউলিয়ার উসিলা দেই)


(১২) “যে দয়াময় আ̂ল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছ, সে ব্যাতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে না”। [সুরা ১৯ মারঈয়াম: ৮৭]


- এখন জানতে হবে তাহলে কারা তারা যারা আমাদের জন্য শুপারিশ করবে?
তারা হলেন নবীজি রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম, শহীদগন এবং আল্লাহর প্রিয় অলীগণ এবং অন্যন্য কারো কিছু সম্প্রদায়। তাহলে ওহাবীদের যদি ওলীগনের শুপারিসকে তুচ্ছ মনে হয় তাদের দরকার নেই কিন্তু আমাদের দরকার আছে সবার সুপারিশ। এ ব্যপারে বিস্তারিত জানতে চাইলে এখানে ভিজিট করুন বিশাল বড় একটা পোস্ট :-


★★★ প্রশ্ন : পীর- আউলিয়াগন কি শাফায়াত করতে পারবে?


উত্তর :

★ শাফায়েত যারা যারা করবেন (কুরআন ও হাদিসের আলোকে) :-

http://goo.gl/JSBAS6

 পীর-আউলিয়াগনের শাফায়াত এর ব্যাপারে সংক্ষিপ্ত বলে দিচ্ছি :-

★ “তাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে, তা তিনি (আ̂ল্লাহ) জানেন। তারা (নবীজি রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এবং আল্লাহর প্রিয় অলীগণ) শুধু তাদের জন্যে সুপারিশ করে, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং যারা আ̂ল্লাহর ভয়ে ভীত”। [সুরা ২১ আম্বিয়া: ২৮]

(Note: ব্রেকেট দিয়ে আয়াতের ব্যাখ্যা বুঝানোর জন্য কুরআন হাদিস বা এই আয়াতের সাথে সংগত কিছু আলাদা করে বুঝানো যায় এটা সকল মুফাসসিরে কেরাম করে থাকেন বুঝার সুবিধার জন্য। এখানে নিজের কথাকে আলাদা করা হয়েছে । এটা আয়াতের সাথে শুধুই সম্পর্কিত কিন্তু তা আয়াতের অন্তর্ভুক্ত না।)

★ “নিশ্চই আমি(আ̂ল্লাহ) আপনাকে(নবীজি রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে) কাওসার(জান্নাতের একটা নহর) দান করেছি”। [সুরা ১০৮ কাউসার: ১]


★ রাসুলুল্লাহ (সা) সর্ব প্রথম শাফায়াতে কুবরার অনুমতি পাবেন (মাকামে মাহমুদ শুধু রাসুলুল্লাহ (সা) এর জন্য) আর এর পরে আল্লাহ অনুমতিতে রাসুলুল্লাহ (সা) এর সম্মতিতে অন্যরা সুপারিশ করার ক্ষমতা পাবেন।)


★ হজরত আবু হুরায়রা রাদিআল্লাহুতালা আনহু হতে বর্ণিতঃ আমি নবীজি রাসূলুল্লাহ্ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘আমি হবো কিয়ামতের দিন আদম সন্তানের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি এবং আমিই সর্বপ্রথম ব্যক্তি যার কবর প্রথম খুলে যাবে, আমিই সর্বপ্রথম সুপারিশকারী এবং সর্বপ্রথম আমার সুপারিশ গ্রহনযোগ্য হবে’।
– (সাহহী মুসলিম শরীফ খন্ড ৭, পৃঃ ৩৫৩, হাদীস নং-৫৭৭২।)


★ ‘যখন আল্লাহর অলীগণ দেখবে যে তারা মুক্তি পেয়ে গেল, তখন তাদের মুমীন ভাইদের জন্য তারা আল্লাহর কাছে আবেদন করবে "হে আমার প্রতিপালক এরা আমাদের ভাই, যাদেরকে তুমি জাহান্নামে নিক্ষেপ করেছ তারা আমাদের সাথে নামাজ পড়ত, আমাদের সাথে রোজা রাখত এবং আমাদের সাথে সতকাজ করত"। তখন আল্লাহ বলবেন "যাদের অন্তরে শুধুমাত্র এক দিনার ওজন পরিমাণও ঈমান পাবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আস। তাদের মুখমন্ডল তথা আকৃতিকে জাহান্নামের জন্য হারাম করে দেওয়া হয়েছে"। অতঃপর তারা (অলীগণ) সেখানে জাহান্নামীদের নিকট যাবেন। সেখানে গিয়ে দেখবেন কেউ কেউ পা পর্যন্ত কেউ পায়ের গোড়ালী পর্যন্ত আগুনে ডুবে আছে। এর মধ্যে যাদের তারা চিনবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে’।‘ (সহীহ বুখারী , খন্ড ২ পৃষ্ঠা ১১০৭ । হাদীস নং ৭০০১)


★ আমরা ওলীগন দের ভালবাসি আর তাদের কাছে বায়াত হলে ওহাবীরা আমাদের বিরোধীতা তো করেই ওলীগন দেরও ছাড়ে না। ওলীগনের শানে বিরোধীদের হুশিয়ারি আল্লাহ দিয়েছেন হাদিসে কুদসীতে :-

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: আল্লাহ্ তা’আলা বলেন: যে ব্যক্তি আমার অলীর সাথে শত্রুতা করে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করছি। আমার বান্দার প্রতি যা ফরয করেছি তা দ্বারাই সে আমার অধিক নৈকট্য লাভ করে। আমার বান্দা নফল কাজের মাধ্যমেও আমার নৈকট্য লাভ করতে থাকে। অবশেষে আমি তাকে ভালবেসে ফেলি। যখন আমি তাকে ভালবাসি, তখন আমি তার কান হয়ে যাইযা দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে এবং তার পা হয়ে যাই যা দিয়ে সে চলাফেরা করে। সে আমার কাছে কিছু চাইলে, আমি তাকে তা দেই। সে যদি আমার নিকট আশ্রয় কামনা করে, তাহলে আমি তাকে আশ্রয় দেই। আমি যা করার ইচ্ছা করি, সে ব্যাপারে কোন দ্বিধা-দ্বন্দ্বে ভুগি না কেবল মুমিনের আত্মার ব্যাপার ছাড়া। সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তার মন্দকে অপছন্দ করি। [বুখারী: ৬৫০২]


★ সাবধান! নিশ্চয় আল্লাহর অলিগণের কোন ভয় নেই এবং তারা কোন বিষয় এ চিন্তিতও নহেন। তাঁদের জন্য আছে সুসংবাদ দুনিয়া ও আখেরাতে, আল্লাহ্র কথার কোন পরিবর্তন বা হের-ফের হয় না, উহাই মহা সাফল্য। [সুরা ১০ ইউনুস: ৬২-৬৪]।


★ আল্লাহ পাক বলেন, “তোমরা সব আল্লাহওয়ালা হয়ে যাও”। (সূরা ইমরান-৭৯)

(আর সেই আল্লাহ ওয়ালাদের সংগ ছাড়া কেমনে আল্লাহ ওয়ালা হবেন? কথায় আছে না "সত সংগে স্বর্গ বাস অসত সংগে সর্বনাশ" ওহাবীরা যদি শয়তানের সংগ চায় তাই করুক আমরা কামেল পীর-আউলিয়াগনের সংগ নিব)

★★★ এখন আসুন আমরা কাদের থেকে দ্বীন শিখব তা একটু জেনে নেই বুঝে নেই :-

১) এক ব্যক্তি এমন কোন বিদ্বানকে শিক্ষক হিসেবে ধরেছে যার কুরআন হাদিস জানা আছে ঠিকই কিন্তু ইলমে লাদ্দুনী নেই তাই সে যেভাবে বুঝে সেই ভাবেই ফতোয়া দেয়। নাকি

২) অপর ব্যাক্তি যে এমন একজন কামেল ওলীর কাছে দ্বীন শিখতে গিয়ে বায়াত হয়েছে যার আছে খোদা প্রদত্ত ইলমে লাদ্দুনী আছে আর যে তার কাশফকে (অন্তর চক্ষু বা বাতেনী চক্ষু) জাগ্রত করেছে।

কে সর্বাপেক্ষা উত্তম হবে?

★ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদীছ শরীফ-এ ইরশাদ করেন,

“প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য (দ্বীনের অপরিহার্য শরীয়তী) ইলম অর্জন করা ফরয।

(বায়হাক্বী, মিশকাত, মিরকাত, লুময়াত, তা’লীকুছ্ ছবীহ্, শরহুত্ ত্বীবী, মোযাহেরে হক্ব, আশয়াতুল লুময়াত)

★ হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “ইলম দু’প্রকার-

(১) ক্বল্বী ইলমে অর্থাৎ ইলমে তাছাউফ। আর এটাই মূলতঃ উপকারী ইলম।

(২) যবানী ইলম অর্থাৎ ইল্মে ফিক্বাহ্, যা আল্লাহ্ পাক,এর পক্ষ হতে বান্দার জন্য দলীল।
(দারিমী, তারগীব ওয়াত তারহীব, তারীখ, আব্দুল বার, দাইলামী, বায়হাক্বী, মিশকাত, মিরকাত, শরহুত্ ত্বীবী, তা’লীকুছ্ ছবীহ্, আশয়াতুল লুময়াত, লুময়াত, মুযাহিরে হক্ব)

★ কুরআন শরীফ-এ আল্লাহ পাক তিনি ইরশাদ করেন,

“নিশ্চয়ই আল্লাহ পাক উনার রহমত মুহসিন বা আল্লাহওয়ালা গণদের নিকটে।” (সূরা আ’রাফ : আয়াত শরীফ ৫৬)

★ আল্লাহ পাক বলেন, “যদি তোমরা না জানো, তবে জ্ঞানীদেরকে (আহলে যিকির বা আল্লাহওয়ালাগণকে) জিজ্ঞেস করে জেনে নাও”। (সূরা নহল ৪৩ ও সূরা আম্বিয়া-৭)

★ হাদীছ শরীফে ইরশাদ হয়েছে, “তোমরা কার নিকট থেকে দ্বীন শিক্ষা করছ, তাকে দেখে নাও”। (মুসলিম শরীফ)

এ আয়াতে কারীমায় সুষ্পষ্টভাবে আল্লাহর হেদায়াতপ্রাপ্ত বুযুর্গদের সাহচর্যে থাকার নির্দেশ দেয়া হয়েছে:-

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ

অনুবাদ- আমাদের সরল সঠিক পথ [সীরাতে মুস্তাকিম] দেখাও। তোমার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথ।{সূরা ফাতিহা-৬,৭}


★ সূরায়ে ফাতিহায় মহান রাব্বুল আলামীন তাঁর নিয়ামাতপ্রাপ্ত বান্দারা যে পথে চলেছেন সেটাকে সাব্যস্ত করেছেন সীরাতে মুস্তাকিম।আর তার নিয়ামত প্রাপ্ত বান্দা হলেন –

الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ

অনুবাদ-যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, তারা হল নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ, ও নেককার বান্দাগণ।{সূরা নিসা-৬৯}

** আর নেককারদের মধ্যে এখন সর্বোত্তম কাউকে
খুজলে ওলী-আউলিয়া কামেল পির বুজুর্গ ছাড়া আর কাউকে পাবেন না কারন বারবার বলছি এখন নবী-রাসুল বা কোন সাহাবীকে তো আর পাচ্ছেন না।)

★ আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নির্দেশ দিয়েছেন –

يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ

অনুবাদ:- হে মুমিনরা! আল্লাহকে ভয় কর, আর সৎকর্মপরায়নশীলদের সাথে থাক।{সূরা তাওবা-১১৯)


আমরা আসলে পীরের হাতে হাত রেখে বা তাদের হক তরিকার উপর তখনি বাইয়াত হই যখন তা রাসুলুল্লাহ (সা) এর তরিকা অনুযায়ী হয়। মুলত আমরা তাদের কাছে বাইয়াত হচ্ছি না আমাদের মুল শিকর হল বিশ্বাস হল রাসুলের তরিকার উপর বাইয়াত হচ্ছি।

★★★ বাইয়াত শাব্দিক বিশ্লেষণ :

** “বাইয়াত” শব্দের উৎপত্তি হয়েছে, “বাইয়ুন” শব্দ থেকে।
** “বাইয়ুন” শব্দের আভিধানিক অর্থ হচ্ছে “ক্রয়-বিক্রয়”
** এখানে এই “ক্রয়-বিক্রয়” মানে হচ্ছে আমার আমিত্বকে আল্লাহর রাহে (ওয়াস্তে) রাসূলের নিকট গিয়ে কোরবান করে দিলাম,বিলিন করে দিলাম,বিক্রি করে দিলাম।

★ আমার আমিত্ব, আমার যত অহংকার আছে, অহমিকা আছে, আমি আমি যত ভাব আছে সমস্তকিছু আল্লাহর রাসুলের কাছে গিয়ে আল্লাহর রাহে সম্পূর্ণরূপে উৎসর্গ করে দেয়া, কোরবান করে দেয়া, নিজেকে আল্লাহ্‌ তে সম্পূর্ণ রূপে আল্লাহর কাছে সমর্পন করে দেয়াই হল বাইয়াত ।
অন্য ভাষায় মুরিদ মানে হল বাইয়াত হওয়া।

★ হে রাসূল! যেসব লোক আপনার নিকট বাইয়াত হচ্ছিল, তারা আসলে আল্লাহর নিকটই বাইয়াত হচ্ছিল। তাদের হাতের উপর আল্লাহর কুদরতের হাত ছিল।হে রাসূল! আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নীচে আপনার নিকট বাইয়াত হচ্ছিল। (সূরা ফাতহ ঃ ১৮)

★ অপর আয়াতে আল্লাহ বাইয়াত বা প্রতিশুতি বদ্ধ হওয়ার পর তা রক্ষাকারী সম্পর্কে বলেন :-

فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالآخِرَةِ وَمَن يُقَاتِلْ فِي سَبِيلِ اللّهِ فَيُقْتَلْ أَو يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا

যে ব্যক্তি তার ওয়াদা (প্রতিশ্রুতি) পূর্ণ করবে এবং তাকওয়ার নীতি অবলম্বন করবে, সে আল্লাহ পাকের প্রিয়জন হবে। আর নিশ্চিতভাবে আল্লাহ পাক মুত্তাকীদের ভালবাসেন। (সূরা আলে ইমরান ঃ ৭৬)

★ সহিহ হাদীসে আছে :-

عَنْ اِبْنِ عُمَرَ (رض) عَنِ النَّبِيْ (صلعم) قَالَ مَنْ مَاتَ وَلَيْسَ فِيْ عُنُقِه بَيْعَ’ُ مَاتَ مَيْتَةً جَاهِلِيْةً ـ (مسلم )

হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) রাসূলে পাক (সা) হতে বর্ণনা করেছেন, তিনি বলেন,যে ব্যক্তি বাইয়াতের বন্ধন ছাড়াই মারা গেল সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করল। (মুসলিম)

★ অপর হাদিসে আছে :-

عَنْ عَبْدِ اللهِ بْنْ دِيْنَارٍ (رض) اَنَّهُ سًمِعَ اللهِ بْنْ عُمَرَ (رض) يُقَوْلُ كُنَّا نَبَايِعْ رَسُوْلُ اللهِ (صلعم) عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ يَقًُوْلُ لََنَا فِيْهَا اِسْتَطَيْعْتُمْ ـ (مسلم)

★ আব্দুল্লাহ ইবনে দিনার (রা) হতে বর্ণিত, তিনি হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) কে বলতে শুনেছেন যে, আমরা রাসূল (সা) এর কাছে বাইয়াত গ্রহণ করতাম, শ্রবণ ও আনুগত্যের উপর এবং তিনি আমাদের সামর্থ্য উক্ত আমল করার অনুমতি দিয়েছেন। (মুসলিম)

★ আর ওহাবীরা এগুলো জেনেও সাধারন মুসলমান ভ্রান্ত পথে টানছে গোমরাহী করছে যেমন :-

১) রাসুলের হাতে সমস্ত সাহাবীগন বাইয়াত হয়েছেন।

২) রাসুলুল্লাহ (সা) এর ওফাতের পর সমস্ত সাহাবীগন একে একে আবু বকর (রা), ওমর (রা), হযরত ওসমান (রা), হযরত আলী (রা) এই ভাবে সমস্ত সাহাবীগন তাদের যুগের নেতৃস্থানীয় যাকে উত্তম মনে করেছেন সবাই মিলে তার কাছে বাইয়াত হয়েছেন।

৩) অত:পর আহলে বাইয়াতের ইমামগনের নিকট যেমন : ইমাম হাসান (রা) , ইমাম হোসাইন (রা) এর নিকট মুসলমানগন বাইয়াত হয়েছেন।
ইয়াজিদ (লানতুল্লাহ) তার না-জায়েয ক্ষমতার উপর বাইয়াত হতে জোর জবরদস্তি করলে হক আর বাতিলকে প্রতিষ্টা করার জন্য তার বিরোদ্ধে কারবালায় যুদ্ধ করে ইমাম হোসাইন (রা) শহীদ হয়।

৪) সেই সিলসিলা অনুযায়ী ৪ মাযহাবের ইমামগন হকের উপর মুসলমানদের বাইয়াত করেছেন।

৫) তাদের পরবর্তীতেও এমন কোন হক পীর-বুজুর্গ বা জ্ঞানী পন্ডিত ব্যক্তিত্ব ছিলেন না যারা কামেল পীর বা ইমামগনের নিকট বাইয়াত হন নি। এমনকি ওলীকুল সম্রাট গাউসুল আজম পীরানে পীর দস্তাগীর (রহ) তিনিও কামেল পীরের নিকট বাইয়াত হয়েছিলেন।

৬) বর্তমানেও সেই সিলসিলা জারি আছে কিয়ামত পর্যন্ত থাকবে। কামেল বেক্তির হাতে হাত রেখে ওয়াদা করা ও নিজেকে আল্লাহ্‌ ও তাঁর রাসুল এর পথে সমারপিত করা জায়েজ।
(কারন কামেল বেক্তি অবশ্যই আল্লাহ্‌ ও তাঁর রাসুল (সঃ) এর প্রিয়)

★ এজাজতনামা :

এজাজত এর অর্থ অনুমতি সন্মতি ইত্যাদি এজাজতনামা অর্থঃ অনুমতিপত্র উদাহরনসহ বুঝিয়ে দিলাম এই এজাযতনামা যা নবীজি (স:)

★ প্রথম সাহাবীদের বাইয়াত করেন যেটি আকাবার শফত নামে আমরা জানি ,

★ পরবতীতে এটি খোলফায়ে রাশেদীন, তবেয়ী (ইমাম হাসান বসরী রঃ) তাবে তাবেয়ীন

★ এই ভাবে ওলীগনের বংশগত হক তরিকা অর্থাৎ বাইয়াত করার যোগ্যতা রাখে তাদের মাধ্যমে এই সিলসিলা চলতে থাকে।

★যেমনটা (জোনায়েদ বাগদাদী রঃ) মাধ্যমে আব্দুল কাদের জিলানী (রঃ) আসতে থাকে, এটির একটি লিখিত Permission আছে , এটিকে” এজাজত নামা ) বলে।










Saturday, January 24, 2015

চার তরিকার ইমামগন সবাই আওলাদে রাসুল (সা) ছিলেন :-

চার তরিক্বার চার ইমামই (রঃ) সৈয়দ এবং আওলাদুর রসূল (সাঃ)
----------------------------------------------
চার প্রধান ত্বরিকার চারজন ইমামই (রঃ) সাইয়্যিদিনা রসূলে পাক (সঃ)-এর বংশধর অর্থাৎ তাঁদের নসব মুবারক রসূলে পাক (সাঃ) পর্যন্ত পৌঁছেছে। আসুন জেনে নিই প্রাণের আঁক্বা রসূলে পাক (সাঃ)-এর সাথে এই মহান ইমামগণের (রঃ) বংশীয় সম্পর্ক।

(বিঃদ্রঃ রচনা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা থাকায় তাঁদের বংশীয় শাজরা শরীফ (অর্থাৎ বংশের ঊর্ধ্বতন সকল ব্যক্তির নাম) উল্লেখ করা থেকে বিরত থাকা হল। আশা করি ভবিষ্যতে পূর্ণাঙ্গ সিলসিলা সহকারে আলোচনা করার প্রয়াস পাব।)

ত্বরিকায়ে কাদেরিয়া আলীয়ার ইমাম
------------------------------------
গাউসে সামদানী, কুতুবে রব্বানী, মাহবুবে সুবহানী গাউসুল আযম, বড়পীর হযরত মহিউদ্দীন আব্দুল কাদের জিলানী আল-হাসানী ওয়াল-হোসাইনী (রঃ) তিনি পিতার দিক থেকে ইমাম হাসান (রাঃ) এবং মাতার দিক থেকে ইমাম হোসেইন (রাঃ)-এর বংশধর। তাঁর পিতার নাম হযরত সৈয়দ আবু সালেহ‌ মুসা জঙ্গী দোস্ত (রঃ) এবং মাতার নাম হযরত উম্মুল খায়ের আমাতুল জাব্বার ফাতিমা (রাঃ)।

হযরত গাউসে পাক (রঃ)-এর মাতা ও পিতা উভয় বংশধারার দিক থেকে ইসলামী খিলাফতের ৪র্থ খলিফা আমিরুল মোমেনীন হযরত আলী কার্‌রামাল্লাহু ওয়াজ্‌হাহু (রাঃ)-এর সাথে সম্পৃক্ত। পিতার দিক থেকে তিনি সাইয়্যিদ হাসানুল মুসান্না (রাঃ)-এর একাদশ ঔরসে এবং মাতার দিক থেকে সায়্যেদ হুসেইন (রাঃ)-এর অষ্টাদশ ঔরসে জন্মগ্রহণ করেন।
ত্বরিকায়ে চিশ্‌তীয়ার ইমাম
---------------------------
খাজায়ে খাজেগান, গরীব-উন-নেওয়াজ, আঁতায়ে রসূল, সুলতানুল হিন্দ হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশ্‌তী আজমীরী সঞ্জরী (রঃ) পিতৃকুল ও মাতৃকুল উভয় দিক থেকেই তিনি আল হাসানী ওয়াল হোসাইনী। তাঁর পিতার নাম সৈয়দ খাজা গিয়াস উদ্দিন (রঃ) এবং মাতার নাম সৈয়দা উম্মুল ওয়ারা বিবি মাহেনূর (রঃ)। হযরত বিবি মাহেনূর (রঃ) ছিলেন ইমাম হাসান (রাঃ)-এর পৌত্রী। সুতরাং খাজা চিশ্‌তী (রঃ) হচ্ছেন পিতার সম্পর্কে হোসাইনী এবং মায়ের দিক দিয়ে হাসানী সৈয়দ।

আবার হযরত খাজা (রঃ)-এর মাতা হযরত বিবি মাহেনূর (রঃ) হলেন প্রখ্যাত বুযুর্গ হযরত সৈয়দ দাউদ আল হাসানী (রঃ)-এর কন্যা। সৈয়দ দাউদ (রঃ) হলেন হযরত আবু সালেহ মুসা জঙ্গী দোস্ত (রঃ)-এর ভাই এবং তাঁদের পিতা হযরত আবদুল্লাহ হাম্বলী (রঃ)। হযরত আবু সালেহ মুসা জঙ্গী দোস্ত (রঃ)-এর পুত্র হলেন হযরত গাউসে পাক (রঃ)। এতএব আত্মীয়তাসূত্রে হুযুর গাউসে পাক (রঃ) এবং হযরত সৈয়দা উম্মুল ওয়ারা (রঃ) পরস্পর চাচাতো ভাই-বোন। এদিক থেকে হযরত গাউসে পাক (রঃ) হচ্ছেন হযরত গরীবে নেওয়াজ (রঃ)-এর মামা।

ত্বরিকায়ে মুজাদ্দেদীয়ার ইমাম
------------------------------
আফযালুল আউলিয়া, ইমামে রব্বানী, ক্বাইয়ূমে আউয়াল, নূরে মুকাররম হযরত মুজাদ্দেদ আলফেসানী শায়খ আহমদ ফারূকী সেরহিন্দি (রঃ) ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মোমেনীন হযরত উমর ফারূক বিন খাত্তাব (রাঃ)-এর বংশধর। হযরত উমর (রাঃ)-এর পুত্র বিখ্যাত সাহাবী হযরত আবদুল্লাহ (রাঃ)-এর স্ত্রী ছিলেন ইমাম হাসান (রাঃ)-এর কন্যা হযরত ফাতিমা (রাঃ)। তাঁরই বংশে হযরত শায়খ আহমদ সেরহিন্দ (রঃ)-এর জন্ম। সুতরাং তিনি পিতার দিক থেকে ফারূকী এবং মাতার দিক থেকে সৈয়দ।

ত্বরিকায়ে নক্‌শবন্দীয়ার ইমাম
------------------------------
সুলতানুল আউলিয়া, শামসুল আরেফীন, সেরাজুস সালেকীন, খাজায়ে খাজেগান হযরত খাজা সায়্যেদ বাহাউদ্দিন শাহ্‌ মোহাম্মদ নকশ্‌বন্দ বোখারী (রঃ) ছিলেন আল-হোসাইনী সৈয়দ। তাঁর ঊর্ধ্বতন বংশধারা হযরত সাইয়্যিদিনা ইমাম হোসেন (রাঃ)-এর মাধ্যমে আমিরুল মোমেনীন হযরত আলী কার্‌রামাল্লাহু ওয়াজ্‌হাহু (রাঃ) পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ পিতার দিক থেকে হযরত বাহাউদ্দিন নকশ্‌বন্দ বোখারী (রঃ) হলেন হোসাইনী।

Tuesday, January 20, 2015

বড়পীরের শানে গাউসুল আজম ব্যবহার করলে কি শিরিক হবে?গাউসুল আজম অর্থ কি?

♥শানে গাউসুল আজম দস্তগীর (রা)♥

তিনি আল্লাহর ওলীগনের মধ্যে সেরা ওলি তাই ওনাকে ওলীকুল শিরমনি বলা হয়।
ওনার বিভিন্ন লক্বব রয়েছে সেগুলোর মধ্যে কিছু নাম যেমন:-

• Shaykh
("Leader")
নেতা
• Abd al-Qadir
("Servant of the All-Powerful")
সর্বশক্তিমান আল্লাহর বান্দা
• Al-Jilani
("One Who Is from Gilan")
তিনি জীলান থেকে
• Muhyi’d-Din
("Reviver of the Religion")
দ্বীনের পুনর্জীবনদান কারী
• Al-Ghaws al-A'zam
• ("The Supreme Helper")
মহীয়ান/শ্রেষ্ঠতম সাহায্যকারী
দস্তগীর (Dastgir) - দস্ত অর্থ হাত & গীর অর্থ ধরা
(হাত ধরা মানে Hand holder means he is helper)
• Sultan al-Awliya
("The King of the Saints")
অলিকুল সরদার /বাদশাহ
• Al-Hasani Al-Husaini
("The descendant of both Imam al-Hasan and Imam al-Husain)
ইমাম হাসান (আ) ও ইমাম হোসাইন (আ) এর বংশধর

সুন্নীরা মনে করে যে এতে দোষের কিছু নেই তাই অতীতের আলিমগনও বড়পীর (রহ) কে এভাবেই সম্বোধন করতেন কিন্তু ওহাবী সালাফীরা এসব নতুন ফির্কা এখন এটাকে শিরিক বলে ইদানিং প্রচার করতেসেন।
আসুন বিশ্লেষণ করি:-

১) ওনারা আল্লাহর হেদায়াতপ্রাপ্ত তাই ওলিগনের ওসিলা দিয়ে দোয়া চাইলে তা সাথে সাথে কবুল হয়ে যায়।আমাদের পাপীদের জন্য আল্লাহ তাদের উসিলায় সহায় হন।

২) আমরা কার থেকে সাহায্য গ্রহন না করি? মাতা-পিতা,আত্তীয় স্বজন সবার থেকে সাহায্য কামনা করি তখন তো ওহাবীরা বলে না যে এক আল্লাহ ব্যতীত তাদের কাছে সাহায্য চেয়েছ এটা শিরিক হবে?
আসলে আমরা যার কাছেই চাই না কেন মোট কথা হল আল্লাহ দাতা আর সকল সৃষ্টি একে অপরকে সাহায্য করার একটা মাধ্যম (ওসিলা) মাত্র।

৩) সাহাবীগন রাসুল (সা) কে ওসিলা করে সাহায্য চেয়েছেন,কখনও কখনও একজন সাহাবী অপরজন সাহাবীকে ওসীলা করে সাহায্য চেয়েছেন। আমরা তাদেরই অনুসরন করি এখন আমরা নবী-রাসুল,সাহাবা,ইমামগন,ওলিগন ও আল্লাহর সমস্ত প্রিয় বান্দাদের ওসীলা দিয়ে আল্লাহর কাছে চাই আল্লাহসাহায্য করেন।

৪) আল্লাহর ক্ষমতা প্রাপ্ত কারো কাছে রুহানী সাহায্য চাইলে তারা যদি সাহায্য করেন তাহলেও আমরা এটাই বিশ্বাস করি যে আল্লাহর ক্ষমতা দিয়েছেন বলেই ওনারা পারেন আল্লাহর ক্ষমতা ছাড়া গাছের পাতাও নড়ে না।

৫) বিভিন্ন হাদিসে প্রমান পাওয়া যায় বৃষ্টি ও খরার সময় রাসুলের ও সাহাবাগন একে অপরকে ওসীলা করে দোয়া চাইত এটা পরোক্ষ ভাবে তাদের সাহায্য প্রার্থী হয় নাই কি?

৬) রাসুল (সা), সাহাবায়ে কেরাম,শহীদ,ওলী,আলেম,হাফিজ, কুরআন, রোজা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পাপী বান্দার জান্নাতের জন্য শুপারিস করে জান্নাতে নিয়ে যাবেন তাহলে মানুষ মৃত্যুর পর কারো সাহায্য নিলে জায়েয হবে অথচ দুনিয়াতে তা হারাম হয়ে যায় কতই আশ্চর্যের কথা।

৩ লক্ষ হাদিসের হাফিজ ইমাম গাজ্জালী(রহ) বলেন,

যার কাছে জীবিত অবস্থায় সাহায্য চাওয়া জায়েয তার ওফাতেত পরও তার কাছে সাহায্য চাওয়া জায়েয।

Note:- অবশ্যই তার এই আকিদা থাকতে হবে যে মুলত আল্লাহর প্রদত্ত ক্ষমতা দিয়েই ওলীগন সাহায্য করে থাকেন আর অবশ্যই তা জায়েয কাজের জন্য হতে হবে।


সাবধান! নিশ্চয়ই আল্লাহর অলিগণের কোন ভয় নেই, এবং তারা কোন বিষয় এ চিন্তিতও নহে । তাঁদের জন্য আছে সুসংবাদ দুনিয়া ও আখেরাতে, আল্লাহর কথার কোন পরিবর্তন হয় না, উহাই মহা সাফল্য । (সুরাঃ ইউনুছ, আয়াতঃ ৬২-৬৪) ।


আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: আল্লাহ্ তা’আলা বলেন: যে ব্যক্তি আমার অলীর সাথে শত্রুতা করে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করছি। আমার বান্দার প্রতি যা ফরয করেছি তা দ্বারাই সে আমার অধিক নৈকট্য লাভ করে। আমার বান্দা নফল কাজের মাধ্যমেও আমার নৈকট্য লাভ করতে থাকে। অবশেষে আমি তাকে ভালবেসে ফেলি। যখন আমি তাকে ভালবাসি, তখন আমি তার কান হয়ে যাইযা দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে এবং তার পা হয়ে যাই যা দিয়ে সে চলাফেরা করে। সে আমার কাছে কিছু চাইলে, আমি তাকে তা দেই। সে যদি আমার নিকট আশ্রয় কামনা করে, তাহলে আমি তাকে আশ্রয় দেই। আমি যা করার ইচ্ছা করি, সে ব্যাপারে কোন দ্বিধা-দ্বন্দ্বে ভুগি না কেবল মুমিনের আত্মার ব্যাপার ছাড়া। সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তার মন্দকে অপছন্দ করি। [বুখারী: ৬৫০২]


‘গাউস’ শব্দের অর্থ হলো সাহায্যকারী। আর ‘আজম’ শব্দের অর্থ হলো বড়। যদি ‘গাউসুল আজম’ শব্দের সংযুক্ত অবস্থায় অর্থ করা হয়, তাহলে অর্থ দাঁড়ায়- (১) বড় সাহায্যকারী (২) বড় পীর আবদুল কাদের জিলানী (রাহ.)এর উপাধী। (ফিরোজুল লুগাত, পৃষ্ঠা- ৯১৮)।

★ আশরাফ আলী থানভী বড় পীর (রাহ.) সর্বস্তরের ওলী হওয়ার কারনে ওনার সাথে গাউসুল আজম হিসাবে লিখেছেন।
(কাসাসুল আউলিয়া- ১ম ঘটনা)

★ হযরত আশরাফ আলী থানভী লিখেন,"
হযরত আবদুল কাদের জিলানী (রাহ.) এর যে ধোপা ছিল সে কিনা কবরে যাওয়ার পর ফেরেস্তারা তাকে দ্বীন সম্পর্কে প্রশ্ন করার পর সে উত্তর দিয়েছিল, আমার ধর্ম বড় পীরের ধর্ম। একথা বলার পর তাকে ছেড়ে দেয়া হয়। আশরাফ আলী থানভী এর ঘটনাবলীর সাথে গাউসুল আজম ব্যবহার করেছেন বড়পীরের শানে।

Reference :-
 আশরাফ আলী থানভীর বয়ান (মূল উর্দূ- পছন্দিদাহ ওয়াক্বিয়াহ্) যার বাংলা অনুবাদ করেন বাংলাদেশের ঢাকা মিরপুর দারুর রাশাদ মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা হাবিবুর রহমান সাহেব ও সংকলক হিসাবে দারুল উলুম দেওবন্দ (ইন্ডিয়ার) সম্মানিত শিক হযরত মাওলানা ক্বারী আবুল হাসান আযমীর নাম রয়েছে। উক্ত বই এর ৪৬ নং পৃষ্ঠায় হযরত বড়পীরের ধোপা শীর্ষক একটা ঘটনা।

আর এখন সেই তার অনুসারীরা বলে গাউসুল আজম বলা শিরিক।



★ দেওবন্দি ওহাবীরাও নিজেদের মুরব্বী রশীদ আহমদ
গাঙ্গুহীকে গাউছুল আযম বলে ডেকেছে!! নাউযুবিল্লাহ

Reference :


বলেছে কিনা প্রমাণ দেখুন...
তাযকিরাতুর রশীদ ১ম খন্ড ১৩ পৃষ্ঠা ১০ নং লাইন
প্রকাশক দারুল কিতাব দেওবন্দ।



আসুন ইস্তিগাসা ও ওসীলার আরো কিছু দলিলাদি হাদিস থেকে জেনে নেই:-

খলীফা উমর (রা:)-এর বক্তব্য ছিল নিম্নরূপ:

“হে আল্লাহ! আমরা আপনার কাছে প্রার্থনা করার সময় মহানবী (দ:)-কে ওয়াসিলা (মাধ্যমে) হিসেবে পেশ করতাম, আর আপনি বৃষ্টি দিতেন; এখন আমরা তাঁর চাচা হযরত আব্বাস (রা:)-কে ওয়াসিলা হিসেবে পেশ করছি, অতএব অনুগ্রহ করে বৃষ্টি দিন”।

এই বর্ণনাটি হযরত আনাস (রা:) হতে আল্ বুখারী (রহ:) তাঁর সহীহ্ গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। ইমাম আল্ মালেকী (রহ:) বলেন, “যে ব্যক্তি এই বর্ণনা থেকে এ কথা বুঝে নেয় যে হযরত উমর (রা:) হযরত আব্বাস (রা:)-কে ওয়াসিলা করেছেন এবং বিশ্বনবী (দ:)-কে করেন নি কেননা হযরত আব্বাস (রা:) জীবিত এবং মহানবী (দ:) ‘মৃত’, তবে ওই ব্যক্তির উপলব্ধি ক্ষমতাই মৃত।”

ইমাম সৈয়ুতী (রহ:) নিজ তারিখে খুলাফা (বৈরুত ১৯৯২, আহমদ ফারেস সম্পাদিত, পৃষ্ঠা ১৪০) গ্রন্থে এই ঘটনার পটভূমি বর্ণনা করতে গিয়ে লিখেন: “১৭ হিজরী সালে হযরত উমর (রা:) মসজিদে নব্বী সম্প্রসারণ করেন। ওই বছর হেজায অঞ্চলে খরা দেখা দেয়। সালটিকে ‘অঙ্গারের বছর’ আখ্যা দেয়া হয় (আম আল্ রামাদা)। হযরত উমর (রা:) মানুষের উপকারে বৃষ্টির জন্যে প্রার্থনার সময় হযরত আব্বাস (রা:)-এর ওয়াসিলা গ্রহণ করেন। হযরত ইবনে সা’দ (রহ:) (সাহাবী) হযরত নিয়্যার আল্ আসলামী (রা:) থেকে বর্ণনা করেন যে হযরত উমর (রা:) যখন বৃষ্টির জন্যে খোদার দরবারে প্রার্থনা করতে বেরিয়ে আসেন, ওই সময় তিনি মহানবী (দ:)-এর জুব্বা (বুরদ্) মোবারক পরেছিলেন। হযরত ইবনে আওন ((রা:) বর্ণনা করেছেন যে খলীফা উমর (রা:) হযরত আব্বাস (রা:)-এর হস্ত মোবারক ওপরে তুলে ধরেন এবং বলেন, ‘হে আল্লাহ্! আমরা মহানবী (দ:)-এর সম্মানিত চাচার মধ্যস্থতায় (ওয়াসিলায়) আপনার দরবারে প্রার্থনা করছি যাতে আপনি এই খরা আমাদের কাছ থেকে দূর করে দেন এবং বৃষ্টি মঞ্জুর করেন . . . . . . ”।


“আপনার নবী (দ:)-এর চাচা” (আল্ বুখারীতে উদ্ধৃত)। আল্ লালিকার সংস্করণে তা এভাবে উদ্ধৃত “আপনার নবী (দ:)-এর সাথে সম্পর্কে হযরত আব্বাস (রা:)-এর মর্যাদা”। হযরত আব্বাস (রা:) এ উপলক্ষে বলেন, “হে আল্লাহ্! কোনো শাস্তিই পাপ ছাড়া অবতীর্ণ হয় না, আর তা তওবা (অনুতপ্ত হওয়া) ছাড়া মোচনও হয় না। মানুষেরা আপনার নবী (দ:)-এর সাথে আমার সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত আমার মর্যাদার ওয়াস্তে আপনার করুণাপ্রার্থী। আর এই হলো আমাদের হাত যা আপনার দরবারের দিকে তোলা; যদিও আমাদের অনেক পাপ, তবুও আমাদের কপালের উপরিবর্তী কেশগুচ্ছ অনুতপ্ত; অতএব, আমাদের বৃষ্টি দান করুন এবং আপনার নবী (দ:)-কে তাঁর চাচার সত্তায় অম্লান রাখুন।” অতঃপর আকাশ থেকে রশির মতো মোটা (অর্থাৎ ভারী) বর্ষণ আরম্ভ হলো এবং মানুষেরা হযরত আব্বাসের (রা:) কাছে এসে হাত বুলিয়ে দিয়ে বল্লো, “আপনাকে মোবারকবাদ (অভিনন্দন), মক্কা ও মদীনা (হারামাইন শরীফাইন)-এর সেচকারী।” হযরত উমর ফারুক (রা:) এমতাবস্থায় বলেন, “তিনি হলেন আল্লাহর কাছে মধ্যস্থতাকারী এবং নৈকট্যের মকাম (স্থান)।” এ বর্ণনাটি আল্ আনসাব পুস্তকে আল্ যুবায়ের ইবনে বক্কর (রহ:) থেকে উদ্ধৃত করেছেন ইবনে হাজর (রহ:) তাঁর ফাত্হুল বারী গ্রন্থে (২:৪৯৭)



এক বেদুঈন আরব আমাদের মহানবী (দ:)-কে বলেন, “আমরা এমন সময় আপনার শরণাপন্ন হয়েছি যখন আমাদের কুমারীদের দুধ শুকিয়ে গেছে, আর মায়েরা আপন শিশুর জীবনের চেয়ে নিজের জীবন সম্পর্কে বেশি দুশ্চিন্তাগ্রস্ত। ওই শিশু ক্ষুধায় হাত নামিয়ে স্থবির বসে আছে; কেননা এই ক্ষিদে জ্বালাময় এবং বিরামহীন। খাওয়ার মতো কিছুই আর আমাদের জনগোষ্ঠির কাছে নেই, কেবল আছে তেতো শশা জাতীয় সবজি এবং রক্তমিশ্রিত উটের পশম। আমাদের আশ্রয় নেয়ার মতো আর কেউ নেই আপনি ছাড়া। কেননা নবী (দ:) ছাড়া মানুষেরা আর কোথায়ই বা আশ্রয় নেবে”?

এমতাবস্থায় মহানবী (দ:) উঠে দাঁড়ালেন এবং তাঁর জুব্বা মোবারক টানতে টানতে মিম্বরে আরোহণ করলেন। অতঃপর আরয করলেন: “হে আল্লাহ্! আমাদের বৃষ্টি মঞ্জুর করুন।” অমনি ভারী বর্ষণ আরম্ভ হলো। এ দেখে তিনি বল্লেন, “আবু তালিব (নবীর চাচা) আজ জীবিত থাকলে এ দৃশ্য দেখে নয়ন জুড়াতেন। ওই বেদুঈন (আবু তালেব) যা বলেছেন কে আছো তা পুনরায় আবৃত্তি করবে আমাদের উদ্দেশ্যে”? এই কথা শুনে হযরত আলী (রা:) উঠে দাঁড়িয়ে আরয করলেন, “হে রাসূল (দ:) আমার মনে হয় আপনি তাঁর এই কথা বোঝাচ্ছেন, “শুভ্র সেই সত্তা যার চেহারা মোবারক দ্বারা মেঘমালা কামনা করা হয়, যিনি এতিম অনাথদের লালন-পালনকারী ও বিধবাদের রক্ষক। তাঁরই মধ্যস্থতায় হাশেম গোত্র দুর্যোগ থেকে আশ্রয় চায়; কেননা তারা তাঁরই মধ্যে খুঁজে পায় মহা অনুগ্রহ ও করুণা . . . . . .”।

এই হাসীসটি আল্ বায়হাকী বর্ণনা করেছেন তাঁর দালাইল আল্ নুবুয়্যত গ্রন্থে (৬:১৪১), ইবনে কাসির তার আল্ বেদায়া ওয়ান্ নেহায়া পুস্তকে (৬:৯০-৯১) এবং ইবনে হাজর তাঁর ফাত্হুল বারী বইয়ে (১৯৮৯ সংস্করণ, ২:৬২৯)।




(খ) হযরত সাওয়াদ ইবনে কারীব আল্ সাদুসী (রা:) কবিতার আকারে আবৃত্তি করেন-

“সত্যি আপনি হলেন আল্লাহর নৈকট্যপ্রাপ্তিতে নবীদের মাঝে সর্বোৎকৃষ্ট মাধ্যম’; মহানতম ও নির্মলতম পিতামাতার পুত্র সন্তান; অতএব, এই সাওয়াদ ইবনে কারীবের জন্যে ওই দিন সুপারিশকারী হোন, যেদিন সুপারিশকারীদের মধ্যে আপনি ছাড়া আর কারো সুপারিশই আমার জন্যে ন্যূনতম উপকারী হবে না।”

এ বক্তব্য শ্রবণে রাসূলে কারীম (দ:) মৃদু হাসলেন এবং বল্লেন, “সাওয়াদ! তুমি সাফল্য অর্জন করেছ।” হাদীসটি বর্ণনা করেছেন আবু ইয়া’লা তাঁর মু’জাম বইয়ে (পৃষ্ঠা ২৬৫), তাবারানী নিজ আল্ কবীর পুস্তকে (৭:৯৪ ৬৪৭৫), আবু নু’য়াইম তাঁর দালাইল্ আল্ নুবুওয়া গ্রন্থে (পৃষ্ঠা ১১৪, অধ্যায় ৬৩), আল্ তায়মী নিজ দালাইল পুস্তকে (পৃষ্ঠা ১৩২), আল্ হাকিম তাঁর মুস্তাদ্রাক গ্রন্থে (৩:৭০৫), আল্ বায়হাকী নিজ দালাইল বইয়ে (২:২৫১), ইবনে আব্দিল বারর তাঁর ইস্তিয়াবা পুস্তকে (২:৬৭৫), ইবনে কাসির নিজ তাফসীর (৪:১৬৯) এবং বেদায়া গ্রন্থে, ইবনে হাজর তাঁর ফাত্হুল বারী (৭:১৮০) ও ইসাবা (৩:২৯৯) পুস্তকে


(গ) হযরত হাস্সান বিন সাবিত (রা:) পদ্যের আকারে আবৃত্তি করেন-

“আপনার প্রতি যাঁরা আস্থা রাখেন, ওহে তাঁদের ভিত্তি স্তম্ভ, ওহে তাঁদের আশ্রয়স্থল যাঁরা আপনার মাঝে আশ্রয় খোঁজেন, আর যাঁরা শষ্য ও বৃষ্টি খোঁজেন তাঁদের আশ্রয়দাতা, ওহে আশ্রয় অন্বেষণকারীদের প্রতিবেশী ও রক্ষাকারী, যাঁর মাঝে পূর্ণতা ও চারিত্রিক নির্মলতা সন্নিবেশ করে খোদা তা’লা তাঁর সৃষ্টিকুলের জন্যে মনোনীত করেছেন!”

এ বর্ণনাটি ইবনে আব্দিল বারর তাঁর আল্ ইস্তিয়াব গ্রন্থে (১:২৭৬) এবং ইবনে সাইয়্যেদ আল্ নাস্ নিজ মিনাহ্ আল্ মায পুস্তকে (পৃষ্ঠা ৭৩) লিপিবদ্ধ করেছেন।


(ক) ভাষ্য - ১

সাহাবী হযরত মালেক আল দার (রা:) বর্ণনা করেন-

“হযরত খলীফা উমর (রা:)-এর শাসনামলে মানুষেরা খরাপীড়িত হন। এমতাবস্থায় কেউ একজন মহানবী (দ:)-এর রওযা পাকে আসেন এবং আরয করেন, ‘হে নবী, আপনার উম্মতের জন্যে (আল্লাহর দরবারে) বৃষ্টি প্রার্থনা করুন, কেননা নিশ্চয় তারা নিশ্চিহ্ন হতে চলেছে।’ অতঃপর বিশ্বনবী (দ:) এক রাতে ওই ব্যক্তির স্বপ্নে দেখা দেন এবং তাঁকে বলেন, ‘উমরের কাছে যাও এবং তাকে আমার সম্ভাষণ জানাও। তারপর তাকে বলবে যে বৃষ্টি হবে। তাকে বলবে বিচক্ষণ হতে (শাসনে)’। ওই ব্যক্তি খলীফার কাছ গিয়ে সব ঘটনা জানালেন। এতে খলীফা খুব কাঁদলেন এবং দোয়া করলেন, ‘হে প্রভু! আমি চেষ্টায় ক্রটি করি না, শুধু যা আমার ক্ষমতার বাইরে তা ছাড়া!” ইবনে কাসির তার রচিত আল বেদায়া ওয়ান নেহায়া পুস্তকে (মা’আরিফ সংস্করণ ৭:৯১-৯২ এবং দার ইহইয়া আল্ তুরাস্ সংস্করণ ৭:১০৫) ইমাম বায়হাকী (রহ:)-এর দালাইল আল নুবুয়্যত (৭:৪৭) থেকে বর্ণনাটি উদ্ধৃত করে বলেন, “ইসনাদুহু সহীহ্” (এর সনদ বিশুদ্ধ); তিনি আরও ঘোষণা করেছেন, “ইসনাদুহু জাইয়্যেদুন কাওয়ী,” অর্থাৎ এর সনদ নির্ভরযোগ্য (জামেউল মাসানিদ, ১:২২৩)। ইবনে আবি শায়বা (৬:৩৫২ এবং ১২:৩১-৩২) সহীহ্ সনদের সাথে এটি বর্ণনা করেছেন যা ইবনে হাজর মক্কী (রহ:) নিজ ফাত্হুল বারী, ইস্তিস্কা পুস্তকের তৃতীয় অধ্যায়ে (১৯৮৯ সংস্করণ, ২:৬২৯-৩০ ও ১৯৫৯ সংস্করণ ২:৮৯৫) সমর্থন করেছেন এ কথা বলে “রাওয়া ইবনে আবি শায়বা বি ইসনাদিন সহীহ্;” তিনি নিজ রচিত আল ইসাবা পুস্তকে (৬:১৬৪ এবং ৩:৪৮৪) বলেন যে এটি ইবনে আবি খায়তামা বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীদের মধ্যে আরও আছেন আল খলিলী তাঁর ইরশাদ বইয়ে (১:৩১৩-১৪) এবং ইবনে আব্দিল বারর তাঁর আল্ ইস্তিয়াব গ্রন্থে (২:৪৬৪ এবং ৩:১১৪৯)। আল্ আলবানী তার প্রণীত তাওয়াসসুল পুস্তকে (পৃষ্ঠা ১২০) এ বর্ণনাটিকে দুর্বল প্রমাণ করতে চেয়েছে, কিন্তু তাকে শায়খ মামদুহ্ নিজ  রচিত রাফ’আল্ মিনারা গ্রন্থে (২৬২-২৭৮ পৃষ্ঠা) বিস্তারিত খন্ডন করেছেন; ওতে ইবনে বা’য (ফাত্হুল বারীর হাশিয়া), আবু বকর জাযাইরীর ‘ওয়াজাউ ইয়ারকুদুন’, হাম্মাদ আল্ আনসারীর প্রবন্ধ ‘আল্ মাফহুম আল্ সহীহ্ লিল্ তাওয়াসসুল’ যার অপর শিরোনাম ‘তোহ্ফাত আল্ কারী ফী রাদ্দি আ’লাল গুমারী’ এবং অনুরূপ লেখনীর খন্ডন বিধৃত হয়েছে।

(খ) হযরত উমর ফারুক (রা:)-এর ভাষ্যানুযায়ী হযরত আব্বাস (রা:)-এর যাত মোবারকের মাধ্যমে শাফায়াত প্রার্থনা:

“ওহে মানুষেরা! রাসূলে খোদা (দ:) হযরত আব্বাস (রা:)-কে তাঁর শ্রদ্ধেয় পিতার মতো বিবেচনা করতেন; তাঁকে সম্মান করতেন এবং তাঁর অধিকারকেও। অতএব, ওহে মানুষেরা, হুজুর পাক (দ:)-এর চাচার সত্তা মোবারকের আকৃতিতে নবী করীম (দ:)-এর হুকুম মান্য কর এবং হযরত আব্বাস (রা:)-কে তোমাদের এই দুর্যোগের সময় মহাপরাক্রমশালী খোদা তা’লার দরবারে প্রার্থনাকালে মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ কর!”

এই বর্ণনাটি হযরত উমর ফারুক (রা:) হতে আল্ বালাযিরী নির্ভরযোগ্য সনদে লিপিবদ্ধ করেছেন; আর দুর্বল সনদে ইবনে উমর (রা:) হতে বর্ণনা করেছেন আল্ যুবায়র ইবনে বাক্কার নিজ ’আল্ ‘আনসাব’ পুস্তকে এবং ইবনে আসাকির তাঁর তারিখে দিমাশক্ গ্রন্থে (৮:৯৩২), যা ইমাম ইবনে হাজর (রহ:) কর্তৃক প্রণীত ফাত্হ পুস্তকে উদ্ধৃত হয়েছে (১৯৫৯ সংস্করণ, ২:৪৯৭)। শায়খ মাহমুদ মামদুহ্ তাঁর রাফ’আল মিনারা (১২০ পৃষ্ঠা) গ্রন্থে আল্ আলবানীর ‘তাওয়াসসুল’ পুস্তকে উত্থাপিত দাবির খন্ডন করেছেন এই মর্মে যে, ওই পুস্তকের ৬৭-৬৮ পৃষ্ঠায় আলোচ্য রেওয়ায়াতটিকে ‘মুদতারিব’ বা তালগোল পাকানো বলাটা এক্ষেত্রে প্রযোজ্য নয়।


এ কথা সর্বজন জ্ঞাত যে, বিভিন্ন প্রাণী ও কীট-পতঙ্গ নিজেরাই বৃষ্টির জন্যে প্রার্থনা করে থাকে, যেভাবে নবী করীম (দ:)-এর পিঁপড়া সংক্রান্ত হাদীসটি বর্ণনা করেছে। এই হাদীস্ রেওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা (রা:) হতে দারু কুতনী, তাঁর ছাত্র আল্ হাকিম ও নিম্নবর্ণিত হাদীসবেত্তাগণ: ইবনে আবি শায়বা (৬:৬২, ৭:৭১), আবু আল শায়খ তাঁর আল্ আযামা পুস্তকে (৫:১৫৭২), তফসীরে ইবনে কাসীর (৩:৩৬০), ইমাম ইবনে হাজর তাঁর তালাখিস্ ও আল্ হাবীর গ্রন্থ দু’টোতে (২:৯৭ # ৭১৮), ইবনে আল্ মুলাক্কিন স্বরচিত খোলাসাতুল বদর বইয়ে (১:২৫০), আল্ সান’আনী নিজ সুবুলুস্ সালাম গ্রন্থে (২:৮৩), আলা শওকানী স্বরচিত নায়ল্ আল্ আওতার পুস্তকে (৪:২৭), এবং থানভী নিজ “ইলা আল্ সুনান” বইয়ে (৪:১৯৩)।


এস্তেস্কা তথা বৃষ্টির জন্যে নামাযের সময় আমাদের প্রতি সুন্নাহের বিধান হলো গবাদি ও উট-ঘোড়া ইত্যাদি পশুগুলোকেও খোলা ময়দানে বের করে আনতে হবে। কেননা, মহানবী (দ:) এরশাদ করেছেন- “(যাকাত প্রদান থেকে বিরত) ব্যক্তিদের প্রতি বৃষ্টি মঞ্জুর করা হতো না, যদি না গবাদি পশুরা থাকতো।” এ হাদীস বর্ণনা করেছেন ইবনে মাজাহ্ (রহ:)। অন্যত্র তিনি এরশাদ ফরমান- “চরে খাওয়া গবাদি পশু না হলে তোমাদের প্রতি আক্ষরিক অর্থেই শাস্তি নেমে আসতো।” এ হাদীস্ রেওয়াযাত করেছেন আবু ইয়ালা, আল্ বাযযার এবং অন্যান্যরা।

এখন আমাদের জিজ্ঞাস্য, গবাদ পশুর মধ্যস্থতা মেনে নেয়া যায়, অথচ আমাদের প্রিয়নবী (দ:)-এর শাফায়াত/

এখন আমাদের জিজ্ঞাস্য, গবাদ পশুর মধ্যস্থতা মেনে নেয়া যায়, অথচ আমাদের প্রিয়নবী (দ:)-এর শাফায়াত/ তাওয়াসসুল মানা যায় না কেন? এ কেমন আচরণ?


তাপসকুল শিরোমণি হযরত উয়ায়স করনীর শ্রেষ্টত্ব সম্বন্ধে আল্লাহর রাসুলের হাদীসের কয়েকটি বাংলা তরজমা সংযোজন করা হইল।

হযরত ওমর (রা.) বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ ﷺকে বলিতে শুনিয়াছি, নিশ্চয়ই , অনুগতদিগের (খায়রুত্তাবেয়ীন) মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি যাহার নাম উয়ায়ছ। তাহার মা আছে এবং তাহার শরীরে একটি শ্বেত চিহ্ন আছে। তোমরা (তাহার সংগে দেখা করিয়া) অনুরোধ করিবে যেন সে তোমাদের ক্ষমার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করে। (মুসলিম শরীফ ৬২৬০/ মিশকাত ৬০০৬)

হযরত উমর বিন খাত্তাব হইতে বর্ণিত, আল্লাহর রাসূলﷺ বলিয়াছেন, “নিশ্চয়ই ইয়েমেন হইতে তোমাদের নিকট এক লোক আসিবে যে উয়ায়ছ নামে অবিহীত। সে তাহার মাতার জন্য ইয়েমেন ত্যাগ করিতে পারে না। তাহার শরীরে শ্বেত রোগ ছিল। সে আল্লাকে ডাকিল, তাহার শ্বেত রোগ এক দিরহাম পর্যন্ত ব্যতীত দূর হইয়া গেল। তোমাদের মধ্যে যে কেহ তাহার সাক্ষাত পাও তাহাকে অনুরোধ করিবে যেন সে তোমাদের মাগফিরাতের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করে । (মুসলিম শরীফ ৬২৫৯/ মিশকাত শরীফ ৬০০৬)


রাসূলল্লাহ হযরত ওমরকে বলিলেন, উয়ায়ছ ইবনে আমর মুজাহিদগণের সাহায্যার্থে আগমনকারী ইয়েমেনবাসীদের সহিত তোমাদের নিকট আসিবে। সে মুজার গোত্রের কারণ শাখার অন্তর্ভুক্ত। তাহার ধবল রোগ ছিল। (আল্লাহর নিকট দোয়া করিবার কারণে) এক দিরহাম পরিমান স্থান ব্যতীত সে উহা হইতে আরোগ্য লাভ করে। তাহার মাতা আছে। সে তাহার মাতার সহিত সদ্ব্যবহার করে। সে আল্লাহর নিকট শপথ করিলে, আল্লাহ তাহা পূরণ করে। তাহার দ্বারা তোমাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা করাইতে সক্ষম হইলে তাহা করাইবে। (মিশকাত শরীফ)

রাসূলﷺ ফরমাইলেন, রাবী এবং মুজার গোত্রের মেষের পশম তুল্য লোক হযরত উয়ায়ছ করণীর শাফায়াতে বেহেশতে যাইবে। (মিশকাত শরীফ)

হযরত আবি মাসউদ-উল-আনসারী হতে বর্নিতঃ রাসূল ﷺ বলেছেন, “ “আমার উম্মতের ভিতর এক ব্যক্তি, যাহাকে লোকে উয়ায়েছ ইবনে আবদুল্লাহ্ করণী বলে, তাহার প্রার্থনায় অবশ্যই রাবিয়া ও মুজার এই দুই গোত্রের বকরীর পশমের সংখ্যক গুনাহ্গার উম্মতের গুনাহ্ মাফ হইবে।” (শওয়াহেদুন-নবুওয়াত/মছনবী রহীম)